Dr. Romel Chakma

Dr. Romel Chakma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Romel Chakma, Ophthalmologist, Rangamati Hill District, Chittagong, Rangamati.

ডা. রোমেল, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সর্বপ্রথম চক্ষু সার্জারীর সর্বোচ্চ ডিগ্রী "এমএস" অর্জনকারী একজন চিকিৎসক। তিনিই প্রথম রাংগামাটি জেনারেল হাসপাতালে চক্ষু বহিঃবিভাগ এবং ছানিসহ চোখের অন্যান্য অপারেশন সেবা শুরু করেছেন।

18/06/2026

রাঙ্গামাটির বিজ্ঞান মেলায় দর্শনার্থীদের মুগ্ধ করার পর এবার জাতীয় পর্যায়েও সেরার স্বীকৃতি পেল পাহাড়ের ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার উদ্ভাবনী প্রজেক্ট। ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬-এ জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বোমা নিষ্ক্রিয়কারী রোবটভিত্তিক প্রজেক্ট।

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক উদ্ভাবনী প্রজেক্টের মধ্যে সুজন চাকমা ও পূর্ণতা চাকমার উপস্থাপিত প্রজেক্টটি বিশেষভাবে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। তাদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তিনির্ভর ধারণা এবং বাস্তব সমস্যার সমাধানমুখী উপস্থাপনা জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের গৌরব এনে দেয়।

সুজন চাকমার উদ্ভাবিত ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ মূলত একটি রাডারনিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্রযুক্তির ধারণা। তার মতে, দেশের আকাশসীমায় কোনো শত্রু মিসাইল বা হুমকি প্রবেশ করলে রাডার সেটি শনাক্ত করবে এবং প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে লক্ষ্যবস্তুকে ধ্বংস করার ব্যবস্থা নেবে। অন্যদিকে ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’ প্রজেক্টটি মানুষের জীবন ঝুঁকিতে না ফেলে বিপজ্জনক বিস্ফোরক নিষ্ক্রিয় বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম প্রজেক্টটির ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর বাস্তবায়নের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। সমাপনী অনুষ্ঠানে সুজন চাকমা নিজেই তার প্রজেক্টের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের অনুপ্রাণিত করে।

এই অর্জন শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; এটি পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনারও স্বীকৃতি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পাহাড়ের একজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে সেরা হওয়ার মাধ্যমে প্রমাণ করেছে, মেধা ও স্বপ্নের কোনো ভৌগোলিক সীমারেখা নেই।

প্রজেক্ট জুনিয়র গ্রুপে অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন সুজন চাকমা ও পূর্ণতা চাকমা, উভয়েই দশম শ্রেণির শিক্ষার্থী।

রাঙ্গামাটির পাহাড় থেকে শুরু হওয়া একটি স্বপ্ন আজ জাতীয় মঞ্চে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। সুজন চাকমার এই সাফল্য শুধু বর্তমানের অর্জন নয়, বরং ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণার নাম।

Archive

খাগড়াছড়ি চেংগি কাশবন ( লাইফ কেয়ার) হাস্পাতালে  ছানি সহ চোখের  অন্যান্য অপারেশন(১০/০৫/২৬)।আস্থা রাখুন,সুস্থ থাকুন।যোগায...
11/05/2026

খাগড়াছড়ি চেংগি কাশবন ( লাইফ কেয়ার) হাস্পাতালে ছানি সহ চোখের অন্যান্য অপারেশন(১০/০৫/২৬)।
আস্থা রাখুন,সুস্থ থাকুন।
যোগাযোগ :
আইসাইট এন্ড মেডিশপ,মহাজন পাড়া,নারিকেল বাগান।
চেংগী কাশবন হাস্পাতাল,খাগড়াছড়ি।

To an eye surgeon, a millimeter is a vast landscape, and a single stitch is a bridge between darkness and a world reborn...
09/05/2026

To an eye surgeon, a millimeter is a vast landscape, and a single stitch is a bridge between darkness and a world reborn in light.

