এসো পজিটিভ চিন্তা করি

  • Home
  • এসো পজিটিভ চিন্তা করি

এসো পজিটিভ চিন্তা করি “নেতিবাচকতার ভিড়ে একটু আলোর খোঁজ ✨
এসো, প্রতিদিন একটু করে পজিটিভ চিন্তা করি।”

“মনের শক্তি বাড়াতে, জীবনের সুন্দর দিক দেখতে—
আমাদের সাথে থাকুন, পজিটিভ থাকুন 🌿”

22/04/2026

জীবন সবসময় সহজ হবে না,
কিন্তু তোমার চিন্তা সবকিছু বদলে দিতে পারে।
খারাপ সময় আসবেই,
কিন্তু মনে রেখো—
তুমি তার থেকেও শক্তিশালী।
আজ একটু হাসো 😊
নিজেকে বলো—
“আমি পারবো, আমি এগিয়ে যাবো।”
এসো, আমরা সবাই মিলে
পজিটিভ চিন্তা করি 💚

08/04/2026

জীবনে যত কষ্টই আসুক, আমরা হার মানার জন্য না।
এসো, প্রতিদিন একটু করে নিজের মনকে ভালো রাখি,
পজিটিভ চিন্তা করি 💙
আপনার আজকের একটা পজিটিভ চিন্তা কি? কমেন্টে জানাতে ভুলবেন না 😊

10/12/2024

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা।] বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা।][৩] ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। যেমন একজন মায়ের ভালবাসা একজন সঙ্গীর ভালবাসা থেকে আলাদা, যা আবার খাবারের প্রতি ভালবাসা থেকে ভিন্ন। সাধারণত, ভালোবাসা বলতে একটি তীব্র আকর্ষণ এবং মানসিক সংযুক্তির অনুভূতিকে বোঝায়।

ভালোবাসাকে ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই মনে করা হয়। এর গুণগুলো মানুষের উদারতা, সহানুভূতি এবং স্নেহের প্রতিনিধিত্ব করে যেমন অন্যের ভালোর জন্য নিঃস্বার্থ থাকা এবং উদ্বেগ প্রকাশ করা। এর বিপরীতে আছে নৈতিক ক্রুটি,অহংকার,স্বার্থপরতা,আত্ম-প্রেম এবং অহংবোধ যা মানুষকে এক ধরনের উন্মাদনা, আবেশ বা সহনির্ভরতার দিকে নিয়ে যেতে পারে। ভালোবাসা অন্যান্য মানুষ, নিজের বা প্রাণীদের প্রতি সহানুভূতিশীল এবং স্নেহপূর্ণ কাজকে বর্ণনা করতে পারে।[২] এটি বিভিন্নভাবে আন্তঃব্যক্তিক সম্পর্কের একটি প্রধান সহায়কের ভূমিকা পালন করে। কেন্দ্রীয় মনস্তাত্ত্বিক গুরুত্বের কারণে, ভালোবাসা সৃজনশীল শিল্পকলার সবচেয়ে সাধারণ বিষয়গুলোর মধ্যে অন্যতম।ভালোবাসাকে এমন একটি ফাংশন বলা হয় যা মানুষকে হুমকির বিরুদ্ধে একত্রে রাখে এবং প্রজাতির ধারাবাহিকতাকে সহজতর করে।
(কপি)

পজিটিভ ভাবনা-ই পারে মানুষকে সুখী রাখতে। আসুন পজিটিভ হই।শুভ সকাল🥰☕
14/11/2024

পজিটিভ ভাবনা-ই পারে মানুষকে সুখী রাখতে। আসুন পজিটিভ হই।
শুভ সকাল🥰☕

কীভাবে আরও ইতিবাচক চিন্তা করা যায়?তাহলে কী করে ইতিবাচক চিন্তায় অভ্যস্ত হয়ে উঠব? কিছু কৌশল আছে, যেসব জানলে নেতিবাচক চিন্ত...
13/11/2024

