PAGLA পাগলা Doctors

PAGLA পাগলা Doctors if you mad we always gentle.

একজন ৮০ বছর বয়সের ভদ্রলোক ডাক্তার এর কাছে গেছে জেনারেল চেকআপ এর জন্য। ডাক্তার ওনার শরীরের অবস্থা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞে...
19/02/2026

একজন ৮০ বছর বয়সের ভদ্রলোক ডাক্তার এর কাছে গেছে জেনারেল চেকআপ এর জন্য। ডাক্তার ওনার শরীরের অবস্থা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন...*

ডাক্তার: "আপনার এত সুন্দর স্বাস্থ‍্যের রহস্যটা কী? নিশ্চই খুব স্বাস্থ্যকর জীবন যাপন করেন? ব্যায়াম করেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করেন?"

ভদ্রলোক: _"আমি দুবেলা ভরপেট খাই । রাতে দু থেকে তিন পেগ রাম খাই । দিনে এক প্যাকেট সিগারেট খাই । সূর্য ওঠার অন্তত দুঘন্টা পরে উঠি । কোনরকম ব্যায়াম ট্যায়ামের ঝামেলায় যাই না । হতে পারে এইরকম আনন্দে বাঁচাটাই আমার সুন্দর স্বাস্থ্যের রহস্য।"_

ডাক্তার: "আপনার বাবা যখন মারা যান তখন ওনার বয়স কত ছিল?"

ভদ্রলোক: _"আমার বাবা মারা গেছে? আপনাকে কে বললো?"_

ডাক্তার: "আপনার ৮০ বছর বয়স আর আপনার বাবা এখনো বেঁচে আছেন, তা হলে ওনার বয়স কত?"

ভদ্রলোক: _"ওনার বয়স *১০২* বছর, উনিও রোজ আমার সাথে বসে দু'তিন পেগ রাম খান। কাল রাতেও খেয়েছেন।"_

ডাক্তার: "এতো খুব ভালো কথা, আপনাদের পরিবারের সবাই দীর্ঘদিন বাঁচে । আপনার ঠাকুরদাদা যখন মারা যান, ওনার বয়স কত ছিল?"

ভদ্রলোক: _"আমার ঠাকুরদা মারা যাবেন কেন, উনি বহাল তবিয়তেই আছেন, ওনার বয়স এখন *১২৩*।"_

ডাক্তার: "ঠাকুর দাদাও ! উনিও কি কাল রাম খেয়েছিলেন?"

ভদ্রলোক (দীর্ঘশ্বাস ছেড়ে): _"নাঃ, কাল উনি খেতে পারেননি, ওনার কাল ফুলশয্যা ছিল।"_

ডাক্তার: "এই বয়সে ওনার বিয়ে করতে ইচ্ছে হল?"

ভদ্রলোক: _"ইচ্ছে নয়, উনি বাধ্য হয়েছেন কারণ মেয়েটি *অন্তসত্ত্বা হয়ে পড়েছিল*।"_

ডাক্তার বাবু সেইদিন থেকে রোজ রাম খাচ্ছেন, ক্লিনিক বন্ধ।
😂😂😂😂😂😂


হাসতে থাকুন ভালোবাসতে থাকুন আর অবশ্যই follow করে পাশে থাকবেন 😊 আপনাদের সুস্মিতা 😁😁

.নদীর পানিতে গোসল করেছিল ৭ দিন।ঘুরেছিল সাজেকের পাহাড়ে।যখন আমাদের হসপিটালে আসে তখন এরকম চোখ , জিহ্বার নীচে,হাত-পায়ের তালু...
26/10/2025

.নদীর পানিতে গোসল করেছিল ৭ দিন।ঘুরেছিল সাজেকের পাহাড়ে।
যখন আমাদের হসপিটালে আসে তখন এরকম চোখ , জিহ্বার নীচে,হাত-পায়ের তালুতে হুলুদ হয়ে আসে,যাকে বলে জন্ডিস।
প্রস্রাবের পরিমান কমে গিয়েছিল। কারন কিডনি বিকল হচ্ছিল দ্রুত।
ম্যালেরিয়া,ভাইরাল হেপাটাইটিস প্রথমে চিন্তা করেছিলাম সাথে লেপ্টোস্পাইরোসিস ও মাথায় ছিল।
কারন রোগী যখন আসে তখন তার হিস্ট্রি ও সাইন সিম্পটম এনালাইসিস করে কয়েকটা রোগ মাথা আসে ডাক্তারদের,যাকে আমরা বলি ডিফারেনসিয়াল ডায়াগনোনিস।
পরবর্তীতে দেখা গেল আসলেই এটা লেপ্টোস্পাইরোসিস(লেপ্টোস্পাইরা এন্টিবডি পজিটিভ), বাকি সব রিপোর্ট নেগেটিভ রেজাল্ট আসল।
কারন নদী বা পুকুরের পানিতে এই জীবানু থাকে। সিঙ্গেল একটা ক্যাপসুলই এটা থেকে মুক্তি দিতে পারে।যাহোক ছেলেটি সুস্থ হয়ে বাড়ি ফিরে। collected

