Dr. Shofiqur Rahman

Dr. Shofiqur Rahman DHMS(JHMC)40887
BTIS(BA)IU. BSS(HONS)&MSS-NU. Chronic disease Specialist. Chamber:Adarsha homeopathic

ঈদ মোবারক,তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,কোরবানীর ত্যাগের শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হোক। শানিতের স্রোতধারায় ...
27/05/2026

ঈদ মোবারক,
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,

কোরবানীর ত্যাগের শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হোক। শানিতের স্রোতধারায় ধুয়ে মুছে যাক সকল আবর্জনা ও অশুভ শক্তি। প্রকৃত কোরবানী হোক মনের পশুত্বের।

আসুন আমরা ধনী দরিদ্র জাত পাত শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন করি।
মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলের আত্মত্যাগ কবুল করুন।
ডা. মোঃ শফিকুর রহমান
চিকিৎসক ও সংবাদকর্মী,
কলারোয়া, সাতক্ষীরা।

21/04/2026

এসএসসি ও সমমান পরীক্ষার্থী স্নেহাশীষদের জন্য প্রাণভরা দোয়া ও শুভাশিস রইল।
জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হও। মানুষের মতো মানুষ হও।
-ডা.মোঃ শফিকুর রহমান

শুভ নববর্ষ- ১৪৩৩ বঙ্গাব্দ সবুজে শ্যামলে ভরে উঠুক আমার সোনার বাংলা। রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত থাকুক, বাংলাদ...
13/04/2026

শুভ নববর্ষ- ১৪৩৩ বঙ্গাব্দ
সবুজে শ্যামলে ভরে উঠুক আমার সোনার বাংলা। রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত থাকুক, বাংলাদেশ থেকে সকল অশুভ শক্তির বিনাশ হোক। প্রতিটি প্রাণে সুচিন্তার আবির্ভাব হোক। বিশ্বজুড়ে চলমান হানাহানি ও সংকটের চির অবসান হোক। পৃথিবীর সকল প্রান্তে শান্তি প্রতিষ্ঠিত হোক।
ডা. মোঃ শফিকুর রহমান,
চিকিৎসক ও সংবাদকর্মী,
আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসালয়,
কলারোয়া, সাতক্ষীরা।

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১ তম জন্ম বার্ষিকী ও আন্তর্জাতিক হোমিওপ্য...
10/04/2026

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১ তম জন্ম বার্ষিকী ও আন্তর্জাতিক হোমিওপ্যাথি দিবস-২০২৬।
আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি- সদৃশ বিধান তথা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানকে। তার মানবিক ও বিজ্ঞানধর্মী চেতনা বিশ্ব মানবতাকে দিয়েছে পরিপূর্ণ আরোগ্য কলা এবং প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। মহান আল্লাহ রাব্বুল আলামীন এই মহাপুরুষকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমিন।
শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার জান্নাতবাসী পিতা, শিক্ষক, সাবেক চেয়ারম্যান ও দেশবরেণ্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মোঃ আনিছুর রহমানকে। যিনি তার সমরময় জীবনের অর্ধশতাধিক সময় হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের সাধনায় অতিবাহিত করেছেন। বর্তমানে হোমিওপ্যাথির নামে প্রচলিত সিরাপ, প্যাটেন্ট, ট্যাবলেট, মিক্সড মেডিসিন, ও রোগ অনুসন্ধানের নামে তথাকথিত পরীক্ষা ব্যবসার ঘোর বিরোধীতা করে তিনি আমৃত্যু পিওর হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়েছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।
আজকের এইদিনে যে সকল বীরযোদ্ধা বাংলাদেশে হোমিওপ্যাথির কল্যাণে আত্মনিয়োগ করেছেন- সাবেক বোর্ড চেয়ারম্যান ডাঃ দিলীপ রায়, রেজিস্টার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, প্রবীণ চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম ভুঁইয়ার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। হোমিওপ্যাথির কল্যাণে আপনাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারিক স্যারের প্রতি। যিনি খুলনা বিভাগ তথা দক্ষিণ বঙ্গের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ও চিকিৎসকদের কল্যাণ ও ঐক্যবদ্ধ করতে অক্লান্ত পরিশ্রম করছেন।

"হোমিওপ্যাথির জয় হোক- হোমিওপ্যাথি চির অমর হোক"

ডা. মোঃ শফিকুর রহমান
চিকিৎসক ও সংবাদকর্মী,
আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসালয়
কলারোয়া, সাতক্ষীরা।
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিল Dr. Shofiqur Rahman

21/03/2026
"একুশ আমার অহংকার-একুশ আমার অস্তিত্ব"সালাম, রফিক, বরকত, জব্বার, শফিক সহ নাম না জানা সকল বীর শহীদের প্রতি জানাই বিনম্র শ্...
20/02/2026

"একুশ আমার অহংকার-একুশ আমার অস্তিত্ব"
সালাম, রফিক, বরকত, জব্বার, শফিক সহ নাম না জানা সকল বীর শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আমরা তোমাদের ভুলবো না।
তোমাদের আত্মত্যাগেই বাংলা আমার মাতৃভাষা।
"২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" ❤
🇧🇩
Dr. Shofiqur Rahman Facebook আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসালয়

Address

Satkhira
941012

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shofiqur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shofiqur Rahman:

Shortcuts

Share

Category