Dr. Nurul - ডাঃ নুরুল

Dr. Nurul - ডাঃ নুরুল 𝗗𝗿. 𝗠 𝗡𝘂𝗿𝘂𝗹 𝗜𝘀𝗹𝗮𝗺
𝗠𝗕𝗕𝗦, 𝗣𝗚𝗧(𝗠𝗲𝗱𝗶𝗰𝗶𝗻𝗲)
(1)

🧊 বরফ নাকি গরম সেঁক?🔥রোগীরা চেম্বারে প্রায়ই জিজ্ঞেস করেন— "ব্যথায় কোনটা দেবো স্যার, গরম না ঠান্ডা?"এই ছোট ভুলটি কিন্তু ব...
04/08/2026

🧊 বরফ নাকি গরম সেঁক?🔥
রোগীরা চেম্বারে প্রায়ই জিজ্ঞেস করেন— "ব্যথায় কোনটা দেবো স্যার, গরম না ঠান্ডা?"
এই ছোট ভুলটি কিন্তু ব্যথা বাড়িয়ে দিতে পারে! চলুন খুব সহজে জেনে নিই:

🧊বরফ/ঠান্ডা সেঁক (কখন দেবেন?)🧊
আঘাতের প্রথম ০-৪৮ ঘণ্টায় বা তীব্র ব্যথায়।
✅ পড়ে গিয়ে, খেলাধুলা বা দুর্ঘটনায় হঠাৎ আঘাত পেলে।
✅ আঘাতপ্রাপ্ত স্থান ফুলে গেলে বা লাল হয়ে থাকলে।
✅ পেশি বা লিগামেন্টে হঠাৎ মোচড় (Sprain) লাগলে।
✅ শিশুরা পড়ে গিয়ে তাৎক্ষণিক আঘাত পেলে।
⚠️ মনে রাখবেন: নতুন ফোলা বা তীব্র ব্যথায় কখনোই গরম সেঁক নয়। বরফ পাতলা কাপড়ে পেঁচিয়ে বা আইস ব্যাগে ১০-১৫ মিনিট সেঁক দিন।

🔥 গরম সেঁক (কখন দেবেন?)🔥
দীর্ঘদিনের বা পুরোনো ব্যথায়।
➡️ পুরোনো কোমর, ঘাড় বা হাঁটু ব্যথা (Chronic Pain)।
➡️ ঘুম থেকে ওঠার পর পেশি শক্ত বা স্টিফ লাগলে।
➡️জয়েন্টের বাতজনিত ব্যথায়।
➡️ পুরোনো আঘাতের ফোলা নেই, কিন্তু হালকা ব্যথা রয়ে গেছে।
সহনীয় গরম পানি (হট ওয়াটার ব্যাগ) দিয়ে ১৫-২০ মিনিট সেঁক দিন।

⚠️ মনে রাখবেন: কাটা জায়গা, ফোসকা বা নতুন ফোলাতে গরম সেঁক দেবেন না।

সহজ উপায়ে মনে রাখার টেকনিক:
👉নতুন আঘাত+ফোলা/তীব্র ব্যথা=বরফ সেঁক🧊
👉 পুরোনো ব্যথা + শক্ত পেশি = গরম সেঁক 🔥

সুস্থ থাকতে কোনো ব্যথা দীর্ঘদিন স্থায়ী হলে অনুমানের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নিন।

Dr. M Nurul Islam

     🚨 দাদ রোগে ভুল মলম লাগাচ্ছেন না তো? হতে পারে মারাত্মক বিপদ! 🚨আজকে আমার চেম্বারে এমন এক রোগী আসলেন, যিনি প্রায় ২ মাস...
31/07/2026


🚨 দাদ রোগে ভুল মলম লাগাচ্ছেন না তো? হতে পারে মারাত্মক বিপদ! 🚨

আজকে আমার চেম্বারে এমন এক রোগী আসলেন, যিনি প্রায় ২ মাস ধরে না জেনে হাইড্রোকর্টিসন (Hydrocortisone) যুক্ত স্টেরয়েড মলম ব্যবহার করছিলেন। পিঠ ও ঘাড়ের Tinea Corporis) পাশাপাশি উনার কুঁচকিতেও (Tinea Cruris) একইভাবে ফাঙ্গাস ছড়িয়ে পড়েছিল।
প্রথম কিছুদিন চুলকানি একটু কমলেও, অনিয়ন্ত্রিত স্টেরয়েড ব্যবহারের কারণে ভেতরে ভেতরে চামড়ার যে মারাত্মক ক্ষতি হয়েছে, তা উপরের ছবিটি দেখলেই বুঝতে পারবেন।

