Yogistan Bangladesh

Yogistan Bangladesh Leading Yoga Studio in Dhaka by Gazee Mazhar (E-RYT 500, C-IAYT). Best Yoga Classes in Dhaka for healing, mental peace & wellness. Yoga is my true passion.

Certified Yoga Therapist specializing in therapeutic yoga for stress & pain relief. Member: IAYT & Yoga Alliance USA. Yogistan Bangladesh has started its journey in 2020. offered free online yoga to the community. From that time our online yoga classes are very popular and people from various age groups, from different areas, from different time zones such as from USA, Canada, Swedes, UK, Mexico,

Germany are joining us. We also offer in-person classes in our studio which is located in Aftab Nagar, Badda, Dhaka. Yogistan Bangladesh is the best yoga center in Dhaka which is lead by me (Mazharul Alam) a certified Yoga Teacher. I am a Registered Member of Yoga Alliance USA as E-RYT 200, RYT 500, YACEP. My field of expertise is Hatha Yoga, and Vinyasa Yoga. I received his first Yoga Teacher Training from India and then I obtained the advanced degrees on yoga from USA and I consider myself as a lifelong student of yoga. My lineage of yoga comes from T. Krishnamachariya, the father of modern yoga. Well, to be honest, yoga has never been my first profession. I didn't have a dream to become a yoga professional. By profession currently I work in the German Embassy Dhaka as Administrative Manager. I started practicing yoga more than 10 years ago and I got immense benefits. So, I wanted to bring it into my regular practice, my daily routine, but unfortunately at that time I did not find that many yoga studios where I could join. I found only a few who were truly expensive and I could not afford them. I felt helpless and I was thinking why such a wonderful thing was so expensive? I felt very low. I just thought that if I ever become a yoga teacher, I would try to make it affordable to the common people like me. However, I practiced by myself as much as I could and of course I must admit that my introduction with yoga was from Quantum Foundation. They offer a 2-day long yoga orientation program, and from that I first learned this word "yoga". So, I am definitely thankful to Quantum Foundation. Now, with the grace of Almighty Allah, I am a Yoga Teacher and Alhamdulillah I am a proud custodian of Yogistan Bangladesh which is the best yoga center in Dhaka. Moreover, as a Certified Ayurvedic Nutritionist and a Yoga Therapist, I am happy to serve hundreds of clients from different countries. I used to take Corporate Yoga with some local companies as well as at the American Embassy in Dhaka, Swedish Embassy, and many diplomats, foreign and local citizens. Yogistan Bangladesh has a clear mission and vision to make yoga accessible to the common people. There are a lot of misconceptions, misinterpretation and mispracticess around yoga. We want to remove those shadows and dusts and bring the true spirit of yoga front so that a lot more people can embrace it and get the benefits and live a healthy and fit life. We appreciate your continuous support to us. Thank you!

22/07/2026
17/07/2026

ADY Masterclass || Rice vs. Roti, নাকি কোনটাই না?

14/07/2026

চিনি vs. ময়দা || This Looks Innocent But It's Slowly Poisoning Millions

লাল চিনি, সাদা চিনি এবং সাদা ময়দা - স্বাস্থ্যের জন্য সত্যিকার অর্থে কোনটা বেশি ক্ষতিকর তা নিয়ে এই ভিডিওতে আলাপ করা হয়েছে। ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কেন কেবল চিনিকেই ভিলেন বানানোটা নেহায়েত বোকামী। আমাদের প্রধান শত্রু আসলে রিফাইন্ড ময়দা। অথচ আমরা প্রায়ই এই ময়দার তৈরি জিনিস খাচ্ছি।

স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেইজ ফলো করুন। আপনি আপনার জন্য চিনি ও সাদা ময়দার কোনটি বেশি ক্ষতিকর বলে মনে করেন, তা কমেন্টে আমাদের জানান।

09/07/2026

Why does your doctor keep saying the same thing?
A healthy lifestyle is almost FREE!
Lifestyle is how you live your life.
Lifestyle is NOT only about what you eat.
Those who sell you an 'Eating-Centered Lifestyle', often just try to sell their products.

Yoga & Stress Management Training (Day-Long)BONUS: 1 Month FREE online yoga practiceContact for a customized proposal:Em...
08/07/2026

Yoga & Stress Management Training (Day-Long)
BONUS: 1 Month FREE online yoga practice

Contact for a customized proposal:
Email: [email protected]
WhatsApp: +8801714071030

আপনি কোন পথে চলতে চান?
03/07/2026

আপনি কোন পথে চলতে চান?

