08/09/2026
শিশুদের Scabies (খোসপাঁচড়া):
চিনবেন কীভাবে ও কী করবেন?
শিশুদের মধ্যে Scabies খুবই সাধারণ একটি ছোঁয়াচে চর্মরোগ। এটি Sarcoptes scabiei নামের ক্ষুদ্র মাইটের কারণে হয় এবং পরিবারের একজন থেকে অন্যজনের মধ্যে সহজেই ছড়িয়ে পড়তে পারে।
🔹 প্রধান লক্ষণগুলো—
• রাতে চুলকানি বেশি হওয়া
• ছোট ছোট লাল দানা/ফুসকুড়ি
• আঙুলের ফাঁকে সরু আঁকাবাঁকা দাগ (burrow)
• হাতের কবজি, বগল, পেট, কোমর, নিতম্ব ও যৌনাঙ্গের আশেপাশে দানা হতে পারে
• ছোট শিশুদের ক্ষেত্রে হাতের তালু ও পায়ের তলাতেও দেখা যেতে পারে
• পরিবারের অন্য সদস্যদেরও একই ধরনের চুলকানি থাকতে পারে
** চিকিৎসা কী?
সঠিক রোগ নির্ণয়ের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত Permethrin 5% cream ব্যবহার করা হয়। বয়স অনুযায়ী কীভাবে এবং কোথায় লাগাতে হবে তা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
শুধু শিশুর চিকিৎসা করলেই হবে না।
একই বাড়িতে ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা সদস্যদেরও প্রয়োজন অনুযায়ী একই সময়ে চিকিৎসা করতে হয়। ব্যবহৃত কাপড়, তোয়ালে ও বিছানার চাদর পানিতে গরম করে পরিষ্কার করতে হবে।
চিকিৎসার পরও কিছুদিন চুলকানি থাকতে পারে। কিন্তু নতুন নতুন দানা বা burrow তৈরি হলে পুনরায় চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
❤️ শিশুর গায়ে চুলকানি হলে নিজের মতো করে স্টেরয়েড বা যেকোনো ওষুধ ব্যবহার না করে শিশু বিশেষজ্ঞ/চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।