Surgery Club, SOMC

Surgery Club, SOMC Surgery Club, SOMC is a student-led academic platform dedicated to advancing clinical skills, surgical knowledge, and compassionate patient care.

সারা রাতের ডিউটি শেষে যখন ভোরের আলো ফুটবে ফুটবে করছে, ঠিক তখনই একটু চোখ লেগেছিল ইন্টার্ন ডাক্তারের। কিন্তু নিয়তির বিশ্রা...
27/05/2026

সারা রাতের ডিউটি শেষে যখন ভোরের আলো ফুটবে ফুটবে করছে, ঠিক তখনই একটু চোখ লেগেছিল ইন্টার্ন ডাক্তারের। কিন্তু নিয়তির বিশ্রাম নেওয়ার জো নেই! নার্সের একটা ডাকেই - “স্যার, পেশেন্ট ক্রিটিক্যাল!” ছিঁড়ে গেল ঘুমের রেশ। এক সেকেন্ডও নষ্ট না করে স্টেথোস্কোপটা হাতে নিয়ে সে আবার ছুটে গেল রোগীর বিছানার পাশে।

ঈদের দিন যেখানে সবাই পরিবারের সাথে আনন্দে কাটায়, সেখানে চিকিৎসকদের ঈদ কাটে হাসপাতালের চার দেয়ালে, অন্যের জীবন আগলে রাখার গুরু দায়িত্বে। ​ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে, সার্জারী ক্লাব, সিওমেকহার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বেশি হওয়ার কারণে সবার সুবিধার্থে "ECG Decode: A Scenario-Based Clinical Approac...
22/05/2026

ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বেশি হওয়ার কারণে সবার সুবিধার্থে "ECG Decode: A Scenario-Based Clinical Approach" এই ওয়ার্কশপটি এখন ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে!

​📚 ৩ দিনের এই কমপ্লিট সেশনে আমরা যা যা কভার করব:
1. Myocardial Infarction
2. Arrhythmia & Heart Block
3. Miscellaneous

ইন্সট্রাক্টর: ডা. মো. আব্দুর রউফ মুন্না
(কনসালটেন্ট, ইবনে সিনা হাসপাতাল এবং সাবেক রেজিস্ট্রার, কার্ডিওলজি, সিওমেকহা)

***বিশেষ আকর্ষণ:
অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে-
• Certificate of Participation
• Gift from Surgery Club, SOMCH
• Access to Recorded Video

⏳ আজ রাত ৯:০০ টায় প্রথম ক্লাস দিয়েই শুরু হচ্ছে আমাদের যাত্রা। তাই আর দেরি না করে এখনই রেজিষ্ট্রেশন করুন!

রেজিষ্ট্রেশন লিংক :

https://forms.gle/3apWwEZfA3mGsFz2A

‼️ Final Call ‼️ ECG Decode: A Scenerio Based Clinical Approach এর সেশনটি আজ রাত ৯ টায় শুরু হবে ইনশাআল্লাহ।আগ্রহীগণকে দ্...
22/05/2026

‼️ Final Call ‼️
ECG Decode: A Scenerio Based Clinical Approach এর সেশনটি আজ রাত ৯ টায় শুরু হবে ইনশাআল্লাহ।

আগ্রহীগণকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করছি।
ক্লাস ZOOM App এর মাধ্যমে নেওয়া হবে। অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে:
* সার্টিফিকেট
*আকর্ষণীয় গিফট।
*রেজিষ্ট্রেশন ফি: ১০০৳
*রেকর্ডেড ক্লাস এর ভিডিও দেওয়া হবে।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/3apWwEZfA3mGsFz2A

সারা বিশ্বের মতো বাংলাদেশেও উচ্চ রক্তচাপের কারণে হৃদ্‌রোগ, স্ট্রোকসহ নানা জটিলতায় বিপুলসংখ্যক মানুষ মারা যাচ্ছেন। তাই উচ...
17/05/2026

