18/08/2026
👶 জন্ম থেকে ১৫ মাস পর্যন্ত শিশুর সরকারি EPI টিকা চার্ট :
সরকারি টিকা -----
ডোজ
🍼 জন্মের পর
BCG ১ ডোজ
💉 ৬ সপ্তাহ : Pentavalent (Penta)
১ম ডোজ, OPV ১ম ডোজ,PCV ১ম ডোজ
💉 ১০ সপ্তাহ : Pentavalent (Penta) ২য় ডোজ, OPV ২য় ডোজ, PCV ২য় ডোজ
💉 ১৪ সপ্তাহ : Pentavalent (Penta)৩য় ডোজ, OPV ৩য় ডোজ, IPVনির্ধারিত ডোজ, PCV ৩য় ডোজ
🌸 ৯ মাস : MR (Measles-Rubella) ১ম ডোজ
🌸 ১৫ মাস : MR (Measles-Rubella) ২য় ডোজ
💡 কোন টিকা কী রোগ থেকে সুরক্ষা দেয় :
🔹 BCG → যক্ষ্মা (TB)
🔹 Penta → ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, হেপাটাইটিস-B ও Hib
🔹 OPV + IPV → পোলিও
🔹 PCV → নিউমোকক্কাল রোগ, যেমন নিউমোনিয়া/মেনিনজাইটিসের বিরুদ্ধে সুরক্ষা
🔹 MR → হাম ও রুবেলা
🌿 সরকারি EPI টিকা বিনামূল্যে সরকারি টিকাদান কেন্দ্রে দেওয়া হয়।
📌 এই চার্টটি সংরক্ষণ করে রাখুন এবং অন্য বাবা-মায়ের সঙ্গে শেয়ার করুন।