15/09/2026
২০২৪ সালের, ইন্টার্ন করার সময় আমাদের একজন স্যারকে বলেছিলাম,স্যার উনাকে antibiotics না দিলে হয় না? স্যার হাসি দিয়ে বলেছিলেন, ডেভিডসন তোমাকে দিতে মানা করবে কিন্তু উনাকে antibiotics আমি প্রেসক্রাইব না করলে সে নিজে নিজে ভুল antibiotics খাবে।
আজ ২০২৬ সাল, ২ বছর পর একদম চাক্ষুষ প্রমাণ পেলাম। আমার রোগীর বয়স ৬ মাস ১৪ দিন। নতুন নতুন বাইরের সলিড খাওয়া শুরু করেছে। এই সময় অধিকাংশ বাচ্চারই পাতলা পায়খানার সমস্যা হয়। এটাই ন্যাচারাল।
আমার কাছে এসে বলতেছে, বাচ্চার তো গতকাল থেকে ডায়রিয়া কি করব,ভাই? আমি হিস্টোরি নিলাম, তার গতকাল মাত্র ২ বার পাতলা পায়খানা হয়েছে, মোটামুটি ১০-১৫ মিনিট বুঝায় বললাম। বাচ্চার এটা কোন সমস্যা না।সব বাচ্চারই হবে।এটা ডায়রিয়া না। ওষুধ দিলাম শুধু মাত্র স্যালাইন। বাচ্চার বাবা গুণে গুণে ৩ বার জিজ্ঞেস করল antibiotics লাগবে নাকি আমিও ৩ বার বললাম antibiotics দিবেন না।
১ সপ্তাহ পর আজকে আসছে, ১৮-২০ বার বমি + Severe Sign of dehydration নিয়ে। আমি তো অবাক কি ব্যাপার ! এত খারাপ হবে কেন? প্রথমে তারা কিছুই বলে না, কিন্তু আমার সন্দেহ লাগে। এমন সিচুয়েশনে সবাই ডাক্তারকে গালি দেয় আর এরা উলটা আগের থেকে বেশি নমনীয়। বার বার জিজ্ঞেস করার পর বলে, আমাকে দেখায় বাসায় যাবার পর বাচ্চা দুপুরে এবং মাঝ রাতে মোট ২ বার পাতলা পায়খানা করেছে (আমি ছবি দেখেছি ওগুলো পাতলা ছিল না)। তারা ফার্মেসিতে গেছে পরের দিন সকালে। ফার্মেসীর কম্পাউন্ডার মেট্রোনিডাজল এবং সেফিক্সিম ২ টা antibiotics ধরায় দিসে, সাথে ৪ ধরনের ভিটামিন। এরপর ২ দিন খাওয়ানোর পর থেকে বমি করতেছে, বমি বন্ধ করার জন্য ফার্মেসি থেকে এমিস্ট্যাট আর সিমিথিকন দিসে সেটা দিয়ে আরও ২ দিন চেষ্টা করে, এখন আবার আমার কাছে আসছে।
উনাদের ২০ মিনিট কাউন্সেলিং করেও বুঝানো যায় নাই, এখন high risk নিয়ে আসছে তাই বাধ্য হয়ে ফুল হিস্টোরি লিখে "শিশু হাসপাতাল" এ রেফার করে দিলাম।
বিঃদ্রঃ বাবা পুলিশে চাকুরী করেন, মা কলেজের শিক্ষিকা। এরা যদি এমন হয় তাহলে গরিব, অল্প শিক্ষিত মানুষদের আর দোষ কি?
- Dr-Sadeed Hossain