The Toukir Space

The Toukir Space Creative storyteller exploring unique perspectives, crafting engaging content, and conversations.
(3)

21/05/2026

Specchles

20/05/2026

কিছু বলার নেই #রামিসা

ভাইরে ভাই! পাবলিক লিটারেলি দৌঁড়ানো শুরু করছে।🤭 যে যেদিকে ছিলো, হুড়মুড় করে স্লোগান দিতে দিতে মাঠের ভেতর ঢুকে পড়লো। চোখের ...
17/05/2026

ভাইরে ভাই! পাবলিক লিটারেলি দৌঁড়ানো শুরু করছে।🤭

যে যেদিকে ছিলো, হুড়মুড় করে স্লোগান দিতে দিতে মাঠের ভেতর ঢুকে পড়লো। চোখের পলকে পুরো ময়দান ফুল প্যাকড! এটাকে ক্রাউড কন্ট্রোল বলবো নাকি এটাকে ক্রাউড ম্যাগনেট বলবো....... !!!

অনেকে তো বলছিলেন, পাটোয়ারী শর্ট-টার্মের বুদবুদ, মির্জা আব্বাসকে অ্যা-টা- ক করে ফেম পাইছে, নির্বাচনের পর নাকি ওরে খুঁজেই পাওয়া যাবে না।

অথচ নির্বাচনের পর লোকটা ব্যাক-টু-ব্যাক হিট প্রজেক্ট নামাচ্ছে! প্রথমে তারাবি ক্যাম্পেইন, তারপর জুম্মা মুভমেন্ট, সীমান্তে পদযাত্রা... একটার পর একটা প্রোগ্রাম দিয়ে সে মাঠ গরম রাখছে। দিন দিন তার পপুলারিটি জাস্ট নেক্সট লেভেলে যাচ্ছে।💕

আজ রাজশাহীতে ১১ দলের সমাবেশ ছিল। তো শুরুর দিকের একটা ফুটেজ দেখলাম মাঠ একদম ফাঁকা, পাবলিক যত্রতত্র চিল করতেছে। মনে হলো আজকের প্রোগ্রাম মনে হয় ফ্লপ!

​বাট গেম চেইঞ্জ হইলো যখন মাইকে অ্যানাউন্স করা হইলো। নাসীরুদ্দীন পাটওয়ারী-র নাম।
নামটা শোনার সাথে সাথে চারপাশ থেকে মানুষজন হুড়মুড় করে দৌঁড়ানো শুরু করলো

আজকের স্পিচটা শুনলে গায়ের পশম খাড়া হয়ে যাবে। বর্ডারের ওপারে গেরুয়া পতাকার প্রসঙ্গ টেনে ক্লিয়ার কাট মেসেজ দিলেন, পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা এসেছে। তবে আমরা এখানে আছি ইনশাআল্লাহ!
​এরপর ক্রাউডের সাথে তার ইন্টারেকশনটা ছিল দেখার মতো।জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন,
​আপনারা সবাই প্রস্তুত তো ? হাত তুলে দেখান!
পাবলিকের রিপ্লাই: হ্যাঁ!
আবার জিজ্ঞেশ করলেন, ​মুসলমানরা একমাত্র কাকে ভয় পায়?
পাবলিকের চিল্লানি: আল্লাহকে!

​পাটওয়ারীও ফুল ফায়ার মোডে সুর মিলায়া বললেন, আমরা আল্লাহ ছাড়া কাউরে ডরাই না। শহীদ হইলে জান্নাতে যামু, আমাদের জীবনের মূল্য অতো সস্তা না। আর শেখ হাসিনাকে দেশে ফিরায়া এনে ফাঁ* দেওয়া হবে!
​একদম র অ্যান্ড বোল্ড স্পিচ!
​দ্য ফাইনাল বস ইজ অন ফায়ার! 🖤🌻

ডেনমার্কে আমরা যারা গরিব মনে যাদের গাড়ি নেই তাদের ট্রেন/বাস স্টেশনে বসে থাকা ছাড়া উপায় নেই।অবশ্য ডেনমার্কের ট্রেন ঘড়...
17/05/2026

ডেনমার্কে আমরা যারা গরিব মনে যাদের গাড়ি নেই তাদের ট্রেন/বাস স্টেশনে বসে থাকা ছাড়া উপায় নেই।
অবশ্য ডেনমার্কের ট্রেন ঘড়ির কাঁটা মেনে চলে

নাসিরুদ্দিন পাটোয়ারী আর ডাক্তার শফিকুর রহমান
16/05/2026

নাসিরুদ্দিন পাটোয়ারী আর ডাক্তার শফিকুর রহমান

16/05/2026

এক পাসপোর্ট কর্মকর্তার বেতন মাসে ৪৫ হাজার টাকা। এখন আপনিই বলেন

- আপনার বেতন যদি মাসে ৪৫ হাজার টাকা হয়। ঢাকা শহরে বাড়ি ভাড়া, ছেলে-মেয়ের পড়াশুনা, খাওয়া-চলাফেরা এইসব করার পর কি আপনার হাতে আদৌ আর কোন টাকা থাকা সম্ভব?

