পুনর্ভবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

  • Home
  • Bangladesh
  • Rohanpur
  • পুনর্ভবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

পুনর্ভবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পুনর্ভবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, Medical and health, মেডিকেল মোড়, রহনপুর, Rohanpur.

পুনর্ভবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রহনপুরে উন্নত মানের চিকিৎসা সেবা ও অভিজ্ঞ ডক্টরদের দ্বারা পরিচালিত।
২৪/৭ দিন অনলাইন এ ডাক্তার এর কনসাল্টেশন সুবিধা। ৪০ টাকায় আউটডোর সেবা। এছাড়াও রয়েছে অসুস্থ রোগিদের জন্য হোম সার্ভিস।

রহনপুরে আধুনিক স্বাস্থ্যসেবার নতুন যাত্রায় আপনিও অংশীদার হিসেবে অংশ নিতে পারেন।রহনপুর ও আশেপাশের মানুষের জন্য আধুনিক ও ম...
09/09/2026

রহনপুরে আধুনিক স্বাস্থ্যসেবার নতুন যাত্রায় আপনিও অংশীদার হিসেবে অংশ নিতে পারেন।

রহনপুর ও আশেপাশের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নির্মাণাধীন পুনর্ভবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এখন তার নতুন অধ্যায়ের পথে।

একটি হাসপাতাল শুধু একটি ব্যবসা নয়—এটি মানুষের প্রয়োজন, আস্থা ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ।

এই উদ্যোগের সঙ্গে আপনাকেও অংশীদার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

🌟 কেন পুনর্ভবা হাসপাতাল?

✅ আধুনিক হাসপাতাল সুবিধা
✅ উন্নতমানের ডায়াগনস্টিক সেবা
✅ অপারেশন ও সার্জারি সুবিধা
✅ 4D Color Doppler আল্ট্রাসনোগ্রাম ও ECG
✅ ডিজিটাল এক্স-রে
✅ বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট
✅ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
✅ MBBS চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা
✅ ভবিষ্যতে আরও আধুনিক চিকিৎসা সুবিধা সংযোজনের পরিকল্পনা

আপনি চাইলে পুনর্ভবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অংশীদারিত্বে যুক্ত হতে পারেন এবং একটি সম্ভাবনাময় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে পারেন।

বাংলাদেশে প্রথমবারের মতো রোবোটিক সার্জারিতে অপারেশন সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। ...
04/09/2026

বাংলাদেশে প্রথমবারের মতো রোবোটিক সার্জারিতে অপারেশন সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা
বাংলাদেশের জন্য একটা বড় অর্জন।
সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে অনেক ভালো কাজও
থেমে যেতে পারে।
চিকিৎসা পরবর্তী কম্প্লিকেশনে রোগী মারা গেলে,
ভুল চিকিৎসার অভিযোগ উত্থাপিত হয়,
প্রচুর সাংবাদিকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অথচ আজ বাংলাদেশের স্বাস্থ্যসেবার ইতিহাসের একটা উজ্জ্বলতম দিন, সেটাতে কারো আগ্রহ নেই।

বিচিত্র দেশ, সেলুকাস!!


©

▪️আমি:বাচ্চার হার্টবিট শুনেছেন?ভালো আছে সুস্থ আছে▪️রোগী:জি জি শুনেছি।এটাই কি বাচ্চাটা?▪️আমি:জি ▪️রোগী :আমি ত সাইন্সের ছা...
03/09/2026

▪️আমি:বাচ্চার হার্টবিট শুনেছেন?ভালো আছে সুস্থ আছে
▪️রোগী:জি জি শুনেছি।এটাই কি বাচ্চাটা?
▪️আমি:জি
▪️রোগী :আমি ত সাইন্সের ছাত্রী। আমাদের ল্যাবে বিভিন্ন ধরনের কৃমি রাখা থাকে জারে।দেখতে ওরম লাগতেছে।এটাই কি বাচ্চা সিউর?গত ১বছরে আমি কৃমির ঔষধ খাইনি।
▪️আমি:এতক্ষন কি আপনাকে আমি কৃমির হার্টবিট শোনালাম তাহলে? 🙂
▪️রোগী :রাগ করবেন না প্লিজ
▪️আমি:রাগ করিনি। আমি হতাশ😑

