Intern Doctors Association: Somch- IDA

  • Home
  • Intern Doctors Association: Somch- IDA

Intern Doctors Association: Somch- IDA Intern Doctors Association (IDA) ; SOMCH;
2025-2026

 # # # 📌 ইন্টার্ন চিকিৎসকদের দাবিতে মন্ত্রণালয়ে চাহিদাপত্র প্রেরণগত শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল ...
05/09/2026

# # # 📌 ইন্টার্ন চিকিৎসকদের দাবিতে মন্ত্রণালয়ে চাহিদাপত্র প্রেরণ

গত শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনকালে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রণালয়, হাসপাতাল প্রশাসন, চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উত্থাপিত বিভিন্ন দাবি ও আলোচনার পরিপ্রেক্ষিতে মাননীয় মন্ত্রী মহোদয় প্রয়োজনীয় বিষয়সমূহ লিখিতভাবে প্রেরণের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় আজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক মহোদয়ের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি বিস্তারিত **চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে।**

চাহিদাপত্রে শুরুতেই ইন্টার্ন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ দাবিগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে—বিশেষ করে **কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা, যৌক্তিক বেতন কাঠামো, ইন্টার্ন চিকিৎসকদের মর্যাদা ও অধিকার এবং অনাকাঙ্ক্ষিত মিডিয়া ট্রায়াল প্রতিরোধের বিষয়গুলো।**

এছাড়াও হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, রোগীসেবা, জনবল, প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় চাহিদাপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

**আশা করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।**

**নিরাপদ কর্মপরিবেশ • ন্যায্য অধিকার • মানসম্মত চিকিৎসাসেবা**

04/09/2026
FCPS(Final Part) পাশ করে মেডিসিন বিশেষজ্ঞ হওয়ায় মিডলেভেল ডক্টরস অ্যাসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক ডা.শ্যাম দত্ত স্...
04/08/2026

FCPS(Final Part) পাশ করে মেডিসিন বিশেষজ্ঞ হওয়ায় মিডলেভেল ডক্টরস অ্যাসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক ডা.শ্যাম দত্ত স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন
সৌজন্যে:ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন,সিওমেকহা & বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালআর্জেন্টিনা 🇦🇷 বনাম স্পেন 🇪🇸 ম্যাচটি আগামী ২০ জুলাই ২০২৬ (সোম...
18/07/2026

ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল
আর্জেন্টিনা 🇦🇷 বনাম স্পেন 🇪🇸 ম্যাচটি আগামী ২০ জুলাই ২০২৬ (সোমবার) রাত ১:০০ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জায়ান্ট LED স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে।

ফাইনালের রোমাঞ্চ শুরু হওয়ার আগেই দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। রাতের উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তুলতে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শিত হবে জনপ্রিয় চলচ্চিত্র Michael, এরপরই সরাসরি উপভোগ করা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মহারণের ফাইনাল।

এক রাতে সিনেমা ও বিশ্বকাপ ফাইনালের দুর্দান্ত সমন্বয়ে আপনাদের সবাইকে সপরিবারে ও সাদরে আমন্ত্রণ।

॥ আসন বিন্যাস ॥

🔹 শিক্ষকবৃন্দ ও সিনিয়র ইন্টার্ন চিকিৎসকদের জন্য অডিটোরিয়ামের সামনের প্রথম তিন সারির আসন সংরক্ষিত থাকবে।

সকলের প্রতি অনুরোধ, প্রথম সারি খালি রেখে পরবর্তী সারিগুলোতে আসন গ্রহণ করবেন।

🔹 ছাত্ররা অডিটোরিয়ামে প্রবেশের পর ডান পাশের আসনসমূহে অবস্থান করবেন।

🔹 ছাত্রীরা অডিটোরিয়ামে প্রবেশের পর বাম পাশের আসনসমূহে এবং উপরের তলায় অবস্থান করে মুভি এবং খেলা উপভোগ করবেন।

সকলের প্রতি অনুরোধ, নির্ধারিত আসন বিন্যাস অনুসরণ করে এবং সার্বিক শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করবেন।

॥ সময়সূচি ॥

📍 স্থান: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়াম

🕙 ১৯ জুলাই ২০২৬ (রবিবার), রাত ১০:০০ টা
🎬 বিশেষ প্রদর্শনী: Michael

⬇️

🕐 ২০ জুলাই ২০২৬ (সোমবার), রাত ১:০০ টা
⚽ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল
আর্জেন্টিনা 🇦🇷 বনাম স্পেন 🇪🇸