   #সেলিব্রেশন!   🎉✨আমাদের পরিবার এখন আরো বড়, আরো সমৃদ্ধ! 🇧🇩অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এই জুন ২০২৬-এ আমাদের ফেসবু...
28/06/2026

#সেলিব্রেশন! 🎉✨
আমাদের পরিবার এখন আরো বড়, আরো সমৃদ্ধ! 🇧🇩

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এই জুন ২০২৬-এ আমাদের ফেসবুক পেইজের ফলোয়ার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সুস্থ জীবনের এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️

তবে আমরা কেবল ভার্চুয়াল ফলোয়ার বাড়াতে চাই না; আমরা চাই আমাদের বাস্তব কমিউনিটি আরও বড় হোক, আরও সমৃদ্ধ হোক। সুস্থ ও সুন্দর জীবনযাপনের এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে এবং এই বিশেষ অর্জনটি আপনাদের সাথে উদযাপন করতে জুলাই মাসের জন্য আমরা দিচ্ছি একটি বিশেষ অফার:

🎁 ১ জনের ফী-তে ২ জন জয়েন করুন!

💙 #কারা জয়েন করতে পারবেন?
আপনার পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী বা প্রিয় যেকোনো একজনকে সাথে নিয়ে একসঙ্গে শুরু করতে পারেন ইয়োগা জার্নি।

💙 #কীভাবে জয়েন করতে পারবেন?
দুজন একই স্থান থেকে বা যার যার জায়গা থেকে জয়েন করতে পারেন। দুজনকেই আলাদাভাবে ZOOM লিঙ্ক পাঠানো হবে।

💙 #পেমেন্ট শেয়ারিং: আপনারা চাইলে নিজেদের মধ্যে ফী শেয়ার করে নিতে পারেন, অথবা একজন একাই পেমেন্ট করতে পারেন — সম্পূর্ণ আপনার/আপনাদের স্বাধীনতা।

⚠️ #করণীয়: পেমেন্ট সম্পন্ন করার পর আপনাকে একটি Google Form-এর লিঙ্ক দেওয়া হবে। আপনি যাকে সাথে নিয়ে জয়েন করছেন, তাকে অবশ্যই ফর্মটি পূরণ করতে বলবেন (যদি ইতোমধ্যে পূরণ না করে থাকেন)।

📌 ক্লাসের বিস্তারিত তথ্য:
🗓️ ক্লাস রুটিন: রবি, মঙ্গল ও বৃহস্পতিবার
⏰ সময়: রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত
💻 অনলাইন ক্লাস: ZOOM অ্যাপের মাধ্যমে
📍 অফলাইন ক্লাস: বনশ্রী সেন্টার

👉 কম্বাইন্ড ব্যাচ
👉 পুরুষ ইন্সট্রাক্টর
👉 আসন সংখ্যা সীমিত

💳 মাসিক #ফী: মাত্র ৩০৬০/- টাকা (২ জনের জন্য!)

📱 ভর্তি হওয়ার নিয়ম:
(১) 01714-071030 (বিকাশ পার্সোনাল) নম্বরে Send Money করে স্ক্রিনশটটি আমাদের এই নম্বরের WhatsApp-এ শেয়ার করুন।

(২) এরপর আমাদের পক্ষ থেকে দেওয়া Google Form-টি পূরণ করে আপনার ও আপনার সঙ্গীর আসন নিশ্চিত করুন।

ভালো থাকুন, সুস্থ থাকুন।
ইয়োগাকে সাথে রাখুন।
ইয়োগীস্তান বাংলাদেশের সঙ্গে থাকুন।
ধন্যবাদ! 🙏✨

26/06/2026

ADY Masterclass - 1 || ডায়াবেটিস হলে কি ভাত খাওয়া বন্ধ? || Rice hack that stops blood sugar spike

ডিসক্লেইমার:
স্ট্রেস নিয়ন্ত্রনের মাধ্যমে বিভিন্ন ক্রনিক রোগ নিয়ন্ত্রন বা মোকাবিলার ক্ষেত্রে ইয়োগা অত্যান্ত কার্যকর হাতিয়ার হিসেবে সাহায্য করতে পারে, কিন্তু ইয়োগা কোন বিকল্প চিকিৎসা না। ডায়াবেটিস সহ যেকোনো রোগের ক্ষেত্রে ওষুধ খাওয়া বা বন্ধ করা বা কোন বিশেষ ডায়েট প্রটোকল ফলো করার ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

"খারাপ পার্টনার থাকার চেয়ে একা থাকাই শ্রেয়।"জনপ্রিয় এই নারী অভিনেত্রীর বক্তব্যটি আক্ষরিক বা শাব্দিক অর্থে একদম লিঙ্গ-নির...
25/06/2026

