Dr.Nadim OrthoCare

Dr.Nadim OrthoCare Orthopaedic & Trauma Specialist Surgeon

MBBS(RMC),BCS(Health)
MS (Orthopaedics)
National Institute of Traumatology & Orthopaedic Rehabilitation, Dhaka

ইনশাআল্লাহ, আগামীকাল থেকে ইবনে সিনা রাজশাহীতে  রোগী দেখবো।।আগের দুই চেম্বারের পাশাপাশি।। ​👨‍⚕️ ডা. মো. নাদিম মোস্তফাঅর্থ...
13/08/2026

ইনশাআল্লাহ, আগামীকাল থেকে ইবনে সিনা রাজশাহীতে রোগী দেখবো।।আগের দুই চেম্বারের পাশাপাশি।।

​👨‍⚕️ ডা. মো. নাদিম মোস্তফা
অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ সার্জন

📍 রাজশাহী চেম্বার:
১. ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী
প্রতি শুক্রবার (সন্ধ্যা ৭-৯.০০)
📞 09610009636

২. আল-আরাফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, সাবাইহাট
প্রতি শুক্রবার (৩.০০- ৬.০০)
📞 01338 838350

৩. পেশেন্ট'স কেয়ার সেন্টার,ধুরইল,মোহনপুর
প্রতি শুক্রবার ( সকাল ৭.৩০- দুপুর ২.০০)
📞 01303 862662

হোয়াটসঅ্যাপ করুন আপনার সমস্যা ও রিপোর্ট
📞 01357-075353

আপনি কি হাঁটুর লিগামেন্ট বা মেনিস্কাস সমস্যায় ভুগছেন?​হাঁটু ব্যথা নিয়ে জীবনকে থমকে যেতে দেবেন না। নির্ভয়ে ও নির্দ্বিধায় ...
12/08/2026

আপনি কি হাঁটুর লিগামেন্ট বা মেনিস্কাস সমস্যায় ভুগছেন?

​হাঁটু ব্যথা নিয়ে জীবনকে থমকে যেতে দেবেন না। নির্ভয়ে ও নির্দ্বিধায় চলে আসুন আমাদের কাছে। আমরা আপনার হাঁটু ভালোভাবে পরীক্ষা করে সমস্যার নিখুঁত মূল কারণ নির্ণয় করতে চাই।
​আপনাকে দিতে চাই পূর্ণ আস্থা ও সঠিক চিকিৎসার নিশ্চয়তা। আপনার সুস্থ হাঁটু আর স্বাভাবিক কর্মচঞ্চল জীবনের যাত্রায় আমরা হতে চাই আপনার নির্ভরযোগ্য সহযোগী।
​👨‍⚕️ ডা. মো. নাদিম মোস্তফা
অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ সার্জন
📍 ঢাকা চেম্বার:
মাইকেয়ার হেলথ, শ্যামলী, ঢাকা।
রবি,মোঙ্গল,বুধবার ( ৩.০০-৫.০০)
📞01898 803000

📍 রাজশাহী চেম্বার:
১. ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী
প্রতি শুক্রবার (সন্ধ্যা ৭-৯.০০)
📞 09610009636

২. আল-আরাফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, সাবাইহাট
প্রতি শুক্রবার (৩.০০- ৬.০০)
📞 01338 838350

৩. পেশেন্ট'স কেয়ার সেন্টার,ধুরইল,মোহনপুর
প্রতি শুক্রবার ( সকাল ৭.৩০- দুপুর ২.০০)
📞 01303 862662

হোয়াটসঅ্যাপ করুন আপনার সমস্যা ও রিপোর্ট
📞 01357-075353

11/08/2026

১ মিনিটের ভিডিওতে..
একটা জীবনের কষ্ট থেকে স্বস্তি পাওয়া অসহায় বাবা ও
তার আদরের মেয়ের সংগ্রামের প্রামাণ্যচিত্র ....

আলহামদুলিল্লাহ,, তাদের এ যুদ্ধ জয়ের সারথী হতে পারার সুযোগ পাওয়ার জন্য।।।
অপারেশন শেষে সার্জনের -এর চেয়ে বড় প্রাপ্তির আর কি হাতে পারে।।এটা এক বেহেশতি অনুভূতি...
আলহামদুলিল্লাহ ,,, দুয়া করবেন আমার রোগীর জন্য

আসিতেছে.....একবার ভাবুনতো এই মেয়েটা এখন কতটা স্বস্তি ফিল করছে সমাজের বস্তাপচা কথার বোঝাকে জয় করে....
10/08/2026

আসিতেছে.....
একবার ভাবুনতো এই মেয়েটা এখন কতটা স্বস্তি ফিল করছে সমাজের বস্তাপচা কথার বোঝাকে জয় করে....

