মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র সরকার অনুমোদিত স্বাস্থ্যকেন্দ্র, মা-দের নিরাপদ প্রসব ও শিশুর সেবায় নিবেদিত।

15/09/2026

সেবা নিন সুস্থ থাকুন।
মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

#মাদারগঞ্জ

আপাতত মন্ত্রনালয় থেকে এই তথ্যই দেয়া হয়েছে।যার যার আশেপাশের টিকাকেন্দ্রে খবর নিবেন।🔺যাদের ৬ মাস হয়নি তারা ৯ মাসের সরকারি ...
05/04/2026

আপাতত মন্ত্রনালয় থেকে এই তথ্যই দেয়া হয়েছে।যার যার আশেপাশের টিকাকেন্দ্রে খবর নিবেন।

🔺যাদের ৬ মাস হয়নি তারা ৯ মাসের সরকারি টিকার অপেক্ষা করবেন।
🔺যারা ফুল কমপ্লিট করেছেন টিকা তারা ও দিবেন।🔺যাদের এক ডোজ বাকি তারাও দিবেন ও পরে আরেক ডোজ সরকারি টিকার সময় অনুযায়ী দিবেন।

মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

☑️সন্দেহজনক হামের রোগীকে ভিটামিন এ — কেন, কখন, কতটুকু?💊হাম সন্দেহ হলে অনেকেই জিজ্ঞেস করেন — "ডাক্তার, ভিটামিন এ কি দিতেই...
01/04/2026

☑️সন্দেহজনক হামের রোগীকে ভিটামিন এ — কেন, কখন, কতটুকু?

💊হাম সন্দেহ হলে অনেকেই জিজ্ঞেস করেন — "ডাক্তার, ভিটামিন এ কি দিতেই হবে? এত বেশি ডোজ কেন?"
উত্তরটা বুঝতে হলে আগে একটু জানতে হবে হাম শরীরে কী করে।

✔️হাম আর ভিটামিন এ — সম্পর্কটা কী?
হামের ভাইরাস শরীরে ঢুকলে শুধু জ্বর-র‍্যাশ হয় না। এটা শরীরের ভিটামিন এ-র মজুদ দ্রুত শেষ করে দেয়। আর ভিটামিন এ কমে গেলে —
চোখের কর্নিয়া নষ্ট হতে পারে → স্থায়ী অন্ধত্ব
ফুসফুসের সংক্রমণ বাড়ে → নিউমোনিয়া
রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে → মৃত্যুর ঝুঁকি বাড়ে

📚WHO এবং বাংলাদেশ সরকারের গাইডলাইন বলছে — হাম সন্দেহ হলেই, ল্যাব রিপোর্টের জন্য অপেক্ষা না করে, সঙ্গে সঙ্গে ভিটামিন এ দিয়ে দিতে হবে।

👍ডোজটা কীভাবে মনে রাখবেন?
নিয়মটা আসলে খুব সহজ — দুইদিন দিতে হয়, একই ডোজে। প্রথম দিন রোগ সন্দেহ হওয়ার দিনই, দ্বিতীয় দিন পরেরদিন।

🫂ডোজ নির্ভর করে শুধু বয়সের উপর —
৬ মাসের নিচে → ৫০,০০০ ইউনিট (দুইদিনই)
৬ থেকে ১১ মাস → ১,০০,০০০ ইউনিট অর্থাৎ ১ লাখ ইউনিট (দুইদিনই)
১২ মাস বা তার বেশি → ২,০০,০০০ ইউনিট অর্থাৎ ২ লাখ ইউনিট (দুইদিনই)
সহজ করে বললে — বয়স যত বাড়বে, ডোজ তত বাড়বে। আর দুইদিনেই একই ডোজ।

🥺"এত বেশি ডোজ কি ক্ষতিকর না?"
এটা অনেক অভিভাবক জিজ্ঞেস করেন। উত্তর হলো — না। ভিটামিন এ fat-soluble হওয়ায় দীর্ঘদিন বেশি ডোজে খেলে সমস্যা হতে পারে, কিন্তু মাত্র দুইদিনের এই শর্ট-কোর্স সম্পূর্ণ নিরাপদ।

