Dr Israt Tanny, MBBS

Dr Israt Tanny, MBBS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Israt Tanny, MBBS, Medical and health, Liverpool, NY.

MBBS | BMDC Registered Medical Doctor (Bangladesh)
USMLE Step 1 & Step 2 CK Passed
AFMCP Graduate, IFM (USA)
Functional Medicine & Wellness Consultant
Health Education | Lifestyle | Root-Cause Approach

ডিসবায়োসিস (Dysbiosis) কী?যখন অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় এবং খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, তখন...
06/07/2026

ডিসবায়োসিস (Dysbiosis) কী?

যখন অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় এবং খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, তখন এই ভারসাম্যহীন অবস্থাকে ডিসবায়োসিস (Dysbiosis) বলা হয়।

সহজভাবে বলতে গেলে,

👉 অন্ত্রের ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যাওয়াই হলো ডিসবায়োসিস।

এই ভারসাম্য নষ্ট হলে হজমের সমস্যা, গ্যাস, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ে ।

মনে রাখবেন

সুস্থ গাট মানেই শুধু ভালো হজম নয়, বরং সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।😊

-medicine

06/07/2026

পেটের বা অন্ত্রের স্বাস্থ্য খারাপ হওয়ার প্রধান লক্ষণ এবং কারণ

06/06/2026

রূপচাঁদা মাছের পুষ্টিমান (Nutritional Value)

Our digestive tract is home to more than 500 species of bacteria, with their total number reaching into the trillions.• ...
06/04/2026

Our digestive tract is home to more than 500 species of bacteria, with their total number reaching into the trillions.

• Together, they are extremely important for our overall health.

• We provide them with a place to live, and in return, they perform many important functions for us.

For example, they:

• Help digest food.

• Produce certain essential vitamins.

• Support and strengthen the immune system.

• Act as a protective barrier in the gut.

• Help our bodies properly absorb nutrients from the foods we eat.

If you want to stay healthy, take care not only of your body but also of the beneficial bacteria living in your gut.

আমাদের পরিপাকতন্ত্রে ৫০০-এরও বেশি প্রজাতির ব্যাকটেরিয়া বাস করে, যাদের মোট সংখ্যা ট্রিলিয়নে (লক্ষ কোটি) পৌঁছায়।• একসাথ...
06/04/2026

আমাদের পরিপাকতন্ত্রে ৫০০-এরও বেশি প্রজাতির ব্যাকটেরিয়া বাস করে, যাদের মোট সংখ্যা ট্রিলিয়নে (লক্ষ কোটি) পৌঁছায়।

• একসাথে তারা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

• আমরা তাদের থাকার জায়গা দেই আর বিনিময়ে তারা আমাদের জন্য নানা গুরুত্বপূর্ণ কাজ করে।

যেমন

• খাবার হজমে সাহায্য করে।

• কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন তৈরি করে।

• রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী রাখে

• অন্ত্রে একটি সুরক্ষাবর্মের মতো কাজ করে।

• আমাদের খাওয়া খাবার থেকে পুষ্টি উপাদান সঠিকভাবে শোষণ করতে সাহায্য করে।

সুস্থ থাকতে চাইলে শুধু নিজের শরীরের নয়, নিজের গাটের উপকারী ব্যাকটেরিয়াগুলোরও যত্ন নিন।😊

06/04/2026

হজমতন্ত্র ভালো রাখার জন্য উপকারী খাবার কি কি ?

Eid Mubarak 😊May this Eid bring peace, happiness, good health and barakah to you and your family.🌸🌸🌸
05/28/2026

Eid Mubarak 😊
May this Eid bring peace, happiness, good health and barakah to you and your family.🌸🌸🌸

Gut বলতে আমরা কি বুঝি??গাট (Gut) বলতে সহজ কথায় আমাদের পুরো পরিপাকতন্ত্র বা হজম প্রক্রিয়া পরিচালনাকারী অঙ্গগুলোকে বোঝায়। ...
05/26/2026

Gut বলতে আমরা কি বুঝি??

গাট (Gut) বলতে সহজ কথায় আমাদের পুরো পরিপাকতন্ত্র বা হজম প্রক্রিয়া পরিচালনাকারী অঙ্গগুলোকে বোঝায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় গ্যাস্ট্রোইনটেস্টিনাল ট্র্যাক্ট (Gastrointestinal Tract বা GI Tract)।

Gut গাট-এর মূল পরিধি

এটি মুখ (Mouth) থেকে শুরু করে মলদ্বার (A**s) পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ এবং জটিল নালী। এর মূল অংশগুলো হলো:
•মুখ ও খাদ্যনালী(Mouth & Esophagus)
•পাকস্থলী (Stomach)
•ক্ষুদ্রান্ত্র (Small Intestine - Duodenum, Jejunum, Ileum)
•বৃহদান্ত্র (Large Intestine / Colon)

যেসব গুরুত্বপূর্ণ কাজ করছে
•পাকস্থলী (Stomach): যেখানে খাবার সাময়িকভাবে জমা হয় এবং অ্যাসিডের মাধ্যমে হজম শুরু হয়।
•ক্ষুদ্রান্ত্র (Small Intestine): এখানে খাবারের মূল হজম প্রক্রিয়া সম্পন্ন হয় এবং পুষ্টি উপাদান শরীরে শোষিত হয়।
•বৃহদান্ত্র (Large Intestine/Colon): এটি পানি শোষণ করে এবং বর্জ্য অংশকে মলে রূপান্তরিত করে।

Gut হলো আমাদের শরীরের পরিপাকতন্ত্র (digestive system), যেখানে খাবার হজম, পুষ্টি শোষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উপকারী gut bacteria একসাথে কাজ করে।

