Medicine rx by Dr.Nahiyan

Medicine rx by Dr.Nahiyan মানুষের ভালো স্বাস্থ্য আমাদের মূল লক্ষ্য🙂🙂

সেবা প্রদানের মূল আস্থা

31/08/2026
30/08/2026

হেলথ টিপস ১০-বুকে ব্যথা নিয়ে গ্যাসের ওষুধ খেয়ে কখনো শুয়ে থাকবেন না। বুকে ব্যথা হলে দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হন।

17/08/2026

হেলথ টিপস ৮: Shortness of breath (শ্বাসকষ্ট) হলো এমন একটি অনুভূতি যেখানে মনে হয় পর্যাপ্ত বাতাস পাওয়া যাচ্ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করে শ্বাস নিতে হচ্ছে। একে Dyspnea (ডিসপনিয়া) বলা হয়।
🔹 শ্বাসকষ্টের সাধারণ কারণ
অ্যাজমা (Asthma)
নিউমোনিয়া বা অন্যান্য ফুসফুসের সংক্রমণ
COPD
হৃদযন্ত্রের সমস্যা, যেমন heart failure
রক্তস্বল্পতা (Anemia)
উদ্বেগ/প্যানিক অ্যাটাক
স্থূলতা বা অতিরিক্ত পরিশ্রম
ফুসফুসে রক্ত জমাট (Pulmonary embolism)
কখনও অ্যালার্জি বা শ্বাসনালিতে বাধা।

14/08/2026

হেলথ টিপস ৬:পর্যাপ্ত ঘুম শরীর ও মস্তিষ্ক সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের সময় শরীর নিজেকে পুনরুদ্ধার ও মেরামত করে।
পর্যাপ্ত ঘুমের প্রধান উপকারিতা:
🧠 মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় — স্মৃতি, মনোযোগ ও শেখার ক্ষমতা ভালো থাকে।
❤️ হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে — রক্তচাপ ও হৃদ্‌রোগের ঝুঁকি নিয়ন্ত্রণে সাহায্য করে।
🛡️ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় — সংক্রমণের বিরুদ্ধে শরীরকে শক্তিশালী করে।
⚖️ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে — ক্ষুধা ও তৃপ্তির হরমোনের ভারসাম্য বজায় রাখে।
😊 মানসিক স্বাস্থ্যের জন্য ভালো — বিরক্তি, উদ্বেগ ও মানসিক চাপ কমাতে সাহায্য করে।
💪 শরীরের পুনর্গঠন করে — পেশি ও বিভিন্ন টিস্যুর মেরামত ও পুনরুদ্ধারে সাহায্য করে।
🩸 রক্তে শর্করা ও বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে।
প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতিদিন ৭–৯ ঘণ্টা ঘুম দরকার।

12/08/2026

হেলথ টিপস ৫- কারো যদি এই নিচের লক্ষণগুলো বা সমস্যাগুলো হয়ে থাকে তাহলে দ্রুত একজন ডাক্তারের সাথে যোগাযোগ করুন। প্রধান লক্ষণসমূহ
❤️ হৃদস্পন্দন দ্রুত হওয়া বা বুক ধড়ফড় করা
⚖️ খাওয়া ঠিক থাকলেও ওজন কমে যাওয়া
😓 অতিরিক্ত ঘাম হওয়া এবং গরম সহ্য না হওয়া
🤲 হাত কাঁপা
😰 অস্থিরতা, উদ্বেগ ও নার্ভাসনেস
😴 ঘুমের সমস্যা
💪 মাংসপেশির দুর্বলতা, বিশেষ করে উরু ও বাহুতে
🍽️ ক্ষুধা বেড়ে যাওয়া
💩 বারবার পায়খানা হওয়া/ডায়রিয়া
🩸 মাসিক অনিয়মিত বা কম হওয়া
👁️ চোখ বড় বা বাইরে বেরিয়ে আসার মতো দেখানো—বিশেষ করে Graves’ disease-এ
🦋 গলার সামনে থাইরয়েড ফুলে যাওয়া (goiter)
💇 চুল পাতলা হওয়া বা পড়ে যাওয়া
😵 ক্লান্তি ও দুর্বলতা

10/08/2026

Asthma কিংবা শ্বাসকষ্ট হলে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিই।

হেলথ টিপস ৪=রক্তে triglyceride (TG) এর পরিমাণ বেড়ে গেলে সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং হার্টের জন্য ক্ষতিকর। রক্তের...
07/08/2026

হেলথ টিপস ৪=রক্তে triglyceride (TG) এর পরিমাণ বেড়ে গেলে সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং হার্টের জন্য ক্ষতিকর। রক্তের পরীক্ষা সময় মত করার চেষ্টা করি এবং সুস্থ থাকি।

07/08/2026

হেলথ টিপস ৩:ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এটি হাড় ও দাঁত শক্ত রাখতে সাহায্য করে। এছাড়াও পেশি, স্নায়ু এবং হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে।

দুধ, দই, পনির, ছোট মাছ, ডিম এবং কিছু শাকসবজি থেকে আমরা ক্যালসিয়াম পেতে পারি। প্রতিদিন সুষম খাবার খাওয়ার মাধ্যমে শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম পাওয়া যায়।

তাই সুস্থ ও শক্তিশালী হাড়ের জন্য আমাদের খাদ্যতালিকায় ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার রাখা উচিত।

হেলথ টিপস ২- লিভার ভালো রাখার উপায়:১) তৈলাক্ত ও ফাস্টফুড জাতীয় খাবার কম খান।              ২)প্রচুর পরিমাণে পানি পান কর...
04/08/2026

হেলথ টিপস ২- লিভার ভালো রাখার উপায়:১) তৈলাক্ত ও ফাস্টফুড জাতীয় খাবার কম খান। ২)প্রচুর পরিমাণে পানি পান করুন। ৩) চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত ওষুধ সেবন বন্ধ করুন। ৪) প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করুন। ৫) ধূমপান এবং মদ্যপান ত্যাগ করুন। ৬) বেশি বেশি শাকসবজি, ফলমূল উদ্ভিদজাত খাবার এবং রসুন, বিট গ্রিন টি, লেবু ,আমলকি খান। ৭)অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ত্যাগ করুন। ৮)শরীরের ওজন স্বাভাবিক রাখুন

Address

Sultanabad
Rajshahi
6100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medicine rx by Dr.Nahiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category