Dr K M Ahsanul Haque, Plastic Surgeon

  • Home
  • Dr K M Ahsanul Haque, Plastic Surgeon

Dr K M Ahsanul Haque, Plastic Surgeon This is a platform for patients seeking plastic surgical care.

।।সকল বন্ধুদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ।।
29/05/2026

।।সকল বন্ধুদের জানাই
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ।।

🩺 মাথার ক্ষতের প্লাস্টিক সার্জারিএকজন প্লাস্টিক সার্জন বিভিন্ন জটিল ক্ষতের চিকিৎসা দেন, তবে চিকিৎসার পাশাপশি বাহ্যিক সৌন...
15/05/2026

🩺 মাথার ক্ষতের প্লাস্টিক সার্জারি

একজন প্লাস্টিক সার্জন বিভিন্ন জটিল ক্ষতের চিকিৎসা দেন, তবে চিকিৎসার পাশাপশি বাহ্যিক সৌন্দর্য্য বা কসমেসিস বজায় রাখতে পারাটা অন্য সার্জনদের কাছ থেকে একজন প্লাস্টিক সার্জনকে আলাদা করে । আজকে মাথাতে এমন ক্ষত নিয়ে ভুগতে থাকা রোগির জার্নি শেয়ার করছি, যার কাছে শুধুমাত্র অপারেশন নয় বরং চেহারার স্বাতন্ত্র, কমনীয়তা ও কসমেসিস গুরুত্বপূর্ণ ছিল ।

🩹 একজন রোগির সফলতার গল্প

আমাদের নারী রোগির চুল ধানভাঙ্গার মেশিনে আটকে চুলসহ মাথার চামড়ার অংশ উঠে(Degloving injury) আসে । পরবর্তিতে তার মাথার ক্ষতের বড় আকৃতির কারনে সেলাই করে তা পূরণ করা সম্ভব হয়নি । অন্য সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক তাকে মাথায় চমড়া(Skin graft) লাগানোর অপারেশনের পরামর্শ দিলেও চুল গজাবেনা বিধায় তিনি একজন প্লাস্টিক সার্জনের কাছে আসেন ।

💡 চিকিৎসার ধাপ:

রোগি আমাদের সার্জিকাল টিমের কাছে আসার পরে ক্ষতের আকৃতি ও অবস্থান দেখে শুধুমাত্র মাথার টিস্যু দিয়েই ক্ষত ডেকে ফেলার অপারেশনের(bilateral modified rotation flap)পরিকল্পনা করা হয় । এর ফলে মাথার ক্ষত ঢেকে ফেলার পাশাপাশি তার চুল গজাতেও কোন অসুবিধা হবে না

💡 পরামর্শ:
আপনার আশেপাশে কেউ শরীরে কোন জটিল, দীর্ঘমেয়াদী ও শরীরের দৃশ্যমান স্থানের ক্ষতের সমস্যায় ভুগলে দেরি না করে বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জনের পরামর্শ নিতে বলুন। সঠিক সময়ে চিকিৎসা আপনার স্বাভাবিক সৌন্দর্য রক্ষা এ জটিলতার হাত থেকে বাঁচাতে পারে।

✍ ডাঃ কে. এম. আহসানুল হক
এমবিবিএস, এমএস (প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন

📍 অনলাইন কনসালটেশন
🕒 আগে থেকে যোগাযোগের ভিত্তিতে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📍 চেম্বার ১ – নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ
🕒 শুক্রবার সকাল ৯টা থেকে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📍 চেম্বার ২ – স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী, ফরিদপুর
🕒 রবিবার ও মঙ্গলবার দুপুর ৩টা থেকে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

Eid Mubarak to all of you.
21/03/2026

Eid Mubarak to all of you.