"খারাপ পার্টনার থাকার চেয়ে একা থাকাই শ্রেয়।"
জনপ্রিয় এই নারী অভিনেত্রীর বক্তব্যটি আক্ষরিক বা শাব্দিক অর্থে একদম লিঙ্গ-নিরপেক্ষ (Gender Neutral) এবং আপাতদৃষ্টিতে সঠিক মনে হতে পারে। কিন্তু যখন এ ধরণের বক্তব্য লাখ লাখ ফলোয়ার থাকা একজন সেলিব্রেটির মুখ থেকে আসে, তখন আমাদের সমাজের একটি বড় অংশের মনস্তত্ত্বে এর একপেশে ও নেতিবাচক প্রভাব পড়ে।

একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন, কোনো পুরুষ শিল্পী বা সেলিব্রেটির মুখ থেকে সচরাচর এমন বক্তব্য চোখে পড়ে না। কেন পড়ে না? এর পেছনে কাজ করে আমাদের শিক্ষিত, মধ্যবিত্ত সমাজের নারী ও পুরুষের মধ্যকার গভীর মনস্তাত্ত্বিক এবং সামাজিক পার্থক্য।

যখন একটি পরিবারে পুরুষ পার্টনার বা স্বামী তার স্ত্রীর সাথে প্রতারণা বা মানসিক-শারীরিক নির্যাতন করে, তখন সমাজ ও আইনের সহানুভূতির কারণে সেই নারী নিজের কষ্টের কথা প্রকাশ করতে পারেন, ভোকাল হতে পারেন। কিন্তু একটি পরিবারে যখন একজন স্ত্রী তার স্বামীর সাথে প্রতারণা বা মানসিক নির্যাতন করেন, তখন সেই শিক্ষিত, মধ্যবিত্ত স্বামীটি লোকলজ্জা, তথাকথিত সামাজিক ইমেজ আর ইগোর ভয়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যান। বড়জোর তিনি নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়ে নিজের আলাদা একটা জগতে নিজেকে বন্দি করে ফেলেন, যেই জগতে কেউ তাকে বিরক্ত বা অপমান করতে পারেনা। কারণ সমাজ তাকে সহানুভূতি দেখানোর বদলে উল্টো "দুর্বল" বলে উপহাস করবে — এই ভয়ে তিনি ভেতরে ভেতরে ক্ষয়ে যান, কিন্তু মুখে বোবা হয়ে থাকেন। পুরুষের এই অপ্রকাশটা প্রতিপক্ষের কোনো শক্তিও নয়, বিজয়ও নয়। এটি আসলে এক ধরণের বাধ্যতামূলক সামাজিক মুখোশ, একটা অনাকাঙ্ক্ষিত কিন্তু স্বেচ্ছা নির্বাসন। অবশ্য হাজার মানুষের ভিড়ের মধ্যে থেকেও নিজেকে একা করে ফেলার, এবং নিজের একাকিত্বের মধ্যে প্রশান্তচিত্তে ডুবে থাকার এই ক্ষমতা সম্ভবত সব পুরুষের থাকেনা।

যাইহোক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা হয়তো এর চেয়েও বড় যে সংকটের দিকে এগোচ্ছি, তা হলো এই ধরণের বক্তব্যের আড়ালে লুকিয়ে থাকা প্রচ্ছন্ন "পুরুষ বিদ্বেষ"। স্বাধীনতা আর স্বাবলম্বিতার চটকদার স্লোগান দিয়ে আজ তরুণীদের মনে অবচেতনভাবেই পুরুষের প্রতি একটা অনাস্থার বীজ বপন হচ্ছে। এই বীজ যখন বিশাল বৃক্ষ হয়ে উঠবে, তখন সামান্য মতানৈক্য, মানিয়ে নেওয়ার চেষ্টা কিংবা বিয়ের ভেতরের যেকোনো দায়িত্বকে ইয়াং মেয়েরা "খারাপ পার্টনারশিপ" বা "অধীনতা" হিসেবে ধরে নিবে বা আজকাল অনেকেই নিচ্ছে।

এর ফলে সমাজে তৈরি হচ্ছে এক অদৃশ্য "সামাজিক রক্তক্ষরণ"। এই রক্তের রঙ লাল হয় না, তাই চট করে তা বোঝা যায় না। তরুণ প্রজন্মের নারী ও পুরুষ যখন ভেতরে ভেতরে পরস্পরকে সহযাত্রী না ভেবে "প্রতিপক্ষ" বা "শত্রু" মনে করে বড় হবে, তখন কেউ কারো ওপর আস্থা রাখতে পারবে না।