কেন এই ভুলটি মারাত্মক?
স্টেরয়েড মলম ফাঙ্গাস ধ্বংস করে না, বরং চামড়ার নিজস্ব প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে ফাঙ্গাস আরও গভীরে ছড়িয়ে পড়ে এবং তীব্র রূপ নেয়।

**ছবিতে কী দেখতে পাচ্ছেন?**
দীর্ঘদিন স্টেরয়েড মলম ব্যবহারের ফলে ফাঙ্গাস মরেনি, বরং চামড়ার ক্ষতি করে আরও শক্তিশালী হয়েছে:
❌ চামড়া অতিরিক্ত মোটা, খসখসে ও কালো হয়ে গেছে।
❌ দাদের চাকা আকৃতির আসল রূপ বদলে গেছে।
❌ ইনফেকশন চামড়ার গভীরে ছড়িয়ে পড়েছে।

চিকিৎসাবিজ্ঞানে দাদের এই বিকৃত রূপকে বলা হয় **"টিনিয়া ইনকগনিটো" (Tinea Incognito)**✅

**💡 আমাদের করণীয়:**
১. **উপাদান খেয়াল করুন:** মলমের গায়ে *Hydrocortisone, Clobetasol, Betamethasone* ইত্যাদি স্টেরয়েড উপাদান থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া দাদে ব্যবহার করবেন না।
২. "অল-ইন-ওয়ান" ক্রিম এড়ান: ফার্মেসি থেকে ৩/৪ উপাদান যুক্ত মিশ্র মলম কিনে ব্যবহার বন্ধ করুন।
৩. সঠিক চিকিৎসা নিন: শুরুতেই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন।

জনস্বার্থে পোস্টটি শেয়ার করে অন্যদের সচেতন করুন। সুস্থ থাকুন! ❤️

30/07/2026

মৃত্যুর আগে মানুষ কী বলতে চায়?

মেডিকেল কলেজে আমাদের অনেক কিছু শেখানো হয়।
হৃদপিণ্ডের গঠন শেখানো হয়।
ফুসফুসের কাজ শেখানো হয়।
কিডনি কীভাবে শরীরকে বাঁচিয়ে রাখে, সেটাও শেখানো হয়।

কিন্তু একটা বিষয় কেউ শেখায় না...

মৃত্যুর খুব কাছে চলে গেলে মানুষ কী বলতে চায়।

কয়েকদিন আগে, গভীর রাতে ইমার্জেন্সি বিভাগে একজন ক্যান্সার রোগী এলেন।

শরীরটা অনেক দুর্বল।
চোখেমুখে অসহ্য কষ্টের ছাপ।
কিন্তু তাঁর পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে মনে হলো কষ্টটা শুধু রোগীর নয়।
সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। রাত তখন প্রায় ৩টা।

চারপাশে নীরবতা, অথচ সেই নীরবতার মাঝেও একজন মানুষের ভালোবাসার শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছিল।
তিনি বারবার শুধু একটা কথাই বলছিলেন,
"ডাক্তার সাহেব, ওনার কষ্টটা একটু কমিয়ে দেন।"

খেয়াল করলাম, নিজের ক্লান্তির কথা একবারও বললেন না।
কত রাত ঘুমাননি,
কত দিন নিজের কথা ভাবেননি,
কতটা ভয় বুকের মধ্যে লুকিয়ে রেখেছেন তার কোনো হিসাব নেই।

শুধু একজন মানুষকে একটু স্বস্তি দিতে চান।

হাসপাতালে কাজ করতে করতে আমি দেখেছি, মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো মানুষের চাওয়া-পাওয়া খুব ছোট হয়ে যায়।