॥ আয়োজনে ॥

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন
ডাঃ মিছবা - ডাঃ রাফিন পরিষদ (২০২৫-২৬)

এবং

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিওমেক শাখা।

09/07/2026
মিডলেভেল ডক্টরস’ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সকল সম্মানিত স্যার ও সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।আপনাদে...
04/07/2026

মিডলেভেল ডক্টরস’ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সকল সম্মানিত স্যার ও সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনাদের দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্বে সংগঠনটি আরও সমৃদ্ধ হবে এবং চিকিৎসক সমাজের কল্যাণে কার্যকর অবদান রাখবে, এই প্রত্যাশা রইল। আপনাদের সফল কর্মমেয়াদ কামনা করছি।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ–২০২৬কে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ক...
28/06/2026

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ–২০২৬কে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে।
শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসকদের সম্মিলিতভাবে খেলা উপভোগের সুযোগ করে দিতে কাল (২৯ জুন) রাত ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে ব্রাজিল বনাম জাপান ম্যাচ।

বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এ বিশেষ প্রদর্শনীতে কলেজ প্রশাসনের সহযোগিতায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সম্মিলিত আনন্দ উদযাপনের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবে।

খেলা উপভোগের সুবিধার্থে অডিটোরিয়ামে বিশেষ আসন বিন্যাস নির্ধারণ করা হয়েছে:-
➡️শিক্ষকদের জন্য সামনের সারির আসন সংরক্ষিত থাকবে।
***(প্রথম ৩টা row gap রেখে এরপর সবাইকে বসার জন্য অনুরোধ রইলো)***
➡️ছেলে শিক্ষার্থীরা অডিটোরিয়ামের নিচতলায়
➡️মেয়ে শিক্ষার্থীরা উপরের তলায় অবস্থান করে খেলা উপভোগ করবেন।
আয়োজকরা সকল দর্শককে নির্ধারিত আসন বিন্যাস ও শৃঙ্খলা মেনে খেলা উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

খেলার সময় ও স্থান
📍 স্থান: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়াম
🕚 সময়: রাত ১১:০০টা
⚽ ম্যাচ: ব্রাজিল🇧🇷 বনাম জাপান🇯🇵
🎥 আয়োজক: ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, ডাঃ মিছবা- ডাঃ রাফিন পরিষদ (২০২৫-২৬) ও
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিওমেক শাখা।

সকলকে উপস্থিত থেকে বিশ্বকাপের এই রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিশ্বকাপ উন্মাদনায় সিওমেক,বড় পর্দায় দেখানো হবে আর্জেন্টিনা🇦🇷 বনাম অস্ট্রিয়া🇦🇹 ম্যাচ।বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফি...
22/06/2026

বিশ্বকাপ উন্মাদনায় সিওমেক,
বড় পর্দায় দেখানো হবে আর্জেন্টিনা🇦🇷 বনাম অস্ট্রিয়া🇦🇹 ম্যাচ।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ–২০২৬কে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে।
শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসকদের সম্মিলিতভাবে খেলা উপভোগের সুযোগ করে দিতে আজ (২২ জুন) রাত ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ।
বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এ বিশেষ প্রদর্শনীতে কলেজ প্রশাসনের সহযোগিতায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সম্মিলিত আনন্দ উদযাপনের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবে।

খেলা উপভোগের সুবিধার্থে অডিটোরিয়ামে বিশেষ আসন বিন্যাস নির্ধারণ করা হয়েছে:-
➡️শিক্ষকদের জন্য সামনের সারির আসন সংরক্ষিত থাকবে।
➡️ছেলে শিক্ষার্থীরা অডিটোরিয়ামের নিচতলায়
➡️মেয়ে শিক্ষার্থীরা উপরের তলায় অবস্থান করে খেলা উপভোগ করবেন।
আয়োজকরা সকল দর্শককে নির্ধারিত আসন বিন্যাস ও শৃঙ্খলা মেনে খেলা উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

খেলার সময় ও স্থান
📍 স্থান: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়াম
🕚 সময়: রাত ১১:০০টা
⚽ ম্যাচ: আর্জেন্টিনা 🇦🇷 বনাম অস্ট্রিয়া 🇦🇹
🎥 আয়োজক: ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, ডাঃ মিছবা- ডাঃ রাফিন পরিষদ (২০২৫-২৬) ও
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিওমেক শাখা।

সকলকে উপস্থিত থেকে বিশ্বকাপের এই রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

Address

Kajalshah, Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Intern Doctors Association: Somch- IDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your practice to be the top-listed clinic?

Share