🫵 গবেষণায় দেখা গেছে, এই ডোজিং হামে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।
একটাই কথা মনে রাখুন —
হাম দেখলে বা সন্দেহ হলে দেরি করবেন না। শিশুটাকে দ্রুত কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সময়মতো ভিটামিন এ পেলে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব।

✅তথ্যটি উপকারী মনে হলে শেয়ার করুন — হয়তো একটা শেয়ারই একটা শিশুর দৃষ্টিশক্তি বাঁচাতে পারে।

মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

শিশুর দাঁত ওঠার সময়সূচী 👤👼মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র
11/02/2026

শিশুর দাঁত ওঠার সময়সূচী 👤👼
মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

1️⃣ বাচ্চার প্রথম দাঁত কখন ওঠে?👉 সাধারণত ৬–১০ মাসে👉 একটু আগে বা দেরিতে উঠলেও চিন্তার কিছু নেই⚠️ ১৮ মাসেও দাঁত না উঠলে শি...
09/02/2026

1️⃣ বাচ্চার প্রথম দাঁত কখন ওঠে?
👉 সাধারণত ৬–১০ মাসে
👉 একটু আগে বা দেরিতে উঠলেও চিন্তার কিছু নেই
⚠️ ১৮ মাসেও দাঁত না উঠলে শিশু বিশেষজ্ঞ দেখান

2️⃣ দাঁত ওঠার সময় জ্বর বা ডায়রিয়া হয়?
👉 দাঁত ওঠা থেকে সরাসরি জ্বর/ডায়রিয়া হয় না
👉 মুখে সব কিছু দেওয়ার কারণে ইনফেকশন হতে পারে
⚠️ ১০০.৪°F-এর বেশি জ্বর হলে ডাক্তার দেখান

3️⃣ দাঁত ওঠার ব্যথা কমাতে কী করবেন?
👉 ঠান্ডা পানিতে ভেজানো পরিষ্কার কাপড় মাড়িতে ধরিয়ে দিন
👉 সেফ সিলিকন টিথার ব্যবহার করতে পারেন
✔️ টিথার নিয়মিত পরিষ্কার রাখুন

4️⃣ প্রথম দাঁত উঠলেই কি পরিষ্কার করা দরকার?
👉 অবশ্যই দরকার
👉 নরম ভেজা কাপড় বা বেবি সিলিকন ব্রাশ দিয়ে আলতো করে পরিষ্কার করুন

5️⃣ দাঁত ওঠার সময় খাবার না খেলে?
👉 মাড়ির ব্যথার কারণে শক্ত খাবার এড়াতে পারে
👉 দিতে পারেন—
• ঠান্ডা দই
• ফলের পিউরি
• নরম চটকানো খাবার
👉 ঠান্ডা খাবার মাড়ির অস্বস্তি কমায়

মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, কৃমি, অরুচি ইত্যাদির প্রাথমিক চিকিৎসা 🧑‍⚕️জ্বর হলেDrop  Napa / Ace / Renovaওজন × ৩ = তত ফো...
04/01/2026

জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, কৃমি, অরুচি ইত্যাদির প্রাথমিক চিকিৎসা 🧑‍⚕️

জ্বর হলে
Drop Napa / Ace / Renova
ওজন × ৩ = তত ফোঁটা ৬ ঘন্টা পর পর জ্বর ১০০°F/+ হলে, অথবা
ওজন × ০.২ = তত মিলি ৬ ঘন্টা পর পর জ্বর ১০০°F/+ হলে খাওয়াবেন

Syp Napa / Ace / Renova
প্রতি ৮ কেজির জন্য ১ চামচ , ৪ কেজির জন্য হাফ চামচ হিসেবে ৬ ঘন্টা পর পর জ্বর ১০০°F/+ হলে খাওয়াবেন

সর্দি/ ঠান্ডা/ এলার্জি জন্য
Syp Tofen / Fenat/ Toti
৬মাস - ২বছর: হাফ চামচ দুই বেলা
২ বছর ঊর্ধ্বে: ১ চামচ ২ বেলা

নাকের ড্রপ
Drop Solo / Norsol / Nosomist
০-২ বছর পর্যন্ত: ২ ফোঁটা নাকের উভয় ছিদ্রে ২-৬ ঘন্টা পর পর প্রয়োজন হলে দিবেন