09/08/2026


গগন,,ও এসেছিলো পবা থেকে।।
মাজা ব্যথা যা হাটু পর্যন্ত যায় এরূপ কষ্ট নিয়ে বয়ে বেড়ানো গগণ, একটা বছর পর এসে জানলো সে আসলে ভুগছে কুচকির হাড়ের মাথাটা আর আগের মতো নেই,রক্ত চলাচল বন্ধ হয়ে নষ্ট হয়ে এক বিকৃত আকার ধারণ করেছে তার সুন্দর গোলাকার হাড়ের মাথাটি- মেডিকেলীয় ভাষায় যাকে আমরা এভাস্কুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড নামে জানি।।
একটা বছর সে চিকিৎসা নিয়েছে ডিস্ক প্রলাপ্স বা মেরুদন্ডের রগে (স্নায়ু) চাপ হিসেবে।।

এরূপ হাজারো নাজানা গল্পের রহস্য উন্মোচন হয় এক নিভৃত গ্রামে বসে সঠিকটা জানানোর প্রত্যয় নিয়ে অনেকটা জেদ নিয়ে ২০২১ সালে যাত্রা করা এই ছোট্ট সেন্টারটি।।

আলহামদুলিল্লাহ আজ যখন কুষ্টিয়া,নাটোর,নাচোল,কুষ্টিয়া,দূর্গাপুর,নওগা,বাগমারা, গোদাগাড়ী এরুপ দূরদূরান্ত থেকে মানুষগুলো এসে তাদের কষ্টের গল্প গুলা শুনাইয়া সঠিক রোগ নির্ণয় ও আর চিকিৎসার আশায় আমার এই অতি সাধারন এই চেম্বারখানায় আসে তখন শুকরিয়ায় মাথা অবনত হয়ে আসে।।আলহামদুলিল্লাহ।।

মাজায় ব্যথা মানেই কি কেবল মেরুদন্ডের রগে চাপ!!!নাকি লুকায়িত থাকতে পারে ভয়ঙ্কর রোগ!!আসছে প্রথম পর্ব.......
08/08/2026

মাজায় ব্যথা মানেই কি কেবল মেরুদন্ডের রগে চাপ!!!
নাকি লুকায়িত থাকতে পারে ভয়ঙ্কর রোগ!!
আসছে প্রথম পর্ব.......

প্রতিটি অপারেশনের পেছনে থাকে অসংখ্য ঘণ্টার প্রস্তুতি, নির্ভুল পরিকল্পনা এবং একজন রোগীকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়...
03/08/2026

প্রতিটি অপারেশনের পেছনে থাকে অসংখ্য ঘণ্টার প্রস্তুতি, নির্ভুল পরিকল্পনা এবং একজন রোগীকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার।

ছবির এই মুহূর্তটি শুধুই একটি অস্ত্রোপচার নয়—এটি একজন মানুষের ব্যথামুক্ত হয়ে আবার হাঁটা, দৌড়ানো এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার নতুন সূচনা।

আধুনিক অর্থোপেডিক ও আর্থ্রোস্কোপিক চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রেই দ্রুত সুস্থ জীবনে ফিরে আসা সম্ভব।
আপনার সুস্থ চলার পথেই আমাদের অঙ্গীকার।
ডা. মো. নাদিম মোস্তফা
অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ সার্জন

"সঠিক চিকিৎসা, সঠিক সময়ে—সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ।"

চেম্বারে ঢুকতেই এক বাচ্চার কান্নার চিৎকার আমার কানে এলো।এতটাই তীব্র ছিল যে, অপেক্ষমাণ অন্যান্য রোগীরাই এসে বললেন,"স্যার,...
02/08/2026

