Dr. Md. Nurul Islam

Dr. Md. Nurul Islam Professor Dr Md Nurul Islam B
Head of The Department Of Pediatrics
Dinajpur Medical College & Hospital

মানসিক ও শারীরিক  বিকাশে আয়রনের ভূমিকা:ইদানিং বাংলাদেশে অধিকাংশ শিশুদের মধ্যে আয়রনের অভাব জনিত অ্যানিমিয়া  পরিলক্ষিত ...
15/07/2026

মানসিক ও শারীরিক বিকাশে আয়রনের ভূমিকা:
ইদানিং বাংলাদেশে অধিকাংশ শিশুদের মধ্যে আয়রনের অভাব জনিত অ্যানিমিয়া পরিলক্ষিত হচ্ছে।
তাই শিশুদের জন্য আয়রন সংক্রান্ত অত্যন্ত জরুরী কিছু টিপস :
শিশুর মস্তিষ্কের সঠিক গঠন, বুদ্ধিমত্তা ও শারীরিক বিকাশের জন্য আয়রন একটি অপরিহার্য খনিজ উপাদান। শৈশবে আয়রনের অভাব হলে শিশুর মানসিক ও শারীরিক বৃদ্ধিতে মারাত্মক প্রভাব পড়তে পারে।
তাই আসুন আয়রনের প্রধান উপকারিতা গুলো জেনে নেই:
বুদ্ধিমত্তা ও আইকিউ (IQ) বৃদ্ধি:
মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে শিশুর শেখার ক্ষমতা ও আইকিউ উন্নত করে।
।স্মৃতিশক্তি ও মনোযোগ:
পড়ালেখায় মনোযোগ ও একাগ্রতা বাড়ায় এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে।
মেজাজ ও আচরণ নিয়ন্ত্রণ: মস্তিষ্কের হ্যাপি হরমোন (ডোপামিন ও সেরোটোনিন) তৈরিতে সাহায্য করে। ফলে শিশুর মেজাজ খিটখিটে হওয়া কমায়।
মস্তিষ্কের গঠন: স্নায়ুতন্তুর আবরণ (Myelin) তৈরিতে সাহায্য করে, যা দ্রুত চিন্তা করার ক্ষমতা বাড়ায়।
তাছাড়া আয়রন শিশুদের ক্ষুধা মন্দা দূর করে।
আয়রন সমৃদ্ধ খাবার : দুধ,মাংস,কলিজা,কচুশাক, কাঁচা কলা, পাকা কলা,পেয়ারা,আপেল,ড্রাগন ফল ইত্যাদি।
উল্লেখ্য শিশুর শরীরে আয়রন যেন ঠিকঠাক হজম ও শোষিত হতে পারে, সেজন্য আয়রনযুক্ত খাবারের সাথে প্রচুর ভিটামিন-সি (লেবু বা কমলা) খাওয়ান।

এতদসত্ত্বেও আয়রনের অভাবে খুব বেশি (অ্যানিমিয়া) রক্তশূন্যতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে শিশু বিশেষজ্ঞের পরামর্শক্রমে ঔষধ হিসেবে আয়রন সিরাপ, ফলিক এসিড এবং ভিটামিন সি যথাযথ মাত্রায় গ্রহণ করা যেতে পারে।
সকল শিশুর সুস্বাস্থ্য, প্রাণবন্ত এবং আলোকিত জীবন প্রত্যাশা করছি।
সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।

অধ্যাপক ডাক্তার মোঃ নুরুল ইসলাম
অধ্যাপক ও বিভাগীয় প্রধান। শিশু বিভাগ।
দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল।
চেম্বার : বসুন্ধরা ডায়াগনস্টিক কমপ্লেক্স। সদর হাসপাতাল মোড়।দিনাজপুর
মোবাইল নাম্বার :০১৮৩৭৩২০৯৮২, ০১৭৫০২৩৬৪১৯,০১৯১৩৩২৩৪৭২

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ডি এর প্রভাব :অনেকেরই ধারণা ভিটামিন ডি শুধু হাড় শক্ত করে। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, ...
14/07/2026

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ডি এর প্রভাব :

অনেকেরই ধারণা ভিটামিন ডি শুধু হাড় শক্ত করে। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে হরমোনের মতো কাজ করে!

রোগ প্রতিরোধে এর ভূমিকা:
সংক্রমণ রোধ:
এটি শিশুকে ব্যাকটেরিয়া ও ভাইরাসের আক্রমণ থেকে বাঁচায়।

রিকেটস প্রতিরোধ:
ক্যালসিয়াম শোষণে সাহায্য করে হাড়ের বিকৃতি ও রিকেটস হতে বাধা দেয়।
দাঁতের সুরক্ষা: মাড়ি শক্ত করে এবং দাঁতের ক্ষয়রোগ প্রতিরোধ করে।

রোগ নিরাময়ে এর ভূমিকা:
ঠাণ্ডা ও নিউমোনিয়া: শ্বাসযন্ত্রের সংক্রমণ কমিয়ে দ্রুত ফুসফুসকে সুস্থ করে।
পেশির ক্লান্তি দূরীকরণ: হাত-পায়ের ব্যথা ও পেশির দুর্বলতা দ্রুত সারিয়ে তোলে।ক্ষত নিরাময়: হাড়ের যেকোনো চোট বা আঘাত দ্রুত পুনর্গঠন করে

ভিটামিন ডি-এর উৎস :
১. সূর্যালোক: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে ১৫-৩০ মিনিট শিশুকে রোদে খেলতে দিন।
২. খাবার: দুধ,ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ, কলিজা ও মাখন।
৩. সাপ্লিমেন্ট: চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট মাত্রার ভিটামিন ডি ড্রপ বা সিরাপ

।আপনার সন্তানকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে প্রতিদিনের রোদের আলো আর সঠিক পুষ্টি নিশ্চিত করুন।
অধ্যাপক ডাক্তার মোঃ নুরুল ইসলাম অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
শিশু বিভাগ। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল।
চেম্বার : বসুন্ধরা ডায়াগনস্টিক কমপ্লেক্স। সদর হাসপাতাল মোড়।দিনাজপুর
মোবাইল নাম্বার :০১৮৩৭৩২০৯৮২, ০১৭৫০২৩৬৪১৯,০১৯১৩৩২৩৪৭২
ধন্যবাদ।

Address

Dinajpur Medical College
Rangpur
5400

Telephone

+8801750236419

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Nurul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Nurul Islam:

Shortcuts

Share

Category