ফলশ্রুতিতে, "বিয়ে" নামক সামাজিক ও ধর্মীয় প্রথাটি একদিন বিলুপ্তির পথে হাঁটবে। তরুণ-তরুণীরা বিয়েকে এখন কেবল "হানিমুন" বা রোমান্টিক উৎসব ভাবছে। অথচ বিয়ে কেবল তা নয়; বিয়ে হলো একটা "দায়িত্বের শৃঙ্খল", যা দুটো লাগামহীন প্রাণীকে লাগাম ধরতে শেখায় এবং দায়িত্ব নিতে বাধ্য করে। যখন এই লাগাম টেনে ধরার মানসিকতা গায়েব হয়ে যাবে, তখন মানুষ কেবল নিজের প্রয়োজনের তাগিদে (অর্থের অভাব পূরণ বা নির্দিষ্ট নিয়মে শারীরিক চাহিদা মেটানো) স্বাবলম্বী হতে চাইবে।

"কেউ কারো দায়িত্ব নেবে" — এই পরম সত্যটি তখন তাদের কাছে হাস্যকর মনে হবে।

আজকের পশ্চিমা বিশ্বের দিকে তাকালে আমরা এই সংকটের চূড়ান্ত রূপ দেখতে পাই। সেখানে বিয়ে প্রায় বিলুপ্তির পথে। যে যার মতো টাকা কামাচ্ছে, লিভ-ইন করছে, প্রয়োজনে সন্তানও জন্ম দিচ্ছে — কিন্তু দীর্ঘমেয়াদে কেউ কারো দায়িত্ব নিতে চাইছে না।

সেসব দেশে আমরা দূর থেকে দেখি যে, পরিবার ভেঙে যাওয়ার পর সন্তানদের দায়িত্ব রাষ্ট্র নিচ্ছে (চাইল্ড কেয়ার, সিঙ্গেল মাদার এলাউন্স ইত্যাদি) এবং সেটাকে আমরা বাহবা দিই। কিন্তু এর পেছনের গভীর ক্ষতটা আমরা দেখি না। রাষ্ট্র একটা শিশুকে অর্থ দিতে পারে, আইন দিতে পারে, কিন্তু মায়ের মমতা বা বাবার বটবৃক্ষের মতো নিরাপত্তা দিতে পারে না। ফলে পশ্চিমে আজ তরুণ প্রজন্মের মধ্যে চরম একাকীত্ব, ডিপ্রেশন আর শেষ বয়সে ওল্ডহোমের দীর্ঘশ্বাস জ্যামিতিক হারে বাড়ছে।

(অবশ্য বাস্তবতার নিরিখে ওল্ডহোম থাকাকে আমি খারাপ চোখে দেখিনা। "পরিবারকে" যখন ধ্বংস করেই ফেলেছে, ক্ষতিপূরণের জন্য কিছু না কিছুতো রাখতেই হবে!)

তথাকথিত প্রোগ্রেসিভ বা আধুনিকতার এই অন্ধ অনুকরণ আমাদের সমাজকেও সেই পশ্চিমা অন্ধকারের দিকেই ঠেলে দিচ্ছে। যেখানে মানুষ থাকবে, ক্যারিয়ার থাকবে, অর্থ থাকবে — শুধু থাকবে না "পরিবার" নামক সেই একমাত্র নিরাপদ আশ্রয়টি।

লাগামহীন স্বাধীনতা মানুষকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা সমাজকে একটি বিশৃঙ্খল এবং নিরাপত্তাহীন খাঁচায় পরিণত করে।

কারো জীবনের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা থাকলে তার প্রতি আমাদের সমবেদনা। কিন্তু সেটাকে পাবলিক প্লেসে এনে চর্চা করলে যে সস্তা ও দায়িত্বজ্ঞানহীন ন্যারেটিভ তৈরি হতে পারে, যেটা আগামী প্রজন্মের জন্য বিপদজনক ম্যাসেজ দিতে পারে - সেটুকু কমনসেন্স কি এইসব সেলিব্রেটি ও সংবাদ প্রচারকারীদের কাছ থেকে আশা করতে পারিনা?

আমার মনে হয়, এসবের বিরুদ্ধে কথা বলা প্রয়োজন। আমাদের মিডিয়া কাদেরকে সেলিব্রেটি বানাচ্ছে? আমরা কাদেরকে সেলিব্রেটি বানাচ্ছি? কার কথায় নিজেদেরকে প্রভাবিত করছি? - এগুলো ভাবাটা ভীষণ জরুরী।

নতুবা সামাজিক ক্ষয়ের চরম খেসারত আমাদের পরবর্তী প্রজন্মকেতো দিতে হবেই, হয়তো আমরাও সেটার দাম চুকানো থেকে বাদ যাবো না।

মঙ্গল কামনায়,
গাজী মাজহার
ইয়োগা প্রোফেশনাল

19/06/2026

সাইনাস আর মাইগ্রেন সমস্যা? || Yoga করলে ভালো হবে?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Yogistan Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Yogistan Bangladesh:

Shortcuts

Share

Category