05/05/2026
thyroid রিপোর্ট বিড়ম্বনা!
🛑অনেক সময় ICU বা গুরুতর অসুস্থ রোগীর thyroid report দেখে সবাই ঘাবড়ে যায়,
T3 কম! মনে হয় hypothyroid নাকি? কোনো সমস্যা আছে নাকি?
কিন্তু আসল সত্যটা কী?
এটা অনেক সময় thyroid disease না, বরং Non-thyroidal illness (NTI)। একটা টার্ম বলে" sick euthyroidism"
NTI আসলে কী?
NTI হলো এমন একটা অবস্থা যেখানে ,থাইরয়েড গ্রন্থি ঠিক আছে, কিন্তু শরীর গুরুতর অসুস্থতার কারণে thyroid hormone-এর ব্যবহার কমিয়ে দেয়।
মানে:শরীর নিজেই তখন নিজেকে বলে:এখন metabolism slow রাখি, energy বাঁচাই।”
🧠 কখন দেখা যায়?
Sepsis,Pneumonia / severe infection,Major surgery, trauma, burn,MI, stroke,ICU patient
,Chronic kidney / liver disease,Severe malnutrition
🧪 Typical Thyroid Profile কিরকম থাকে:
:T3 ↓ ✅ (সবচেয়ে common)
:T4 → normal / ↓ (illness severe হলে)
:TSH → normal বা একটু low
:Reverse T3 (rT3) ↑ (high-yield point) এটা দেখেই মূলত dx হয়।
তাহলে,Sick patient + Low T3 + TSH high না = NTI ভাবতে হবে
কেন এমন হয়?
🛑T4 → T3 conversion কমে যায়
;বেশি করে T4 → reverse T3 তৈরি হয়,Cytokines (IL-6, TNF-α) hypothalamus–pituitary axis suppress করে
🎯 বডির Goalই থাকে:
Metabolism ↓কমানো , oxygen consumption ↓ কমানো, survival বাড়ানো↑
মজার ব্যাপার হচ্ছে আমি CKD এর অনেক পেশেন্টের tsh low দেখে ভাবছিলাম ,এটা কী রিপোর্ট ভুল নাকি ckd হইলেই এটা হয়?
❌ সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি
🚫 শুধু report দেখে Levothyroxine শুরু করা
(repost)
Dr Tamim