Drop Rynex / Xylocon / Oxynex 0.025%
২ বছরের ঊর্ধ্বে: ২ ফোঁটা নাকের ছিদ্র - ২-৩ বেলা - সর্বোচ্চ ৫ দিন

কফ যুক্ত কাশি
Drop Ambrox/ Ambolyt/ Mucosol
০-৬ মাস: ০.৫ মিলি ২ বেলা
৬-১২ মাস: ১ মিলি ২ বেলা
১-২ বছর: ১.২৫ মিলি ২ বেলা

Syp Ambrox/ Ambolyt/ Boxol
২-৫ বছর : হাফ - ১ চামচ ৩ বেলা
৫-১০ বছর : ১- ১.৫ চামচ ৩ বেলা

শুকনো কাশি :
Drop Mirakof/ Miraten/ Bukof
২-১২ মাস: ০.৫ মিলি ৩-৪ বেলা
১-৩ বছর : ১ মিলি ৩-৪ বেলা

Syp Mirakof/ Miraten/ Bukof
৩-৬ বছর : ১ চামচ ৩ বেলা
৬-১২ বছর : ২ চামচ ৩ বেলা

কৃমি হলে:
Syp Alben / Almex
১-২ বছর: ১ চামচ রাতে ১ দিন

৭ দিন পর আবার দিতে হতে পারে যদি সমস্যা বেশি থাকে অথবা রিইনফেকশন চান্স থাকে। (কৃমি লক্ষণ দেখা না দিলে খাওয়ানো যাবে না)।

২ বছর ঊর্ধ্বে : ২ চামচ রাতে ১ দিন

৭ দিন পর পুনরায় দিতে হতে পারে যদি সমস্যা বেশি থাকে বা রিইনফেকশন চান্স থাকে (৪-৬ মাস পর পর খাওয়াবেন)

[ অথবা ]

Syp Solas
২ বছর পর থেকে:
১ চামচ ১২ ঘণ্টা পর পর ৩ দিন।

কোষ্ঠকাঠিন্য/ প্রতিদিন পায়খানা না হলে
Syp Sopilax/ Splac
প্রতি ৪ কেজির জন্য ১ মিলি হিসেবে রাতে খাওয়াবেন - সমাধান না হওয়া পর্যন্ত।

ডায়রিয়া হলে:
Syp Xinc/ Ziton/ Zesup
প্রতি ১০ কেজির জন্য ১ চামচ, ৫ কেজির জন্য হাফ চামচ করে ২ বেলা - ১৪ দিন
OR saline
যত কেজি তত চামচ করে খাওয়াবেন প্রতিবার পাতলা পায়খানা/ বমি হলে।

অরুচির জন্য:
Syp Bicozin I
১ বছরের কম :- হাফ চামচ একবেলা ১ মাস।
১ বছরের পর :- ১-২ চামচ ১ বেলা ১ মাস।

অথবা Syp Xinc/ Ziton/ Zesup পূর্বের নিয়ম অনুযায়ী একমাস পর্যন্ত।

শিশুর স্বাস্থ্য পরামর্শ : ডক্টর দেখান।
মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

অ্যাজমা বোঝা: বাতাসের জন্য লড়াই 🫁এই চিত্রটি পরিষ্কারভাবে দেখায় কেন অ্যাজমা অ্যাটাকের সময় শ্বাস নেওয়া এত কঠিন হয়ে যা...
26/12/2025

অ্যাজমা বোঝা: বাতাসের জন্য লড়াই 🫁

এই চিত্রটি পরিষ্কারভাবে দেখায় কেন অ্যাজমা অ্যাটাকের সময় শ্বাস নেওয়া এত কঠিন হয়ে যায়।

উপরের ছবি (স্বাভাবিক এয়ারওয়ে):
এভাবেই আপনার ব্রংকিয়াল টিউব স্বাভাবিক অবস্থায় থাকার কথা। পথটি প্রশস্ত, পরিষ্কার ও শিথিল থাকে, ফলে বাতাস সহজেই ফুসফুসে ঢুকতে ও বের হতে পারে।

নিচের ছবি (অ্যাজমা অ্যাটাকের সময়):
অ্যাজমা বেড়ে গেলে একই সঙ্গে তিনটি সমস্যা বাতাস চলাচল বন্ধ করে দেয়—

