29/08/2026
“আপু,আমার সেক্সের প্রতি একদমই আগ্রহ নেই…”
এই কথাটা অনেক বিবাহিত নারী খুব নিচু গলায় বলেন।
কেউ বলেন,
“আগে তো এমন ছিলাম না।এখন কেন জানি কোনো desire-ই কাজ করে না।”
কেউ বলেন,
“সেক্সের সময় একদম dry লাগে,কোনো pleasure পাই না।”
আবার কেউ বলেন,
“সেক্সের পর প্রচণ্ড জ্বালাপোড়া করে।”
কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো-অনেক নারী বছরের পর বছর এই সমস্যাগুলো কাউকে বলেন না।
লজ্জায় পার্টনারকে বলতে পারেন না।
ডাক্তারকে বলতে অস্বস্তি হয়।
আর মনে মনে ভাবেন-
“হয়তো আমারই কোনো সমস্যা…”
না।
এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই।
আমি আমার practice-এ এমন অনেক patient পাই,যারা অন্য কোনো সমস্যার কথা বলতে এসে কথার মাঝে এই সমস্যাগুলো share করেন।অনেক সময় একটু খুঁটিয়ে জিজ্ঞেস না করলে তারা নিজেরা বলেন না।
আজকে তাই বিষয়টা নিয়ে একটু খোলাখুলি কথা বলি।
Hypoactive Sexual Desire Disorder বা HSDD কী?
HSDD হলো এমন একটি condition যেখানে একজন নারীর sexual desire বা sexual thoughts/fantasies উল্লেখযোগ্যভাবে কমে যায় বা থাকে না এবং বিষয়টি তার নিজের মধ্যে distress বা মানসিক অস্বস্তি তৈরি করে।
কিছু common feature হলো-
১. Sex-এর প্রতি আগ্রহ অনেক কমে যাওয়া বা একেবারেই না থাকা।
২. Sexual thoughts বা fantasies খুব কমে যাওয়া।
৩. নিজের থেকে কখনো sexual desire অনুভব না করা।
৪. Sexual intimacy-তে আগ্রহ কমে যাওয়া।
৫. আগে যে desire ছিল,সময়ের সঙ্গে সেটা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।
৬. Partner-এর প্রতি sexual attraction বা intimacy-এর অনুভূতি কমে যাওয়া।
তবে একটা বিষয় মনে রাখতে হবে-
Libido কম হলেই HSDD বলা যায় না।
কারণ নারীদের sexual desire বয়স,relationship, stress,pregnancy,postpartum period, menopause,physical health এবং mental health-অনেক কিছুর উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
তাহলে কেন এমন হয়?
এর পেছনে একটিমাত্র কারণ থাকে না।
🔸 Hormonal changes —-বিশেষ করে estrogen কমে যাওয়া,perimenopause/menopause বা postpartum hormonal changes।
🔸 Thyroid problem বা diabetes।
🔸 PCOS ও metabolic problems।
🔸 কিছু medication-বিশেষ করে কিছু antidepressant এবং অন্যান্য নির্দিষ্ট ওষুধ।
🔸 অতিরিক্ত stress,fatigue ও ঘুমের অভাব।
🔸 Anxiety,depression,low self-esteem বা body-image সমস্যা।
🔸 Relationship-এর সমস্যা,emotional disconnection বা partner-এর সঙ্গে communication gap।
🔸 কিছু ক্ষেত্রে past trauma-ও sexual relationship-এ প্রভাব ফেলতে পারে।
আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা-
Low libido,vaginal dryness আর sex-এর পরে burning-তিনটা কিন্তু একই সমস্যা নয়।
Vaginal dryness হতে পারে inadequate arousal,hormonal changes,কিছু medication বা অন্য কোনো কারণে।
আর sex-এর পরে burning বা জ্বালাপোড়া হলে infection,urinary problem,friction,irritant/contact dermatitis বা অন্য ge***al condition-এর কথাও মাথায় রাখতে হবে।
তাই শুধু “আমার libido কম” ভেবে নিজে থেকে hormone বা কোনো sexual medicine শুরু করা ঠিক নয়।
তাহলে কী করবেন?
প্রথম কাজ হলো কারণটা খুঁজে বের করা।
কখনো lifestyle পরিবর্তন-পর্যাপ্ত ঘুম,regular physical activity,stress management এবং নিজের partner-এর সঙ্গে open communication-অনেকটাই সাহায্য করতে পারে।
আবার কারও ক্ষেত্রে thyroid, diabetes, hormonal problem, medication-related issue, vaginal dryness বা কোনো underlying condition-এর চিকিৎসা প্রয়োজন হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ-
নিজের sexual health নিয়ে কথা বলা কোনো লজ্জার বিষয় নয়।
আপনার শরীরের অন্য যেকোনো সমস্যার মতো এটাও একটি health concern।
চুপ করে সহ্য করার প্রয়োজন নেই।
নিজেকে দোষ দেওয়ারও প্রয়োজন নেই।
কারণ একজন নারীর ভালো থাকা মানে শুধু তার শরীরের বাইরে থেকে সুস্থ দেখানো নয়—
তার comfort, intimacy, emotional wellbeing এবং sexual health-ও তার overall health-এর অংশ।
পরবর্তী পোস্টে কথা বলবো—
মেয়েদের sexual desire কমে গেলে healthy ও evidence-based উপায়ে কীভাবে সেটা improve করা যায়। ❤️
— Dermatology & Women’s Skin Health Awareness