কেউ তখন আর বাড়ি, গাড়ি, জমি কিংবা ব্যাংকের হিসাব নিয়ে কথা বলে না।

কেউ বলে না,
"আমার ব্যবসাটা দেখে রেখো।"

কেউ বলে না,
"আমার পদবিটা যেন কেউ ভুলে না যায়।"

অদ্ভুতভাবে, শেষ সময়ে মানুষ ফিরে যায় তার সবচেয়ে প্রিয় মানুষগুলোর কাছে।

কেউ মাকে ডাকতে চায়।
কেউ সন্তানের মুখ দেখতে চায়।
কেউ স্ত্রীর হাতটা আরেকবার শক্ত করে ধরতে চায়।
কেউ শুধু বলতে চায়
"আমি তোমাকে ভালোবাসি।"
যে কথাটা হয়তো সারাজীবন বলা হয়ে ওঠেনি।

হাসপাতাল আমাকে একটা নিষ্ঠুর সত্য শিখিয়েছে।

আমরা জীবনের সবচেয়ে জরুরি কথাগুলো বলার জন্য সব সময় "একদিন" বলে রেখে দিই।
একদিন সময় হবে।
একদিন বেড়াতে যাব।
একদিন বাবার সঙ্গে বসে গল্প করব।
একদিন মায়ের হাত ধরে হাঁটব।

জীবন আসলে খুব লম্বা নয়।
আমরাই তাকে অযথা দীর্ঘ ভেবে ফেলি।
যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তাদের সঙ্গেই সবচেয়ে কম কথা বলি।

যাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করি, তাদেরই সবচেয়ে কম বলি,
"তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।"

হয়তো আমরা ধরে নিই, তারা তো আছেই।

কিন্তু হাসপাতালের বিছানা প্রতিদিন মনে করিয়ে দেয়, কেউ চিরদিন থাকে না।
একদিন একটা খালি চেয়ার থাকবে।
একটা নম্বর আর কখনো ফোনে বাজবে না।
একটা দরজা আর কেউ খুলবে না।

আর তখন মনে পড়বে....
অনেক কথা বলা হয়নি।

আমি ডাক্তার।
আমি রোগের চিকিৎসা করি।
কিন্তু প্রতিদিন মানুষকে দেখে একটা জিনিস শিখছি...

মৃত্যুর সবচেয়ে বড় কষ্ট মৃত্যু নয়।

সবচেয়ে বড় কষ্ট হলো
যে কথাগুলো বলা হয়নি,
যে মানুষগুলোকে সময় দেওয়া হয়নি,
যে ভালোবাসাগুলো প্রকাশ করা হয়নি।

তাই আজ যদি বাড়ি ফিরে বাবা-মাকে পাশে পান, একটু বেশি সময় দিন।

যদি সন্তানের মুখে হাসি থাকে, সেটাকে অবহেলা করবেন না।

যদি প্রিয় মানুষটি পাশে বসে থাকে, মোবাইলটা পাঁচ মিনিটের জন্য নামিয়ে রাখুন।

কারণ হাসপাতাল আমাকে প্রতিদিন একটা কথাই শেখায়

জীবন খুব অনিশ্চিত।

M Nurul Islam

মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি টুথপেস্ট ও কণার পরিমাণের (প্রতি ১০০ গ্রামে) তালিকা:১. মেডিপ্লাস ফ্লুরাইড জেল: ৩২০টি কণা২. ক্...
26/07/2026

মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি টুথপেস্ট ও কণার পরিমাণের (প্রতি ১০০ গ্রামে) তালিকা:

