অংকুর, সিলেট - Onkur, Sylhet

অংকুর, সিলেট - Onkur, Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অংকুর, সিলেট - Onkur, Sylhet, Child Development, RASOS 52, Sylhet.

নগরীর গ্রীণ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুরের ক্লাস রুটিন বিতরণ করেন স্কুল...
30/06/2026

নগরীর গ্রীণ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুরের ক্লাস রুটিন বিতরণ করেন স্কুল বিভাগের অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন শান্ত। 📘✨

#অংকুর #ক্লাস_রুটিন #শিক্ষা #শিক্ষার্থীদের_জন্য #উজ্জ্বল_ভবিষ্যৎ

জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর-এর ক্লাস রুটিন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের হাতে 📚✨আগামীর একটি আলোকিত...
25/06/2026

জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর-এর ক্লাস রুটিন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের হাতে 📚✨

আগামীর একটি আলোকিত ও মেধাবী প্রজন্ম গড়ার লক্ষ্যে আমরা অঙ্গীকারাবদ্ধ 🌱🇧🇩

#অংকুর #শিশুকিশোর #শিক্ষা #উজ্জ্বলভবিষ্যৎ #বাংলাদেশ

মডেল হাই স্কুল, মিরাবাজার-এর শিক্ষার্থীদের মাঝে জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর-এর ক্লাস রুটিন বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থি...
22/06/2026

মডেল হাই স্কুল, মিরাবাজার-এর শিক্ষার্থীদের মাঝে জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর-এর ক্লাস রুটিন বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত থেকে রুটিন বিতরণ করেন অংকুর সিলেটের স্কুল বিভাগের সভাপতি সাদিকুর রহমান, অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন শান্ত।

📚✨
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা যাচ্ছে।

#অংকুর

আমরা শিশুদের জন্য সুস্থ ও নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ দেখতে চাই: জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুরঢাকা, ২৩ মে ২০২৬: সারাদেশে শিশ...
23/05/2026

আমরা শিশুদের জন্য সুস্থ ও নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ দেখতে চাই: জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর

ঢাকা, ২৩ মে ২০২৬: সারাদেশে শিশু নির্যাতন,ধর্ষণ ও হত্যাকাণ্ড অব্যাহতভাবে বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর।

আজ প্রদত্ত যৌথ বিবৃতিতে অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিন ও নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন উদ্বেগ প্রকাশ করে বলেন,দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে কন্যা শিশুদের ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী,গত ১ জানুয়ারি থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ৪৬ শিশু। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৪ শিশু এবং ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে ৩ শিশুকে। ধর্ষণের শিকার ২ শিশু আত্মহত্যা করেছে। এছাড়াও বিভিন্ন ঘটনায় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ১১৫ শিশু খুন হয়েছে। গত কয়েকদিন আগে রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃসংসভাবে হত্যা করা হয়েছে। আমরা সকল ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই।

এসব ঘটনার পেছনে শুধু ব্যক্তিগত অপরাধ প্রবণতা নয়;দীর্ঘদিনের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় দায়ী। মাদকাসক্তির বিস্তার,বিকৃত ও অনলাইন কনটেন্টের সহজলভ্যতা,পরিবার ও শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষার ঘাটতি এবং অপরাধ করে পার পাওয়ার প্রবণতা এ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এ ছাড়াও বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় অনেক ক্ষেত্রে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় থাকে।

অন্যদিকে,দেশে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ শিশু। আমরা শিশুদের জন্য সুস্থ ও নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ দেখতে চাই। আর কোন মায়ের বুক এভাবে খালি হোক আমরা তা চাই না। অবিলম্বে সরকারকে শিশু অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

বার্তা প্রেরক

সাদমান সাকিব
প্রচার সম্পাদক
অংকুর

03/05/2026

'নিয়ম, মনোযোগ এবং চেষ্টা' - এই তিনেই সাফল্য।

অংকুরের ক্লাস রুটিনের এই স্লোগানটি উচ্চস্বরে শোনালো সিলেটের কিছু অংকুর। ❤️

28/04/2026
Today’s children are the future of tomorrow.A KG class student of ONKUR in the picture.Let every ONKUR blossom and flour...
27/04/2026

Today’s children are the future of tomorrow.
A KG class student of ONKUR in the picture.
Let every ONKUR blossom and flourish.

অংকুরের ক্লাস রুটিন পেয়ে উচ্ছ্বসিত জামেআ'হ দারুল ইসলাম দাখিল মাদরাসা, সিলেট এর শিক্ষার্থীরা। বিশেষ ধন্যবাদ মাদরাসার সম্ম...
22/04/2026

অংকুরের ক্লাস রুটিন পেয়ে উচ্ছ্বসিত জামেআ'হ দারুল ইসলাম দাখিল মাদরাসা, সিলেট এর শিক্ষার্থীরা।
বিশেষ ধন্যবাদ মাদরাসার সম্মানিত সহকারি শিক্ষক জনাব খালেদ আহমদ স্যারকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য। ❤️

20/04/2026

দ্য লুমিনাস স্কুলের STD. II এর শিক্ষার্থী মাইমুনা জারওয়া। সে ক্লাসের অন্যতম ভালো একজন স্টুডেন্ট। মাইমুনা জারওয়াদের মাধ্যমে অংকুর চায় একটি নতুন সমাজ, আলোকিত বাংলাদেশ উপহার দিতে।

দ্য লুমিনাস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাফিউল ইসলাম হায়মন এবং তাওহীদ আহমেদ অংকুরের ক্লাস রুটিন পেয়ে আনন্দিত হয়েছে!ক...
20/04/2026

দ্য লুমিনাস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাফিউল ইসলাম হায়মন এবং তাওহীদ আহমেদ অংকুরের ক্লাস রুটিন পেয়ে আনন্দিত হয়েছে!

ক্লাস রুটিন নেহায়েত একটি ছোট্ট উপহার কিন্তু এর উপযোগিতা কম নয়।

আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ❤️

Address

RASOS 52
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when অংকুর, সিলেট - Onkur, Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share