26/11/2025
আলহামদুলিল্লাহ…
রক্তদানে সিরাজগঞ্জ-এর স্বেচ্ছাসেবক রায়হান আলীকে বাগেরহাট জেলায় সুস্থ অবস্থায় পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে সেখানে ফেলে রেখে যায়।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডীদাস গাঁতী গ্রামের মোঃ রায়হান আলী (রাজু) গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিলেন। তিনি পাবনা বেরা MMS এনজিওতে কর্মরত। গতকাল তার মোটরসাইকেল, দুটি ফোন এবং ব্যাগ পুকুরপাড়ে পাওয়া যায়, যার মধ্যে ফোনটি ভাঙা অবস্থায় ছিল। ব্যাগের ভিতর একটি সাদা কাগজে লেখা ছিল, “তিন লক্ষ টাকা রেডি রাখবেন” এবং ব্যাগে থাকা ৬৭,০০০ টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি জানার পর তার পরিবার ঘটনাস্থলে যায় এবং ইতোমধ্যে জিডি ও মামলা করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, আজ তাকে বাগেরহাট জেলায় জীবিত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে সেখানে ফেলে রেখে যায়।
সকলের দোয়া ও সহযোগিতার জন্য ধন্যবাদ। 🙏