প্রদাহ (Inflammation): এয়ারওয়ের ভেতরের আস্তরণ ফুলে যায় ও জ্বালা সৃষ্টি হয় (লাল অংশ)।

সংকোচন (Constriction): এয়ারওয়ের চারপাশের পেশি শক্ত হয়ে চেপে ধরে, ফলে নালি আরও সরু হয়ে যায়।

মিউকাস জমা (Mucus Buildup): শরীর ঘন ও আঠালো কফ তৈরি করে, যা বাকি অল্প জায়গাটুকুও বন্ধ করে দেয়।

এই তিনটির সম্মিলিত প্রভাবেই শ্বাসে শোঁ শোঁ শব্দ, বুকে চাপ ধরা, ও শ্বাসকষ্ট—এই পরিচিত উপসর্গগুলো দেখা দেয়।
এই প্রক্রিয়াটি বোঝাই অ্যাজমা সঠিকভাবে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপ।

মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

ভালভো ক্যান্ডিডিয়াসিস (ইস্ট ইনফেকশন)যদি আপনি বারবার ইস্ট ইনফেকশনের চিকিৎসা নেন, কিন্তু তা আবার ফিরে আসে—আপনি একা নন 😔যো...
21/12/2025

ভালভো ক্যান্ডিডিয়াসিস (ইস্ট ইনফেকশন)

যদি আপনি বারবার ইস্ট ইনফেকশনের চিকিৎসা নেন, কিন্তু তা আবার ফিরে আসে—
আপনি একা নন 😔

যোনির ক্যান্ডিডিয়াসিস বারবার হওয়ার হার উদ্বেগজনকভাবে বেশি।
কিছু নারী প্রতি মাসেই এই সমস্যায় ভোগেন, যা আরাম, আত্মবিশ্বাস এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে।

বারবার সংক্রমণ হওয়ার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এবং সেগুলো ঠিক করার উপায়ও আছে।
চলুন, কারণগুলো দেখি 👇🏼

🔍 বারবার ইস্ট ইনফেকশন হওয়ার কারণ

1️⃣ ভুল বা অসম্পূর্ণ চিকিৎসা
– নিজে নিজে ওষুধ খাওয়া
– পুরো কোর্স শেষ না করা

2️⃣ ডায়াবেটিস বা রক্তে শর্করা বেশি থাকা
– উচ্চ সুগার ক্যান্ডিডা ছত্রাকের বৃদ্ধিকে বাড়ায়

3️⃣ বারবার অ্যান্টিবায়োটিক সেবন
– ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, ফলে ইস্ট বাড়ে

4️⃣ হরমোনাল পরিবর্তন
– গর্ভাবস্থা
– জন্মনিয়ন্ত্রণ বড়ি
– মাসিকের সময়

5️⃣ টাইট বা সিনথেটিক আন্ডারওয়্যার
– বাতাস চলাচল না হওয়ায় আর্দ্রতা বাড়ে

6️⃣ যোনির ভেতরে ডুচিং / সাবান ব্যবহার
– স্বাভাবিক pH নষ্ট হয়

7️⃣ যৌন সঙ্গীর চিকিৎসা না হওয়া
– আবার সংক্রমণ ফিরে আসতে পারে

8️⃣ রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা
– স্ট্রেস, অপুষ্টি, দীর্ঘমেয়াদি অসুস্থতা

✅ কী করলে ভালো হবে (Prevention & Solution)

✔️ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ও সম্পূর্ণ চিকিৎসা
✔️ ডায়াবেটিস থাকলে সুগার নিয়ন্ত্রণে রাখা
✔️ অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এড়ানো
✔️ কটন আন্ডারওয়্যার ব্যবহার
✔️ যোনির ভেতরে কোনো সাবান বা ডুচিং না করা
✔️ বারবার হলে কালচার টেস্ট করে সঠিক ওষুধ নেওয়া
✔️ প্রয়োজনে যৌন সঙ্গীর চিকিৎসা

⚠️ মনে রাখবেন:
বছরে ৪ বার বা তার বেশি ইস্ট ইনফেকশন হলে একে Recurrent Vulvovaginal Candidiasis বলা হয়—এক্ষেত্রে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি।

মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

🌸  #নরমাল_ডেলিভারির_প্রস্তুতি_শুরু_থেকে_শেষ_পর্যন্ত_একজন_মায়ের_সম্পূর্ণ_গাইড🔶 ✨ নরমাল ডেলিভারি সবসময় ভাগ্যের বিষয় নয়—সঠি...
29/11/2025

🌸 #নরমাল_ডেলিভারির_প্রস্তুতি_শুরু_থেকে_শেষ_পর্যন্ত_একজন_মায়ের_সম্পূর্ণ_গাইড

🔶 ✨ নরমাল ডেলিভারি সবসময় ভাগ্যের বিষয় নয়—সঠিক প্রস্তুতি নিলে এর সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। এই পোস্টে ধাপে ধাপে পুরো প্রস্তুতি একসাথে।

🟣 ১. প্রথম তিন মাস: ভিত্তি তৈরি

✔ নিয়মিত ডাক্তার দেখানো শুরু করুন
✔ ফোলিক এসিড + আয়রন
✔ বমি, দুর্বলতা, প্রেসার—যা হয় সব নজর রাখুন
✔ প্রথম তিন মাস মায়ের শরীরকে স্থিতিশীল রাখা গুরুত্বপূর্ণ—এটাই নরমাল ডেলিভারির বেস স্টেজ

🟣 ২. দ্বিতীয় তিন মাস: শরীরকে শক্তিশালী করা

✔ প্রতিদিন নিয়মিত হাঁটা (২০–৩০ মিনিট)
✔ নরমাল ডেলিভারি–সহায়ক ব্যায়াম (স্কোয়াট, বাটারফ্লাই, পেলভিক ওপেনিং)
✔ পর্যাপ্ত পানি + প্রোটিন
✔ স্ট্রেস কম রাখলে বেবির গ্রোথ ঠিক থাকে, ডেলিভারি সহজ হয়

🟣 ৩. শেষ তিন মাস: প্রসবের জন্য শরীর প্রস্তুত করা

✔ বেশি সময় বসে না থাকা
✔ দীর্ঘক্ষণ শোয়া কমিয়ে হাঁটা/হালকা মুভমেন্ট
✔ পেলভিক এলাকায় চাপ বাড়ে—এই সময় ব্যায়াম খুব কাজে দেয়
✔ বেবির হেড নিচে নামার জন্য নিয়মিত হাঁটা ও স্কোয়াট অসাধারণ উপকার।

🟣 ৪. খাবার—নরমাল ডেলিভারির অর্ধেক প্রস্তুতি

✔ প্রতিদিন সবুজ শাক, ফল, ডিম, মাছ, ডাল
✔ আয়রন + ক্যালসিয়াম
✔ অতিরিক্ত ওজন এড়ানো—ওজন বেশি হলে নরমাল ডেলিভারি কঠিন হয়
✔ পানি বেশি পান করলে লেবার দ্রুত হয়

🟣 ৫. স্ট্রেস কম রাখা = শরীর রিল্যাক্স = ডেলিভারি দ্রুত

✔ ভয় কমান
✔ ভালো ঘুম
✔ পরিবার–স্বামী–ডাক্তারের সাপোর্ট মায়ের শরীরকে আরাম দেয়
✔ মানসিকভাবে রিল্যাক্স মা দ্রুত লেবারে যায়

🟣 ৬. বেবির সঠিক পজিশন নিশ্চিত করা

✔ হাঁটা
✔ ব্যায়াম
✔ দিক–বদল করে শোয়া
এসব বাচ্চাকে নিচে নামিয়ে সহজ প্রসবের জন্য শরীরকে প্রস্তুত করে।

🟣 ৭. লেবার সাইন চিনে রাখা

✔ নিয়মিত পেট শক্ত হওয়া
✔ নিচে চাপ অনুভব
✔ পানি ভাঙা
✔ সামান্য শো–ব্রলিডিং
এসব হলেই দ্রুত হাসপাতালে যেতে হবে।

🟣 ৮. হাসপাতালে পৌঁছে যা যা করবেন

✔ হাঁটবেন
✔ শ্বাস–প্রশ্বাসের ব্যায়াম
✔ বল এক্সারসাইজ
✔ গরম পানির স্নান
এগুলো সার্ভিক্স ওপেন হতে সাহায্য করে—নরমাল ডেলিভারি দ্রুত হয়।

