03/05/2026
বাচ্চার গায়ে হঠাৎ লালচে র্যাশ আর সাথে প্রচণ্ড জ্বর! বাবা-মা হিসেবে এমন দৃশ্য দেখলে বুকটা কেঁপে ওঠাই স্বাভাবিক। অনেকেই প্রথমে ভাবেন, "হয়তো সাধারণ অ্যালার্জি বা অতিরিক্ত গরমের কারণে র্যাশ উঠেছে।" আবার অনেকে ইন্টারনেটে সার্চ করে নানারকম তথ্য পড়ে আরও বেশি প্যানিকড হয়ে যান।
কিন্তু সাধারণ মনে হওয়া এই র্যাশ আর জ্বর কিন্তু 'হাম' (Measles)-এর লক্ষণ হতে পারে। হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। অনেক সময় আমরা বাবা-মায়েরা ভাবি, "বাচ্চা তো এখন সুস্থই আছে, টিকাটা না হয় কয়দিন পর দিব।" অথবা বাচ্চার একটু কান্নাকাটির ভয়ে টিকার ডেট পার করে ফেলি। এই সামান্য দেরি করার কারণেই কিন্তু বাচ্চার নিউমোনিয়া বা ব্রেইনে মারাত্মক ইনফেকশনের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। অথচ, সঠিক সময়ে vaccine দিলে এই রোগটি ১০০ ভাগ প্রতিরোধযোগ্য!
দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি, শুধু সঠিক গাইডলাইনের অভাবে বা অহেতুক ভয়ের কারণে অনেক শিশুকে অকারণে ভুগতে হয়। মনে রাখবেন, বাচ্চার বয়স ৯ মাস হলে প্রথম ডোজ এবং ১৫ মাস হলে দ্বিতীয় ডোজ হাম-রুবেলা (এমআর) টিকাটি অবশ্যই নিশ্চিত করতে হবে। টিকার সামান্য জ্বর বা ব্যথা নিয়ে ভয় পাবেন না, এই সাময়িক কষ্টটুকু আপনার বাচ্চার সারাজীবনের সুরক্ষার জন্যই।
বাচ্চার vaccine schedule নিয়ে কোনো কনফিউশন থাকলে, বা যেকোনো শারীরিক সমস্যায় নিজে নিজে diagnosis না করে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আপনার সন্তানের সুস্থতায় সঠিক treatment এবং consultation-এর জন্য আমি সবসময় আছি আপনাদের পাশে।
প্রফেসর ডা. মো. মোয়াজ্জেম হোসেন (হারুন)
এমবিবিএস, ডিসিএইচ, এমডি (শিশু)
অধ্যাপক, শিশু রোগ বিভাগ
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল।
চেম্বারঃ মাউন্ট এডোরা হাসপাতাল, আখালিয়া, সিলেট।
সময়ঃ বিকাল ৪টা – রাত ১০টা (রুম - ২৪১)
সিরিয়ালের জন্য কল করুনঃ ০১৭৮৬-৩৬০৫৪৮