Dr. Tonmoy Karmokar

Dr. Tonmoy Karmokar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Tonmoy Karmokar, Doctor, Xion Medical Services, Tangail.

নবজাতক, শিশু-কিশোর ও ডায়বেটিস রোগের অভিজ্ঞ চিকিৎসক।
চেম্বার: জিয়ন মেডিকেল সার্ভিসেস, বল্লা বাজার, কালিহাতী, টাংগাইল।
রোগী দেখার সময়: প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সারাদিন।
সিরিয়ালের জন্য কল করুন এই নাম্বারে: 01712418602

 #শীতকালে_বাচ্চাদের ঠান্ডা-কাশির সাথে অন্য যে রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি দেখা যায় সেটা হলো ডায়রিয়া। শীতকালে অধিকাংশ ড...
15/01/2026

#শীতকালে_বাচ্চাদের
ঠান্ডা-কাশির সাথে অন্য যে রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি দেখা যায় সেটা হলো ডায়রিয়া।

শীতকালে অধিকাংশ ডায়রিয়াই শুরু হয় পেট ব্যথা ও বমি দিয়ে। গুরুত্ব না দিলে এই ডায়রিয়া'গুলো ক্ষেত্র বিশেষে এতোটাই সিরিয়াস হয় যে, বাচ্চাদের হাসপাতালে ভর্তি করানোও লাগে। তাই, শীতকালে বাচ্চাদের স্বাস্থ্যের দিকে একটু বেশি গুরুত্ব দিতে হয়। তাই, বাচ্চাদের বমি হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।

প্রাথমিক চিকিৎসা হিসেবে যা করা যেতে পারে!

✅৬ মাসের কম বয়সী শিশুদের জন্য বুকের দুধ চলমান থাকবে। যেসব বাচ্চা বুকের দুধ পায় না ও ফর্মুলা দুধ খায় তাদের জন্য রেগুলার ফর্মুলা দুধ বন্ধ থাকবে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বল্প মেয়াদে ডায়রিয়ার জন্য এভেইলেবল স্পেশাল ফর্মুলা দুধ খেতে পারবে। এন্টিবায়োটিক বা ওষুধ খুব একটা প্রয়োজন হয় না।

✅৬ মাসের বেশি বয়সী বাচ্চাদের জন্য বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাবে। এক্ষেত্রে সহজপাচ্য বা নরম খাবার দিতে বলি আমরা। বুকের দুধ ব্যতীত সকল ধরনের দুধ ও দুধ জাতীয় খাবার বন্ধ থাকবে। প্রতিবার পাতলা পায়খানার পর বাচ্চার ওজন অনুযায়ী নির্দিষ্ট ডোজে ওরস্যালাইন খাবে। এছাড়া ঘন ঘন তরল জাতীয় খাবার খাবে যাতে বাচ্চার শরীরে কোনোভাবে পানিশূন্যতা না হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অল্প কিছু এন্টি-ডায়রিয়াল ওষুধ খেতে পারবে তবে এসব ডায়রিয়ার জন্য #এন্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন খুব একটা নেই।

🔔বাচ্চাকে কখন হাসপাতালে নিতে হবে..
১. পায়খানার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি প্রস্রাবের পরিমাণ খুবই কমে যায়।
২. বাচ্চার মুখের লালা যদি কমে যায়।
৩. বাচ্চা যদি খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে।
৪. বাচ্চা দুর্বল বা নেতিয়ে যায়।

এই লক্ষণ'গুলো প্রকাশ পাওয়ার সাথে সাথে বাচ্চাকে হাসপাতালে নিতে হবে।

💊মনে রাখবেন, ডায়রিয়া রোগ ম্যানেজমেন্টের প্রথম লক্ষ্য শরীরে লবণ-পানির শূন্যতা রোধ করা। তাই, ওরস্যালাইন'ই ডায়রিয়ার একমাত্র মহৌষধ।

ডা. তন্ময় কর্মকার
নবজাতক ও শিশুরোগের চিকিৎসক ও জেনারেল ফিজিশিয়ান।

03/04/2025

আমার দীর্ঘদিনের চেম্বার প্র‍্যাক্টিসে অসংখ্য রোগীর সংস্পর্শে যাওয়ার সৌভাগ্য হয়েছে। হাসপাতাল ব্যতীত ব্যক্তিগতভাবে আমার দেখা কয়েক হাজার রোগীর মধ্যে আমার জানামতে ১জন বাচ্চা রোগীকে CEFTRIAXONE ইঞ্জেকশন দিয়েছিলাম। তাও ব্লাড কালচার রিপোর্টে মুখে দেওয়ার সব এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছিলো বিধায় বাধ্য হয়ে Ceftriaxone ইঞ্জেকশন দিয়েছিলাম।

