Rheumatology Relief by Dr. Ismail Hossain

Rheumatology Relief by  Dr. Ismail Hossain MBBS (SSMC), BCS (Health)
MD (Rheumatology), BSMMU
Consultant Rheumatologist,RMC
[email protected]

12/10/2026
12/08/2026

হাঁটুর ব্যথা কি শুধু বয়সের কারণে? নাকি এর পেছনে আছে বাতের সমস্যা?

হাঁটুর ব্যথা, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, ফোলাভাব বা হাঁটাচলায় কষ্ট—এসব উপসর্গের বিভিন্ন কারণ থাকতে পারে। অস্টিওআর্থ্রাইটিস, গাউট, রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ বিভিন্ন বাতজনিত রোগে হাঁটুর সমস্যা হতে পারে।

🎥 ভিডিওটি দেখুন এবং জানুন—হাঁটুর বাত ব্যথার কারণ, লক্ষণ এবং কখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

⚠️ দীর্ঘদিনের হাঁটুর ব্যথাকে অবহেলা না করে সঠিক কারণ নির্ণয় করা গুরুত্বপূর্ণ।

👨‍⚕️ ডাঃ মোঃ ইসমাইল হোসেন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (রিউমাটোলজি) – বিএসএমএমইউ
ইউলার সার্টিফাইড মাস্কিউলোস্কেলেটাল সনোলজিস্ট
বাত-ব্যথা, কোমর-ব্যথা, শিরা-প্রদাহ ও হাড় ক্ষয় বিশেষজ্ঞ
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল

#হাঁটুরব্যথা #বাতব্যথা #হাঁটুরবাত

11/08/2026

🦴 বাত ব্যথা এক নয়—বাতের ধরনও আছে অনেক!

জয়েন্টে ব্যথা হলেই সেটিকে শুধু “বাত” বলে অবহেলা করা ঠিক নয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডাইলোআর্থ্রাইটিস, গাউট, সোরিয়াটিক আর্থ্রাইটিসসহ বাতজনিত রোগের বিভিন্ন ধরন রয়েছে।

🎥 এই ভিডিওতে জানুন—বাত ব্যথার বিভিন্ন ধরন, সাধারণ লক্ষণ এবং কখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

⚠️ দীর্ঘদিনের ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া বা সকালে জয়েন্ট শক্ত হয়ে থাকলে অবহেলা করবেন না।

👨‍⚕️ ডাঃ মোঃ ইসমাইল হোসেন
এমডি (রিউমাটোলজি) – বিএসএমএমইউ
ইউলার সার্টিফাইড মাস্কিউলোস্কেলেটাল সনোলজিস্ট
বাত-ব্যথা, কোমর-ব্যথা, শিরা-প্রদাহ ও হাড় ক্ষয় বিশেষজ্ঞ
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল

#বাতব্যথা #বাতরোগ

10/08/2026

🦴 বাত ব্যথা ও ডায়াবেটিস—দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে?

ডায়াবেটিস থাকলে অনেকেরই শরীর, জয়েন্ট বা মাংসপেশীতে ব্যথা, শক্তভাব কিংবা দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে প্রতিটি ব্যথার কারণ এক নয়।

👉 ডায়াবেটিসের সঙ্গে বাত ব্যথার সম্পর্ক কী?
👉 কোন লক্ষণগুলো অবহেলা করা উচিত নয়?
👉 কখন রিউমাটোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি?

🎥 ভিডিওটি দেখুন এবং জানুন বিস্তারিত।

👨‍⚕️ ডাঃ মোঃ ইসমাইল হোসেন
এমডি (রিউমাটোলজি) – বিএসএমএমইউ
ইউলার সার্টিফাইড মাস্কিউলোস্কেলেটাল সনোলজিস্ট
বাত-ব্যথা, কোমর-ব্যথা, শিরা-প্রদাহ ও হাড় ক্ষয় বিশেষজ্ঞ

📍 রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল

#বাতব্যথা #ডায়াবেটিস #বাতরোগ

09/08/2026

🦴 Spondyloarthritis (স্পন্ডাইলোআর্থ্রাইটিস) কী?

