Dr Sahil Binzia

Dr Sahil Binzia Doctor

03/04/2025

ফাইনালি ভারত সরকার ভারতীয় মুসলমানদের সবচেয়ে মজবুত প্রতিষ্ঠান "ওয়াকফ-বোর্ড" হাতিয়ে নিলো।।

বিজেপির দাবী - তারা দেশের মুসলমানদের কল্যাণের জন্য এহেন পদক্ষেপ গ্রহণ করেছে।।
যে পার্টির ভিতটাই টিকে রয়েছে "মুসলিম ঘৃণা"-র উপর ভিত্তি করে,, তারা মুসলমান সমাজের কল্যাণ করতে চাইছে।।

বড়ই হাস্যকর।।

এবার চলবে কালেক্টর-রাজ।। সরকার নিজের অধীনস্থ কর্মীদের মাধ্যমে "ওয়াকফ" সম্পত্তি হাতিয়ে নেবে।।

ওয়াকফ বোর্ডের আন্ডারে বহু সম্পত্তি রয়েছে যেগুলো শতশত বছরের পুরানো।। কোনো কোনো সম্পত্তির বয়স 500/600 বছরের বেশী।। যেগুলোর যথাযথ কাগজপত্র খুঁজে পাওয়া দুস্কর।।

এছাড়া বহু সম্পত্তি মৌখিকভাবে আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে,, যেগুলোর কাগজ নেই।। অথচ 200/400/600 বছর ধরে ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচিত হয়ে এসেছে।।

এহেন সম্পত্তি বিতর্কিত হিসাবে বিবেচিত করে সরকার কালেক্টরের মাধ্যমে হাতিয়ে নিতে চাইবে।।

মোদ্দা কথা হলো লক্ষ লক্ষ একর জমি পুঁজিপতি এবং কর্পারেট হাউসের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন হলো বিতর্কিত এই বিলটির মাধ্যমে।।

হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির-মঠ-আশ্রমের আন্ডারে থাকা জমি,, শিখদের গুরুদোয়ারা,, জৈন ধর্মাবলম্বীদের মন্দির,, খৃষ্টানদের গীর্জার আন্ডারে থাকা জমি ছিনিয়ে উক্ত ধর্মাবলম্বী দরিদ্র মানুষের কল্যাণের পদক্ষেপ নেবার সৎসাহস দেখাতে পারবেন প্রধানমন্ত্রী ??

সারা দেশের বিভিন্ন মন্দিরে অফুরন্ত সম্পদ গচ্ছিত রয়েছে,, সোনা-রূপা-ডায়মন্ড রয়েছে শত শত টন,, রয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন নগদ অর্থ।। এই সমস্ত সম্পদে হস্তক্ষেপ করে দরিদ্র হিন্দু মানুষজনের কল্যাণে ব্যাবহার করবেন নরেন্দ্র মোদী ??

মোদ্দা কথা হলো,, ভারতের হতদরিদ্র মুসলিম সম্প্রদায়ের মানুষকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিতে চাইছে বর্তমান সরকার।।

জঙ্গল হতে আদিবাসীদের তাড়িয়ে দেওয়া হয়ে চলেছে,, মাওবাদী তকমা দিয়ে তাদের হত্যা করা হচ্ছে।। হেক্টরের পর হেক্টর জমি তুলে দেওয়া হচ্ছে পুঁজিপতিদের হাতে।।

এবার ওয়াকফ বোর্ডের আন্ডারে থাকা জমির উপর কুনজর পড়েছে বিজেপি সরকারের।।

সরকারের একমাত্র উদেশ্য হলো - মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিপীড়নের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষকে তুষ্ট করে যাওয়া।। দেশের বড়ো অংশের মানুষজন সেটাই তারিয়ে তারিয়ে উপভোগ করে চলেছে।।

"স্বামী মরলে মরুক,, সতীন তো বিধবা হবে",, এতেই খুশী দেশের বেশীরভাগ মানুষ।।

এই বিলটির মাধ্যমে নতুন নতুন বিতর্কের সূত্রপাত ঘটতে চলেছে।। সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বিরাট অন্তরাল সৃষ্টি করতে চলেছে এই বিল।।

বিশ্বাস হচ্ছে না ??

কয়েকদিন ওয়েট করুন।। সময়মতো প্রমাণ পেয়ে যাবেন।।

😢😢
লিখা আলম মিদ্দে

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sahil Binzia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category