এখন আমি আমার চেম্বারে প্রতিদিন ২-৩টা প্রেস্ক্রিপশন পাই, যেখানে মুড়ি মুড়কির মতো Ceftriaxone ইঞ্জেকশন লিখা থাকে। সাথে থাকে Dexamethason বা Roxadex নামক স্টেরয়েড ইঞ্জেকশন। অথচ বাচ্চাগুলো Toxic না, এতোটা অসুস্থও না। কেউ হয়তো বমি করছে! কেউ হয়তো ২-৩ দিন জ্বর বা ঠান্ডা কাশিতে ভুগছে। এদের সঠিক ডোজে মুখে খাওয়ার ওষুধগুলো দিয়েই দিব্যি ৩-৪ দিনের মধ্যে সুস্থ করা যাচ্ছে।

মজার ব্যাপার হলো, প্রত্যেকটা প্রেস্ক্রিপশনের Ceftriaxone এর ডোজ একই। ছোট বড় সব বাচ্চার জন্য ৫০০ মিগ্রা! অর্থাৎ প্রত্যেকটা বাচ্চা ভুল ডোজে ইঞ্জেকশন পাচ্ছে। তার মানে এই ওষুধগুলাও নষ্টের দ্বারপ্রান্তে আছে।

মুখে খাওয়ার এন্টিবায়োটিক'গুলো তো নষ্ট করেছেই। আছে কিছু রিজার্ভ এন্টিবায়োটিক। সেগুলোও উল্টাপাল্টা ডোজে দিয়ে নষ্ট করা হচ্ছে। সামনে কি ভয়াবহ পরিস্থিতি আসবে কেউ আন্দাজ করতেও পারছে না।

ভাল্লুক এর হাতে খন্তা তুলে দেওয়ার পরিনতি কোনোকালেই ভালো কিছু বয়ে আনে নাই। কাজেই, নিয়ন্ত্রণ করা জরুরী। অন্তত, রিজার্ভ এন্টিবায়োটিক'গুলো লিখার পারমিশন সবার হাতে তুলে দিয়েন না। দেখা যাবে, এমন দুর্যোগ আসবে! যা ভূমিকম্পের থেকেও মারাত্মক।

30/08/2024

আমার চিকিৎসক হিসেবে প্রায় ৫ বছর পূর্ণ হতে যাচ্ছে। শিশু বিভাগ বা শিশুদের নিয়ে কাজ করছি প্রায় সাড়ে ৩ বছর। মোটামুটি এই দীর্ঘদিনের অবজারভেশনে আমি রোগীদের ২টা ক্যাটাগরিতে ভাগ করতে পেরেছি।

১. একদল ডাক্তারের কাছে আসে, চিকিৎসা নিতে।
২. আরেকদল ডাক্তারের কাছে আসে ওষুধ নিতে।

🍎 ১ম ক্যাটাগরির রোগী বা রোগীর গার্জিয়ানরা খুবই ওবিডিয়েন্ট। তারা বাচ্চার চিকিৎসা ও সুস্থতা নিয়ে কনসার্ন। যেকারণে যে পরামর্শ'গুলো দেই বা চিকিৎসকরা দিয়ে থাকে, এতে বাচ্চাদের খুব বেশি ওষুধের প্রয়োজন পড়ে না। ছোটখাটো অসুখ তাদের ওষুধ ছাড়াই ভালো হয়ে যায় শুধু কিছু নিয়ম কানুন মেনে। সত্যি বলতে, উনাদের বাচ্চাদের চিকিৎসা করতে বা উনাদের সাথে সময় নিয়ে কথা বলতেও খুবই ভালো লাগে।

🍎 ২য় ক্যাটাগরির রোগী বা রোগীর গার্জিয়ানরা খুবই বিপজ্জনক। উনারা এসে বাচ্চার রোগের কথা না বলে বলতে শুরু করবে, তার বাচ্চার এই এই সমস্যা! এই এই ওষুধ লিখে দেন। সাথে একটা গ্যাসের ওষুধ লিখে দিয়েন। শেষে একটা ভিটামিনও লিখে দিয়েন। চিকিৎসক যতোই কাউন্সেলিং করুক, সময় নিয়ে কথা বলুক বা সময় নিয়ে বুঝাক! উনারা বুঝবে না। উনারা সবসময় উনাদের লক্ষ্যে অটুট! প্রেস্কিপশনে একটা এন্টিবায়োটিক ও একটা ভিটামিন লিখার আগ পর্যন্ত তাদের কোনোভাবেই মন ভরে না। মানে, মন থেকে খুশি হতে পারে না।

দুর্ভাগ্যক্রমে, গার্জিয়ানদের এই গোয়ার্তমির জন্য সাফারার হয় ছোট ছোট বাচ্চা রোগীগুলো। এদের প্রায় সারামাস অসুখ-বিসুখ লেগেই থাকে এবং প্রায় সারামাস'ই কোনো না কোনো ওষুধ খেয়ে যেতেই হয়। চিকিৎসক ওষুধ না দিলেও তারা ফার্মেসি থেকে নিজউদ্যোগে অপ্রোয়জনীয় ওষুধ কিনে খাওয়াবেই।

ওষুধ'ই সকল রোগের সমাধান না। এই সহজ কথাটা তাদের বুঝানো অনেক কঠিন।

Address

Xion Medical Services
Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tonmoy Karmokar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category