Dr Latifa Rahaman

Dr Latifa Rahaman Gynaecologist and Obstetrician

20/07/2026
20/07/2026

প্রতিটি সুস্থ মা ও নবজাতকের হাসির পেছনে থাকে সংগ্রাম, আশা এবং অদম্য বিশ্বাসের এক অনন্য গল্প। ❤️

৬ বছরের দীর্ঘ বন্ধ্যাত্বের লড়াই এবং আগের একটি মৃত বাচ্চা (Bad Obstetric History)-এর পরও এই দম্পতি কখনও আশা ছাড়েননি।

অবশেষে চিকিত্সার মাধ্যমে গর্ভধারণ হলেও পথটি সহজ ছিল না। এই গর্ভাবস্থা গর্ভকালীন ডায়াবেটিস (GDM) এবং উচ্চ রক্তচাপ (Hypertension)-এর কারণে উচ্চ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নিয়মিত ফলো-আপ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, রক্তে শর্করা ও রক্তচাপের সঠিক নিয়ন্ত্রণ এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হয়।

একজন চিকিৎসক হিসেবে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি—একটি পরিবারের বহু বছরের অপেক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেখা।

যাঁরা বন্ধ্যাত্ব বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার সঙ্গে লড়াই করছেন, তাঁদের উদ্দেশে একটাই কথা—আশা হারাবেন না। সময়মতো সঠিক চিকিৎসা, নিয়মিত পর্যবেক্ষণ এবং ধৈর্য অনেক কঠিন পথও সহজ করে দিতে পারে।

নবজাতককে অনেক ভালোবাসা ও আশীর্বাদ। নতুন জীবনের এই সুন্দর অধ্যায় আনন্দ, সুস্বাস্থ্য ও অফুরন্ত সুখে ভরে উঠুক।

ডা. লতিফা রহমান

05/07/2026

🌸 গর্ভাবস্থায় ডায়াবেটিসকে অবহেলা করবেন না—সুস্থ মা, সুস্থ শিশুর প্রথম শর্ত। 🌸

গর্ভাবস্থায় ডায়াবেটিস খুবই সাধারণ একটি সমস্যা। কিন্তু অনেকেই মনে করেন, কোনো উপসর্গ নেই, তাই চিন্তারও কিছু নেই। এটাই সবচেয়ে বড় ভুল। নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস মা ও গর্ভস্থ শিশুর জন্য মারাত্মক জটিলতার কারণ হতে পারে।

গর্ভাবস্থায় ডায়াবেটিস প্রধানত দুই ধরনের:

1) পূর্ব থেকেই থাকা ডায়াবেটিস (Chronic/Pre-existing Diabetes): অর্থাৎ গর্ভধারণের আগেই টাইপ–১ বা টাইপ–২ ডায়াবেটিস ছিল।

2) গর্ভকালীন ডায়াবেটিস (Gestational Diabetes - GDM): গর্ভাবস্থায় প্রথমবার রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া, যা সাধারণত ২৪–২৮ সপ্তাহের মধ্যে ধরা পড়ে।

গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে শিশুর কী কী সমস্যা হতে পারে?

1. শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়ে যেতে পারে, ফলে স্বাভাবিক প্রসব কঠিন হতে পারে।
2. IUGR (ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন) অর্থাৎ বাচ্চার স্বাভাবিক এর তুলনায় ওজন কমে যেতে পারে।
3. সময়ের আগেই প্রসব হতে পারে।
4. গর্ভের শিশুর মৃত্যু (Stillbirth)-এর ঝুঁকি বেড়ে যায়।
5. জন্মের পর শিশুর রক্তে শর্করা কমে যেতে পারে।
6. নবজাতকের শ্বাসকষ্ট হতে পারে।
7.গর্ভাবস্থার শুরুতে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ে।

মায়ের ক্ষেত্রে হতে পারে:
উচ্চ রক্তচাপ ও প্রি-এক্ল্যাম্পসিয়া, অতিরিক্ত অ্যামনিওটিক ফ্লুইড (Polyhydramnios), সিজারিয়ান প্রসবের সম্ভাবনা বৃদ্ধি, বারবার সংক্রমণ, ডায়াবেটিসজনিত গুরুতর জটিলতা

ছবিতে এই মা এর টাইপ 2 ডায়াবেটিস থাকার কারণে আগের দুটি বাচ্চা মৃত প্রসব হয়েছিল। এই প্রেগন্যান্সি তে সে আমার কাছে এসেছিল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ে এবং কাঁদতে কাঁদতে বলেছিল যে এটাই তার লাস্ট চান্স কারণ আগের দুটি বাচ্চা সিজারিয়ান এর মাধ্যমেই মৃত প্রসব হয়েছিল।

এই প্রেগন্যান্সি তে তাকে প্রয়োজনীয় ওষুধ চালানো হয় এবং ফিজিশিয়ান এর পরামর্শে তার সুগার নিয়ন্ত্রণ করা হল।