সারা বিশ্বের মতো বাংলাদেশেও উচ্চ রক্তচাপের কারণে হৃদ্‌রোগ, স্ট্রোকসহ নানা জটিলতায় বিপুলসংখ্যক মানুষ মারা যাচ্ছেন। তাই উচ্চ রক্তচাপকে ‘নীরব ঘাতক’ বলা হয়। দেশে প্রতিবছর প্রায় পৌনে দুই লাখ মানুষ এ কারণে মৃত্যুবরণ করেন।

এই বাস্তবতায় বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৫ সাল থেকে পালিত হচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশও শুরু থেকেই দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করে আসছে। উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম, পরিমিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ গ্রহণ কমানো, ধূমপান পরিহার, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্তচাপ পরীক্ষা, এসব অভ্যাস আমাদের সুরক্ষিত রাখতে পারে।

এ বছরের প্রতিপাদ্য ‘একসঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি’। উচ্চ রক্তচাপ মোকাবিলায় ব্যক্তি, পরিবার, সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের সমন্বিত উদ্যোগই পারে একটি সুস্থ ও সচেতন জাতি গড়ে তুলতে।

জনস্বার্থে
সার্জারী ক্লাব, সিওমেকহা

⏳ রেজিস্ট্রেশনের সময় কিন্তু শেষের পথে! ECG Decode: A Scenario-Based Clinical Approach ইন্সট্রাক্টর: ডা. মো. আব্দুর রউফ ম...
16/05/2026

⏳ রেজিস্ট্রেশনের সময় কিন্তু শেষের পথে!

ECG Decode: A Scenario-Based Clinical Approach

ইন্সট্রাক্টর: ডা. মো. আব্দুর রউফ মুন্না
(কনসালটেন্ট, ইবনে সিনা হাসপাতাল এবং সাবেক রেজিস্ট্রার, কার্ডিওলজি, সিওমেকহা)

***বিশেষ আকর্ষণ:
অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে-
- Certificate of Participation
- Gift from Surgery Club, SOMCH
- Access to Recorded Video

ইসিজি দেখে এখনো কনফিউজড?
ইমার্জেন্সি, ওয়ার্ড কিংবা ভাইভা, সব জায়গায় আত্মবিশ্বাসের সাথে ইসিজি ইন্টারপ্রিট করতে চাইলে এই সার্জারী ক্লাবের এই অনলাইন সেশনটি আপনার জন্য।

ক্লাস মাধ্যম:Zoom App.

🗓️ তারিখ: ২২ মে, ২০২৬ (শুক্রবার)
🕛 সময়: রাত ৯ টা
👨‍⚕️ কাদের জন্য : ইর্ন্টান চিকিৎসক ও ৫ম বর্ষের এমবিবিএস/বিডিএস শিক্ষার্থী

এই অনলাইন সেশনে যা যা শিখবেন :
✅ রোগীর ক্লিনিক্যাল অবস্থার সাথে ইসিজির সমন্বয়
✅ ইসিজি থেকে ডায়াগনোসিস বের করে নিয়ে আসার প্রায়োগিক দক্ষতা
✅ প্রফ এক্সাম, ভাইভা অথবা ওয়ার্ডে ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করার সময় কনফিডেন্সের সাথে ইসিজি ইন্টারপ্রিট করার দক্ষতা অর্জন
✅ ইসিজি দেখে কখন কোন কোন লাইফ-সেভিং পদক্ষেপ আগে প্রয়োজন তা দ্রুত শনাক্ত করা

বইয়ের পাতার থিওরি আর ওয়ার্ডের বাস্তব রোগীর ইসিজি সবসময় এক হয় না। এই ক্লিনিক্যাল গ্যাপ পূরণ করতেই এই ভিন্নধর্মী সেশন। ইন্টার্নশিপ এবং প্রফেশনাল লাইফের জন্য নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে আজই রেজিষ্ট্রেশন করে রাখুন অনলাইন সেশনটির জন্য।

রেজিষ্ট্রেশন লিংক : https://forms.gle/3apWwEZfA3mGsFz2A

বাংলাদেশে হাম নতুন কোনো রোগ নয়। তবে সম্প্রতি এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা খুবই উদ্বেগের বিষয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আগে ...
15/05/2026

