16/12/2025
🇩🇪✨ জার্মানির 'অপরচুনিটি কার্ড' (Chancenkarte):
জার্মানিতে কোনো চাকরির স্পন্সরশিপ ছাড়াই কাজ খুঁজতে যেতে চান?
তাহলে 'অপরচুনিটি কার্ড' (Chancenkarte) আপনার জন্য একটি অসাধারণ সুযোগ! এই বিশেষ রেসিডেন্স পারমিট আপনাকে জার্মানিতে গিয়ে চাকরি খুঁজে নেওয়ার স্বাধীনতা দেবে।
পুরো আবেদন প্রক্রিয়াটি আপনি নিজেই অনলাইনে সম্পন্ন করতে পারবেন, কোনো এজেন্সির সহায়তা ছাড়াই।
অফিসিয়াল আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে:
ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান
👉 লিংক: https://digital.diplo.de/chancenkarte
ধাপ ২:
• 🌍 Country হিসেবে Bangladesh সিলেক্ট করুন।
• "Apply Online Now" বাটনে ক্লিক করুন।
• একটি পপ-আপ আসবে যেখানে প্রায় ২-৬ মাস অপেক্ষার সময় লাগতে পারে বলে জানানো হবে – OK দিয়ে এগিয়ে যান।
ধাপ ৩:
• 📧 ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করুন, তারপর লগইন করুন।
• এরপর আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন।
• প্রক্রিয়া শেষ! এরপর ইমেইলে ডকুমেন্ট সাবমিশনের জন্য কল আসবে, যেখানে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হবে। এরপর আসবে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, ইন্টারভিউ এবং সবশেষে ভিসা ইস্যু।
⏳ সময়সীমা:
• আবেদন করার প্রায় ২-৬ মাস পর ডকুমেন্ট সাবমিশন কল আসে।
• এরপর ইন্টারভিউ এবং প্রায় ৪ সপ্তাহের মধ্যে ভিসা ইস্যু হয়ে যায়।
• এরপর আপনি জার্মানিতে চলে যেতে পারবেন এবং ১ বছরের জন্য (যা বাড়ানো যেতে পারে) চাকরি খুঁজতে পারবেন।
তবে যতটা সহজে লিখে ফেলেছি সবকিছু এতোটা সহজ নয়।
আপনার ব্যাচেলর ডিগ্রি, জব এক্সপেরিয়েন্স, বয়স, ভাষাগত দক্ষতা সবকিছু মিলিয়ে তবেই ভিসা দেওয়া হয়।
সাথে ১ বছরের ভিসার জন্য ১৩০০০ ইউরো সম পরিমান টাকা ব্যাংকে ক্যাশ পাঠিয়ে দিতে হয়।
যদি উপরের সবকিছু পড়ে মনে হয় আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে তবে সুযোগ টি চলে যাওয়ার আগে কাজে লাগান।
যদি এপ্লিকেশনের কিংবা ভিসা প্রোসেসিং এর জন্য কোন সহযোগিতার প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারেন।
সংগ্রহীত।
Das Auslandsportal bietet Ihnen einen direkten Zugang zu Informationen und Leistungen der deutschen Auslandsvertretungen.