22/08/2026
চোখে আঘাতের পর ৭ দিন অপেক্ষা—দৃষ্টির জন্য কতটা বিপজ্জনক???
চোখে আঘাত লেগেছে, কিন্তু তখন তো খুব বেশি সমস্যা ছিল না—তাই ডাক্তার দেখাইনি!
এই সামান্য অবহেলাই কখনো কখনো চোখের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।
এই রোগী ৭ দিন আগে ডান চোখে আঘাত পেয়েছিলেন।
আজ এসেছেন তীব্র চোখের ব্যথা, দৃষ্টিশক্তি কমে যাওয়া নিয়ে।
পরীক্ষায় দেখা গেল—
🔴 আঘাতের কারণে লেন্সের সামনের দিকে সাবলাক্সেশন (traumatic anterior lens subluxation)
🔴 এর ফলে secondary glaucoma ,
চোখের ভেতরের চাপ বিপজ্জনকভাবে বেড়ে গেছে।
আঘাতের পর লেন্সের অবস্থান পরিবর্তিত হলে সেটি চোখের drainage pathway বাধাগ্রস্ত করে হঠাৎ IOP বেড়ে যেতে পারে এবং secondary glaucoma তৈরি করতে পারে।এমন অবস্থায় দ্রুত ophthalmic assessment ও প্রয়োজন অনুযায়ী জরুরি চিকিৎসা/সার্জারি প্রয়োজন হতে পারে।
তাই চোখে আঘাত লাগার পর “দেখি, ঠিক হয়ে যায় কি না”—এই অপেক্ষা করবেন না।
বিশেষ করে যদি থাকে—
• চোখে ব্যথা
• দৃষ্টি ঝাপসা/কমে যাওয়া
• আলো সহ্য না হওয়া
• চোখ লাল হওয়া
• pupil-এর আকৃতি পরিবর্তন
• আঘাতের পর হঠাৎ মাথাব্যথা বা বমি
দেরি না করে একজন ophthalmologist-এর কাছে জরুরি চোখ পরীক্ষা করান।