Dr.Mizu Ahmed Chowdhury-Dermatologist

Dr.Mizu Ahmed Chowdhury-Dermatologist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Mizu Ahmed Chowdhury-Dermatologist, Dermatologist, Prime Hospital, Bishwa Road, Subhanighat, Sylhet, Bangladesh,, , Sylhet, Sylhet Division.

আসসালামু আলাইকুম।
ডা. মিজু আহমেদ চৌধুরী
এমবিবিএস,ডিডিভি(চর্ম ও যৌন)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি)
কনসালটেন্ট(চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ)
প্রাইম হাসপাতাল, সোবহানীঘাট,সিলেট।
সিরিয়ালের জন্য-০১৩৩৪-৯১২৮৬৫

09/06/2026

স্ক্যাবিস(খোসপাঁচড়া) কেন কমতে চায় না বা কেন বারবার হচ্ছে ?
এই ৫টি ভুল হতে পারে কারণ।(২ মিনিট)

আলহামদুলিল্লাহ, আমার এলাকা জগন্নাথপুরে চেম্বার শুরু করেছি।(প্রতি মঙ্গলবার)আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমি যে অবস্থানে আছ...
07/06/2026

আলহামদুলিল্লাহ, আমার এলাকা জগন্নাথপুরে চেম্বার শুরু করেছি।(প্রতি মঙ্গলবার)

আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমি যে অবস্থানে আছি, তার পেছনে আমার আব্বা মাসুদ আহমেদ চৌধুরী (ছুরুক মিয়া) (রহিমাহুল্লাহ)-এর ত্যাগ, দোয়া ও অবদান অপরিসীম।
আব্বার রেখে যাওয়া সুনাম ও মানুষের প্রতি ভালোবাসার ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে জগন্নাথপুরে আমার চেম্বার কার্যক্রম শুরু করেছি।

সবার দোয়া প্রার্থী।

📢 চেম্বারে নতুন সেবা সংযোজনআলহামদুলিল্লাহ ইলেক্ট্রোকটারি মেশিনের মাধ্যমে—✅ স্কিন ট্যাগ অপসারণ✅ আঁচিল (Wart) চিকিৎসা✅ প্র...
01/06/2026

📢 চেম্বারে নতুন সেবা সংযোজন
আলহামদুলিল্লাহ
ইলেক্ট্রোকটারি মেশিনের মাধ্যমে—
✅ স্কিন ট্যাগ অপসারণ
✅ আঁচিল (Wart) চিকিৎসা
✅ প্রয়োজন অনুযায়ী অন্যান্য চর্মরোগের প্রসিডিউর।

এছাড়াও আইএল (Intralesional) ইনজেকশনের মাধ্যমে—
✅ এলোপেশিয়া (চুল পড়া) চিকিৎসা
✅ কেলয়েড চিকিৎসা
✅ অন্যান্য নির্বাচিত চর্মরোগের চিকিৎসা।

আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে চিকিৎসা প্রদান করা হয়।
📍 পরামর্শ ও চিকিৎসার জন্য যোগাযোগ করুন।

27/05/2026

কুরবানির ঈদে এলার্জি কেন বাড়ে?
এর থেকে পরিত্রাণের উপায়!

ঈদ মোবারক

মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। মানুষের জন্য কয়েক লোকমাই যথেষ্ট, যা তার মেরুদণ্ড সোজা রাখে। যদি অবশ্যই বেশি খেতে হয়, তবে এক-তৃতীয়াংশ খাবারের জন্য, এক-তৃতীয়াংশ পানির জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাসের জন্য রাখবে।’
— সুনান আত-তিরমিযি, হাদিস:২৩৮০

"ডিম বা দূধ খাওয়ালে  কি বাচ্চার শ্বেতী রোগ (Vitiligo) বেড়ে যাবে?" 🥚✨​মূল লেখা:আজ চেম্বারে এক মা তাঁর ৭ বছরের সন্তানকে নি...
17/05/2026

"ডিম বা দূধ খাওয়ালে কি বাচ্চার শ্বেতী রোগ (Vitiligo) বেড়ে যাবে?" 🥚✨

​মূল লেখা:
আজ চেম্বারে এক মা তাঁর ৭ বছরের সন্তানকে নিয়ে এসেছিলেন। বাচ্চার ত্বকে শ্বেতী বা ভিটিলিগোর দাগ দেখা দেওয়ায় মা ভীষণ চিন্তিত। কথা বলতে বলতে মা জানালেন, রোগটা যেন আর না বাড়ে, সেই ভয়ে তিনি বাচ্চাকে ডিম খাওয়ানো একদম বন্ধ করে দিয়েছেন!
​সন্তানের জন্য মায়ের এই উদ্বেগ আমি পুরোপুরি বুঝতে পারি। কিন্তু একজন চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে আজ সব মা-বাবাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই—