05/25/2026

দীর্ঘমেয়াদী মানসিক চাপের কারণ

প্রতিদিনের জীবনে মানসিক চাপ থাকতেই পারে। কিন্তু দীর্ঘদিন ধরে stress জমে থাকলে তা শরীর ও মনের উপর খারাপ প্রভাব ফেলে ।মানস...
05/21/2026

প্রতিদিনের জীবনে মানসিক চাপ থাকতেই পারে। কিন্তু দীর্ঘদিন ধরে stress জমে থাকলে তা শরীর ও মনের উপর খারাপ প্রভাব ফেলে ।

মানসিক চাপ কমাতে যা করতে পারেন:

১।শারীরিক ব্যায়াম ও অ্যাক্টিভিটি :

•নিয়মিত হাঁটা বা দৌড়ানো: প্রতিদিন অন্তত ২০-৩০ মিনিট দ্রুত হাঁটা, জগিং বা সাইকেল চালানো উচিত।
•ব্যায়ামের ফলে শরীরে 'এন্ডোরফিন' নামের ফিল-গুড হরমোন নিঃসৃত হয়, যা প্রাকৃতিকভাবে স্ট্রেস কমায়।
•যোগব্যায়াম বা ইয়োগা শরীরের পেশির টান কমায় এবং মন শান্ত করে।

২।মাইন্ডফুলনেস এবং রিল্যাক্সেশন টেকনিক :

•গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম: স্ট্রেস বাড়লে বুক ভরে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে আস্তে আস্তে ছাড়ুন। এটি হার্ট রেট ও রক্তচাপ দ্রুত স্বাভাবিক করতে সাহায্য করে।

•মেডিটেশন বা ধ্যান: শান্ত জায়গায় বসুন
চেয়ারে বা মেঝেতে আরাম করে বসুন,পিঠ সোজা রাখার চেষ্টা করুন,চোখ বন্ধ করতে পারেন
তারপর শ্বাসের দিকে মন দিন।ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন। মনে মনে গুনতে পারেন: ৪ সেকেন্ড শ্বাস নিন, ৬ সেকেন্ডে ছাড়ুন।এভাবে কয়েক মিনিট করুন।প্রতিদিন সকালে বা ঘুমানোর আগে ১০-১৫ মিনিট মেডিটেশন করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং নেতিবাচক চিন্তা দূর হয়।

•Mindfulness অর্থাৎ এই মুহূর্তে যা করছেন সেটাতেই মন দেওয়া। যেমন ধরুন চা খাওয়ার সময় শুধু চায়ের গন্ধ, স্বাদ, উষ্ণতা অনুভব করুন,মোবাইল scroll না করে মনোযোগ দিন।

•প্রার্থনা বা ইবাদত: ধর্মীয় উপাসনা বা সৃষ্টিকর্তার প্রতি মনোযোগ মনকে এক অদ্ভুত শান্তি দেয়।

৩। পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবার (Sleep & Nutrition)
•৭-৮ ঘণ্টার ঘুম: প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা গভীর ঘুম অত্যন্ত জরুরি। ঘুমের ঘাটতি স্ট্রেস হরমোন (কোর্টিসল) বাড়িয়ে দেয়।

•স্ক্রিন টাইম কমানো: ঘুমানোর অন্তত ৩০-৬০ মিনিট আগে মোবাইল, ল্যাপটপ বা টিভি দেখা বন্ধ করুন।

•সুষম খাদ্য তালিকা: ক্যাফেইন (চা-কফি), অতিরিক্ত চিনি, ফাস্টফুড এবং ধূমপান, মদ্যপান পরিহার করুন। শাকসবজি, ফলমূল ও পর্যাপ্ত পানি পান করুন।

৪।সময়ের সঠিক ব্যবস্থাপনা (Time Management)

•কাজের পরিকল্পনা: প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করুন। একসাথে সব কাজ করতে গিয়ে স্ট্রেস বাড়াবেন না।
• না' বলতে শেখা: আপনার ক্ষমতার বাইরে কোনো কাজের দায়িত্ব অতিরিক্ত চাপিয়ে নিলে বিনম্রভাবে 'না' বলতে শিখুন।
•বিরতি নেওয়া: কাজের মাঝে মাঝে ছোট ছোট বিরতি নিন। একটানা ডেস্কে বসে না থেকে একটু হেঁটে আসুন।

৫. সামাজিক যোগাযোগ ও আবেগ প্রকাশ (Social Connection)
•মনের কথা শেয়ার করা: কোনো বিষয়ে দীর্ঘদিন ধরে চিন্তিত থাকলে তা মনের ভেতর চেপে না রেখে বিশ্বস্ত বন্ধু বা পরিবারের মানুষের সাথে শেয়ার করুন।
•পছন্দের কাজ করা: ডায়েরি লেখা, গান শোনা, বই পড়া, বাগান করা, বাহিরে ঘুরতে যাওয়ার মতো শখের কাজগুলো নিয়মিত করুন।

৬।সম্পর্কের সমস্যা (Relationship conflicts) সমাধান করুন
•পরিবার, বন্ধু বা দাম্পত্য জীবনের সম্পর্ক ভালো রাখুন

মনে রাখবেন:

Stress management এর শুরুতেই মেডিসিন ব্যবহার করা হয় না।
প্রথমে স্বাস্থ্যকর জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, মানসিক সহায়তা এবং হেলথি অভ্যাসগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়।

সুস্থ থাকুন ভালো থাকুন 😊

Address

Liverpool, NY
13088

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Israt Tanny, MBBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share