🩺 পায়ের ক্ষতের প্লাস্টিক সার্জারিজটিল ক্ষত(Problem wound) বলতে সহজভাবে সে ক্ষতকে বোঝায় যা নিজে নিজে ভালো হয় না, দীর্ঘ...
19/01/2026

🩺 পায়ের ক্ষতের প্লাস্টিক সার্জারি

জটিল ক্ষত(Problem wound) বলতে সহজভাবে সে ক্ষতকে বোঝায় যা নিজে নিজে ভালো হয় না, দীর্ঘ সময় নেয় অথবা ভালো হলেও বিকৃতি তৈরি করে । অনেক সময় এ ধরনের ক্ষতে হাড়, টেনডন, নার্ভ প্রভৃতি গুরুত্বপূর্ণ কাঠামো বের হয় থাকে ফলে সঠিক টিস্যু দিয়ে এ ধরনের ক্ষত ঢেকে দেওয়া চিকিৎসার প্রধান ধাপ । এই সহজে ভালো হতে না চাওয়া ক্ষতের চিকিৎসা প্লাস্টিক সার্জনের একটি বিশেষত্ব । আজকে পায়ে এমন ক্ষত নিয়ে ভুগতে থাকা রোগির জার্নি শেয়ার করছি ।

🩹 একজন রোগির সফলতার গল্প

আমাদের রোগি দুর্ঘটনাজনিত কারনে পায়ে আঘাত পান ও হাড় ভেঙ্গে বেরিয়ে যায়(Open fracture) । পরে অর্থপেডিক বিশেষজ্ঞ পায়ের হাড় জোড়া(Intramedullary nail) দেন, কিন্ত পায়ের মাঝের ক্ষত ভালো হচ্ছিল না । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে তিনি হাসপাতাল থেকে বাসায় চলে যান । তিনি ভেবেছিলেন, ড্রেসিং করলে ক্ষত ভরে আসবে । কিন্তু ক্ষতের মাঝখান থেকে মাথার হাড় বেরিয়ে থাকার কারনে আঘাতের দু'মাস পরেও তার ক্ষত ভালো হয়নি ।

চিকিৎসার ধাপঃ

রোগি আমাদের সার্জিকাল টিমের কাছে আসার পরে ক্ষতের আকৃতি ও অবস্থান দেখে পায়ের পিছনের মাংসপেশী(Soleus muscle flap) দিয়ে ক্ষত ডেকে ফেলার পরিকল্পনা করা হয়। হাড় ঢেকে দেয়া মাংসপেশীর উপরে স্কিন গ্রাফট করা হয় । ফলে রোগি একটি দীর্ঘ ও জটিল ক্ষত সমস্যা থেকে মুক্ত হন, স্বাভাবিক জীবনে ফিরে আসেন এমনকি হাঁটাচলা শুরু করতে পারেন ।

💡 পরামর্শ:
আপনার আশেপাশে কেউ এ ধরনের সমস্যায় ভুগলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলুন। সঠিক সময়ে চিকিৎসা জীবন বাঁচাতে পারে।

✍ ডাঃ কে. এম. আহসানুল হক
এমবিবিএস, এমএস (প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন

📍 চেম্বার ১ – নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ
🕒 শুক্রবার সকাল ৯টা থেকে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📍 চেম্বার ২ – স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী, ফরিদপুর
🕒 রবিবার ও মঙ্গলবার দুপুর ৩টা থেকে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📍 অনলাইন কনসালটেশন– আগে থেকে এপয়েন্টমেন্টের ভিত্তিতে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

মহাকালের গর্ভে হারিয়ে গেল আরেকটি বছর । সামনের বছর হোক নতুন প্রতিজ্ঞা ও প্রত্যাশার ।সবাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
01/01/2026

মহাকালের গর্ভে হারিয়ে গেল আরেকটি বছর । সামনের বছর হোক নতুন প্রতিজ্ঞা ও প্রত্যাশার ।
সবাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

A year passed away and comes a new one with hope and promise for future. Happy New Year-2026
01/01/2026

A year passed away and comes a new one with hope and promise for future.
Happy New Year-2026

।।মুখমন্ডলের আঘাত- রিকন্সট্রাকটিভ সার্জারি।।একজন মানুষের দিকে তাকালে আমাদের  মুখমন্ডলের দিকে নজর যায় । চোখ, নাক, ঠোঁটের...
07/12/2025

।।মুখমন্ডলের আঘাত- রিকন্সট্রাকটিভ সার্জারি।।

একজন মানুষের দিকে তাকালে আমাদের মুখমন্ডলের দিকে নজর যায় । চোখ, নাক, ঠোঁটের গড়ন ও কান চেহারার নিজস্বতা প্রদান করে । কারো এই অঙ্গগুলোতে অপারেশন প্রয়োজন হলে দাগ ও স্বকীয়তা নষ্ট হবার ভয় রোগি করে থাকেন । একজন প্লাস্টিক সার্জন এসকল গুরুত্বপূর্ণ(aesthetically important) স্থানের আকৃতি ঠিক রেখে/ কিছু ক্ষেত্রে পুনর্গঠন করে চিকিৎসা দিতে পারেন ।