চেম্বারে ঢুকতেই এক বাচ্চার কান্নার চিৎকার আমার কানে এলো।
এতটাই তীব্র ছিল যে, অপেক্ষমাণ অন্যান্য রোগীরাই এসে বললেন,
"স্যার, আগে এই বাচ্চাটাকেই দেখে দিন।"
বাচ্চাটির কাছে গিয়ে জানলাম, মমতাময়ী মা অনিচ্ছাকৃতভাবে সন্তানের হাত ধরে নিচ থেকে উপরের দিকে তুলেছিলেন। আর এতেই ঘটে গেল একটি খুব পরিচিত কিন্তু অনেকের অজানা সমস্যা—পুলড এলবো (Pulled Elbow / Nursemaid's Elbow)।
এ ধরনের অবস্থায় শিশুটি হঠাৎ করেই আক্রান্ত হাতটি নাড়াতে চায় না, ব্যথায় কাঁদতে থাকে এবং হাতটি শরীরের পাশে স্থির করে রাখে। অনেক অভিভাবক ভেবে বসেন হয়তো হাত ভেঙে গেছে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি একটি ছোট্ট জয়েন্টের সমস্যা, যা সঠিক পদ্ধতিতে কয়েক সেকেন্ডেই ঠিক করা সম্ভব।

আলহামদুলিল্লাহ আমরা সেটা ঠিক করে দেয়।।এরপর শান্ত হয়ে ঘুমিয়ে যায় মায়ের কোলেই।।

অভিভাবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শঃ ✅ শিশুর হাত ধরে টানাটানি করবেন না।
✅ হাত ধরে ঝুলিয়ে বা উপরে তুলে নেবেন না।
✅ এমন সমস্যা হলে ঘরে বসে জোর করে টানাটানি না করে দ্রুত অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
একটু সচেতনতাই আপনার শিশুকে অপ্রয়োজনীয় ব্যথা ও কান্না থেকে রক্ষা করতে পারে।

ডা. মো. নাদিম মোস্তফা
অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন

❤️ কিছু সম্পর্ক চিকিৎসক–রোগীর সীমা ছাড়িয়ে যায়…কিছু রোগী থাকেন, যারা চিকিৎসা নিতে এসে শুধু রোগীই থাকেন না—ধীরে ধীরে হয...
01/08/2026

❤️ কিছু সম্পর্ক চিকিৎসক–রোগীর সীমা ছাড়িয়ে যায়…

কিছু রোগী থাকেন, যারা চিকিৎসা নিতে এসে শুধু রোগীই থাকেন না—ধীরে ধীরে হয়ে ওঠেন পরিবারের একজন, আত্মার আত্মীয়।

আমার আজকের এই সম্মানিত রোগীটি তেমনই একজন। ❤️
উনার প্রথম অপারেশনটি হয়েছিল অন্য একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞের মাধ্যমে। কিন্তু পরে পরিচিত একজনের কাছ থেকে আমার সম্পর্কে শুনে ফলো-আপের জন্য আমার কাছে আসেন।

সময়ের সাথে সাথে উনি এবং উনার পরিবারের বাকী সদস্যদের মধ্যে একটি বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়।

পরবর্তীতে ইমপ্ল্যান্টের কারণে অস্বস্তি অনুভব করলে, ইমপ্ল্যান্ট (হাড় জোড়া লাগানোর জন্য ব্যবহৃত প্লেট/স্ক্রু) অপসারণের দায়িত্বও আমাকে দিতে চাইলেন।

ভর্তির দিন জানতে পারলাম উনার ডায়রিয়া হয়েছে। আমি বললাম, "আগে ডায়রিয়াটা পুরোপুরি ভালো হোক, তারপর অপারেশন করবো।"

তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার ফিরে এলেন। এরপর আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে অপারেশনটি আমাকে দিয়েই সম্পন্ন করালেন।

একজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু সফল অপারেশন নয়, বরং রোগীর নিঃস্বার্থ বিশ্বাস।

এই ভালোবাসা, দোয়া ও আস্থার জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাকে সবসময় সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে মানুষের সেবা করার তাওফিক দান করেন। আমীন।

👨‍⚕️ ডা. মো. নাদিম মোস্তফা
অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ সার্জন হিসেবে যেগুলোর চিকিৎসা ও অপারেশন করে যাচ্ছি..