দীর্ঘদিন ধরে কোমর বা মেরুদণ্ডে ব্যথা হচ্ছে? বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর কোমর শক্ত বা জ্যাম লাগে এবং নড়াচড়া করলে কিছুটা কমে—তাহলে এটি সাধারণ কোমর ব্যথা নাও হতে পারে। Spondyloarthritis (SpA) একটি প্রদাহজনিত বাতের রোগ, যা মেরুদণ্ড ও বিভিন্ন জয়েন্টে প্রদাহ সৃষ্টি করতে পারে।

🔹 সাধারণ লক্ষণ

✔️ দীর্ঘদিনের কোমর বা নিতম্বের ব্যথা
✔️ সকালে কোমর শক্ত বা জ্যাম লাগা
✔️ বিশ্রামে ব্যথা বাড়া, নড়াচড়ায় কিছুটা কমা
✔️ নিতম্বের এক বা উভয় পাশে ব্যথা
✔️ হাঁটু, গোড়ালি বা অন্যান্য জয়েন্টে ব্যথা ও ফোলাভাব
✔️ পায়ের গোড়ালিতে ব্যথা
✔️ চোখ লাল হওয়া বা চোখে প্রদাহ
✔️ কিছু ক্ষেত্রে ত্বকের সমস্যা বা অন্ত্রের প্রদাহের সঙ্গে সম্পর্ক থাকতে পারে

⚠️ দীর্ঘদিনের কোমর ব্যথাকে শুধু গ্যাস, ঠান্ডা বা সাধারণ ব্যথা ভেবে অবহেলা করবেন না। বিশেষ করে অল্প বয়সে শুরু হওয়া দীর্ঘস্থায়ী কোমর ব্যথা, সকালের জড়তা এবং বারবার জয়েন্টের সমস্যার ক্ষেত্রে রিউমাটোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

🩺 সঠিক রোগ নির্ণয়ের জন্য রোগের ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা ও ইমেজিং পরীক্ষা করা হতে পারে। দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু করলে রোগের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা এবং দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করা যায়।

👨‍⚕️ ডাঃ মোঃ ইসমাইল হোসেন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (রিউমাটোলজি) – বিএসএমএমইউ
ইউলার সার্টিফাইড মাস্কিউলোস্কেলেটাল সনোলজিস্ট
বাত-ব্যথা, কোমর-ব্যথা, শিরা-প্রদাহ ও হাড় ক্ষয় বিশেষজ্ঞ
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল

#স্পন্ডাইলোআর্থ্রাইটিস #কোমরব্যথা #বাতব্যথা #জয়েন্টেরব্যথা

03/08/2026

🦴 বাত ব্যথা কি শুধু বয়সের সমস্যা? একেবারেই নয়।

অনেকেই মনে করেন, বাত ব্যথা শুধুমাত্র বয়স্কদের রোগ। কিন্তু বাস্তবে এটি যেকোনো বয়সেই হতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে জয়েন্টের স্থায়ী ক্ষতি, চলাফেরায় অসুবিধা এবং দৈনন্দিন জীবন ব্যাহত হতে পারে।

বাত ব্যথার সাধারণ লক্ষণ:
জয়েন্টে ব্যথা ও ফোলাভাব
সকালে ঘুম থেকে উঠে জয়েন্ট শক্ত বা জ্যাম লাগা
হাঁটা-চলা বা কাজ করতে কষ্ট হওয়া
হাত, হাঁটু, কোমর বা পায়ের জয়েন্টে ব্যথা
দীর্ঘদিন ধরে ব্যথা থেকে যাওয়া

যদি এসব লক্ষণ দীর্ঘদিন ধরে থাকে, অবহেলা করবেন না। সঠিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগের কারণ নির্ণয় করে সময়মতো চিকিৎসা শুরু করলে অধিকাংশ ক্ষেত্রেই ভালো ফল পাওয়া যায়।

👨‍⚕️ ডাঃ মোঃ ইসমাইল হোসেন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (রিউমাটোলজি) – বিএসএমএমইউ
ইউলার সার্টিফাইড মাস্কিউলোস্কেলেটাল সনোলজিস্ট

বাত-ব্যথা, কোমর-ব্যথা, শিরা-প্রদাহ ও হাড় ক্ষয় রোগের বিশেষজ্ঞ
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল

📞 বিস্তারিত তথ্য ও অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন।
01317823580

সুস্থ থাকুন, ব্যথামুক্ত থাকুন।

ডাঃ মোঃ ইসমাইল হোসেনএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)এমডি (রিউমাটোলজি)-বিএসএমএমইউইউলার সার্টিফাইড মাস্কিউলোস্কেলেটাল সনোলজিস্...
07/07/2026