বাংলাদেশে হাম নতুন কোনো রোগ নয়। তবে সম্প্রতি এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা খুবই উদ্বেগের বিষয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আগে থেকেই সতর্ক করেছিলেন যে টিকাদানে সামান্য ঘাটতি হলেও হাম দ্রুত ফিরে আসতে পারে। বর্তমানে সেই আশঙ্কাই সত্যি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, এ বছর দেশের বিভিন্ন জেলায় এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং ইতোমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আসল সংখ্যা হয়তো আরও বেশি। কারণ গ্রামের অনেক জায়গায় রোগ সঠিকভাবে শনাক্ত হয় না বা রিপোর্ট করা হয় না।

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য এটি খুব ঝুঁকিপূর্ণ। তবে ভালো খবর হলো, হাম প্রতিরোধের কার্যকর উপায় অনেক আগে থেকেই আছে, আর সেটি হলো টিকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অন্তত ৯৫% শিশুকে হাম প্রতিরোধের টিকা দিতে পারলে সমাজে “হার্ড ইমিউনিটি” তৈরি হয়। অর্থাৎ তখন রোগটি সহজে ছড়াতে পারে না। বাংলাদেশ একসময় টিকাদানে অনেক সফলতা দেখিয়েছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই ধারাবাহিকতা কিছুটা কমে গেছে।

তবে আশা হারানোর কিছু নেই। বাংলাদেশ অতীতেও সফলভাবে টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে। সঠিক পরিকল্পনা ও সচেতনতা থাকলে আবারও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা এবং তাদের নিরাপদ রাখা।

কারণ, একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো সমাজ ও দেশের জন্য একটি বড় ব্যর্থতা।

জনস্বার্থে
সার্জারী ক্লাব, সিওমেকহা

রাত ২টা। ইমার্জেন্সিতে একজন ৬০ বছর বয়সী রোগী আসলেন তীব্র বুক ব্যথা নিয়ে। আপনার হাতে তার ইসিজি স্ট্রিপ। লিড II, III এবং a...
12/05/2026

রাত ২টা। ইমার্জেন্সিতে একজন ৬০ বছর বয়সী রোগী আসলেন তীব্র বুক ব্যথা নিয়ে। আপনার হাতে তার ইসিজি স্ট্রিপ। লিড II, III এবং aVF এ অদ্ভুত কিছু পরিবর্তন... হাতে সময় খুব কম। আপনি কি পারবেন দ্রুত ডিকোড করতে?

একজন চিকিৎসকের জন্য ইসিজি রিডিং কেবল একটি পরীক্ষা নয়, বরং জীবন-মৃত্যুর মাঝখানের একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলতেই সার্জারী ক্লাবের এই বিশেষ আয়োজন :
ECG Decode: A Scenario-Based Clinical Approach

ইন্সট্রাক্টর: ডা. মো. আব্দুর রউফ মুন্না
(সাবেক রেজিস্ট্রার, কার্ডিওলজি, সিওমেকহা)
🗓️ তারিখ: ২২ মে, ২০২৬ (শুক্রবার)
🕛 সময়: রাত ৯ টা
👨‍⚕️ কাদের জন্য : ইর্ন্টান চিকিৎসক ও ৫ম বর্ষের এমবিবিএস/বিডিএস শিক্ষার্থী

এই অনলাইন সেশনে যা যা শিখবেন :
✅ রোগীর ক্লিনিক্যাল অবস্থার সাথে ইসিজির সমন্বয়
✅ ইসিজি থেকে ডায়াগনোসিস বের করে নিয়ে আসার প্রায়োগিক দক্ষতা
✅ প্রফ এক্সাম, ভাইভা অথবা ওয়ার্ডে ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করার সময় কনফিডেন্সের সাথে ইসিজি ইন্টারপ্রিট করার দক্ষতা অর্জন
✅ ইসিজি দেখে কখন কোন কোন লাইফ-সেভিং পদক্ষেপ আগে প্রয়োজন তা দ্রুত শনাক্ত করা