১. মেডিপ্লাস ফ্লুরাইড জেল: ৩২০টি কণা
২. ক্লোজ আপ রেড হট: ১৬০টি কণা
৩. ক্লোজআপ মেন্থল ফ্রেশ: ১৬০টি কণা
৪. কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা-স্ট্রবেরি: ১৪০টি কণা
৫. সিগন্যাল গ্রিন টি: ১২০টি কণা
৬. পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট: ১০০টি কণা
৭. হিমালয়া কমপ্লিট কেয়ার: ১০০টি কণা
৮. সেনসোডাইন ফ্রেশ মিন্ট: ৮০টি কণা
৯. পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট: ৬০টি কণা
১০. হোয়াইট প্লাস রেড: ৬০টি কণা
১১. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল: ৬০টি কণা
১২. মেরিল বেবি-স্ট্রবেরি: ৬০টি কণা
১৩. সিগন্যাল হোয়াইটেনিং: ৬০টি কণা
১৪. মেডিপ্লাস টিজিপি ফর্মুলা টুথপেস্ট: ৬০টি কণা
১৫. এএম.পিএম. হার্বাল টুথপেস্ট: ৪০টি কণা
১৬. মেডিপ্লাস ডিএস: ৪০টি কণা
১৭. পেপসোডেন্ট জার্মিচেক+: ৪০টি কণা
১৮. মেরিল বেবি-অরেঞ্জ: ৪০টি কণা
১৯. ম্যাজিক হার্বাল: ৪০টি কণা
২০. মেসবাক: ৪০টি কণা
২১. ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে: ৪০টি কণা
২২. ডেন্টিন জেল টুথপেস্ট: ২০টি কণা
২৩. পেপসোডেন্ট কিডস-অরেঞ্জ: ২০টি কণা
২৪. ক্লোজ আপ লেমন সি সল্ট: ২০টি কণা
২৫. ব্রাশ আপ হোয়াইটেনিং জেল: ২০টি কণা
২৬. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ: ২০টি কণা

#নিরাপদ_টুথপেস্ট
যে ৮ টি টুথপেস্টে কোন মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি তার লিস্টঃ

১. জেনফ্রেশ (দেশীয় ব্র্যান্ড)
২. প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) (দেশীয় ব্র্যান্ড)
৩. ক্লোজ-আপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি (দেশীয় ব্র্যান্ড)
৪. প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার (ভারত)
৫. সেনসোডাইন ফ্রেশ জেল (ভারত)
৬. কোলগেট ম্যাক্সফ্রেশ (ভারত)
৭. কোলগেট অ্যাক্টিভ সল্ট (ভারত)
৮. কুডুমু – অরেঞ্জ (থাইল্যাড)

Eid Mubarak!🌙May this blessed Eid bring peace, good health, happiness, and countless blessings to you and your family.✨
27/05/2026

Eid Mubarak!🌙
May this blessed Eid bring peace, good health, happiness, and countless blessings to you and your family.✨

আসসালামু আলাইকুম। অনিবার্য কারণবশত আজ চেম্বার বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
10/04/2026

আসসালামু আলাইকুম।
অনিবার্য কারণবশত আজ চেম্বার বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

🦠 সম্প্রতি দেশে হাম (Measles) এর সংক্রমণ বেশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে এটি দ্রুত ছড়ায়। হাম একটি উচ্চ সংক্রা...
03/04/2026

🦠 সম্প্রতি দেশে হাম (Measles) এর সংক্রমণ বেশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে এটি দ্রুত ছড়ায়। হাম একটি উচ্চ সংক্রামক ভাইরাল রোগ, যা Measles Virus দ্বারা হয়।

🗣️ হাম কীভাবে ছড়ায়? (Route of Transmission)

🔴আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি বা নাক/মুখ থেকে নির্গত ফোঁটার মাধ্যমে।
🔴Airborne transmission (ভাইরাস বাতাসে কিছু সময় সক্রিয় থাকতে পারে)
🔴ভাইরাসযুক্ত পৃষ্ঠ বা জিনিস স্পর্শ করলে।
🔴স্কুল, ডে-কেয়ার বা ভিড় জায়গায় সহজে ছড়ায়

⏰ ইনকিউবেশন পিরিয়ড: ১০–১৪ দিন।

লক্ষনসমূহ (Sign & Symptoms):
🔷প্রাথমিক সিম্পটোম: হাই গ্রেড ফিভার(জ্বর), কাশি, নাক দিয়ে পানি পড়া ও চোখ লাল হয়ে যাওয়া।
🔷মুখের ভেতরে স্পট: Koplik spots (ছোট সাদা বা নীলাভ দাগ দেখা যায়), পরে শরীরের লাল র‍্যাশ, যা মুখ থেকে শুরু করে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যায়।
🔷সিস্টেমিক সিম্পটোম: শিশুদের মধ্যে ক্লান্তি, অনিদ্রা ও খেতে কম ইচ্ছা দেখা দিতে পারে।