ডাঃ মোঃ ইসমাইল হোসেন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (রিউমাটোলজি)-বিএসএমএমইউ
ইউলার সার্টিফাইড মাস্কিউলোস্কেলেটাল সনোলজিস্ট
বাত-ব্যথা, কোমর-ব্যথা, শিরা-প্রদাহ, হাড় ক্ষয় বিশেষজ্ঞ
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল

সেবাসমূহ:
কোমর/মাজা ব্যথা, জ্যাম লাগা, মেরুদন্ড ব্যথা
যে কোন গিরা ব্যথা, ফুলে যাওয়া
সারা শরীরে ব্যথা, ম্যাজ ম্যাজ লাগা
পায়ের গোড়ালি ব্যথা
পায়ের রগে টান, ঝিন ঝিন করা, বোধ না পাওয়া
হাড় ক্ষয়, হাড়ে ব্যথা, হাড় বেড়ে যাওয়া
হাতে/পায়ে বল না পাওয়া, দুর্বলতা
মাংসপেশীতে ব্যথা, টান লাগা, শক্তি না পাওয়া
বুকে পিঠে ব্যথা, খাই লাগা
ঠান্ডায় হাতের আঙ্গুল নীল হয়ে যাওয়া
নাকের দুপাশের চামড়া লাল হওয়া (এসএলই/লুপাসম)
শরীরে লাল দাগ, র‍্যাশ ওঠা, ছোট ছোট গোটা ওঠা
শরীরে ক্যালসিয়াম কমে যাওয়া
বার বার বাচ্চা নস্ট হওয়া (এপিএস)
দীর্ঘ দিনের জ্বর
মুখের ভেতর বার বার ঘা হওয়া
মুখের লালা শুকিয়ে মুখ শুকনা লাগা
চোখের জল শুকিয়ে চোখ খচ-থচ করা
বারবার প্যারালাইসিস হওয়া
চোখ লাল হওয়া, কাশি/শ্বাসকষ্ট/হাঁপিয়ে ওঠা
মাথা ব্যথা খিচুনি, কিডনীর সমস্যা হওয়া, রক্ত স্বল্পতা
বাচ্চাদের বাত-ব্যথা, উচ্চতায় না বাড়া
বাতজ্বর
চামড়া টাইট হয়ে যাওয়া, শ্বাসকস্ট, হাঁপিয়ে ওঠা
বক্তে ইউরিক এসিডের মাত্র বেড়ে যাওয়া (গাউট)

চেম্বার:
রিভাইভ ডায়াগনস্টিকস, শেরশাহ রোড, লক্ষীপুর, রাজশাহী
সময়: দুপুর ২:৩০ টা-রাত ৯টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী
সময়: সন্ধ্যা ৪:৩০ টা-রাত ৯টা (বৃহস্পতি ও শুক্রবার বন্ধ)

বাত ব্যথা (আর্থ্রাইটিস) – অবহেলা নয়, প্রয়োজন সচেতনতাবাত ব্যথা শুধু বয়স্কদের রোগ—এই ধারণা এখন ভুল প্রমাণিত। তরুণ-তরুণীরাও...
21/02/2026

বাত ব্যথা (আর্থ্রাইটিস) – অবহেলা নয়, প্রয়োজন সচেতনতা

বাত ব্যথা শুধু বয়স্কদের রোগ—এই ধারণা এখন ভুল প্রমাণিত। তরুণ-তরুণীরাও আজকাল জয়েন্টে ব্যথা, ফোলা, সকালবেলার জড়তা বা চলাফেরায় কষ্টের সমস্যায় ভুগছেন। অনেকেই এটাকে সাধারণ ব্যথা ভেবে অবহেলা করেন, ফলে রোগ জটিল আকার ধারণ করে।

আর্থ্রাইটিসের লক্ষণগুলো হতে পারে—
✔️ জয়েন্টে ব্যথা ও ফোলা
✔️ সকালে হাত-পা শক্ত হয়ে থাকা
✔️ দীর্ঘদিন ধরে ব্যথা স্থায়ী হওয়া
✔️ চলাফেরায় অসুবিধা

সময়ের মধ্যে সঠিক পরীক্ষা ও চিকিৎসা নিলে বাত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই দীর্ঘদিনের ব্যথাকে হালকা ভাবে না নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।

---

#বাতব্যথা #আর্থ্রাইটিস #জয়েন্টব্যথা #স্বাস্থ্যসচেতনতা #রিউমাটোলজি

Address

Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rheumatology Relief by Dr. Ismail Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category