বাস্তবতা হচ্ছে ৪৫ হাজার টাকায় আসলে ঢাকা শহরে পরিবার নিয়ে হয়ত কোন ভাবে চলতে পারবেন। কিন্তু তিনি তো পাসপোর্ট কর্তা! তাই তিনি এই চাকরি জীবনেই গুলশান, বাড্ডা, মোহাম্মদপুর, তেজগাঁওতে জমি কিনেছেন। বাড়ি করেছেন, ফ্ল্যাটও করেছেন নিজের নামে, বউয়ের নামে এবং শ্যালকের নামে!

পত্রিকায় পড়লাম পুরো ব্যাপারটা। মানে প্রায় শত কোটি টাকার সম্পত্তি। এই সমাজে কেউ প্রশ্ন করে না

- আপনার বেতন ৪৫ হাজার টাকা। আপনি কি করে সন্তানদের লাখ টাকা বেতনের ইংরেজি মাধ্যম স্কুলে পড়তে পাঠান?

কেউ প্রশ্ন করে না

- আপনি সরকারি চাকরি করেন। এলাকায় কি করে আপনি বিরাট সমাজ সেবক, দানবীর বনে যান?

বরং সবাই এদের মতই হতে চায়। কেউ বিসিএসের পেছনে ছুটছে। একবার ক্যাডার হতে পারলে আর ঠেকায় কে! বলছি না সবাই দুর্নীতিবাজ। কিন্তু বেশিভাগের অবস্থাই তো এমন। নইলে সবাই এভাবে বিসিএসের পেছনে ছুটছে কেন?

আর বিসিএস না হলেও সমস্যা নেই। কোন ভাবে একটা সরকারি চাকরি কিংবা এই পাসপোর্ট কর্মকর্তার মত কিছু একটা জুটিয়ে নিলেই চলবে।আপনি সৎ থাকবেন। আপনার কাছে কোন টাকা-পয়সা থাকবে না। এলাকার মানুষ বলবে

- এই লোক এলাকার জন্য কিছু করে না।

কেউ আপনাকে দুই পয়সার মূল্যও দেবে না। আর আপনি অসৎ থেকে শত কোটি টাকা কামাবেন। এরপর ওই শত কোটি টাকা থেকে এক-দুই লাখ টাকা সমাজ সেবায় খরচ করবেন। ব্যাস হয়ে গেলো! এলাকার মানুষ বলবে

- উনার মত মানুষই হয় না। এলাকার কথা কত চিন্তা করে। মানব সেবা করছে ইত্যাদি।

এরপর আপনাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করা হবে। আপনাকে সবাই আদর্শ মানবে। কারন সবাই এদের মত বুর্জোয়া হতে চায়! তাহলে সমাজে আদর্শ কারা?

যারা এই পাসপোর্ট কর্মকর্তার মত দুর্নীতি করে টাকা বানাচ্ছে এবং এদের কিছু হয়ও না। টাকা থাকলে এই দেশে কারও কোন বিচার হয় না! এই সমাজের ভবিষ্যৎটা তাহলে চিন্তা করে দেখুন।কেউ প্রশ্নটাও করে না- এই টাকা আপনি পেলেন কোথায়?

এই সিস্টেম যদি আপনারা না ভাঙতে পারেন। বাংলাদেশ নামক জনপদের মানুষের মুক্তি নাই।

Rainy day in Copenhagen, Denmark
16/05/2026

Rainy day in Copenhagen, Denmark

15/05/2026

করিনা কায়সার নামে একজন কন্টেন্ট নির্মাতা ইন্তেকাল করেছেন।
দোয়া করি আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে দিন।
আসলে প্রতিটি মৃত্যু আমাদের নিজেদের মৃত্যু কে স্মরণ করিয়ে দেয় ।
আমাদের কতশত প্ল্যান অথচ মৃত্যু কত কাছে
- তৌকির

ইউরোপের সেঞ্জেনভুক্ত সকল দেশে বৈধ হতে কত সময় লাগে? এবং PR ও নাগরিকত্বের সময়সীমা কত?🇦🇹 Austriaঅস্ট্রিয়ায় সাধারণত ৫ বছর বৈ...
14/05/2026

ইউরোপের সেঞ্জেনভুক্ত সকল দেশে বৈধ হতে কত সময় লাগে? এবং PR ও নাগরিকত্বের সময়সীমা কত?