🩹 একজন রোগির সফলতার গল্প

আমাদের রোগি দুর্ঘটনাজনিত কারনে মুখমন্ডলের ডান পাশ ও মাথায় আঘাত পান । ক্ষতের বড় আকৃতির কারনে সেলাই করে তা পূরণ করা সম্ভব হয়নি । চেহারার সৌন্দর্য নিয়েও তিনি চিন্তিত ছিলেন।

।।চিকিৎসার ধাপ।।

রোগি আমাদের সার্জিকাল টিমের কাছে আসার পরে ক্ষতের আকৃতি ও অবস্থান দেখে মাথার চামড়ার নিচ থকে টিস্যু(Temporoparietal fascial flap) স্থানান্তর করে তার উপরে স্কিন গ্রাফট(STSG) পরিকল্পনা করা হয় । কিন্তু অপারেশনের সময় মাথার চামড়ার নিচে রক্ত জমাট বেঁধে থাকার(Hematoma) জন্য এ পদ্ধতি বাদ দিতে হয় ।
পরবর্তিতে ক্ষতের পাশ ও নিচ থেকে টিস্যু স্থানান্তর করে(Transposition flap and temporal artery based V-Y advancement flap) অপারেশন করা হয় ।

।। ফলাফল ।।
ক্ষতের ভয়াবহ প্রকৃতি, হাড় বেড়িয়ে থাকা ও চোখের কোটরের পাশে থাকা স্বত্বেও সফলভাবে পুনর্গঠন সম্ভব হয়। অপারেশনের পরে কিছু দাগ থাকা সত্ত্বেও চোখের আকৃতি ও চেহারার দৃশ্যমান পরিবর্তন না হওয়ায় রোগি সন্তষ্ট ছিলেন ।

💥 আপনার আশেপাশে কেউ যদি এরকম জটিল ক্ষতের ও কাটাস্থানে দাগের ব্যাপারে চিন্তিত থাকেন তাকে একজন প্লাস্টিক সার্জনের পরামর্শ নিতে বলতে পারেন । সঠিক সময়ে চিকিৎসা সুস্থ জীবনের চাবিকাঠি।

ডাঃ কে, এম, আহসানুল হক
এম.বি. বি.এস. , এম এস(প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকন্সট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন ।

চেম্বার ১- নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ।
সময়- প্রতি শুক্রবার(সকাল ৯টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

চেম্বার-২- স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী,
(ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের পাশে)
ফরিদপুর ।
সময়- প্রতি রবি ও মঙ্গলবার(দুপুর ৩টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

অনলাইন কনসালটেশন-
সময়: আগে থেকে যোগাযোগের ভিত্তিতে
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

🩺 মাথার ক্ষতের প্লাস্টিক সার্জারিজটিল ক্ষত(Problem wound) বলতে সহজভাবে সে ক্ষতকে বোঝায় যা নিজে নিজে ভালো হয় না, দীর্ঘ ...
12/09/2025

🩺 মাথার ক্ষতের প্লাস্টিক সার্জারি

জটিল ক্ষত(Problem wound) বলতে সহজভাবে সে ক্ষতকে বোঝায় যা নিজে নিজে ভালো হয় না, দীর্ঘ সময় নেয় অথবা ভালো হলেও বিকৃতি তৈরি করে । অনেক সময় এ ধরনের ক্ষতে হাড়, টেনডন, নার্ভ প্রভৃতি গুরুত্বপূর্ণ কাঠামো বের হয় থাকে ফলে সঠিক টিস্যু দিয়ে এ ধরনের ক্ষত ঢেকে দেওয়া চিকিৎসার প্রধান ধাপ । এই সহজে ভালো হতে না চাওয়া ক্ষতের চিকিৎসা প্লাস্টিক সার্জনের একটি বিশেষত্ব । আজকে মাথাতে এমন ক্ষত নিয়ে ভুগতে থাকা রোগির জার্নি শেয়ার করছি ।

