Ad-din Momin Medical College Hospital

  • Home
  • Ad-din Momin Medical College Hospital

Ad-din Momin Medical College Hospital Ad-din Foundation

16/06/2026
16/06/2026

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী :NEWS 24

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে দেশজুড়ে আলোচনা। #স্বাস্থ্য_ও...
16/06/2026

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে দেশজুড়ে আলোচনা।

#স্বাস্থ্য_ও_পরিবার_কল্যাণ_মন্ত্রণালয় #সাখাওয়াত_হোসেন_বকুল #স্বাস্থ্যখাত #বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ১৬ জুন ২০২৬সম্প্রতি আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যু জনিত অনাকাংখিত ঘটনায় স...
16/06/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৬ জুন ২০২৬

সম্প্রতি আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যু জনিত অনাকাংখিত ঘটনায় সমস্ত দেশের সাথে আমরাও গভীরভাবে শোকাহত। ইতোমধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটকল পূণর্মুল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আমরা আমাদের অবকাঠামো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে দৃঢ়ভাবে ইচ্ছুক। আমরা ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু করেছি। আলো-বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য তিনজন ইন্ডিপেনডেন্ট কনসালটেন্ট এর নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান। কর্পোরেট অফিসের উপরে অবস্থিত বেকারিটি আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন তার দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন এবং পরিচালনা পর্ষদ এই দায়িত্ব অধ্যাপক জামালুন্নেসা পিএইচডি’র উপর ন্যস্ত করেছেন। উল্লেখ্য, অধ্যাপক জামালুন্নেসা বিগত ২৫ বছরের অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে শিক্ষাকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি লাভ করেন।

অলাভজনক প্রতিষ্ঠান আদ্‌-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ ও আয়বৃদ্ধিমূলক প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের অধীনে ৯ টি হাসপাতাল, ৫ টি মেডিকেল কলেজ, ১ টি নার্সিং কলেজ, ৪ টি নার্সিং ইনস্টিটিউট, ১ টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ১ টি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন জনকল্যাণমূলক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রয়েছে।

শুধুমাত্র আদ্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মগবাজার ঢাকায় বিগত ২৯ বছরে ১ কোটি ৫৭ লক্ষ ৭৩ হাজার২৯১ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং ১১ জুন ২০২৬ সাল পর্যন্ত প্রতিদিন বর্হিবিভাগে প্রায় দুই হাজার রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এই হাসপাতালের সাথে সরাসরি ১,৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী যুক্ত রয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী। আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বর্তমানে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ ৬৪৬ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দুই সহস্রাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষার্থী তাদের শিক্ষা ও পেশাগত ভবিষ্যতের জন্য এই প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল।

রোগীর চিকিৎসার ক্ষেত্রে মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জবাবদিহিতার ব্যাপারে আদ্‌-দ্বীন অঙ্গীকার করছে।

তারিকুল ইসলাম মুকুল
পরিচালক-কোম্পানী অ্যাফেয়ার্স
আদ্-দ্বীন ফাউন্ডেশন

16/06/2026

মাত্র ৩০০ টাকায় প্রফেসর ডাক্তারের পরামর্শ—সাধারণ মানুষের জন্য সত্যিই বড় স্বস্তি।

্বীন_হাসপাতাল #স্বল্প_খরচে_চিকিৎসা #সাশ্রয়ী_স্বাস্থ্যসেবা

**আদ্-দ্বীন মোমিন মেডিকেল কলেজ হাসপাতাল: আপনার স্বাস্থ্য সুরক্ষায় আমরা সর্বদা প্রস্তুত**সুস্থ ও নিরাপদ জীবনের জন্য প্রয়...
16/06/2026

**আদ্-দ্বীন মোমিন মেডিকেল কলেজ হাসপাতাল: আপনার স্বাস্থ্য সুরক্ষায় আমরা সর্বদা প্রস্তুত**
সুস্থ ও নিরাপদ জীবনের জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক চিকিৎসা। আন্তরিকতা, গভীর দক্ষতা এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে সার্বক্ষণিক মানুষের সেবায় নিয়োজিত রয়েছে আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে সব ধরনের উন্নত চিকিৎসা এবং অপারেশন করা হচ্ছে।
**আমাদের মূল সেবাসমূহ এবং বৈশিষ্ট্যসমূহ:**
১. সার্বক্ষণিক জরুরি বিভাগ (Emergency): যেকোনো দুর্ঘটনা বা জরুরি চিকিৎসায় আমাদের অভিজ্ঞ মেডিকেল টিম ২৪ ঘণ্টা নিয়োজিত রয়েছে।
২. ২৪ ঘণ্টা গাইনি ও প্রসূতি সেবা (Gynecology): গর্ভবতী মা ও প্রসূতি মায়েদের যেকোনো জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিশ্চিত করা হয়।
৩. ২৪ ঘণ্টা শিশু বিভাগ (Pediatrics): নবজাতক ও শিশুদের যেকোনো জরুরি স্বাস্থ্য সমস্যায় দিন-রাত ২৪ ঘণ্টাই বিশেষজ্ঞ ডাক্তার সেবা চালু রয়েছে।
৪. অর্থোপেডিক্স বিভাগ (Orthopedics): হাড়ভাঙ্গা, জোড়া বাতের ব্যথা, মেরুদণ্ডের সমস্যাসহ হাড় ও জয়েন্টের যেকোনো জটিল রোগের আধুনিক চিকিৎসা ও অপারেশন করা হয়।
৫. মেডিসিন বিভাগ (Medicine): অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা দীর্ঘমেয়াদী রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ সব ধরনের অভ্যন্তরীণ রোগের সুচিকিৎসা প্রদান করা হয়।
৬. বহির্বিভাগ ও অন্তর্বিভাগ (Outdoor & Indoor): সকাল ৮:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত বিভিন্ন বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুব্যবস্থা রয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি হয়ে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য ইনডোর সুবিধা সম্পূর্ণ চালু আছে।
৭. অত্যাধুনিক অপারেশন ও ডায়াগনস্টিক সুবিধা: সুসজ্জিত অপারেশন থিয়েটার এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা ও সফল অপারেশনের নিশ্চয়তা।
**যোগাযোগ এবং সিরিয়ালের জন্য:
ঠিকানা: কন্টেইনার পুর্ট রোড, দোলেশ্বর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১১।
হেল্প :মোবাইল নম্বর: 01713488415 , 01713488416।
মানসম্মত চিকিৎসা এবং আন্তরিক সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান — আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজ হাসপাতাল।

16/06/2026

কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণে কোনো শিশুর মৃত্যু হয়নি'।
ভিডিও: Ekattor TV

16/06/2026

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে আজ মঙ্গলবার আপিল করবে কর্তৃপক্ষ। গরিব মানুষের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে আইনি লড়াই চালিয়ে যাবে আদ-দ্বীন ফাউন্ডেশন।

্বীন ্বীন_ফাউন্ডেশন #গরিবের_হাসপাতাল #মানবিক_সেবা #ডাঃ_মহিউদ্দিন

Address

Container Port Road, Dholeshwar, Hasnabad, South Keraniganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ad-din Momin Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your practice to be the top-listed Clinic?

Share