11/04/2026
হাম এর সুনির্দিষ্ট কোন চিকিৎসা নেই। হামের প্রভাব থেকে চোখ রক্ষা করতে ও নিউমোনিয়া থেকে সুরক্ষা বাড়াতে আক্রান্ত শিশুকে ভিটামিন এ দিন।
সবচেয়ে বিচক্ষণ কাজ হচ্ছে টিকা দেয়া। আপনার বাচ্চার বয়স ৬ মাস থেকে ৫ বছর হলে অবশ্যই চলমান ক্যাম্পেইনে টিকা দেবেন। এতে আপনার বাচ্চা যেমন সুরক্ষা পাবে তেমনি হার্ড ইমিউনিটি বৃদ্ধির কারনে সারাদেশের সকল বাচ্চা সুরক্ষা বলয়ে চলে আসবে।