অনুধ্যান

অনুধ্যান Thank a Little, you can do it.

এখন শীতের মৌসুম ,চারদিকে ঠান্ডা বাতাস, কুয়াশায় ভিজে থাকে চারদিক। এর সাথে সাথেই ঘরে ঘরে একটি অতি পরিচিত রোগ জন্ম নেয় ।...
22/12/2025

এখন শীতের মৌসুম ,চারদিকে ঠান্ডা বাতাস, কুয়াশায় ভিজে থাকে চারদিক। এর সাথে সাথেই ঘরে ঘরে একটি অতি পরিচিত রোগ জন্ম নেয় । আর এই রোগটি হল , ঠান্ডা ,সর্দি ,কাশি ও জ্বর। আর এই সমস্যাটি ঘরের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সবারই হয়ে থাকে।

আর এই রোগের ছোট্ট সমাধান হলো,,, "তুলসী পাতা" । ছোট্ট একটি নাম কিন্তু এর উপকারিতা অনেক,,
এবং অন্যান্য উদ্ভিদের তুলনায় এটার আকার ও ছোট, কিন্তু এর শক্তিশালী ওষুধিগুণ অন্যান্য বিশাল বড় বড় গাছের থেকেও অনেক।
হাজার বছর ধরে রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে এই উদ্ভিদ,,
তুলসী পাতার গুনাগুন এবং উপকারিতা ও এটা খাবারের নিয়ম নিম্নে তুলে ধরা হলো:

* সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিরাময়ে:
সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথার চিকিৎসায় তুলসী মহা ঔষধ হিসেবে কাজ করে। এটি বুকে বসে যাওয়া কফ বের করে দিতে ও অ্যাজমা বা ফুসফুসের সমস্যা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর।

* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
এতে থাকা ইমিউনোমোডুলেটরি বৈশিষ্ট্য শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

* মানসিক চাপ এবং ক্লান্তি দূর

তুলসী একটি 'অ্যাডাপেটাজেন' হিসেবে কাজ করে। যা শরীরের কর্টিসল হরমোনের মাত্রা কমিয়ে মানসিক চাপ , উদ্বেগ ও ক্লান্তি কমাতে সাহায্য করে।

* হজম ও বিপাক প্রক্রিয়া
সকালে খালি পেটে তুলসী পাতা খেলে হজম শক্তি বাড়ে এবং শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে।

* ত্বক ও চুলের যত্ন
তুলসীর এন্টিব্যাকটেরিয়াল এবং এন্টিঅক্সিডেন্ট গুণ ত্বকের ব্রণ দূর করতে, প্রদাহ কমাতে, এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

* হৃদরোগ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণ
এটি রক্তে শর্করার মাত্রা কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ রেখে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

* অন্যান্য উপকারিতা
মাথা ব্যথা কমাতে, কিডনির পাথর ভাঙতে, এবং কানের সংক্রমণ বা ব্যথার উপশমেও তুলসী পাতার রস ব্যবহার হয়।

* ব্যবহারের নিয়ম
সাধারণত সর্দি-কাশি হলে তুলসী পাতার রস , আদা ও মধু মিশিয়ে খেলে বেশ উপকার পাওয়া যায়। তুলসী পাতার চা এটাও বেশ উপকারী । তবে যে কোন ভেষজ ওষুধ দীর্ঘমেয়াদী ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

Address

Goaltaq, Faidabad, Dhakshinkhan, Dhaka - 1230.
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when অনুধ্যান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share