04/09/2026
প্রশ্নঃ
অনেকই মনে করে, জ্বিন মানে জ্বিন | এরা জড়বস্তু | আসলে জ্বিন কি কথা বলে? জ্বিন কি মানুষের মত সব বুজে ও সব ভাষায় কথা বলতে পারে?
উত্তরঃ
মহান আল্লাহ বলেন,
{ وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ }
[Surah jariah]
আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে, তারা কেবল আমার ইবাদাত করবে।
১। জ্বিন জাতি, মানুষের মতই স্বাধীন প্রানী। মানুষ যেমন, সন্তান জন্ম দেয়। বাচ্চা বড় হয়। লেখাপড়া করে। মানুষ খায়, প্রস্রাব, পায়খানা করে, ঘুমায়। ঠিক তেমনি, জ্বিনরা খায়, ঘুমায়, প্রস্রাব, পায়খানা করে, লেখাপড়া করে।।
তবে, ১. মানুষের খাবারের জন্য ইনকাম করতে হয়। চাষাবাদ করতে হয়। রান্না করে খেতে হয়। ২. জ্বিনরা ইনকাম করে না। চাষাবাদ করতে হয়না। রান্না করে খায় না। জ্বিনদের খাবার সবখানে ছড়িয়ে ছিটে আছে প্রাকৃতিক ভাবে তারা যেখানে, সেখানে তাদের খাবার পেয়ে যান। যেমন, গরুর গবর, চুলার ছাই বা কয়লা, মাছের কাটা, যেকোনো গোস্তের হাড্ডি, মানুষের উৎসৃষ্ট যেকোনো খাবার। কেচোঁর মাঠি বা পায়খানা। এমনকি মানুষ খাবারের সময় বিসমিল্লাহ না বলে, যে খাবার খায়। সেগুলো তারা মানুষের সাথে খেতে পারে। খায়। এছাড়াও জ্বিনরা সকল ধরনের ফল, মাছ, মাংস সব খেতে পারে। এক কথায় মানুষ যা যা খায়। জ্বিনরাও তা খায়। মানুষ যা খায়'না এমন অনেক কিছু জ্বিনরা খেতে পারে।
২। মানুষ যে এলাকায় জন্মগ্রহণ করে, সে এলাকার কালচার, পরিবেশে বড় হয়। সেই এলাকার ভাষায় কথা বলে। ঠিক তেমনি জ্বিন যে এলাকায় জন্মগ্রহণ করে, সেই এলাকার ভাষায় কথা বলে ও সেই পরিবেশ মেনে চলে।নিজ নিজ ধরাম পালন করে। জ্বিনকে দেখা যায় না। তারা অদৃশ্য। মানুষ দৃশ্যমান। এটাই মুল পার্থক্য। মহান আল্লাহ যে পরাক্রমশালী। সর্বশক্তিমান। মহা সৃষ্টিকারী। জ্বিন তারই একটা উদাহারণ মাত্র। আল্লাহু আকবার❤️
৩। মানুষ যেমন লেখাপড়া করে হাফেজ, আলেম, ডাক্তার, মাস্টার হয়। জ্বিনরাও এসব হতে পারে। জ্বিনরা মানুষের সাথে, একই প্রতিষ্ঠানে অদৃশ্য ভাবে ক্লাস করে ও শিক্ষা অর্জন করতে পারে। তারাও স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেলে পড়ে থাকেন।
৪। জ্বিনরা আমাদের মতই ধর্ম পালন করে। মানুষের মধ্যে যেমন অনেক ধর্মের প্রচলন আছে। জ্বিনদের এলাকা ও পরিবেশ ভেবে তারাও অনেক ধর্মের জ্বিন আছে। বসবাস করেন। জ্বিনরাও আমাদের মতই জান্নাত বা জাহান্নামে যাবেন। যেমন, আল্লাহ বলেন
{ وَلَقَدۡ ذَرَأۡنَا لِجَهَنَّمَ كَثِيرٗا مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ لَهُمۡ قُلُوبٞ لَّا يَفۡقَهُونَ بِهَا وَلَهُمۡ أَعۡيُنٞ لَّا يُبۡصِرُونَ بِهَا وَلَهُمۡ ءَاذَانٞ لَّا يَسۡمَعُونَ بِهَآۚ أُوْلَٰٓئِكَ كَٱلۡأَنۡعَٰمِ بَلۡ هُمۡ أَضَلُّۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡغَٰفِلُونَ }
[Surah Al-Aʿraf]
আর আমরা তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি ; তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে তা দ্বারা তারা দেখে না এবং তাদের কান আছে তা দ্বারা তারা শুনে না; তারা চতুষ্পদ জন্তুর মত, বরং তার চেয়েও বেশী বিভ্রান্ত। তারাই হচ্ছে গাফেল ।
উপরোক্ত বিবরণের মাধ্যমে জানতে পারলাম। জ্বিনদের জীবন চক্র মানুষের মতই। উপরোক্ত প্রতিটা কথার পিছনে অনেক হাদিস ও কোরআনের দলিল আছে। এখানে সেগুলো দিলে অনেক বড় লম্বা লেখা হবে। তাই দেওয়া হয় নাই।