Dr.Apurbo Krishna Sarkar

Call Website Contact the practice

Dr.Apurbo Krishna Sarkar Welcome To My Official Page...!
স্বাস্থ্য বিষয়ক সকল টিপস পেতে সাথেই থাকুন।

Dr.Apurbo Krishna Sarkar
MBBS (DU),CMU (USG)
MCGP (GP),PGT (Surgery)

[BMDC Reg.

No: A-138843]

⬇️চেম্বার (২) :১) ✅ প্রতি বৃহঃস্পতি,শুক্র এবং শনিবার ➤          "রেজিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার,দোহার,ঢাকা" (ইম...
20/08/2026

⬇️চেম্বার (২) :

১) ✅ প্রতি বৃহঃস্পতি,শুক্র এবং শনিবার ➤

"রেজিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার,দোহার,ঢাকা"

(ইমার্জেন্সি ২৪ ঘন্টা)

২) ✅ প্রতি সোম,মঙ্গল এবং বুধবার ➤

"সিরাজদিখান জেনারেল হাসপাতাল,সিরাজদিখান,মুন্সীগঞ্জ"

(প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত)

📲✆ যেকোনো জরুরী প্রয়োজনে যোগাযোগ : ০১৫২১৫০৪৬২২ (হোয়াটসঅ্যাপ)

🩺 অ্যানোমালি স্ক্যান (Detailed/Level-II Ultrasound)সাধারণত গর্ভাবস্থার ১৮–২২ সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যান করা হয়। এ...
19/08/2026

🩺 অ্যানোমালি স্ক্যান (Detailed/Level-II Ultrasound)
সাধারণত গর্ভাবস্থার ১৮–২২ সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যান করা হয়। এই স্ক্যানের মাধ্যমে শিশুর মস্তিষ্ক, মুখমণ্ডল, মেরুদণ্ড, হাত-পা, কিডনি, পেটসহ বিভিন্ন অঙ্গের গঠন বিস্তারিতভাবে দেখা যায়।

ছবিতে যেমন cleft lip (ঠোঁট কাটা)-এর মতো কিছু জন্মগত ত্রুটি আল্ট্রাসাউন্ডে শনাক্ত করা সম্ভব।

❤️ ফিটাল ইকোকার্ডিওগ্রাফি (Fetal Echocardiography)
শিশুর জন্মগত হৃদ্‌রোগ বা Congenital Heart Disease (CHD) আছে কি না তা মূল্যায়নের জন্য ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়। সাধারণত ১৮–২২ সপ্তাহের মধ্যে এটি করা সম্ভব, তবে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে অন্য সময়েও করা যেতে পারে।

তবে মনে রাখতে হবে, অ্যানোমালি স্ক্যান বা ফিটাল ইকো সব ধরনের জন্মগত ত্রুটি ১০০% শনাক্ত করতে পারে না। তাই নিয়মিত antenatal check-up এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্ক্যান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

👉 গর্ভাবস্থায় নির্ধারিত সময়ে সঠিক পরীক্ষা করান, কারণ আগে জানা গেলে অনেক ক্ষেত্রে শিশুর জন্মের আগেই প্রয়োজনীয় পরিকল্পনা ও পরবর্তী চিকিৎসার প্রস্তুতি নেওয়া সম্ভব।

সচেতন হোন, নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশুর জন্য নিয়মিত গর্ভকালীন পরীক্ষা করুন। 👶

18/08/2026
08/08/2026

🖍️বাংলাদেশে বিভিন্ন ওষুধ কোম্পানির বিশেষত্ব, কোন কোম্পানির কোন ধরনের ওষুধ বেশি সমাদৃত?

🔹 স্কয়ার (Square), বেক্সিমকো (Beximco), হেলথকেয়ার (Healthcare), রেডিয়েন্ট (radiant), বীকন (Beacon), ইনসেপ্টা (Incepta), এসকেএফ (Eskayef), রেনেটা (Renata), ড্রাগ (Drug), অপসোনিন (Opsonin) : ডাক্তারদের পছন্দের তালিকায় সবার উপরের দিকে থাকে।

🔹 চোখ ও ENT (কান-নাক-গলা) বিভাগের ওষুধ: অনেক চিকিৎসকের প্রথম পছন্দ অ্যারিস্টোফার্মা (Aristopharma)।

🔹 হৃদরোগ (Cardiac) ও ডায়াবেটিস (Diabetes) বিভাগের ওষুধ: ড্রাগ ইন্টারন্যাশনাল, বেক্সিমকো ও স্কয়ার বেশি পছন্দের তালিকায় থাকে।

🔹 হরমোনজাতীয় ওষুধ: রেনাটা (Renata) ভালো সুনাম অর্জন করেছে।

🔹 কম দামে ভালো মানের কিছু ওষুধ: ইবনে সিনা (Ibn Sina) ও ডেল্টা ফার্মা (Delta Pharma)।

🔹 রেসপিরেটরি বিভাগের ওষুধ: অনেকের মতে বেক্সিমকো এগিয়ে।

🔹 চর্মরোগ বিভাগের ওষুধ: ইউনিমেড-ইউনিহেলথ (Unimed-Unihealth)।

🔹 ক্যান্সারের ওষুধ: বীকন (Beacon)-এর বিশেষ সুনাম রয়েছে।

🔹 ভ্যাক্সিনে: ইনসেপ্টা (incepta), রেডিয়েন্ট (radiant)

