01/09/2026
কিডনিতে পাথর হলে কোন খাবার এড়াবেন?
কিডনির পাথর হলে শুধু ওষুধ বা অপারেশনই নয়, খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা খুব গুরুত্বপূর্ণ। কিছু খাবার পাথর তৈরির ঝুঁকি বাড়াতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই পাথর হওয়ার প্রবণতা আছে।
যেসব খাবার কম খাওয়া ভালো -
# অতিরিক্ত লবণযুক্ত খাবার
অতিরিক্ত লবণ প্রস্রাবে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে পাথর তৈরির ঝুঁকি বাড়াতে পারে।
# চিপস, আচার, প্রসেসড খাবার, ফাস্টফুড কম খাওয়া ভালো।
# অতিরিক্ত প্রাণিজ প্রোটিন
অতিরিক্ত গরু, খাসি বা লাল মাংস বেশি খেলে কিছু ধরনের পাথরের ঝুঁকি বাড়তে পারে।
# সফট ড্রিংকস ও অতিরিক্ত কোমল পানীয়
বিশেষ করে কোলা জাতীয় পানীয় পাথরের ঝুঁকি বাড়াতে পারে।
# অক্সালেট বেশি থাকা খাবার (কিছু রোগীর ক্ষেত্রে)
যেমন—
* পালং শাক
* বিট
* চকলেট
* বাদাম
* অতিরিক্ত চা / কফি
# তবে সবার ক্ষেত্রে একই খাদ্য নিষেধ প্রযোজ্য নয়। পাথরের ধরন অনুযায়ী পরামর্শ ভিন্ন হতে পারে।
# কী করবেন?
✔️ পর্যাপ্ত পানি পান করুন
✔️ সারাদিনে অল্প অল্প করে বারবার পানি পান করুন
✔️ সুষম খাদ্য গ্রহণ করুন
✔️ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস পরিবর্তন করুন