​❌ ভুল ধারণা: ডিম, দুধ বা টক খাবার খাওয়ালে বাচ্চাদের শ্বেতী রোগ বাড়ে।
✅ চিকিৎসা বিজ্ঞানের সত্যি: খাবারের সাথে শ্বেতী বা ভিটিলিগো বাড়া বা কমার কোনো সরাসরি বৈজ্ঞানিক সম্পর্ক নেই।

💡 শ্বেতী রোগ আসলে কী?
এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, কিংবা কোনো খাবারের অ্যালার্জির কারণেও এটি হয় না। এটি একটি 'অটোইমিউন' (Autoimmune) কন্ডিশন, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলবশত ত্বকের রঙ তৈরি করার কোষগুলোকে (Melanocytes) নষ্ট করে দেয়। ফলে ত্বকে সাদা দাগ দেখা যায়।

🎈কেন বাচ্চার খাবার বন্ধ করা বিপজ্জনক?
৭ বছর বয়সটা একটা বাচ্চার শারীরিক ও মানসিক বৃদ্ধির (Growth) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ডিম হলো 'ফার্স্ট ক্লাস প্রোটিন', যা বাচ্চার হাড় ও পেশি গঠনে সাহায্য করে। এছাড়া ডিমে আছে ভিটামিন-ডি, বি-১২ এর মতো জরুরি উপাদান।
​শ্বেতীর ভয়ে এই বয়সে ডিম বা পুষ্টিকর খাবার বন্ধ করে দিলে বাচ্চা অপুষ্টিতে ভুগবে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) কমে যাবে। অথচ, শ্বেতী রোগের সাথে লড়াই করতে শরীরের ইমিউনিটি ঠিক থাকাটা সবচেয়ে বেশি জরুরি।

মা-বাবাদের প্রতি পরামর্শ:

• ​বাচ্চাকে সব খাবার দিন: বাচ্চাকে ডিম, দুধ, মাছ, মাংস ও সব ধরনের ফল স্বাভাবিকভাবেই খাওয়াবেন।

• ​মানসিক সাপোর্ট দিন: এই বয়সে বাচ্চাদের ত্বকের দাগ নিয়ে যেন কোনো হীনম্মন্যতা তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখুন। তাকে ভালোবাসুন এবং আত্মবিশ্বাস বাড়ান।

• ​কুসংস্কারে কান দেবেন না: লোকমুখে শোনা কথায় ভয় পেয়ে বাচ্চার পুষ্টির সাথে আপস করবেন না।

​শ্বেতী কোনো ছোঁয়াচে রোগ নয় কিংবা কোনো পাপের ফলও নয়। এটি একটি সাধারণ ত্বকের কন্ডিশন। সঠিক সময়ে সঠিক চিকিৎসকের (Dermatologist) পরামর্শ নিন, ইন শা আল্লাহ বাচ্চা সুস্থ ও হাসিখুশি থাকবে।


#শ্বেতীরোগ #চর্মরোগসচেতনতা

আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের সোরিয়াসিস রোগীর চিকিৎসা-পরবর্তী উন্নতি-দীর্ঘদিন ধরে সোরিয়াসিসে আক্রান্ত এই রোগীর ত্বকে ছিল ঘ...
07/05/2026

আলহামদুলিল্লাহ

দীর্ঘদিনের সোরিয়াসিস রোগীর চিকিৎসা-পরবর্তী উন্নতি-

দীর্ঘদিন ধরে সোরিয়াসিসে আক্রান্ত এই রোগীর ত্বকে ছিল ঘন খসখসে প্লাক, কালচে দাগ, শুষ্কতা ও তীব্র অস্বস্তি। নিয়মিত চিকিৎসা, পরামর্শ মেনে চলা এবং ফলো-আপের মাধ্যমে বর্তমানে ত্বকের অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
চিকিৎসার পর বর্তমানে দেখা যাচ্ছে—
১)আগের তুলনায় প্লাক ও খসখসে ভাব অনেক কমে গেছে
২)প্রদাহ ও লালচেভাব হ্রাস পেয়েছে,
৩)ত্বক অনেক বেশি মসৃণ ও স্বাভাবিক দেখাচ্ছে,
৪)নতুন লেশন তৈরি হওয়ার প্রবণতা কমেছে
৫)রোগীর দৈনন্দিন স্বস্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে

সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি অটোইমিউন ত্বকের রোগ, যেখানে ত্বকের কোষ স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে ত্বকে খসখসে, মোটা ও আঁশযুক্ত দাগ তৈরি হয়। রোগটি সম্পূর্ণ নির্মূল না হলেও সঠিক চিকিৎসা, নিয়মিত ফলো-আপ, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং জীবনযাপনের কিছু পরিবর্তনের মাধ্যমে খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আলহামদুলিল্লাহ ১৩ বছর বয়সী রোগী, দুই পায়ে বহুদিনের সমস্যা… ২ সপ্তাহ চিকিৎসার পর দৃশ্যমান উন্নতি✔️ Lesion শুকাচ্ছে।✔️ চুল...
27/04/2026

আলহামদুলিল্লাহ
১৩ বছর বয়সী রোগী, দুই পায়ে বহুদিনের সমস্যা…
২ সপ্তাহ চিকিৎসার পর দৃশ্যমান উন্নতি
✔️ Lesion শুকাচ্ছে।
✔️ চুলকানি এখন আর নাই।
✔️ Skin healing শুরু।

( চিকিৎসা এখনও চলমান)

চর্ম, যৌন ও এলার্জিরোগ বিশেষজ্ঞ ও ডার্মাটোসার্জনডাঃ মিজু আহমেদ চৌধুরীএমবিবিএস, ডিডিভি (চর্ম ও যৌন)বাংলাদেশ মেডিকেল বিশ্ব...
10/04/2026

চর্ম, যৌন ও এলার্জিরোগ বিশেষজ্ঞ ও ডার্মাটোসার্জন
ডাঃ মিজু আহমেদ চৌধুরী
এমবিবিএস, ডিডিভি (চর্ম ও যৌন)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি)
কনসালটেন্ট
প্রাইম হাসপাতাল সিলেট।

চেম্বারে রোগী দেখার সময়ঃ
শনি, সোম ও বৃহস্পতিবার
বিকাল ৫টা থেকে রাত ৮টা
রুম নং: ২০২
(প্রতিদিন ভর্তি রোগী দেখবেন)
টিকেটের জন্য যোগাযোগঃ
০১৩৩৪-৯১২৮৬৫
০১৩৩৪-৯১২৮৬৬

চেম্বারের ঠিকানা:
প্রাইম হাসপাতাল,সোবহানীঘাট, সিলেট।

স্কিনের উজ্জ্বলতার উপর ঘুমের প্রভাব কতটুকু?আমরা অনেকেই স্কিন কেয়ারে অনেক কিছু করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই ভ...
04/04/2026

স্কিনের উজ্জ্বলতার উপর ঘুমের প্রভাব কতটুকু?

আমরা অনেকেই স্কিন কেয়ারে অনেক কিছু করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই ভুলে যাই—ঠিকমতো ঘুম!

কেন ঘুম এত গুরুত্বপূর্ণ স্কিনের জন্য?
ঘুমের সময়ই আমাদের স্কিন নিজেকে রিপেয়ার করে, নতুন কোষ তৈরি হয়, আর ক্ষতিগ্রস্ত অংশ ঠিক হয়। তাই ঘুম কম মানেই স্কিন ধীরে ধীরে তার উজ্জ্বলতা হারাতে শুরু করে।

ঘুম কম হলে স্কিনে যেসব পরিবর্তন দেখা যায়:

১)ঘুম কম হলে চোখের নিচে রক্ত চলাচল কমে যায়, ফলে কালো দাগ(Dark circle) স্পষ্ট হয় এবং চোখ ফুলে যায়।

২)ঘুমের সময় স্কিন রিপেয়ার হয়,কম ঘুম হলে কম রিপেয়ার হয় স্কিনের গ্লো হারিয়ে যায় স্কিন নিস্তেজ ও ফ্যাকাশে হয়।

৩)ঘুম কম হলে স্ট্রেস হরমোন Cortisol বেড়ে যায়
এতে তেল (Sebum) বেশি তৈরি হয় → ব্রণ বাড়ে

৪)কম ঘুমে কোলাজেন (Collagen) কমে যায় ফলে ফাইন লাইন, রিঙ্কল দ্রুত দেখা দেয়।

৫)ঘুমের অভাবে স্কিনের প্রোটেকশন লেয়ার ক্ষতিগ্রস্ত হয় স্কিন হয়ে যায় dry, sensitive, এমনকি itchinessও হতে পারে।

✔️ স্কিন ভালো রাখতে কী করবেন?
১) প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।
২) ঘুমানোর আগে মোবাইল/স্ক্রিন ব্যবহার কমান।
৩)পর্যাপ্ত পানি পান করুন।
৪)হেলদি ডায়েট মেইনটেইন করুন।

28/03/2026

Address

Prime Hospital, Bishwa Road, Subhanighat, Sylhet, Bangladesh,, , Sylhet
Sylhet Division
3100

Telephone

+8801676494255

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mizu Ahmed Chowdhury-Dermatologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category