Dr. Md. Abu Shaleh

Dr. Md. Abu Shaleh MBBS (RMC), BCS (Health)
EMO, Upazila Health Complex,Godagari,
Rajshahi

ইংশা-আল্লাহ আগামীকাল সোমবার বিকেল ৪:৩০ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রুগী দেখবো নিজ এলাকা মড়মড়িয়া হাটে।চেম্বার: সাগর ফার্মেস...
20/09/2026

ইংশা-আল্লাহ আগামীকাল সোমবার বিকেল ৪:৩০ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রুগী দেখবো নিজ এলাকা মড়মড়িয়া হাটে।
চেম্বার: সাগর ফার্মেসি ( রাকিব ডাক্তারের দোকান)
মড়মড়িয়াহাট, পবা,রাজশাহী।

যেসব রোগের চিকিৎসা করা হয়:
সকল ধরনের চর্ম ও যৌন রোগ, শিশুদের সকল ধরনের রোগ, মাজা ব্যথা,হাটু ব্যথা,পেট ব্যথা, পুরাতন গ্যাস্ট্রিক, আমাশয়, প্রসাবে ইনফেকশন, মেডিসিন ও নিউরোমেডিসিন

পোস্ট টি শেয়ার করে বেশি মানুষের কাছে ছড়িয়ে দিয়ে বেশি মানুষের কম মূল্যে সঠিক চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিন।

আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোদাগাড়ী তে সরকারি অনুমোদিত শয্যা সংখ্যা মাত্র ৫০ টি। কিন্তু রুগী ভর্তি আছে ১৩০ জনের ...
20/09/2026

আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোদাগাড়ী তে সরকারি অনুমোদিত শয্যা সংখ্যা মাত্র ৫০ টি। কিন্তু রুগী ভর্তি আছে ১৩০ জনের ও বেশি। ফ্লোর করিডর কোন জায়গায় পা ফেলার পর্যন্ত জায়গা নাই। আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার নার্স এবং অন্যান্য স্টাফ সংকট সত্ত্বেও আমরা এই অসহায় মানুষ গুলোর সেবায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।

আজকে ইনডোর রাউন্ড এর সময় রুগীকে সেবা দেওয়ার কিছু মুহুর্ত আপনাদের সাথে শেয়ার করলাম।
দোয়া করবেন যাতে আজীবন এভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি ইংশা-আল্লাহ।

আলহামদুলিল্লাহ আজকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ বহিঃবিভাগের ১০১ নম্বর রুমে সেবা দিচ্ছি। যারা দেখাতে ইচ্ছু...
19/09/2026

আলহামদুলিল্লাহ আজকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ বহিঃবিভাগের ১০১ নম্বর রুমে সেবা দিচ্ছি। যারা দেখাতে ইচ্ছুক আসতে পারেন।

🩺 Tinea Cruris (কুঁচকির দাদ) — এর সফল চিকিৎসার একটি উদাহরণTinea Cruris বা কুঁচকির দাদ এক ধরনের ভয়াবহ ছত্রাক জাতীয় চুলকান...
15/09/2026