🇦🇹 Austria
অস্ট্রিয়ায় সাধারণত ৫ বছর বৈধভাবে থাকার পর Permanent Residency (PR) পাওয়া যায়। নাগরিকত্ব পেতে প্রায় ১০ বছর সময় লাগে। জার্মান ভাষা জানা এবং সমাজে ইন্টিগ্রেশন এখানে খুব গুরুত্বপূর্ণ। Dual citizenship সাধারণত সহজে অনুমোদন করা হয় না।

🇧🇪 Belgium
বেলজিয়ামে ৫ বছর বৈধভাবে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। চাকরি, ট্যাক্স প্রদান ও ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউরোপে তুলনামূলক সহজ নাগরিকত্ব প্রদানকারী দেশগুলোর মধ্যে এটি অন্যতম।

🇨🇿 Czech Republic
চেক রিপাবলিকে ৫ বছর পর PR পাওয়া যায় এবং নাগরিকত্বের জন্য প্রায় ১০ বছর সময় লাগে। ভাষা পরীক্ষা ও স্থায়ী আয়ের প্রমাণ প্রয়োজন হয়। দেশটি কাজ ও পড়াশোনার জন্য জনপ্রিয়।

🇩🇰 Denmark
ডেনমার্ক ইউরোপের কঠিন ইমিগ্রেশন নীতির দেশগুলোর একটি। সেখানে PR পেতে প্রায় ৮ বছর এবং নাগরিকত্ব পেতে প্রায় ৯ বছর লাগে। ভাষা ও নাগরিক জ্ঞান পরীক্ষাও বাধ্যতামূলক।

🇪🇪 Estonia
এস্তোনিয়ায় সাধারণত ৫ বছর বৈধভাবে থাকার পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর সময় লাগে। ডিজিটাল সিস্টেম ও প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার জন্য দেশটি পরিচিত।

🇫🇮 Finland
ফিনল্যান্ডে সাধারণত ৪–৬ বছর বৈধভাবে থাকার পর স্থায়ী রেসিডেন্স পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৫ বছর বা তার বেশি সময় লাগে। ভাষা শিক্ষা ও চাকরি এখানে গুরুত্বপূর্ণ বিষয়।

🇫🇷 France
ফ্রান্সে ৫ বছর বৈধভাবে থাকলে নাগরিকত্বের আবেদন করা যায়। যারা ফ্রান্সে উচ্চশিক্ষা সম্পন্ন করে তাদের জন্য সময় কম হতে পারে। ফরাসি ভাষা জানা খুব গুরুত্বপূর্ণ।

🇩🇪 Germany
জার্মানিতে বর্তমানে প্রায় ৫ বছর বৈধভাবে থাকলেই নাগরিকত্বের সুযোগ পাওয়া যায়। চাকরি, ট্যাক্স ও ভাষা দক্ষতা এখানে মূল বিষয়। ইউরোপে দ্রুত নাগরিকত্ব প্রদানকারী দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম।

🇬🇷 Greece
গ্রীসে ৫ বছর পর PR এবং প্রায় ৭ বছর পরে নাগরিকত্ব পাওয়া যায়। গ্রিক ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান প্রয়োজন হয়। পর্যটন ও ব্যবসার জন্য দেশটি জনপ্রিয়।

🇭🇺 Hungary
হাঙ্গেরিতে সাধারণত ৫ বছর পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর বৈধভাবে থাকতে হয়। পরিবার বা বিয়ের মাধ্যমে কিছু ক্ষেত্রে সময় কম হতে পারে।

🇮🇸 Iceland
আইসল্যান্ডে প্রায় ৪ বছর পর স্থায়ী রেসিডেন্স পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৭ বছর সময় লাগে। ছোট জনসংখ্যা ও উন্নত জীবনমানের জন্য দেশটি পরিচিত।

🇮🇹 Italy
ইতালিতে ৫ বছর বৈধভাবে থাকার পর PR পাওয়া যায়। তবে নাগরিকত্ব পেতে প্রায় ১০ বছর সময় লাগে। স্টুডেন্ট ভিসার সময় সবসময় পুরোপুরি গণনা হয় না।

