27/06/2026
বিচ্ছেদের খবর জানিয়েছেন ডক্টর কুশল ও ডক্টর সুষমা রেজা। দীর্ঘ এক পোস্টে তারা জানিয়ে দিয়েছেন, প্রায় দুই দশকের একসঙ্গে পথচলার এখানেই ইতি। 💔
২০০৬ সালে মেডিকেলে ভর্তি হওয়ার পর একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, ভালোবাসা, দীর্ঘ প্রেম, তারপর সংসার। সেই সংসারকে আরো পরিপূর্ণ করেছিল তাদের দুই সন্তান। বাইরে থেকে দেখলে যেনো একটি পরিপূর্ণ গল্প। যেখানে ছিলো স্বপ্ন, সংগ্রাম, সাফল্য আর একসঙ্গে পথচলার অসংখ্য স্মৃতি।
তারা দুজনই দেশের সুপরিচিত ও প্রভাবশালী চিকিৎসক। বছরের পর বছর অসংখ্য মানুষের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য কাজ করেছেন, ভেঙে যাওয়া মানুষকে সাহস দিয়েছেন, সম্পর্ক ও জীবন নিয়ে আশার কথা বলেছেন।
তাই তাদের বিচ্ছেদের খবর শুনে অনেকেই বিস্মিত। কেউ বলছেন, "যারা মানুষকে সম্পর্ক টিকিয়ে রাখার পরামর্শ দিতেন, তাদের নিজেদের সম্পর্কই টিকলো না!"
কিন্তু সত্যিটা হলো, একটি সম্পর্ক বাইরে থেকে যতো নিখুঁতই মনে হোক না কেনো, তার ভেতরের গল্পটা কেবল সেই দুইজন মানুষই জানেন। সব সম্পর্ক শেষ পর্যন্ত একসঙ্গে হেঁটে যায় না। কখনো কখনো আলাদা হয়ে যাওয়াটাও জীবনের সবচেয়ে কঠিন, কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।
কিছু বিচ্ছেদে দোষী খোঁজার চেয়ে কষ্টটাই বড় হয়ে থাকে।
আল্লাহ যেনো কারো জীবনে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি না আনেন। আর যাদের জীবনে এমন অধ্যায় আসে, তাদের সবাইকে ধৈর্য, শান্তি ও উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🙂💔
Credit: Dr.খাঁন