🔹 বিদেশি/ প্রিমিয়াম মানের ব্র্যান্ড হিসেবে: নুভিস্তা (Novista) ও রেডিয়েন্ট (Radiant)।

🔹 কম মার্কেটিং করলেও ভালো মানের বলে অনেকে মনে করেন: হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস (Healthcare Pharmaceuticals)।

🔹 রেডিয়েন্ট (Radiant): সাধারণত দাম বেশি, তবে অনেকের মতে মানও ভালো।

ACI/ ACME/ General/ Popular pharma ও বাজারে প্রচলিত ব্রান্ড। তবে আমার কম লেখা হয়।

🖍️দামের কিছু উদাহরণ

ইবনে সিনার ডায়াবেটিসের ওষুধ linagliptin (Linax): এর দাম প্রায় ৮ টাকা, যেখানে একই ধরনের অনেক ব্র্যান্ডের দাম প্রায় দ্বিগুণ বা তারও বেশি।

একসময় ইবনে সিনার Gemifloxacin (নিউমোনিয়া/ব্রংকাইটিস এর জন্য) ছিল প্রায় ৩৫ টাকা, যখন অন্যান্য কোম্পানির একই ওষুধের দাম ছিল প্রায় ৬৫ টাকা।

ডেল্টা ফার্মার Atorvastatin (ATV)-এর দামও অনেক ক্ষেত্রে অন্যান্য কোম্পানির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম এবং outcome ভালো।

আশা করি, পোস্টটা প্রাক্টিসিং ডাক্তারদের ওষুধ কোম্পানির গুণগত মান সম্পর্কে আইডিয়া দিবে।

বি:দ্র: এটা আমার ব্যক্তিগত অভিমত। নিজের চাকরি করা কম্পানিকে MR ভাইরা বেস্ট বলতেই পারেন, তবে প্রাক্টিস করতে গেলে আমরা কোনটার কার্যকরিতা কেমন তা টের পাই।

বাংলাদেশের সব নিবন্ধিত ওষুধ

 #নিরাপদ_টুথপেস্টযে ৮ টি টুথপেস্টে কোন মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি তার লিস্টঃ১. জেনফ্রেশ (দেশীয় ব্র্যান্ড)২. প্যারাসুট ...
26/07/2026

#নিরাপদ_টুথপেস্ট
যে ৮ টি টুথপেস্টে কোন মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি তার লিস্টঃ

১. জেনফ্রেশ (দেশীয় ব্র্যান্ড)
২. প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) (দেশীয় ব্র্যান্ড)
৩. ক্লোজ-আপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি (দেশীয় ব্র্যান্ড)
৪. প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার (ভারত)
৫. সেনসোডাইন ফ্রেশ জেল (ভারত)
৬. কোলগেট ম্যাক্সফ্রেশ (ভারত)
৭. কোলগেট অ্যাক্টিভ সল্ট (ভারত)
৮. কুডুমু – অরেঞ্জ (থাইল্যান্ড)

সরকারি টিকার নতুন সিডিউল।যারা নেক্সট টিকা দিবেন এই সিডিউল এ দিবেন।যারা পান নাই সমস্যা নাই।একি টিকা প্রাইভেটেও পাওয়া যায়।...
22/07/2026

সরকারি টিকার নতুন সিডিউল।যারা নেক্সট টিকা দিবেন এই সিডিউল এ দিবেন।যারা পান নাই সমস্যা নাই।একি টিকা প্রাইভেটেও পাওয়া যায়।দয়া করে গুরুতর অসুস্থ না হলে বাচ্চার টিকা মিস দিবেন না।

🙌
09/07/2026

🙌

উক্ত ক্যাম্পেইন সারা বাংলাদেশের সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চলবে....☑️
27/06/2026

উক্ত ক্যাম্পেইন সারা বাংলাদেশের সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চলবে....☑️

23/06/2026

কৃমির ওষুধ খাওয়ার নিয়ম:

১. কৃমি বেশি হলে ৭ দিন এন্টিহিস্টামিন দিন, তারপর কৃমির ওষুধ।
২. ওষুধ খাওয়ানোর রাতে ও সকালে পায়খানার রাস্তা ভালো করে ধুতে হবে।
৩. পরিবারের সবাইকে কৃমির ওষুধ খাওয়াতে হবে।
৪. অরুচি হলে ভিটামিন সিরাপ দিতে হবে।
৫. পায়খানার রাস্তা চুলকালে মলম বা ভেসলিন দিন, জায়গাটা শুকনো রাখুন।

কৃমি প্রতিরোধের উপায়:

১. পরিচ্ছন্নতা বজায় রাখুন।
২. নখ কেটে পরিষ্কার রাখতে হবে।
৩. মুখে হাত দেওয়ার অভ্যাস ছাড়াতে হবে।
৪. খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে।
৫. খালি পায়ে হাঁটা মানা।
৬. পায়খানা কষা না রাখতে পানি ও শাকসবজি খাওয়াতে হবে।
৭. প্রতি ৬ মাস পর (সমস্যা থাকলে ৩ মাস পর) সবাই কৃমির ওষুধ খাবেন।

Address

Rajshahi
6510

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Apurbo Krishna Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Apurbo Krishna Sarkar:

Shortcuts

Share

Category