🩹 একজন রোগির সফলতার গল্প

আমাদের রোগি দুর্ঘটনাজনিত কারনে মাথায় আঘাত পান । পরবর্তিতে তার মাথার ক্ষতের বড় আকৃতির কারনে সেলাই করে তা পূরণ করা সম্ভব হয়নি । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি হাসপাতাল থেকে বাসায় চলে যান । তিনি ভেবেছিলেন, ড্রেসিং করলে ক্ষত ভরে আসবে । কিন্তু ক্ষতের মাঝখান থেকে মাথার হাড় বেরিয়ে থাকার কারনে আঘাতের ৪০ দিন পরেও তার ক্ষত ভালো হয়নি ।

চিকিৎসার ধাপ

রোগি আমাদের সার্জিকাল টিমের কাছে আসার পরে ক্ষতের আকৃতি ও অবস্থান দেখে শুধুমাত্র মাথার টিস্যু দিয়েই ক্ষত ডেকে ফেলার অপারেশনের(Double opposing rotation flap)পরিকল্পনা করা হয় । এর ফলে মাথার হাড় ঢেকে ফেলার পাশাপাশি তার চুল গজাতেও কোন অসুবিধা হবে না ।

💡 পরামর্শ:
আপনার আশেপাশে কেউ এ ধরনের সমস্যায় ভুগলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলুন। সঠিক সময়ে চিকিৎসা জীবন বাঁচাতে পারে।

✍ ডাঃ কে. এম. আহসানুল হক
এমবিবিএস, এমএস (প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন

📍 চেম্বার ১ – নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ
🕒 শুক্রবার সকাল ৯টা থেকে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📍 চেম্বার ২ – স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী, ফরিদপুর
🕒 রবিবার ও মঙ্গলবার দুপুর ৩টা থেকে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

🩺 বেড সোর বা প্রেশার সোরের প্লাস্টিক সার্জারিপ্রেশার সোর কী?প্রেশার সোর বা বেড সোর এক ধরনের বিশেষ ক্ষত, যা সাধারণত দীর্ঘ...
08/08/2025

🩺 বেড সোর বা প্রেশার সোরের প্লাস্টিক সার্জারি

প্রেশার সোর কী?
প্রেশার সোর বা বেড সোর এক ধরনের বিশেষ ক্ষত, যা সাধারণত দীর্ঘ সময় বিছানা বা হুইলচেয়ারে বসে থাকা রোগীর শরীরের চাপপ্রাপ্ত স্থানে হয়।

কেন হয়?
আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে রক্তনালীর প্রয়োজন হয়। চাপের কারণে যখন কোনো স্থানে রক্ত চলাচল দীর্ঘ সময় ধরে ব্যাহত হয়, তখন টিস্যু অক্সিজেনের অভাবে ক্ষতিগ্রস্ত (Ischaemic injury) হয় এবং ক্ষত তৈরি হয়।

যাদের ঝুঁকি বেশি

১)প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত রোগী

২)আইসিইউ বা এইচডিইউ-তে থাকা রোগী

৩)যাদের বড় অপারেশনের পর দীর্ঘদিন শুয়ে থাকতে হয়

৪)বয়স্ক ব্যক্তি

৫)হুইলচেয়ার ব্যবহারকারী

সাধারণত ক্ষত হয় যেসব স্থানে

শোয়া রোগী: কোমরের পেছনে (Sacral), দুপাশে (Trochanteric), মাথার পেছনে (Occipital), গোড়ালি (Heel), পিঠে

হুইলচেয়ার রোগী: বসার স্থানে (Ischial)

🔹 প্লাস্টিক সার্জারির ভূমিকা

প্রেশার সোরের বড় ক্ষত অপারেশনের মাধ্যমে পূরণ করা প্লাস্টিক সার্জনের একটি বিশেষায়িত কাজ। এতে হাড়, মাংসপেশী ও ত্বকের পুনর্গঠন(Flap surgery) প্রয়োজন হতে পারে ।

🩹 একজন রোগীর সফলতার গল্প

আমাদের রোগী বিদেশে নির্মাণশ্রমিক ছিলেন। দুর্ঘটনায় কোমরের হাড় ভেঙে যায় এবং হাসপাতালে দীর্ঘদিন শুয়ে থাকার ফলে কোমরের পেছনে বড় প্রেশার সোর তৈরি হয়। দেশে ফিরে আসার পরও ক্ষত শুকায়নি।

চিকিৎসা ধাপ:

1. রক্তাল্পতা ও পুষ্টিহীনতার চিকিৎসা

2. বড় ক্ষতের জন্য কোমরের দুপাশ থেকে টিস্যু স্থানান্তর (Bilateral V-Y flap) করা হয়