❗ জটিলতা (Complications):
যদি দ্রুত চিকিৎসা না নেওয়া হয়, হাম কিছু জটিলতা সৃষ্টি করতে পারে:
➡️নিউমোনিয়া
➡️মায়োকার্ডাইটিস
➡️চোখের সমস্যা
➡️কানের সংক্রমণ
➡️ডায়রিয়া ও ডিহাইড্রেশন
➡️খুব বিরল ক্ষেত্রে এনসেফালাইটিস (মস্তিষ্কের প্রদাহ)

🔹 চিকিৎসা ও যত্ন (Treatment)
হাম ভাইরাল রোগ, তাই স্পেসিফিক অ্যান্টিভাইরাল নেই। রোগ স্বাভাবিকভাবে ৭–১০ দিনে সেরে যায়।

1️⃣ জ্বর কমাতে প্যারাসিটামল
2️⃣ পর্যাপ্ত পানি ও তরল খাওয়ানো
3️⃣ বিশ্রাম এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করা
4️⃣ ভিটামিন-এ ক্যাপসুল।
5️⃣ Secondary ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক থেরাপি।

✅ প্রতিরোধ (Prevention):
ভ্যাকসিনেশন – প্রথম ডোজ (MCV1) ৯ মাসে, দ্বিতীয় ডোজ (MCV2) ১৫ মাসে।
সংক্রমিত শিশুর আইসোলেশন
স্কুল/ডে‑কেয়ারে হাইজিন রক্ষা
অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের সচেতনতা।

🩺 ডাঃ এম নুরুল ইসলাম
এম.বি.বি.এস (নইমেক), পি.জি.টি (মেডিসিন)
প্রাক্তন মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগ।
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট
লেকচারার, নর্থ ইস্ট মেডিকেল কলেজ।
জেনারেল ফিজিশিয়ান।

📍 চেম্বার:
হাজী আলতাব আলী ফার্মেসী
দিলকুশ মার্কেট, রামপাশা, বিশ্বনাথ।
🕒 সাক্ষাতের সময়:
প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার
বিকাল ৩:০০ টা থেকে রাত ৭:০০ টা পর্যন্ত।

📞 সিরিয়ালের জন্য:
01612-740091,,, 01726-939982

আলহামদুলিল্লাহ😊প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার নিয়মিত চেম্বার করছি✅যেকোনো ধরনের স্বাস্থ্য পরামর্শের জন্য যোগাযোগ করুন।🩺    ...
02/04/2026

আলহামদুলিল্লাহ😊
প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার নিয়মিত চেম্বার করছি✅
যেকোনো ধরনের স্বাস্থ্য পরামর্শের জন্য যোগাযোগ করুন।🩺

🌙✨ ঈদ মোবারক ✨🌙সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।ঈদের এই খুশি ছড়িয়ে পড়ুক সবার জীবনে, ভরে উঠু...
21/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙

সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদের এই খুশি ছড়িয়ে পড়ুক সবার জীবনে, ভরে উঠুক ভালোবাসা ও মানবিকতায়।
আপনারা সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং ভালো থাকুন।
ঈদ মোবারক 🌙🤍

🩺 ডাঃ এম নুরুল ইসলাম
এম.বি.বি.এস (নইমেক), পি.জি.টি (মেডিসিন)
প্রাক্তন মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগ।
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট
লেকচারার, নর্থ ইস্ট মেডিকেল কলেজ।

২১ শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের ভাষা ও সংস্কৃতির এক গর্বিত ইতিহাস। এই দিনে আমরা আমাদের মায়ের ভাষা বাংলা...
20/02/2026

২১ শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের ভাষা ও সংস্কৃতির এক গর্বিত ইতিহাস। এই দিনে আমরা আমাদের মায়ের ভাষা বাংলাকে রক্ষা করার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করি। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়ে গেছে যে, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করে আমরা এই দিনটি পালন করি।


Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nurul - ডাঃ নুরুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category