​১. বাচ্চা থেকে বুড়া সব বয়সী রোগীর হাড় ভেঙে গেলে প্লেট, রড, স্ক্রু বা তার দিয়ে জোড়া লাগানো।
​২. হাঁটু প্রতিস্থাপন (Knee Replacement)
​৩. কোমর বা নিতম্বের জোড়া প্রতিস্থাপন (Hip Replacemnt)
​৪. খেলাধুলা বা অ্যাক্সিডেন্টে হাঁটুর ভেতর লিগামেন্ট (যেমন: ACL) ছিঁড়ে গেলে তা নতুন করে তৈরি বা মেরামত করা।
​৫. হাঁটুর ভেতরের নরম হাড় (মেনিসকাস) ফেটে গেলে তা ঠিক করা।
​৬. বারবার কাঁধ খুলে যাওয়া বন্ধ করা,অপারেশন করে স্থায়ীভাবে ঠিক করা।
​৭. কোমরের চাপ খাওয়া নার্ভের অপারেশন (PLID)
​৮. মেরুদণ্ডের ভাঙা হাড় সোজা ও ফিক্স করা
​৯. জন্মগত বাঁকা পা (ক্লাব ফুট) বা জন্ম পরবর্তী বাকা বা খোড়ানো পা ঠিক করা
​১০. কেটে যাওয়া রগ ও নার্ভ জোড়া লাগানো
​১১. কবজির রগ চেপে গিয়ে হাত অবশ হলে বা ঝিনঝিন করলে সেই চাপ মুক্ত করার অপারেশন।
​১২. হাড়ের দীর্ঘদিনের পুঁজ ও ইনফেকশন
১৩. মচকে যাওয়া বা সটে যাওয়া জোড়া জায়গায় বসানো: হাড় না ভেঙে শুধু জোড়া খুলে গেলে তা অপারেশনের মাধ্যমে সঠিক জায়গায় বসিয়ে দেওয়া।
১৪. যেকোনো ধরনের ইমপ্ল্যান্ট ( রড স্ক্রু,পাত ইত্যাদি) খোলা

📍 চেম্বার:
🏥 পেশেন্ট'স কেয়ার সেন্টার, ধুরইল
🏥 আল-আরাফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, সাবাইহাট

📲 চিকিৎসার প্রয়োজনে WhatsApp করুন:
01357-075353

আপনার বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।

#অর্থোপেডিক্স #হাড়জোড়বিশেষজ্ঞ #ইমপ্ল্যান্টরিমুভাল #বিশ্বাসেরচিকিৎসা #ডাঃনাদিমঅর্থোকেয়ার

ডাক্তারদের বিশ্রাম নেই—নিজের ঘরে বসেই শেকড়ের সেবা।"চেম্বার আর গ্রামের বাড়ি খুব বেশি দূরে না হইলেও,,ব্যস্ততার জন্য ঈদ বা ...
30/07/2026

ডাক্তারদের বিশ্রাম নেই—নিজের ঘরে বসেই শেকড়ের সেবা।"
চেম্বার আর গ্রামের বাড়ি খুব বেশি দূরে না হইলেও,,ব্যস্ততার জন্য ঈদ বা এধরনের উপলক্ষ ছাড়া সচরাচর গ্রামের বাড়িতে যাওয়া হয়ে উঠে না আজকাল।।
কিন্তু যখনই আসা হয় গ্রামের মানুষগুলো তাদের কষ্টের কথাগুলো শেয়ার করতে থাকে। আমি তাদের পরামর্শ দিয়ে থাকি আমার সাধ্যের মধ্যে থেকে।।মাঝে মাঝে ক্লান্তি আর অবসাদ বাসা বাধে।।কাঁধের ব্যাগটা নামিয়ে একটু জিরিয়ে নেওয়ার অবকাশটুকুও মেলে না। কিন্তু এই মানুষগুলোর চোখে যখন আশার আলো দেখি, হাড় ও জোড়ের ব্যথায় কাতর স্বজনরা যখন পরম বিশ্বাসে এসে সামনে দাঁড়ায়—তখন সব ক্লান্তি এক মুহূর্তেই হারিয়ে যায়।
​চেম্বারে সেবাদানের পূর্বেই হৃদয়ের সেবাদান শুরু হয় এখান থেকেই। খবর পেলে বিভিন্ন আত্মীয় স্বজনকে কল দিয়ে ডেকে নেয়।।দূর দূরান্ত থেকে আসা আপন মানুষদের মধ্যে বসে প্রেসক্রিপশন লেখার এই তৃপ্তি পৃথিবীর অন্য কোনো কিছুতে মেলে না।
​সুস্থ থাকুক গ্রাম থেকে গ্রামান্তরের প্রতিটি পরিবার, বেঁচে থাকুক এই নিখাদ ভালোবাসা!

Address

Mohanpur
Rajshahi
6220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Nadim OrthoCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category