কীভাবে আরও ইতিবাচক চিন্তা করা যায়?
তাহলে কী করে ইতিবাচক চিন্তায় অভ্যস্ত হয়ে উঠব? কিছু কৌশল আছে, যেসব জানলে নেতিবাচক চিন্তা চিহ্নিত করা যায়। সেই সঙ্গে চিন্তাগুলোকে ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব। প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, আপনার মনে ইতিবাচক চিন্তাভাবনা আপনাআপনিই চলে আসছে।

** নিজেকে নিজে নেতিবাচক কথা বলা বন্ধ করুনঃ
মনে মনে নিজেকে যেসব কথা বলেন, সেটিই হলো ‘সেলফ টক’ বা নিজের সঙ্গে কথোপকথন। একে আপনার মনের ভেতরের একটি কণ্ঠ হিসেবে চিন্তা করুন। এটি কীভাবে কাজ করা উচিত, কীভাবে আপনার চারপাশের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করা উচিত, এসব বিশ্লেষণ করে। আপনার ‘সেলফ টক’ যদি শুধু নেতিবাচক চিন্তাভাবনা ঘিরেই চলতে থাকে, তাহলে আপনার আত্মমর্যাদাও কমে যেতে পারে।

তাহলে এসব নেতিবাচক ‘সেলফ টক প্যাটার্ন’ মোকাবিলা করবেন কীভাবে? এই প্যাটার্ন ভাঙার একটি উপায় হলো, এসব চিন্তা কখন আসে, সেটি খেয়াল করা। তারপর এসব চিন্তা বদলাতে সক্রিয়ভাবে চেষ্টা করা। আত্মসমালোচনামূলক চিন্তা যখন করবেন, তখন একটু সময় নিয়ে ভাবুন ও মূল্যায়ন করুন।

ইতিবাচক চিন্তা করার চেষ্টা শুরু হতে পারে ‘সেলফ টকের’ দিকে মনোযোগ দেওয়ার মাধ্যমে। আপনি যদি খেয়াল করেন ‘নেগেটিভ সেলফ টকের’ প্রতি আপনার ঝোঁক বেশি, তাহলে আপনি আপনার চিন্তার ধরন পরিবর্তন করার উপায় খুঁজতে শুরু করতে পারেন এবং আপনার নিজের আচরণগুলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন।
(সংগ্রহ করা)

ইতিবাচক চিন্তার উপকারিতাইতিবাচক চিন্তাভাবনার কিছু স্বাস্থ্যগত উপকারিতা আছে। একটি গবেষণায় দেখা গেছে, যাঁরা ইতিবাচক চিন্তা...
13/11/2024

ইতিবাচক চিন্তার উপকারিতা
ইতিবাচক চিন্তাভাবনার কিছু স্বাস্থ্যগত উপকারিতা আছে। একটি গবেষণায় দেখা গেছে, যাঁরা ইতিবাচক চিন্তা করেন, তাঁদের কয়েকটি রোগে মৃত্যুর আশঙ্কা হ্রাস পায়। যেমন—

*স্তন ক্যানসার

*কলোরেক্টাল বা মলাশয়ের ক্যানসার

*ইনফেকশন বা সংক্রমণ

*হৃদ্‌রোগ

*ফুসফুসের ক্যানসার

*গর্ভাশয়ের ক্যানসার

*শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ

*স্ট্রোক

গবেষকেরা আরও দেখেছেন, আশাবাদী মানুষেরা নৈরাশ্যবাদীদের চেয়ে শারীরিক ও মানসিকভাবে বেশি সুস্থ থাকেন। ইতিবাচক চিন্তা রোগ প্রতিরোধক্ষমতা ও চাপ সহ্য করার ক্ষমতা বাড়ায়, বিষণ্নতার মাত্রা কমায়।
(সংগ্রহ করা)

আসুন পজিটিভ চিন্তা করি নিজেকে সুস্থ রাখি।

আসুন মনের যত্ন নেই🌿☘️🎄🌲💐🍁🥰
13/11/2024

আসুন মনের যত্ন নেই🌿☘️🎄🌲💐🍁🥰

Address

Dhaka

Telephone

+8801773419490

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো পজিটিভ চিন্তা করি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your practice to be the top-listed Clinic?

Share