তবে সমস্যা শুরু হয় আট মাসের পর থেকে। USG করে দেখা যায় বাচ্চা আর বাড়ছিলনা এবং কিছুদিন পর থেকে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া বন্ধ করে দেয়। তাকে ভর্তি করে কিছু প্রয়োজনীয় ইনজেকশন করি এবং সিদ্ধান্ত নিই ডেলিভারি করে দেওয়ার।

আজ এই মা এর কোলে এই সুস্থ বাচ্চা আর তার মিষ্টি হাসিটা দেখে আমার আনন্দ এই মা এর আনন্দের তুলনায় কিছু কম নয়।
✅ নিয়মিত গর্ভকালীন চেক-আপ করুন।
✅ সময়মতো GDM স্ক্রিনিং করান।
✅ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ও ব্যায়াম মেনে চলুন।
✅ নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করুন।
✅ প্রয়োজনে ইনসুলিন বা অন্যান্য ওষুধ গ্রহণ করুন।
✅ শিশুর বৃদ্ধি ও সুস্থতা নিয়মিত পর্যবেক্ষণ করুন।

ডা. লতিফা রহমান

From long term subfertility due to PCOS/PMOS to this miracle. A beautiful gift by this hero 🌟😁 Proud moment indeed.
17/06/2026

From long term subfertility due to PCOS/PMOS to this miracle. A beautiful gift by this hero 🌟😁 Proud moment indeed.

প্রতিটি সুস্থ শিশুর জন্মের পেছনেই থাকে একটি বিশেষ গল্প। তবে কিছু গল্প আমাদের মনে করিয়ে দেয়—সঠিক সময়ে সঠিক চিকিৎসা কতট...
03/06/2026

প্রতিটি সুস্থ শিশুর জন্মের পেছনেই থাকে একটি বিশেষ গল্প। তবে কিছু গল্প আমাদের মনে করিয়ে দেয়—সঠিক সময়ে সঠিক চিকিৎসা কতটা প্রয়োজন হতে পারে।

এই মায়ের পূর্বে দুটি অত্যন্ত বেদনাদায়ক গর্ভকালীন ক্ষতি হয়েছিল—একবার ৬ মাসে এবং আরেকবার ৭ মাসে। বিস্তারিত মূল্যায়নের পর সার্ভিক্যাল ইনসাফিসিয়েন্সি (জরায়ুমুখের দুর্বলতা) একটি সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত হয়।

বর্তমান গর্ভাবস্থায় যথাসময়ে ম্যাকডোনাল্ডস সার্ভিক্যাল সারক্লাজ (McDonald's cervical cerclage) দেওয়া হয় এবং পুরো গর্ভকাল জুড়ে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া হয়।

এইবারে এই মা ৩৭ সপ্তাহে একটি সম্পূর্ণ সুস্থ শিশুর জন্ম দিয়েছেন।

তাই বারবার mid-trimester গর্ভপাত বা প্রি-টার্ম ডেলিভারির হয়ে থাকলেও সঠিক রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসা এবং নিয়মিত ফলো-আপের মাধ্যমে অনেক ক্ষেত্রেই সফল মাতৃত্ব অর্জন সম্ভব।

Dr Latifa Rahaman

29/05/2026

Pregnancy after 7years. Congratulations to both of you .

PCOS (Polycystic Ovarian Syndrome)-এর নাম পরিবর্তন করে PMOS (PolyMetabolic-Ovarian Syndrome) করা হয়েছে।এই পরিবর্তন তাৎপ...
17/05/2026

PCOS (Polycystic Ovarian Syndrome)-এর নাম পরিবর্তন করে PMOS (PolyMetabolic-Ovarian Syndrome) করা হয়েছে।

এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি -

কারণ প্রতিদিন বহু রোগী আল্ট্রাসাউন্ড রিপোর্টে “cyst” শব্দটি দেখে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ভাবেন যে তাঁদের ওভারিতে বড় কোনো সিস্ট বা টিউমার হয়েছে। অথচ বাস্তবে, যাকে আমরা এতদিন PCOS বলেছি, তা মূলত একটি metabolic ও endocrinological disorder, শুধুমাত্র ওভারির সিস্টের রোগ নয়।

এই সমস্যার সঙ্গে জড়িত থাকতে পারে:
১) হরমোনের ভারসাম্যহীনতা
২) Insulin resistance
৩) Metabolic dysfunction
৪) অনিয়মিত ovulation
৫) ওজন ও lifestyle সম্পর্কিত সমস্যা

আল্ট্রাসাউন্ডে দেখা ছোট ছোট follicles এই রোগের শুধুমাত্র একটি অংশ — অনেক সময় সেগুলো নাও থাকতে পারে।

এই নাম পরিবর্তনের ফলে রোগীদের অযথা ভয় ও মানসিক চাপ অনেকটাই কমবে বলে আমি মনে করি।

চিকিৎসাবিজ্ঞানে শব্দের গুরুত্ব অনেক।
সঠিক terminology রোগীদের মধ্যে সচেতনতা বাড়ায় এবং অযথা আতঙ্ক কমায়।

— Dr. Latifa Rahaman
Obstetrician & Gynaecologist

লাল গোলাপ তার খুব প্রিয় ❤️
29/04/2026

লাল গোলাপ তার খুব প্রিয় ❤️

Address

Kolkata
700091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Latifa Rahaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share