🇱🇻 Latvia
লাটভিয়ায় ৫ বছর বৈধভাবে থাকার পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ১০ বছর সময় লাগতে পারে। লাটভিয়ান ভাষা শেখা গুরুত্বপূর্ণ।

🇱🇮 Liechtenstein
লিখটেনস্টাইন ইউরোপের সবচেয়ে কঠিন নাগরিকত্ব প্রদানকারী দেশগুলোর একটি। সেখানে দীর্ঘ সময় বসবাস এবং স্থানীয় অনুমোদন প্রয়োজন হয়। ছোট দেশ হওয়ায় ইমিগ্রেশন নিয়ম অনেক কঠোর।

🇱🇹 Lithuania
লিথুয়ানিয়ায় সাধারণত ৫ বছর পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ১০ বছর সময় লাগে। কাজ ও ব্যবসার জন্য দেশটি ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে।

🇱🇺 Luxembourg
লুক্সেমবার্গে ৫ বছর বৈধভাবে থাকলে নাগরিকত্বের আবেদন করা যায়। উচ্চ আয় ও উন্নত জীবনমানের কারণে দেশটি অনেকের পছন্দ। একাধিক ভাষা জানা এখানে বাড়তি সুবিধা দেয়।

🇲🇹 Malta
মাল্টায় ৫ বছর পর PR পাওয়া যায় এবং নাগরিকত্বের জন্য ৮,বছর সময় লাগে। বিনিয়োগের মাধ্যমে দ্রুত রেসিডেন্সের সুযোগও রয়েছে। ছোট হলেও দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী।

🇳🇱 Netherlands
নেদারল্যান্ডসে ৫ বছর বৈধভাবে থাকার পর নাগরিকত্বের আবেদন করা যায়। ডাচ ভাষা শেখা বাধ্যতামূলক। চাকরি ও সামাজিক ইন্টিগ্রেশন এখানে গুরুত্বপূর্ণ।

🇳🇴 Norway
নরওয়েতে সাধারণত ৩ বছর পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর সময় লাগে। উন্নত জীবনমান ও উচ্চ বেতনের জন্য দেশটি জনপ্রিয়।

🇵🇱 Poland
পোল্যান্ডে ৫ বছর পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮–১০ বছর বৈধভাবে থাকতে হয়। ইউরোপে কম খরচে জীবনযাপনের জন্য এটি পরিচিত।

🇵🇹 Portugal
পর্তুগালে ৫ বছর পর PR পাওয়া যায়। নতুন নিয়ম অনুযায়ী নাগরিকত্বের সময়সীমা অনেক ক্ষেত্রে বাড়ানো হয়েছে। আবহাওয়া ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য দেশটি জনপ্রিয়।

🇸🇰 Slovakia
স্লোভাকিয়ায় ৫ বছর বৈধভাবে থাকলে PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর সময় লাগে। দেশটি মধ্য ইউরোপের উদীয়মান অর্থনীতির একটি।

🇸🇮 Slovenia
স্লোভেনিয়ায় ৫ বছর পর স্থায়ী রেসিডেন্স পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ১০ বছর সময় লাগে। প্রাকৃতিক সৌন্দর্য ও নিরাপদ পরিবেশের জন্য দেশটি পরিচিত।

🇪🇸 Spain
স্পেনে ৫ বছর বৈধভাবে থাকলে PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য সাধারণত ১০ বছর লাগে। স্প্যানিশ ভাষা জানা গুরুত্বপূর্ণ।

🇸🇪 Sweden
সুইডেনে প্রায় ৫ বছর বৈধভাবে থাকার পর নাগরিকত্ব পাওয়া যায়। দেশটি মানবাধিকার, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার জন্য বিখ্যাত। চাকরি ও ভাষা দক্ষতা এখানে গুরুত্বপূর্ণ।

🇨🇭 Switzerland
সুইজারল্যান্ডে নাগরিকত্ব পেতে প্রায় ১০ বছর বা তারও বেশি সময় লাগে। স্থানীয় ভাষা ও সমাজে ইন্টিগ্রেশন খুব গুরুত্বপূর্ণ। দেশটি ইউরোপের সবচেয়ে উন্নত অর্থনীতির একটি।

🇭🇷 Croatia
ক্রোয়েশিয়ায় ৫ বছর বৈধভাবে থাকলে PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর সময় লাগে। পর্যটন ও সমুদ্রতীরবর্তী সৌন্দর্যের জন্য দেশটি জনপ্রিয়।