🩺 Tinea Cruris (কুঁচকির দাদ) — এর সফল চিকিৎসার একটি উদাহরণ
Tinea Cruris বা কুঁচকির দাদ এক ধরনের ভয়াবহ ছত্রাক জাতীয় চুলকানি রোগ যা আমাদের দৈনন্দিন জীবনকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে চুলকানির জন্য। কিছুদিন আমার একজন সম্মানিত রোগী এই সমস্যা নিয়ে হাজির হোন, আলহামদুলিল্লাহ মাত্র ১৫ দিনের চিকিৎসাতে তিনি অনেকাটাই সুস্থ এবং এখনো চিকিৎসা চলমান।
কুঁচকির ভাঁজে চুলকানি, লালচে দাগ, গোলাকার/ছড়ানো র‍্যাশ ও জ্বালাপোড়া—এসব অনেক সময় Tinea Cruris (Fungal Infection)-এর লক্ষণ হতে পারে।
সঠিক রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসায় এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে ভুলভাবে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করলে সংক্রমণ আরও ছড়িয়ে যেতে পারে এবং রোগটি জটিল হয়ে উঠতে পারে।
🔹 সঠিক রোগ নির্ণয়
🔹 উপযুক্ত অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা
🔹 আক্রান্ত স্থান শুকনো ও পরিষ্কার রাখা
🔹 প্রয়োজন অনুযায়ী পরিবারের/ঘনিষ্ঠ সংস্পর্শের ঝুঁকি মূল্যায়ন
🔹 চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ কোর্স সম্পন্ন করা
👉 কুঁচকিতে দীর্ঘদিনের চুলকানি বা বারবার দাদ হলে নিজে থেকে স্টেরয়েড ক্রিম ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার ত্বকের সমস্যার সঠিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন—
👨‍⚕️ ডা. মোঃ আবু সালেহ
MBBS (Rajshahi Medical College) BCS (Health)
Former Lecturer, Department of Anatomy, IBMC, Rajshahi
Former Medical Officer, Islami Bank Hospital, Rajshahi
Emergency Medical Officer, Upazila Health Complex, Godagari, Rajshahi
📍 অফলাইন চেম্বার:
১।সেন্ট্রাল হাসপাতাল, রেজিস্ট্রি অফিসের বিপরীত পাশে, ডাইংপাড়া মোড়, গোদাগাড়ী রাজাশাহী
🗓️ প্রতি শনিবার ও বুধবার
⏰ বিকাল ৪টা – রাত ৮টা
২।শাহীন মেডিসিন কর্নার, বাইপাস মোড়, গোদাগাড়ী, রাজশাহী
🗓️ প্রতি মঙ্গলবার ও শুক্রবার
⏰ বিকাল ৪টা – রাত ৮টা
৩। নিউ মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, প্রেমতলি মেডিকেলের বিপরীত পাশে, পেমতলি, গোদাগাড়ী,রাজশাহী
🗓️ প্রতি বৃহস্পতিবার
⏰ বিকাল ৩ টা – রাত ৮টা
#দাদ #কুঁচকিরদাদ

Alopecia Areata (হঠাৎ গোলাকার টাক) – আধুনিক চিকিৎসা এখন আপনার কাছেইচুল হঠাৎ গোলাকারভাবে উঠে যাচ্ছে? মাথা বা দাড়িতে টাকে...
25/07/2026

Alopecia Areata (হঠাৎ গোলাকার টাক) – আধুনিক চিকিৎসা এখন আপনার কাছেই
চুল হঠাৎ গোলাকারভাবে উঠে যাচ্ছে? মাথা বা দাড়িতে টাকের মতো দাগ দেখা দিচ্ছে?
এটি Alopecia Areata হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে অধিকাংশ ক্ষেত্রেই নতুন চুল গজানো সম্ভব।
আজ একজন Alopecia Areata রোগীকে আধুনিক চিকিৎসা প্রদান করলাম। এই চিকিৎসা অনেক রোগীর ক্ষেত্রে দ্রুত ও ভালো ফল দিতে পারে, তবে রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসার ধরন ভিন্ন হতে পারে।
✅ সঠিক রোগ নির্ণয়
✅ আধুনিক ও প্রমাণভিত্তিক চিকিৎসা
✅ নিয়মিত ফলো-আপের মাধ্যমে উন্নতি পর্যবেক্ষণ
মনে রাখবেন:
নিজে থেকে ওষুধ বা ইনজেকশন ব্যবহার করবেন না। চুল পড়ার কারণ নির্ণয় করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।

ডা. মোঃ আবু সালেহ
MBBS, BCS (Health)
মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোদাগাড়ী, রাজশাহী
আপনার বা আপনার পরিচিত কারও এমন সমস্যা থাকলে সময়মতো চিকিৎসকের পরামর্শ নিন।

আজ ইনডোরে ভর্তি একজন Septic Arthritis রোগীর হাঁটুর জয়েন্ট থেকে (Knee Joint Aspiration) সফলভাবে ২য় দিনের মত প্রায় ৬০ মিল...
24/07/2026

আজ ইনডোরে ভর্তি একজন Septic Arthritis রোগীর হাঁটুর জয়েন্ট থেকে (Knee Joint Aspiration) সফলভাবে ২য় দিনের মত প্রায় ৬০ মিলি ফ্লুইড বের করা হয়েছে।
প্রথম দিন প্রায় ৮০ মিলি ফ্লুইড বের করা হয়েছিলো।

