আমার স্বাস্থ্য আমার সচেতনতা

আমার স্বাস্থ্য আমার সচেতনতা স্বাস্থ্য সুরক্ষা সকল ধরনের তথ্য /পরামর্শ পেতে
Contact on WhatsApp 📞 01918972072

স্কেবিস (Scabies) – ছোট এক পরজীবীর বড় যন্ত্রণার নাম! 🐛🔥 চিকিৎসা ও সঠিক নিয়মে না মানলে মুক্তি নেই।মূল লক্ষণসমূহ:১) প্রচণ...
18/12/2025

স্কেবিস (Scabies) – ছোট এক পরজীবীর বড় যন্ত্রণার নাম! 🐛🔥 চিকিৎসা ও সঠিক নিয়মে না মানলে মুক্তি নেই।
মূল লক্ষণসমূহ:
১) প্রচণ্ড চুলকানি, বিশেষ করে রাতে 🌙
আপনার এই রোগ হয়েছে আর কারো হয়নি চিন্তা করছেন? খোঁজ নিলে জানতে পারবেন অন্য সদস্যদের স্কিনের তেমন সমস্যা হয়নি কিন্তু রাতে অনেক বেশি চুলকায়
২) ছোট ছোট লাল দানা বা ফুসকুড়ি 🔴
৩) আঙুলের ফাঁকে, কবজি, বগল, কোমর, নাভি, স্তন, ও গোপনাঙ্গের আশেপাশে বেশি হয় 🤲🧍‍♀️ শিশুদের ক্ষেত্রে মুখ এবং মাথা সহ পুরো শরীরে ছড়াতে পারে 👶
স্কেবিস কীভাবে ছড়ায়?
১) আক্রান্ত ব্যক্তির সঙ্গে সংস্পর্শে 🧑‍🤝‍🧑
২) একসাথে ব্যবহার করা জামা-কাপড়, তোয়ালে, বিছানার চাদর 🛏️👕 ছোট শিশুদের ক্ষেত্রে খোঁজ নিলে জানা যায় কোন বাড়িতে বেড়াতে গিয়েছে কিছু সময়ের জন্য এবং বিছানায় শোয়ানো হয়েছে
৩) পরিবারের একজন আক্রান্ত হলে সহজেই অন্যদের মধ্যেও ছড়াতে পারে ⚠️
প্রতিরোধ ও যত্ন:
১) চিকিৎসা নিন: ডাক্তারে পরামর্শ অনুযায়ী স্কেবিসের চিকিৎসা নিবেন। যদি ছবির মতো শরীরে ইনফেকশন ছড়িয়ে যায় এই ক্ষেত্রে আগে এন্টিবায়োটিক মাধ্যমে ইনফেকশন ঠিক করতে হবে। না হলে ক্রিম অথবা লোশন কাজ করবে না
২) ক্রিম/ লোশন: ইনফেকশন না থাকলে / ঠিক হয়ে গেলে ২ মাস বয়স থেকে Lorix plus/ Unix C/ Elimate plus লোশন গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে বিশেষ করে আঙ্গুলের চিপা, রানের ভাঁজ ভালো করে লাগাতে হবে কমপক্ষে ৮-১২ ঘন্টার জন্য। তারপর গোসলের মাধ্যমে পরিষ্কার করতে হবে। দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে যদি মুখে এবং মাথায় আক্রান্ত হয় সেই ক্ষেত্রে ওই অংশে লাগাতে পারবেন , তবে চোখ - নাক ও মুখে কাছাকাছি জায়গা দেওয়া যাবে না। যদি কোন কারনে হাত পা ধুতে হয় (ওযু) সেই ক্ষেত্রে পুনরায় লাগাতে হবে। তাই সবচেয়ে ভালো হয় রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে। সাত দিন পর আবার একবার ব্যবহার করতে হবে। তবে কারো কারো ক্ষেত্রে তিন সপ্তাহ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। কোন কোম্পানির ওষুধের দাম সবচেয়ে কম এবং গর্ভবতী মহিলাদের জন্য কোনটা ব্যবহার করতে হবে জানতে কমেন্ট চেক করুন।
৩) পরিবারসহ চিকিৎসা: একজন আক্রান্ত হলেও পরিবারের সবাইকে অবশ্যই অবশ্যই একসাথে চিকিৎসা করাতে হবে 👨‍👩‍👧‍👦 যে সকল বাচ্চা সুস্থ্য ঠিক হয় না তাদের ক্ষেত্রে খোঁজ দিলে জানা যায় পরিবারের কোন সদস্যা নিজকে সুস্থ মনে করে এই লোশন অথবা ক্রিম ব্যবহার করেন না।
৪) জামাকাপড় পরিষ্কার রাখুন: ব্যবহার করা পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকান ☀️🧺 চিকিৎসা শুরু করার পর কোন ধরনের পুরাতন অপরিষ্কার জামা কাপড় ব্যবহার করলে সমস্যা সমাধান হবে না
৫) পরিচ্ছন্ন থাকুন: নিয়মিত গোসল করুন, পরিষ্কার পোশাক পরুন 🛁 নিজের জিনিসপত্র অন্যের সঙ্গে শেয়ার করবেন না ❌
ভুল ধারণা এড়ান:
এমনও রোগী আছে যারা মানতে চায় না উনাদের স্কাবিস হয়েছে। স্কেবিস গরিবদের রোগ না—এটি যে কাউকে হতে পারে! পরিচ্ছন্নতাই বাঁচার উপায়।
চুলকানি শুরু হতেই চিকিৎসা নিন – দেরি করলে পরিবারসহ সবাই আক্রান্ত হতে পারেন।
পোস্টটা বেশি বেশি শেয়ার করে দিন। স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শের জন্য পেজে ফলো দিয়ে সাথে থাকুন। অনলাইনে ডাক্তার দেখাতে ইনবক্সে সিরিয়াল নিন।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার স্বাস্থ্য আমার সচেতনতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share