Dr.Nakiba Rahman Orthi

প্রেগন্যান্সির শুরুতে প্রেগন্যান্ট মায়েদের আর কত করে বুঝানো যায়?? সব বিষয় ধর্মের দোহায় দিয়ে পার পেয়ে যাবেন? আল্লাহ তো সব...
31/08/2026

প্রেগন্যান্সির শুরুতে প্রেগন্যান্ট মায়েদের আর কত করে বুঝানো যায়??

সব বিষয় ধর্মের দোহায় দিয়ে পার পেয়ে যাবেন? আল্লাহ তো সব উপকরণ দিয়েই দুনিয়া তৈরি করেছেন।

প্রেগন্যান্সির শুরু থেকেই ফলিক এসিড খেতে হয়। এ কথা আপনাদের বললে ধর্মের নীতিবাক্য শুনিয়ে বলেন যে আল্লাহ যেমন বানাবে বানাক, এগুলা খাওয়ার দরকার নাই।
অনেকেই আবার গাইনী ডাক্তারের রেগুলার ফলোআপ নিতে চান না, কারণ গাইনীরা বেশি বুঝে, রেগুলার ফিটনেস টেস্ট দেয়। অনেকেই আল্ট্রা করতে চায় না পেটের পানি শুকিয়ে যাবে নাকি তাই!!

এগুলো কথা শোনার পর ডাক্তারদের আর জবাব দিতেও মন চাই না। ফলাফল নিচের ছবি।





Dr. AR Touhid স্যারের এর টাইমলাইন থেকে।

আলহামদুলিল্লাহ ডাঃ সাহবুব হাসান স্যারের চিকিৎসা নেওয়ার পর সুন্দর মতো চুল গজিয়েছে। 💚চিকিৎসা সেবায়:ডাঃ সাহবুব হাসান চেম্বা...
26/08/2026

আলহামদুলিল্লাহ ডাঃ সাহবুব হাসান স্যারের চিকিৎসা নেওয়ার পর সুন্দর মতো চুল গজিয়েছে। 💚

চিকিৎসা সেবায়:

ডাঃ সাহবুব হাসান

চেম্বার: পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টার
মেডিকেল মোড়, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ
প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে ৭ টা পর্যন্ত।

09/08/2026

আজকে জীবনের প্রথম একজন জলাতঙ্কে আক্রান্ত রোগীকে রিসিভ করলাম। ওয়ান ইন লাইফটাইম কেস হয়তো।
দেড় মাস আগে কুকুর কামড়াইছিল। ভ্যাকসিন নেয়নি। পিছিয়ে পড়া হিন্দু জনগোষ্ঠীর দরিদ্রা মহিলা। ভ্যাকসিন তো বিনামূল্যেই দেয়া হয়।
তবুও, ধনী-গরীব অনেকের মাঝেই কাজ করে- কামড়ায় নাই। হালকা আচঁড় দিছে। রক্ত বের হয়নি। আমার পালা কুকুর, বিড়াল। ভালো করে সাথে সাথে ধুয়ে ফেলছি। কুকুর বিড়াল পাগল ছিল না। ইত্যাদি অনেক লজিক।

রোগী রেস্টলেস। গিলতে পারতেছে না। বিশেষ করে লিকুইড। পানি দেখলেও খিঁচুনি হচ্ছে। তিনটা হাসপাতাল থেকে ঘুরে আসছে। কেউ এডমিট নেয়নি। নার্সরা ক্যানুলা করতে রাজি না। যদি আঁচড়, কামড় দেয়। সিএ আইসিইউ তে যোগাযোগ করলো। ডিরেক্টর স্যার আইসিউইতে রোগী রাখতে বলছেন। আইসিইউয়ের নার্সদেরও আপত্তি। রোগীর ক্যানুলা করতে গিয়ে যদি কিছু হয়। এমও বলল, যদি ইনটিউবিসন করতে গিয়ে বাইট লাগে। কি মর্মান্তিক অবস্থা!

