Sananda 2.O

Sananda 2.O Pharmacist
(1)

বসে আছি কিছু লিখবো বলে...বসেই আছি... কিছু লেখা আর হলো না...শুধু সময়টাই নীরবে পেরিয়ে গেল...আর কিছু না বলা কথাগুলো, মনেই জ...
22/05/2026

বসে আছি কিছু লিখবো বলে...
বসেই আছি... কিছু লেখা আর হলো না...
শুধু সময়টাই নীরবে পেরিয়ে গেল...
আর কিছু না বলা কথাগুলো, মনেই জমে রয়ে গেল... 🙂





রাজনন্দিনী হাসে, যখন আমায় কাছে পায়,ছোট্ট চোখে হাজার রঙের আনন্দ নেচে যায়।দিনের সব ক্লান্তি তখন দূরে হারিয়ে যায়,মেয়ে...
22/05/2026

রাজনন্দিনী হাসে, যখন আমায় কাছে পায়,
ছোট্ট চোখে হাজার রঙের আনন্দ নেচে যায়।
দিনের সব ক্লান্তি তখন দূরে হারিয়ে যায়,
মেয়ের মিষ্টি হাসিতেই আমার পৃথিবী সাজায়।

🎯 আজকের মহাভারত চ্যালেঞ্জ ✍️কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের প্রধান সেনাপতি কে ছিলেন? 🤔1️⃣ ভীষ্ম2️⃣ দ্রোণাচার্য3️⃣ কর্ণ4️⃣ শল্...
21/05/2026

🎯 আজকের মহাভারত চ্যালেঞ্জ ✍️

কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের প্রধান সেনাপতি কে ছিলেন? 🤔

1️⃣ ভীষ্ম
2️⃣ দ্রোণাচার্য
3️⃣ কর্ণ
4️⃣ শল্য

দেখি মহাভারত প্রেমীরা কতটা প্রস্তুত 📚🔥

প্রতিটি সঠিক উত্তরদাতার জন্য থাকবে একটি সারপ্রাইজ গিফট 🎁😄
তাই সবাই মিলে মজার সাথে কুইজ খেলুন, জ্ঞান বাড়ান আর জিতে নিন উপহার ✨





নমস্কার🙏 উপহার কখনো ছোট বা বড় হয় না…উপহার মানে শুধু কোনো জিনিস নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের ভালোবাসা, সম্মান, স...
21/05/2026

নমস্কার🙏 উপহার কখনো ছোট বা বড় হয় না…

উপহার মানে শুধু কোনো জিনিস নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের ভালোবাসা, সম্মান, স্নেহ, আশীর্বাদ আর অনেক না বলা অনুভূতি। সবকিছু হয়তো ভাষায় বা লেখার তালিকায় প্রকাশ করা সম্ভব নয়… কিন্তু হৃদয় ঠিকই অনুভব করে।

আপনাদের কাছ থেকে কিছু পেয়েছি মানেই, যেন আশীর্বাদের স্পর্শ পেয়েছি।

সত্যি বলছি, এই সম্মান পেয়ে মাঝে মাঝে নিজের চোখেই জল চলে আসে… মনে হয়, আমি হয়তো এতটাও প্রাপ্য নই।

হয়তো আপনাদের সঙ্গে পরিচয় মাত্র কয়েক দিনের, কিন্তু হৃদয়ের সম্পর্ক কি সময় দেখে হয়?
আপনাদের স্নেহে কখনো মা-বাবার মমতা খুঁজে পাই, কখনো দাদা-দিদি বা ভাই-বোনের নিঃস্বার্থ ভালোবাসা।

এই ব্যস্ত, স্বার্থভরা পৃথিবীতে যেখানে মানুষ মানুষকে ভুলে যায়, সেখানে আপনাদের মতো কিছু মানুষ এখনও আছেন বলেই পৃথিবীটা এত সুন্দর লাগে।

ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করি—
আপনাদের এই অমূল্য ভালোবাসা, স্নেহ, সম্মান আর আশীর্বাদ যেন সারাজীবন আমার জীবনের পথচলার সাহস হয়ে থাকে। 🙏🥺

Barun Dey, Joyanta Modak, Bidhan Krishna, Sudip Biswas, , Motahar Hossain, Bidhan Krishna, Babla Mohanta , Prabir Dey MD Najmul Alom Biswas Blog অপূর্ব dulal's world দেবাশীষ পাল Ajay Singh Fana Fana জালাল আহমেদ

Ready for on-board, I'll get back to you all after reaching my destination.Good Day.Radhey Radhey
20/05/2026

Ready for on-board, I'll get back to you all after reaching my destination.

