20/07/2026
প্রতিটি নিরাপদ মাতৃত্বই একজন চিকিৎসকের কাছে এক একটি পরম প্রাপ্তি।
এই বাবুর মায়ের আগে দুটি কন্যাসন্তান ছিল। এবার পরিবারের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল একটি পুত্রসন্তানের। কিন্তু পুরো গর্ভকাল মোটেও সহজ ছিল না। বারবার অ্যাজমার তীব্র আক্রমণ এবং পুনঃপুন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) নিয়ে তাকে দীর্ঘ সময় নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার মধ্যে থাকতে হয়েছে।
আল্লাহর অশেষ রহমতে, যথাযথ চিকিৎসা ও নিয়মিত ফলো-আপের মাধ্যমে নির্ধারিত সময়ে সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। সুস্থ একটি পুত্রসন্তানের জন্ম হয়েছে।আমার হাত ধরে এই ভদ্র লোকের পৃথিবীতে আগমন। মা ও নবজাতক—দুজনেই ভালো আছেন।
নবজাতকের বাবা, মা এবং দুই বোনের মুখের হাসি ও আনন্দ সত্যিই ছিল দেখার মতো। এমন মুহূর্তগুলোই আমাদের চিকিৎসক জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
Advance Care Rangpur=শিক্ষা ও স্বাস্থ্য।