27/08/2025
🛑🛑🛑 রোগভিত্তিক ডাক্তার তালিকা🛑🛑🛑
১. সাধারণ অসুখ-বিসুখ
🛑 সর্দি, কাশি, জ্বর, শরীর ব্যথা, হালকা ইনফেকশন 👉 মেডিসিন বিশেষজ্ঞ (Medicine Specialist / General Physician)
২. শিশুদের রোগ
🛑 শিশুর জ্বর, খাওয়াদাওয়া সমস্যা, ডায়রিয়া, নিউমোনিয়া ইত্যাদি 👉 শিশু বিশেষজ্ঞ (Pediatrician)
৩. মহিলাদের বিশেষ রোগ
🛑 গর্ভাবস্থা, মাসিক সমস্যা, বন্ধ্যাত্ব, জরায়ু/ডিম্বাশয়ের রোগ 👉 গাইনোকলজিস্ট / অবস-গাইনি (Gynecologist & Obstetrician)
৪. পুরুষদের বিশেষ রোগ
🛑 পুরুষের যৌন দুর্বলতা, প্রোস্টেট, মূত্রনালি সমস্যা 👉 ইউরোলজিস্ট (Urologist) অথবা এন্ড্রোলজিস্ট (Andrologist)
৫. হৃদরোগ
🛑 বুক ধড়ফড়, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, হৃদপিণ্ডের ভাল্ব/রক্তনালি সমস্যা 👉 কার্ডিওলজিস্ট (Cardiologist)
৬. ফুসফুস / শ্বাসকষ্ট
🛑 অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিবি, শ্বাসকষ্ট 👉 রেসপিরেটরি মেডিসিন / চেস্ট স্পেশালিস্ট
৭. মস্তিষ্ক ও স্নায়ুরোগ
🛑স্ট্রোক, খিঁচুনি, মাথাব্যথা, পক্ষাঘাত, স্নায়ুর সমস্যা 👉 নিউরোলজিস্ট (Neurologist)
🛑মস্তিষ্কের অস্ত্রোপচার, ব্রেন টিউমার 👉 নিউরোসার্জন (Neurosurgeon)
৮. মানসিক স্বাস্থ্য
🛑 ডিপ্রেশন, উদ্বেগ, বাইপোলার, সিজোফ্রেনিয়া 👉 সাইকিয়াট্রিস্ট (Psychiatrist)
🛑 পরামর্শ/কাউন্সেলিং 👉 সাইকোলজিস্ট (Psychologist)
৯. হাড়-জোড় / আঘাত
🛑 হাড় ভাঙা, জয়েন্টের ব্যথা, বাত, আর্থ্রাইটিস 👉 অর্থোপেডিক ডাক্তার (Orthopedic Specialist)
১০. চক্ষু রোগ
🛑 চোখের জ্বালা, ছানি, দৃষ্টি কমা 👉 চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist)
১১. কান-নাক-গলা
🛑 কানের ইনফেকশন, সাইনাস, টনসিল 👉 ENT স্পেশালিস্ট (Ear Nose Throat Specialist)
১২. দাঁতের সমস্যা
🛑 দাঁতের ব্যথা, মাড়ির রোগ, দাঁত তোলা/ফিলিং 👉 ডেন্টাল সার্জন (Dentist)
১৩. ত্বক ও যৌন রোগ
🛑 চুলকানি, ফুসকুড়ি, সোরিয়াসিস, যৌন রোগ 👉 ডার্মাটোলজিস্ট (Dermatologist / Skin & VD Specialist)
১৪. পরিপাকতন্ত্র
🛑 গ্যাস্ট্রিক, আলসার, লিভার, হেপাটাইটিস, জন্ডিস 👉 গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট (Gastroenterologist)
১৫. কিডনি
🛑 কিডনি রোগ, কিডনি ফেইলিওর, ডায়ালাইসিস প্রয়োজন 👉 নেফ্রোলজিস্ট (Nephrologist)
১৬. ক্যান্সার
🛑 কোনও ধরনের ক্যান্সার 👉 অঙ্কোলজিস্ট (Oncologist)