Septic arthritis এমন একটি রোগ, যেখানে সামান্য দেরিও জয়েন্টের স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। তাই দ্রুত রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি।
একজন চিকিৎসক হিসেবে আমাদের বিশ্বাস, প্রতিটি রোগী শুধু একটি "কেস" নয়—তিনি একজন মানুষ, একটি পরিবারের প্রিয়জন। তাই প্রতিটি রোগীর চিকিৎসায় আন্তরিকতা, যত্ন এবং সর্বোচ্চ চেষ্টা করাই আমাদের দায়িত্ব।

আল্লাহর অশেষ রহমতে দুই দিনের চিকিৎসায় রোগী অনেকটা সুস্থ বোধ করছেন। কিন্তু এই রোগে দীর্ঘ সময় শিরা পথে এন্টিবায়োটিক দিতে হয় এবং লম্বা সময় চিকিৎসক এর অধীনে চিকিৎসা নিত হয়। দোয়া করি যেন আমাদের সম্মানিত এই রোগীকে দ্রুত সুস্থ করে ছুটি দিতে পারি ইংশা-আল্লাহ।

আপনার বা আপনার পরিবারের কারও যদি হঠাৎ কোনো জয়েন্টে তীব্র ব্যথা, ফোলা, লালচে ভাব এবং জ্বর দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
আপনাদের সুস্থতাই আমাদের অঙ্গীকার।

ডা. মোঃ আবু সালেহ
MBBS, BCS (Health)
Emergency Medical Officer
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোদাগাড়ী, রাজশাহী

ছবিটি রোগীর ও স্বজনদের সম্মতি নিয়ে প্রকাশ করা হয়েছে এবং রোগীর মর্যাদা ও গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করা হয়েছে।

আজকে ঝড় বৃষ্টি জনিত খারাপ আবহাওয়ার কারনে মড়মড়িয়াহাট, পবা, রাজশাহীর চেম্বারে উপস্থিত হতে পারি নি। অনেকেই চেম্বারে এসে ফের...
15/06/2026

আজকে ঝড় বৃষ্টি জনিত খারাপ আবহাওয়ার কারনে মড়মড়িয়াহাট, পবা, রাজশাহীর চেম্বারে উপস্থিত হতে পারি নি। অনেকেই চেম্বারে এসে ফেরত গেছেন, এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।

ইংশা-আল্লাহ আগামী সোমবার আপনাদের সাথে দেখা হচ্ছে।

এছাড়াও আপনারা যারা ফেরত গেছেন বা যারা খারাপ আবহাওয়ার কারনে আসতে পারেন নি এবং যারা সরাসরি দেখাতে পারবেন না তারা অনলাইনে টেলিমেডিসিন সেবা নিতে পারেন।
অনলাইনে দেখাতে চাইলে WhatsApp করুন এই নাম্বারে
01763548800

12/06/2026
Tinea Incognita বা দাঁদ এর সফল চিকিৎসা Tinea Incognita দাঁদ বা ফাংগাল ইনফেকশনের একটি কঠিন ধরন।যা সাধারণত অযাচিত ভাবে স্ট...
23/05/2026

Tinea Incognita বা দাঁদ এর সফল চিকিৎসা

Tinea Incognita দাঁদ বা ফাংগাল ইনফেকশনের একটি কঠিন ধরন।যা সাধারণত অযাচিত ভাবে স্টেরয়েড ওসুধ ব্যবহারে ফলে হয়ে থাকে। আমার সম্মানিত এই রুগীর সাথে ঠিক এরকম টি ঘটেছিলো, স্টেরয়েড ইনজেকশন ব্যবহারের ফলে ইনফেকশন পুরো দেহে ব্যপকভাবে এবং খুব বাজেভাবে ছড়িয়ে পড়ে।
আলহামদুলিল্লাহ মাত্র ৭ দিনের চিকিৎসায় লক্ষনীয়ভাবে উন্নতি ঘটেছে ।এখনো চিকিৎসা চলমান।

ডা. মোঃ আবু সালেহ
এমবিবিএস (রাজশাহী মেডিকেল কলেজ)
বিসিএস (স্বাস্হ্য)
প্রভাষক (প্রাক্তন) ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ, নওদাপাড়া, রাজশাহী
মেডিকেল অফিসার (প্রাক্তন), ইসলামি ব্যাংক হাসপাতাল, লক্ষীপুর, রাজশাহী
ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও), উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে, গোদাগাড়ী,রাজশাহী

Address

Godagari
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Abu Shaleh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category