খাগড়াছড়ি জেলায় একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা শুরু করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। 🌿প্রথমবারের মতো এখানে নিয়মিতভাবে চো...
02/05/2026

খাগড়াছড়ি জেলায় একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা শুরু করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। 🌿

প্রথমবারের মতো এখানে নিয়মিতভাবে চোখের অপারেশন—বিশেষত ছানি (Cataract) অপারেশন—সেবা চালু করেছি। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষকে চোখের চিকিৎসার জন্য দূরে যেতে হতো, যা অনেকের জন্য কষ্টকর ও ব্যয়বহুল ছিল। এখন থেকে খাগড়াছড়িতেই আধুনিক পদ্ধতিতে নিরাপদ ও কার্যকর ছানি অপারেশন করা সম্ভব হবে।

আমাদের লক্ষ্য—
✔️ সহজলভ্য ও মানসম্মত চোখের চিকিৎসা নিশ্চিত করা
✔️ অপ্রয়োজনীয় ভোগান্তি কমানো
✔️ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে এনে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করা

আপনাদের দোয়া, সহযোগিতা ও সচেতনতা আমাদের এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।

চোখের যেকোনো সমস্যায় দেরি না করে পরীক্ষা করান। সুস্থ দৃষ্টি, সুন্দর জীবন। 👁️✨
যোগাযোগ :
আইসাইট এন্ড মেডিশপ, চেংগী কাশবন ( লাইফকেয়ার) হাস্পাতাল, মহাজনপাড়া,নারিকেল বাগান,খাগড়াছড়ি

আগামী মাস ( মে)  থেকে আমি খাগড়াছড়ি চেংগী কাশবন হাস্পাতালে চক্ষু অপারেশন ( ছানি সহ চোখের কমন রোগের অপারেশন ) শুরু করবো।...
18/04/2026

আগামী মাস ( মে) থেকে আমি খাগড়াছড়ি চেংগী কাশবন হাস্পাতালে চক্ষু অপারেশন ( ছানি সহ চোখের কমন রোগের অপারেশন ) শুরু করবো।
প্রয়োজনীয় তথ্যের জন্য
মহাজন পাড়ার " আইসাইট এন্ড মেডিশপ " এর মালিক মি: রুবেল চাকমা এবং ডা. ক্যাচিং ( চক্ষু বিশেষজ্ঞ) এর সাথে যোগাযোগ করবেন।

19/02/2026

আমার মেডিকেলের পাকিস্তানি একমাত্র বন্ধু ইমাদ এখন অনেক বড় ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
https://www.facebook.com/share/v/19mX5QGWoL/

30/01/2026

ছানি অপারেশন করতে কতক্ষণ লাগে?
মুল অপারেশন গড়ে ১০ মিনিট।
ব্যাথা লাগে?
না,কারন অপারেশন এর পুর্বে চোখের চারপাশে অবশ করা হয়,তাই ব্যাথা লাগেনা।
ভয় লাগে,
কিন্তু না করলে তো চোখে দেখবেন না,স্বাভাবিক জীবন যাপনে সমস্যা হয়।আর তার চেয়েও বড় বিষয় হলো,ছানি অপারেশন না করলে ছানি ফেটে গিয়ে চোখের প্রেশার বেড়ে গিয়ে চোখের দৃষ্টি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে যা অপারেশন করেও লাভ হবেনা।
ছানি অপারেশন এখন অনেক নিরাপদ, দক্ষ সার্জনের মাধ্যমে ছানি অপারেশন করলে স্বাভাবিক দৃষ্টি ফিরে পাওয়া যায়।

Elite Club এবং Gallery Restaurant এর পক্ষ থেকে তাদের সামান্য উপহার।
26/01/2026

Elite Club এবং Gallery Restaurant এর পক্ষ থেকে তাদের সামান্য উপহার।

Address

Rangamati Hill District, Chittagong
Rangamati
4500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Romel Chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share