🇧🇬 Bulgaria
বুলগেরিয়ায় সাধারণত ৫ বছর পর PR পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ১০ বছর সময় লাগে। কম খরচে জীবনযাপনের কারণে অনেক বিদেশি এখানে আসে।

🇷🇴 Romania
রোমানিয়ায় ৫ বছর বৈধভাবে থাকলে স্থায়ী রেসিডেন্স পাওয়া যায়। নাগরিকত্বের জন্য প্রায় ৮ বছর সময় লাগে। প্রযুক্তি ও আইটি সেক্টরে দেশটি দ্রুত এগোচ্ছে।

চিন্তা করছেন? ভারতে সাম্প্রদায়িক বিভাজন কত গভীরে চলে গেছে? যাস্ট অবিশ্বাস্য বাংলাদেশে রাজনীতি নিয়ে আরো বেশি গণ্ডগোল হয়,...
14/05/2026

চিন্তা করছেন? ভারতে সাম্প্রদায়িক বিভাজন কত গভীরে চলে গেছে? যাস্ট অবিশ্বাস্য

বাংলাদেশে রাজনীতি নিয়ে আরো বেশি গণ্ডগোল হয়, ক‍্যচাল হয়, তারপরেও নির্বাচনে জয়ী হওয়ার পর প্রত‍্যেকে ঘোষণা দেয়, আমি এখন রাষ্ট্রের কর্মচারী, তাই যারা আমাকে ভোট দিয়েছেন ও যারা দেন নাই আমি সবার সেবক, সবার জন্য কাজ করবো।

আর এদিকে পশ্চিমবঙ্গের কাশিপুর বেলগাছিয়া থেকে জয়ী হওয়া রিতেশ তিওয়ারি প্রকাশ্যে যেই ঘোষণা দিয়েছে তা শুনলে আসমান থেকে পড়বেন। সে এক জনসভায় বলেছেঃ

আমাকে একজন মুসলিমও ভোট দেয় নাই তাই আগামী পাঁচ বছর ওদের জন‍্য একটা কাজও করব না, ওদের কোন সার্টিফিকেট আমি ইস্যু করব না।

বিষয়টিকে স্লিপ অফ টাং বলা যেত, কিন্তু এই জনসভার পর সাংবাদিকরা তাকে বক্তব্যের বিষয়ে জিজ্ঞেস করলে সে ঠান্ডা মাথায় আবারও বলে, সে বলেঃ হ‍্যা, আমি ঠিকই বলছি, কোন মুসলিম আমাকে ভোট দেয় নাই তাই আমি ওদের জন‍্য কিচ্ছু করব না, ওদের কোন সার্টিফিকেট ও ইস্যু করব না।

তখন এক সাংবাদিক নরেন্দ্র মোদির একটি শ্লোগানের কথা উল্লেখ করে, যেই শ্লোগানটি মোদিকে সবসময় বলতে শোনা যায়, ‘সাব কা সাথ, সাব কা বিকাশ’…. এই বিষয়ে নিতেশকে জিজ্ঞেস করলে সে বলেঃ

হ‍্যা ঠিকই আছে, সাব কা সাথ, সাব কা বিকাশ কিন্তু এর পরে আরেকটি লাইন আছে, ‘সাব কা হিসাব’….

অর্থাৎ, সবার হিসেব নেয়া হবে…..

পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে নির্বাচনে জয়ী কোন নেতা এমন বক্তব্য দিয়েছে বলে মনে হয় না।

পশ্চিমবঙ্গের জন্য আরেকবার আফসোস 😓

🌸 Happy Mother’s Day 🌸🇬🇧 English:Happy Mother’s Day to the most beautiful soul. Thank you for your endless love, care, a...
10/05/2026

🌸 Happy Mother’s Day 🌸

🇬🇧 English:
Happy Mother’s Day to the most beautiful soul. Thank you for your endless love, care, and support. ❤️

🇧🇩 বাংলা:
শুভ মা দিবস ❤️
তোমার ভালোবাসা, যত্ন আর দোয়া আমার জীবনের সবচেয়ে বড় শক্তি।

🇫🇷 Français:
Joyeuse Fête des Mères ❤️
Merci pour ton amour infini et ta tendresse chaque jour.

🇩🇰 Dansk:
Glædelig Mors Dag ❤️
Tak for din kærlighed, omsorg og varme hver eneste dag.

Address

125. 3 Mi , Zindabazar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Toukir Space posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share