🟣 ৯. লেবারের সময় ডাক্তারের নির্দেশ সবচেয়ে বড় ভূমিকা

✔ কখন জোর দিতে হবে
✔ কখন রিল্যাক্স থাকতে হবে
✔ কিভাবে শ্বাস নিতে হবে
এসব ঠিকমতো করলে ডেলিভারি হয় সহজ + কম ব্যথায় + দ্রুত।

🟣 ১০. ডেলিভারির পরপরই বাচ্চাকে বুকের দুধ দিন

✔ এটি মায়ের শরীরকে দ্রুত স্বাভাবিক করে
✔ বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
✔ মায়ের ব্যথা কমে
✔ মায়ের শরীর দ্রুত রিকভার করে

💮 শেষ কথা:

নরমাল ডেলিভারি কখনো হঠাৎ ঘটে না—এটা সঠিক প্রস্তুতির ফল।
শরীর ঠিক রাখা + মানসিক শক্তি + সঠিক গাইডলাইন = নিরাপদ নরমাল ডেলিভারি।

মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

♦️কফের সাথে রক্ত আসা (Hemoptysis) একটি গুরুত্বপূর্ণ উপসর্গ, যেটিকে কখনওই অবহেলা করা উচিত নয়। এটি বিভিন্ন কারণে হতে পারে...
15/11/2025

♦️কফের সাথে রক্ত আসা (Hemoptysis) একটি গুরুত্বপূর্ণ উপসর্গ, যেটিকে কখনওই অবহেলা করা উচিত নয়। এটি বিভিন্ন কারণে হতে পারে — কিছু কারণ তুলনামূলকভাবে কম গুরুতর, আবার কিছু জীবনঘাতীও হতে পারে।

🩸 সম্ভাব্য কারণসমূহ

1. শ্বাসনালির সংক্রমণ (Infection):

ব্রঙ্কাইটিস (Bronchitis)

নিউমোনিয়া (Pneumonia)

টিবি বা যক্ষ্মা (Tuberculosis – খুব সাধারণ কারণ বাংলাদেশে)

2. ফুসফুসের রোগ:

ব্রঙ্কিয়েকটাসিস (Bronchiectasis)

ফুসফুসের ক্যান্সার (Lung cancer)

ফুসফুসে রক্ত জমাট (Pulmonary embolism)

3. হৃদরোগজনিত কারণ:

হৃদযন্ত্রের ব্যর্থতা (Heart failure)

মাইট্রাল ভালভ স্টেনোসিস (Mitral stenosis)

4. অন্যান্য কারণ:

আঘাত বা চোট (Trauma to chest or airways)

রক্ত পাতলা করার ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।

ধূমপানজনিত ক্ষতি.।

⚠️ যখন জরুরি চিকিৎসা প্রয়োজন::

অবিলম্বে ডাক্তার দেখাতে হবে যদি—

কফে বারবার বা প্রচুর রক্ত আসে।

রক্তের সাথে জ্বর, ওজন কমে যাওয়া, রাতের ঘাম, কাশি দীর্ঘস্থায়ী হয়।

শ্বাস নিতে কষ্ট হয় বা বুকে ব্যথা থাকে।

পূর্বে টিবি বা ফুসফুসের ক্যান্সার হয়েছে।

🧪 সম্ভাব্য পরীক্ষা:

এক্স-রে বা সিটি স্ক্যান (Chest X-ray / CT Scan)

স্পুটাম টেস্ট (Sputum test for TB, infection, cancer cells)

ব্রঙ্কোস্কপি (Bronchoscopy)

রক্ত পরীক্ষা।

💊 চিকিৎসা নির্ভর করে কারণের উপর।

টিবি হলে → অ্যান্টি-টিবি ওষুধ।

সংক্রমণ হলে → অ্যান্টিবায়োটিক।

ক্যান্সার হলে → সার্জারি, কেমো বা রেডিয়েশন।

রক্তপাত বেশি হলে → হাসপাতালে ভর্তি ও জরুরি ব্যবস্থাপনা।

মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

Address

Madergonj Pirgonj Rangpur
Rangpur
5470

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাদারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share