এগুলো শুধু শিরা নয়  এগুলো এক ব্যর্থ লিভারের ভয়াবহ বার্তা।এই অবস্থার নাম Caput Medusae গ্রিক পুরাণের সাপচুলকেশী “Medusa”-...
17/10/2025

এগুলো শুধু শিরা নয় এগুলো এক ব্যর্থ লিভারের ভয়াবহ বার্তা।

এই অবস্থার নাম Caput Medusae
গ্রিক পুরাণের সাপচুলকেশী “Medusa”-র নামানুসারে রাখা হয়েছে।

যখন Portal vein (যে শিরা অন্ত্র থেকে লিভারে রক্ত বহন করে) ব্লক হয়ে যায়
সাধারণত Cirrhosis বা লিভার ক্ষত হয়ে গেলে
রক্ত আর লিভারের ভেতর দিয়ে যেতে পারে না।
তখন শরীর বিকল্প পথ তৈরি করে
পেটের সামনের ছোট ছোট শিরাগুলোর মাধ্যমে উল্টো পথে রক্ত চলাচল শুরু হয়,
আর তাই শিরাগুলো ফুলে উঠে, মোচড়ানো সাপের মতো দেখা যায়।

Portal Hypertension (পোর্টাল প্রেসার বেড়ে যাওয়া)-আরও যেসব উপসর্গ দেখা দিতে পারে:
• Ascites — পেটে পানি জমে যাওয়া
• Splenomegaly — প্লীহা বড় হয়ে যাওয়া
• Esophageal varices — খাদ্যনালীতে ফুলে ওঠা শিরা, যা ফেটে মারাত্মক রক্তক্ষরণ ঘটাতে পারে

চিকিৎসা:
মূল রোগ অর্থাৎ লিভারের ক্ষতি নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সাথে portal pressure কমানো,
variceal bleeding প্রতিরোধ করা হয় ও প্রয়োজনে TIPS (transjugular intrahepatic portosystemic shunt)
বা liver transplantation করতে হতে পারে।

এই ছবিটা ভয় দেখানোর জন্য নয়
এটা মনে করিয়ে দেয়,
যখন লিভার রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে না, তখন শরীর এমনই চিৎকার করে ওঠে!

শেয়ার করুন, সচেতন হোন
Dr-Abdur Rahman

কিছুদিন আগে একজন ফার্মাসিস্ট আমাকে কল দিলেন। ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বললেন উনার মেয়ের শরীরে এরকম সমস্যা। বললাম impetig...
04/09/2025

কিছুদিন আগে একজন ফার্মাসিস্ট আমাকে কল দিলেন। ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বললেন উনার মেয়ের শরীরে এরকম সমস্যা। বললাম impetigo হতে পারে। এটা এক ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ, যা বাচ্চাদের কমনলি হয়।
একটা ক্রিম দিলাম ব্যবহার করার জন্য। ভালো না হলে সরাসরি সাক্ষাৎ করতে বললাম।
আজকে নিয়ে আসলো। ভালো হয়নি, ঔষধ ব্যবহারের পর আগের মতোই আছে।
একটা প্রশ্ন করলাম-আপনার বাসায় বিড়াল আছে, আপনার মেয়ে বিড়াল পোষে? বললো হ্যা।
ডায়াগনোসিস হয়ে গেলো। রোগটা Cat Scratch Disease. বিড়ালের আচরে/সংস্পর্শে হয়। এজন্যই impetigo'র চিকিৎসায় ভালো হয়নি। আশা করি এখন ঠিক হয়ে যাবে। মূলকথা-যেকোন সমস্যায় সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

ডা. মোঃ ফারুক প্রধান
এমবিবিএস, বিসিএস, এফসিপিএস(কোর্স)
Collected

বি:দ্র: বিড়ালের কারণে এই রোগ হয় না অনেকের বাসায় বিড়াল নেই তবুও এই রোগটি হয়েছে!!

Dirección

Mad Street
Havana
YVJNNN

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando PAGLA পাগলা Doctors publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contacto El Consultorio

Enviar un mensaje a PAGLA পাগলা Doctors:

Atajos

Compartir

Categoría