বইয়ের পাতার থিওরি আর ওয়ার্ডের বাস্তব রোগীর ইসিজি সবসময় এক হয় না। এই ক্লিনিক্যাল গ্যাপ পূরণ করতেই এই ভিন্নধর্মী সেশন। ইন্টার্নশিপ এবং প্রফেশনাল লাইফের জন্য নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে আজই রেজিষ্ট্রেশন করে রাখুন অনলাইন সেশনটির জন্য।

রেজিষ্ট্রেশন লিংক : https://forms.gle/3apWwEZfA3mGsFz2A

বিশেষ দ্রষ্টব্য : যারা যারা রেজিষ্ট্রেশন করবেন তাদের নিয়ে আলাদা WhatsApp গ্রুপ খোলা হবে, সেখানে পরবর্তী আপডেট জানানো হবে ইনশাআল্লাহ।

থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রক্তরোগ। সচেতনতার অভাব, সময়মতো পরীক্ষা না করা এবং যথাযথ তথ্য না জানার কারণে প্রতিব...
08/05/2026

থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রক্তরোগ। সচেতনতার অভাব, সময়মতো পরীক্ষা না করা এবং যথাযথ তথ্য না জানার কারণে প্রতিবছর বাংলাদেশে হাজারো শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে।

একটি সাধারণ 'থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট' পারে ভবিষ্যৎ প্রজন্মকে এই কষ্টকর রোগ থেকে রক্ষা করতে।
আজকের সচেতনতাই আগামী দিনের সুস্থ ভবিষ্যৎ।

জনস্বার্থে
সার্জারী ক্লাব, সিওমেকহা

আলহামদুলিল্লাহ,২০২৬ সেশনের  জন্য "সার্জারি ক্লাব,সিওমেক"-এর পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।আগামীদিনে শিক্ষার্থীদের ক্লিনিক্যা...
28/04/2026

আলহামদুলিল্লাহ,
২০২৬ সেশনের জন্য "সার্জারি ক্লাব,সিওমেক"-এর পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।আগামীদিনে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল দক্ষতার মানোন্নয়ন এবং অসহায় রোগীদের সাহায্য প্রদানে সার্জারী ক্লাবের প্রত্যেক সদস্য অঙ্গীকারাবদ্ধ। আমাদের আগামীদিনের পথচলা মসৃণ হওয়ার ক্ষেত্রে আমরা আপনাদের দোয়া,পরামর্শ এবং সর্বাত্মক সাহায্য কামনা করছি।

আজকের অপারেশন থিয়েটারে সার্জনরা যখন ক্যাটগাট দিয়ে সেলাই করছেন বা নিখুঁতভাবে স্ক্যাল্পেল চালাচ্ছেন, তখন তারা আসলে এক হাজা...
27/04/2026

আজকের অপারেশন থিয়েটারে সার্জনরা যখন ক্যাটগাট দিয়ে সেলাই করছেন বা নিখুঁতভাবে স্ক্যাল্পেল চালাচ্ছেন, তখন তারা আসলে এক হাজার বছর পুরনো এক লিগ্যাসি বহন করছেন। আন্দালুসের কর্ডোভার ইসলামের স্বর্ণযুগের সেই কিংবদন্তি, আল-জাহরাভী যিনি আধুনিক অপারেটিভ সার্জারীর ব্লু-প্রিন্ট তৈরি করেছিলেন।

তাঁর রচিত ৩০ খন্ডের 'আল তাসরিফ' গ্রন্থে তিনি সার্জারির ধাপে ধাপে পদ্ধতি, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার এবং চিকিৎসার নৈতিক দিক তুলে ধরেন, যা শতাব্দীর পর শতাব্দী ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যবই হিসেবে ব্যবহৃত হয়েছে। তাঁর হাত ধরেই সার্জারীতে এক নতুন যুগের সূচনা হয়। অপারেটিভ সার্জারীর এই পথপ্রদর্শককে নিয়ে সার্জারী ক্লাবের আজকের এই বিশেষ আয়োজন।

Address

Sylhet MAG Osmani Medical College Hospital
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surgery Club, SOMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share