03/04/2026
শিশুর গাট (Gut) বা অন্ত্র শুধু হজমের জন্যই না এটা সরাসরি ব্রেইনের সাথে যুক্ত, যাকে বলা হয়
Gut-Brain Axis
এই গাট ভালো থাকলে শিশুর:
১। রুচি ভালো থাকে
২। টয়লেট ঠিক থাকে
৩। মুড ও আচরণ ভালো হয়
৪। ব্রেইন ডেভেলপমেন্টও ভালো হয়
এখন খুব সহজভাবে গুছিয়ে বলছি
১. কেন গাট এত গুরুত্বপূর্ণ? (Neuroscience Insight)
শিশুর গাটে ট্রিলিয়ন ব্যাকটেরিয়া থাকে (ভালো ব্যাকটেরিয়া)। এই ব্যাকটেরিয়া: Serotonin (happy hormone) তৈরি করে (প্রায় 90%) ইমিউন সিস্টেম শক্তিশালী করে ব্রেইনের সাথে সিগনাল আদান-প্রদান করে।
তাই গাট খারাপ মানেই খাবারে অনীহা + কোষ্ঠকাঠিন্য + খিটখিটে মেজাজ।
২. কোন খাবার শিশুর গাট ভালো রাখে
(A) Probiotic food (ভালো ব্যাকটেরিয়া দেয়) এগুলো গাটে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়: তাই বাবুর খাদ্যে নিয়মিত এসব খাবার রাখুন।
দই (plain yogurt)( কোন ফ্লেভার বা চিনি যুক্ত গুলো দেবেন না) , ঘরে বানানো টক দই, ফার্মেন্টেড খাবার (যেমন হালকা ভাত ভেজানো পানি), প্রতিদিন অল্প করে দিলেই যথেষ্ট
(B) Prebiotic food (ভালো ব্যাকটেরিয়ার খাবার)
এগুলো না খেলে probiotic কাজ করবে না
কলা (বিশেষ করে আধা পাকা), ওটস, রসুন (সামান্য), পেঁয়াজ, ডাল।
(C) Fiber rich food (পায়খানা ক্লিয়ার করে)
টয়লেট ঠিক রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ:
সবজি (লাউ, গাজর, কুমড়া), ফল (পেঁপে, আপেল, নাশপাতি), চিড়া, লাল চাল, ডাল।
Fiber + পানি soft stool আনতে সাহায্য করে।
(D) Healthy fats (Brain + Gut)
ঘি (অল্প), বাটার, মাছ (especially দেশি মাছ)
,ডিমের কুসুম। এগুলো ব্রেইন ডেভেলপমেন্টেও সাহায্য করে।
৩. কোন খাবার গাট নষ্ট করে
এগুলো যত কম সম্ভব:
❌ বেশি চিনি
❌ প্যাকেট জুস
❌ প্রসেসড খাবার
❌ অতিরিক্ত ফাস্টফুড
❌ বেশি অ্যান্টিবায়োটিক (ডাক্তারের পরামর্শ ছাড়া নয় )
৪. টয়লেট ক্লিয়ার রাখার সোনার নিয়ম
১। পর্যাপ্ত পানি (age অনুযায়ী)
২। প্রতিদিন নির্দিষ্ট সময়ে বসানোর অভ্যাস
৩। জোর না করা (pressure দিলে constipation বাড়ে)
৪। ফাইবার + দই নিয়মিত
৫। পেঁপে + দই হলো natural gut healer
৫. রুচি ঠিক রাখতে কী করবেন
১। জোর করে খাওয়াবেন না
২। শিশুকে নিজে খেতে দিন (self-feeding)
৩। ছোট পরিমাণে বারবার দিন
৪। একই খাবার নতুনভাবে পরিবেশন করুন
৫। খেলতে খেলতে নয়, mindful eating
Daily simple routine (বাসায় ফলো করার মতো)(আপনার মতো সাজিয়ে নেবেন)
সকাল: দই + কলা / ওটস
দুপুর: ভাত + ডাল + সবজি + মাছ
বিকাল: ফল (পেঁপে/আপেল)
রাত:হালকা খাবার + পানি
“Healthy Gut = Happy Child”
শিশুর গাট ভালো থাকলে:
১।খাওয়া ঠিক
২।ঘুম ভালো
৩। আচরণ শান্ত
৪।ব্রেইন ডেভেলপমেন্ট শক্তিশালী
এগুলো ফলো করলে বাচ্চা কম বেশি খাবে