Good Day.
Radhey Radhey

20/05/2026

“কারোর সময় আমি নষ্ট করতে চাই না — শুনলেও আপনার ভালো, না শুনলেও আপনারই ভালো!”

“আমার নাম সানন্দ, করি একটু আনন্দ।” 😊

যখন আমি বেঙ্গালোর কলেজে ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম, তখন মনে মনে প্রার্থনা করেছিলাম—“মা সরস্বতী দেবী, এবার পরীক্ষাটা ভালোভা...
19/05/2026

যখন আমি বেঙ্গালোর কলেজে ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম, তখন মনে মনে প্রার্থনা করেছিলাম—

“মা সরস্বতী দেবী, এবার পরীক্ষাটা ভালোভাবে পাস করিয়ে দিও। তারপর যেন শান্তি, আর পড়াশোনা করতে না হয়, স্কুলেও যেতে না হয়!” 😊

কিন্তু পড়াশোনা আর শেখা কি কখনো জীবনে শেষ হয়?
আজও শিখে চলেছি— নতুন নতুন বিষয়, নতুন সাহিত্য, নতুন ভাবনা ও জীবনের নীতি। আমার ঘরেই একটা ছোট্ট লাইব্রেরি আছে।

আর শেষ পর্যন্ত স্কুলেও যেতে হয়…
তবে নিজের জন্য নয়, এখন আমার মেয়ের স্কুলে। ❤️

মহান রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন—
“যতদিন বেঁচে আছি, ততদিন শিখি।”

আমি এক যাযাবর মানুষ ভাই,বাড়ি ঘর কিছুই নাই।কখনো ট্রেনে, কখনো বাসে,ঘুমিয়ে পড়ি নাক ডেকে পাশে।হোটেল আর রাস্তাতেই দিন কেটে যা...
19/05/2026

আমি এক যাযাবর মানুষ ভাই,
বাড়ি ঘর কিছুই নাই।
কখনো ট্রেনে, কখনো বাসে,
ঘুমিয়ে পড়ি নাক ডেকে পাশে।

হোটেল আর রাস্তাতেই দিন কেটে যায়,
চায়ের দোকানদারও এখন নামে চিনে যায়।
আমি এক ভবঘুরে পাখি ভাই,
যেদিকে মন চায় সেদিকেই উড়ে যাই।

পকেটে টাকা কম, কিন্তু গল্প অনেক বেশি,
দুঃখ এলে বলি — “চল আগে এক কাপ চা খাই দেখি”।
হাসতেই হাসতেই জীবন কাটাই,
আমি এক যাযাবর মানুষ ভাই।

আমার নাম সানন্দ, করি একটু আনন্দ

18/05/2026

মাত্র ২ মিনিটের ভিডিও, আপনার কাছে কি ২ মিনিট সময় আছে?
তাহলে পুরো গল্পটা একবার বসে শুনতে পারেন, চাইলে পরিবারের সবাইকেও শোনাতে পারেন।
ধন্যবাদ।
জয় শ্রীকৃষ্ণ।


শ্রীমদ্ভগবদ্গীতায় পড়েছিলাম —“কাজ করে যাও, ফলের আশা করো না, কারণ ফল তোমার নিয়ন্ত্রণে নেই…” 🙏কিন্তু মাসের শেষে Boss বলছ...
18/05/2026

শ্রীমদ্ভগবদ্গীতায় পড়েছিলাম —
“কাজ করে যাও, ফলের আশা করো না, কারণ ফল তোমার নিয়ন্ত্রণে নেই…” 🙏

কিন্তু মাসের শেষে Boss বলছে —
“Target কোথায়?”

এখন তো শুধু শ্রীকৃষ্ণই জানেন,
Target না হলে Boss আমায় রাখবেন নাকি কুরুক্ষেত্রে পাঠাবেন! 😂🙏





17/05/2026

ইন্ডিয়ান রেলওয়ে সম্পর্কিত কোনো অভিযোগ থাকলে কী করবেন?





Address

Agartala
799003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sananda 2.O posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share