Amtali Upazila Health Complex, Amtali Barguna

Amtali Upazila Health Complex, Amtali Barguna Amtali Upazila Health Complex
Org Code: 10001933

অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম। আমরা কয়জন চিনি এই রিয়েল লাইফ সেলিব্রিটি বাংলাদেশী ডাক্তারকে? কোনো পারিশ্রমিক ছাড়াই করেন কিডনি ...
02/11/2021

অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম। আমরা কয়জন চিনি এই রিয়েল লাইফ সেলিব্রিটি বাংলাদেশী ডাক্তারকে?
কোনো পারিশ্রমিক ছাড়াই করেন কিডনি প্রতিস্থাপন।
১৪ বছরে প্রায় ১০০০ কিডনি প্রতিস্থাপন করেছেন।
গাড়ি না কিনে সেই গাড়ি কেনার টাকায় স্থাপন করেছিলেন বিশেষায়িত হাসপাতাল শ্যামলী সেন্টার ফর কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল (সিকেডি)।
হাসপাতালের নির্ধারিত নুন্যতম খরচ বাদে কিডনি প্রতিস্থাপনের জন্য কোন ফি নেন না অধ্যাপক কামরুল।
১০-১৫ লাখ টাকার ব্যায়বহুল কিডনি প্রতিস্থাপন চিকিৎসাকে অধ্যাপক কামরুল সাধারণ মানুষের জন্য ২.৫০-৩ লাখ টাকার মধ্যে নিয়ে এসেছেন।
আপনার জন্য ভালোবাসা, শ্রদ্ধা অধ্যাপক কামরুল স্যার।
আমাদের দেশে ম্যাক্সিমাম বড় পর্যায়ের মানুষগুলো দুর্নীতি করে কিন্তু তার মাঝে এইরকম নিউজ পাওয়া খুব ভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ

31/10/2021

Like this page

পায়রা সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু

30/07/2021

আমতলী বাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমতলীর ডেডিকেটেড করোনা শয্যা সংখ্যা ২০ থেকে ২৮ এ উন্নীত করা হল।উল্লেখ্য যে আমি যখন ২৫ শে মার্চ দায়িত্ব নেই তখন আমাদের ডেডিকেটেড শয্যা সংখ্যা ছিল ৫ টি।এই মুহূর্তে আমরা ৩৬ টি অক্সিজেন সিলিন্ডার এবং ৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে (আমি ১৮ টি সিলেন্ডার এবং ২ টি কনসেনট্রেটর পেয়েছিলাম)করোনা পজেটিভ এবং সন্দেহভাজন রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।আমি এবং আমার টীম কোন কিছুকে ভয় না পেয়ে প্রাণ পণে চেষ্টা করে যাচ্ছি রোগী রেফার না করে চিকিৎসা চালিয়ে যেতে।আপনাদের কাছেও ঐকান্তিক সহযোগীতা চাচ্ছি।আর তা হল মাস্ক পড়া আর টীকা দেয়া।ধন্যবাদ।

ডাঃ আবদুল মুনয়েম সাদ
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,
আমতলী,বরগুনা।

আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন। আমি আমতলীর ছেলে ডাঃ হিমেল পাল, এম.বি.বি.এস(শেবাচিম--৩৮), বি.স...
28/07/2021

আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন। আমি আমতলীর ছেলে ডাঃ হিমেল পাল, এম.বি.বি.এস(শেবাচিম--৩৮), বি.সি.এস.(স্বাস্থ্য--৩৩), এফ.সি.পি.এস(মেডিসিন--পার্ট-২),এম. ডি.(কার্ডিওলজি--ফেইজ-বি)। আমি বিগত আড়াই বছর যাবত হৃদরোগের জন্য একমাত্র সরকারী বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে কর্মরত আছি। আমরা কোন করোনা ডেডিকেটেড হাসপাতাল না কিন্তু আমাদের এখানে স্বতন্ত্র ২২৫ শয্যার করোনা ইউনিট আছে। বিগত ১৫ দিন আমি করোনা ইউনিট এ ডিউটি করছি। সেখানে থেকে কিছু উপলব্ধি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন।
আমাদের এখানে বেড প্রায় ভর্তি। বিশ্বের সকল ধরনের চিকিৎসার সুবিধা আমাদের এখানে থাকা স্বত্তেও চোখের সামনেই রোগীগুলো মারা যাচ্ছে। কিছুই করতে পারতেছি না। রোগটাই যে এ রকম। এবারের ভেরিয়েন্টে শুধু বয়স্করা নয়,,,অল্পবয়সীরাও মারা যাচ্ছে। প্রেগন্যান্ট দের জন্য মৃত্যু হার অনেক বেশী।
তাই আপনাদের জন্য আমার কিছু পরামর্শ,,,,
১) টিকা অবশ্যই নিয়ে নেন। আমার বন্ধু সাদ ওখানকার ইউএইচএফপিও।ও এ ব্যাপার এ হেল্প করবে। কারন একমাত্র টিকাই আপনাকে বাচাতে পারে। টিকা নিলে যে আপনার করোনা হবে না এটা কোথাও বলা নাই কিন্তু আপনার মৃত্যু হবে না এটা প্রমানিত।
২) গর্ভবতীদের মৃত্যুহার অনেক বেশী। তাই এ সময় গর্ভধারণ না করাই শ্রেয়। যদি বেশী উৎসাহী হন তাইলে ২ ডোজ টিকা নেয়ার পরে গর্ভধারন করতে পারবেন।
৩) সকল স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
৪) অযথা বাহিরে বের হবেন না।
কারন আপনার একটা ভুল আপনার পরিবারের যেন ক্ষতির কারন না হন। আর যত বড় ধনী আর প্রভাবশালী রাজনীতিবিদ হন না কেন মৃত্যু আপনাকে ছাড়বে না। আমার চোখের সামনেই অনেকে মারা গেছে কিছু করতে পারি নাই। তাই সময় থাকতে সচেতন হন আর সকলে টিকা নেন। কারন একমাত্র টিকাই আপনাকে বাচাতে পারে। আমতলীর ছেলে হিসেবে আমি বর্তমান পরিস্থিতি এই প্লাটফর্ম এর মাধ্যমেই জানাতে চাচ্ছিলাম। কারন এখানে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন।

ডাঃ হিমেল পাল
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল

26/07/2021

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
* করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যুর রেকর্ড
* এখন পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণহানি ১৯,৫২১ জন
* নমুনা পরীক্ষা ৫০,৯৫২; নতুন রোগী ১৫,১৯২
* গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ২৯.৮২%
* এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১১,৭৯,৮২৭ জন
* ২৪ ঘন্টায় সুস্থ ১১,০৫২ জন; মোট সুস্থ ১০,০৯,৯৭৫ জন

12/07/2021

এই মুহর্তে আমতলীর কোভিড-১৯ আইসোলেশনে ভর্তি রোগীর সংখ্যা ০৯ জন।আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি।কিন্তু আমরা উপজেলা হাসপাতাল, আমাদের সীমাবদ্ধতাও মাথায় রাখতে হবে।আমতলীবাসী প্লিজ সচেতন হোন।মাস্ক পড়ুন।টীকা নিন।বরগুনা জেলায় অন্য কোন আইসোলেশন ইউনিটে এত রোগী আছে কিনা আমরা জানা নাই!!!

Munem Saad
Upazila Health and Family Planning Officer
Amtali Upazila Health Complex

07/07/2021

আমতলী বাসী এলার্ট-
অবস্থা চিন্তার চেয়েও ভয়াবহ!!!দয়া করে ঘরে থাকুন এবং মাস্ক পড়ুন।সকাল থেকে ৫ জন সন্দেহভাজন রোগীর পরীক্ষা করলাম সবাই পজেটিভ!!দয়া করে নিরাপদে থাকুন।নিরাপদে রাখুন!!!
মুনায়েম সাদ, UHFPO
উপজেলা স্বাস্থ্য প্রশাসন,আমতলী,বরগুনা।

আমতলী  সরকারী এ.কে স্কুলের সাবেক প্রধান শিক্ষক শ্রদ্ধেয় আব্দুর রশীদ স্যার তার নিজ বাসায় বিকাল ৫.৪৫ মিনিটে ইন্তেকাল করেছে...
03/07/2021

আমতলী সরকারী এ.কে স্কুলের সাবেক প্রধান শিক্ষক শ্রদ্ধেয় আব্দুর রশীদ স্যার তার নিজ বাসায় বিকাল ৫.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আমিন

কাল ভোর থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন। সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ থাকবে। অভ্যন্তরীণ বিমানসহ সব গণপ...
30/06/2021

কাল ভোর থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন। সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ থাকবে। অভ্যন্তরীণ বিমানসহ সব গণপরিবহন এবং প্রাইভেট কার চলাচল করবে না। অকারণে কেউ ঘর থেকে বের হলে শাস্তি। পুলিশ বিজিবি ছাড়াও মাঠে থাকবে সেনাবাহিনী।
তবে খোলা থাকবে গার্মেন্টসহ শিল্প কল- কারখানা।

Address

Bus Stand Road
Amtali
8710

Telephone

+8801720543495

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amtali Upazila Health Complex, Amtali Barguna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category