22/10/2026
নেতৃত্ব শুধু পদবিতে নয়, নেতৃত্বের প্রকৃত পরিচয় মেলে নিজের কাজ ও গুণাবলীতে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪তম বারের মতো দান করলেন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, জামালপুর জেলা পরিবারের প্রধান উপদেষ্টা জনাব মোঃ আলাল উদ্দিন।
একজন প্রকৃত নেতার গুণাবলী তাঁর কাজেই প্রকাশ পায়। মানুষের পাশে দাঁড়ানো, মানবিক কাজে নিজে অংশগ্রহণ করা এবং অন্যদের অনুপ্রাণিত করাই নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য। তাঁর এই মহতী উদ্যোগ আমাদের সংগঠনের সদস্যদের জন্য অনুপ্রেরণা যোগাবে।
৩৪তম লাল ভালোবাসা দানের জন্য রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, জামালপুর জেলা পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
মানবতার এই পথচলা অব্যাহত থাকুক, রক্তদানে বাঁচুক প্রাণ।