3. ক্ষত শুকানোর পর অর্থোপেডিক চিকিৎসা শুরু হয় । কেননা কোমড়ের ক্ষতের জন্য পায়ের হাড় ভাঙ্গার অপারেশনের পরিকল্পনা করা সম্ভব হচ্ছিল না ।

এভাবে রোগী আবার সুস্থ জীবনের দিকে ফিরে আসেন।

💡 পরামর্শ:
আপনার আশেপাশে কেউ এ ধরনের সমস্যায় ভুগলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলুন। সঠিক সময়ে চিকিৎসা জীবন বাঁচাতে পারে।

✍ ডাঃ কে. এম. আহসানুল হক
এমবিবিএস, এমএস (প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন

📍 চেম্বার ১ – নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ
🕒 শুক্রবার সকাল ৯টা থেকে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📍 চেম্বার ২ – স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী, ফরিদপুর
🕒 রবিবার ও মঙ্গলবার দুপুর ৩টা থেকে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

।।ক্যান্সার রোগীর প্লাস্টিক সার্জারি।।সুপ্রিয় বন্ধুরা, ক্যান্সার একটি মরণব্যাধী । এর চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ...
15/07/2025

।।ক্যান্সার রোগীর প্লাস্টিক সার্জারি।।
সুপ্রিয় বন্ধুরা, ক্যান্সার একটি মরণব্যাধী । এর চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ক্যান্সার আক্রান্ত অংশের অপারেশন এর মাধ্যমে শরীর থেকে তা সরিয়ে ফেলা । ত্বকের ক্যান্সার এর ক্ষেত্রে অনেক সময় ক্যান্সার আক্রান্ত অংশ বাদ দেওয়ার পরে যে ক্ষত স্থান থাকে তা অপারেশন এর মাধ্যমে পূরণ করা একজন প্লাস্টিক সার্জনের বিশেষায়িত কাজ। এসময় হাড়, মাংসপেশী ও ত্বকের পুনর্গঠন প্রয়োজন হতে পারে ।

।।একজন রোগীর যাত্রা।।
আজকে একজন রোগীর চিকিৎসার গল্প আপনাদের সাথে শেয়ার করছি যিনি মুখের ডানপাশে ক্যান্সারে(Basal Cell Carcinoma) ভুগছিলেন। যেহেতু মুখের তার সমস্যা মুখের দৃশ্যমান স্থানের মধ্যে ক্যান্সার অপারেশনের পরে চেহারা পরিবর্তন নিয়ে তিনি চিন্তিত ছিলেন । তবে ক্যান্সার আক্রান্ত অংশ কেটে ফেলার পরে তার ফাঁকা স্থান পাশ থেকে ক্যান্সার মুক্ত ত্বক ও নিচের টিস্যু স্থানান্তর(Romboid flap) এর মাধ্যমে পুনর্গঠন করা হয় । এতে রোগীর অপারেশনের পরে স্বাভাবিক সৌন্দর্য ঠিক থাকে ।

তার কেটে ফেলা অংশের বায়োপসি পরীক্ষা ক্যান্সার আক্রান্ত স্থান পুরোপুরি ক্যান্সার মুক্ত হয়েছে এ নির্দেশনা দেয় । রোগীর পরবর্তিতে কেমোথেরাপি ও রেডিওথেরাপির জন্য ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ ও সুনির্দিষ্ট প্রটোকল অনুযায়ী ফলোআপ- এ থাকতে হবে ।

💥 আপনার আশেপাশে কেউ যদি এমন সমস্যার সম্মুখীন হন, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করুন। সঠিক সময়ে চিকিৎসা সুস্থ জীবনের চাবিকাঠি ।

ডাঃ কে, এম, আহসানুল হক
এম.বি. বি.এস. , এম এস(প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকন্সট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন ।

চেম্বার ১- নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ।
সময়- প্রতি শুক্রবার(সকাল ৯টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

চেম্বার-২- স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী,
(ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের পাশে)
ফরিদপুর ।
সময়- প্রতি রবি ও মঙ্গলবার(দুপুর ৩টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

Address


Telephone

+8801924236110

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr K M Ahsanul Haque, Plastic Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr K M Ahsanul Haque, Plastic Surgeon:

Shortcuts

  • Want your practice to be the top-listed Clinic?

Share