এর কারণ হলো, যেসব রোগে একশতভাগ মৃত্যু নিশ্চিত, তার মধ্যে একটা হলো জলাতঙ্ক।

দয়া করে, কুত্তা বিড়াল কামড়ালে ভ্যাকসিন নিন। কুত্তা বিড়াল আপনার রক্তের আপন ভাই বোন হলেও অবহেলা করবেন না।

✒️Dr. Aneeka Hoque Mohua

15/07/2026
আয়েশা,,,,আমার চেম্বার থেকে ৮/১০ কিলো দূরে বাসা। প্রায় ১ মাস আগে এসেছিলো জ্বর ও প্রস্রাবের সমস্যা নিয়ে। CBC & Urine টেস্ট...
15/07/2026

আয়েশা,,,,
আমার চেম্বার থেকে ৮/১০ কিলো দূরে বাসা। প্রায় ১ মাস আগে এসেছিলো জ্বর ও প্রস্রাবের সমস্যা নিয়ে।

CBC & Urine টেস্ট করে কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিলো। Hb Electrophoresis & Urine for Culture & Sensitivity test করানোর জন্য রাজশাহীতে রেফার করে দিলাম। বলে দিলাম যে রিপোর্ট গুলো করিয়ে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নিতে। ১৪ দিন পর চেম্বারে এসেছে অনেক জ্বর, টক্সিক, Generalized skin rash with lesion নিয়ে।

এত খারাপ অবস্থা হওয়ার কারণ জিজ্ঞাসা করলে বলে যে তারা রাজশাহী সরকারি মেডিকেলে আয়েশাকে ভর্তি করিয়েছিলো। ৩ দিন পর অজ্ঞাত কোনো কারণে তাদের রিলিজ করে দিয়েছে। সব কাগজ দেখালো। আমার কাছে একটু ইনফরমেশন গ্যাপ মনে হচ্ছিলো। আমি যে অবস্থায় রেফার করেছিলাম তার থেকেও ভয়াবহ অবস্থা এখন।

আবারো রাজশাহীতে যেতে বললে চোখের পানি ফেলতে ফেলতে বললো যে স্যার আমার বাচ্চাটারে আপনিই দেখেন, ওদের ভাষা বুঝিনা। আপনিই কিছু করেন। মোটামুটি সব হিস্ট্রি + রাজশাহীতে করানো রিপোর্ট & রিসেন্ট কিছু টেস্ট করিয়ে বাচ্চাটার ট্রিটমেন্ট শুরু করলাম।

আজকে আয়েশা এসেছে হাসিমাখা মুখ নিয়ে। হাত বাড়াতেই ৫ মাসের এই বাচ্চা মায়ের কোল থেকে ঝাপ দিলো। আলহামদুলিল্লাহ, CBC, Urine & Skin lesion সব কন্ট্রোলড। আবার ১৪ দিন পর আসার আমন্ত্রণ দিয়ে বিদায় দিলাম।

ডাক্তার এ আর তৌহিদ
আউটডোর মাত্র ৪০ টাকায় নিয়মিত বিশেষজ্ঞ মানের সেবার দিচ্ছেন আমাদের প্রতিষ্ঠান পুনর্ভবাতে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টায়।
যে কোন প্রয়োজনে,
01704805279

Address

মেডিকেল মোড়, রহনপুর
Rohanpur
6320

Alerts

Be the first to know and let us send you an email when পুনর্ভবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share