Midwife $umona

Midwife $umona Care with Compassion-তোমার পাশে, প্রতিটি নিঃশ্বাসে – একজন নারী থেকে মা হয়ে ওঠার যাত্রায়*彡Midwife Sumona彡★

আচ্ছা এই সহজ বিষয়টা হয়তো আমার জটিল মাথায় ঢুকছে না তাই আপনাদের সাথে শেয়ার করলাম....আপনি একজন সহকারী শিক্ষক আপনি ১০ গ্রেড ...
14/11/2025

আচ্ছা এই সহজ বিষয়টা হয়তো আমার জটিল মাথায় ঢুকছে না তাই আপনাদের সাথে শেয়ার করলাম....
আপনি একজন সহকারী শিক্ষক আপনি ১০ গ্রেড চাইছেন ভালো কথা কিন্তু এখানে নার্স মিডওয়াইফ এদের সাথে কেন নিজের তুলনা করছেন? কেন?
প্রথমত--আপনি সপ্তাহে ৫ দিন ডিউটি এবং ২ দিন ছুটি কাটান যেখানে একজন নার্স ৬ দিন ডিউটি ১দিন ছুটি কাটায় এমনও অনেক হাসপাতাল আছে যেখানে সেই ছুটিটা পাওয়া ও খুব কঠিন কারন হাসপাতাল ভর্তি রোগী কিন্তু জনবল কম।
দ্বিতীয়ত-- আপনি বছরের ২ টি ঈদ এবং দীর্ঘ রমজানের ছুটি কাটান যেখানে একজন নার্স চাঁদরাতেও ডিউটি করেন এবং সর্বোচ্চ ৩/৫ দিন ছুটি পান তাও আবার বছরের ২ ঈদের যেকোন একটিতে।
তৃতীয়ত--প্রতি মাসেই একজন নার্সকে ৫/৭ টি হয়তো এরও বেশি ১২ ঘন্টা নাইট ডিউটি করতে হয় যার নাম শুনলেই সব পেশাজীবি মানুষের মনে আতঙ্ক আর ভয় কাজ করে আর আমার মনে হয়না আপনাকে ১০ গ্রেড দিলেও আপনি নাইট ডিউটি করতে রাজি হবেন।
চতুর্থত --- সারা দেশে যখনই কোন মহামারী আসে আপনারা অনির্দিষ্টকালের জন্য ছুটি কাটান আর আমরা জীবন বাজি রেখে রোগীর পাশে থাকি এমনি রোগীর সেবা করার জন্য নিজের পরিবার পর্যন্ত আমাদের পরিহার করেন সেটা আপনারাও ভালো জানেন।
এছাড়াও এমন হাজার টা কারন আছে আপনার চাইতে আমার সেরা হওয়ার গল্পে।গল্প করা, লুডু খেলা,কাথা সেলাই করা,মাথার উকুন দেখা এসব দৃষ্টিকটু বিষয়গুলো নাই বললাম কারন এসব শুধু গল্প নয় আমরাও প্রাইমারী পরেছি আর এসব আমরাও করেছি।

জী মানছি আপনারা মানুষ গড়ার কারিগর কিন্তু কারো সাথে তুলনা করে নয় নিজের জায়গা নিজেই তৈরি করুন আর যারা আমাদের কে নার্স মিডওয়াইফ বলে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেরা মহান শিক্ষক সাজার বড়াই করছেন আমার সেই সকল প্রান প্রিয় মানুষগুলোকে বলছি আপনার অলটারনেটিভ অনেক আধুনিক প্রযুক্তি রয়েছে কিন্তু আমার অলটারনেটিভ শুধু আমি।
CP From R.N
আমার সকল শিক্ষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি।

অনেকেই বলে মিডওয়াইফ দ্বারা কি কি উপকার হয়? তারা দেখে নিন কি কি উপকারে আসে ⬇️⬇️🌸 মিডওয়াইফসরা জনগণের উপকারে আসে যেভাবে 👩‍⚕...
07/11/2025

অনেকেই বলে মিডওয়াইফ দ্বারা কি কি উপকার হয়?
তারা দেখে নিন কি কি উপকারে আসে ⬇️⬇️

🌸 মিডওয়াইফসরা জনগণের উপকারে আসে যেভাবে 👩‍⚕️

১️⃣ গর্ভবতী মায়েদের নিয়মিত যত্ন ও পরামর্শ দেয়।

২️⃣ নিরাপদ প্রসব করায়, মা ও শিশুর জীবন রক্ষা করে।

৩️⃣ পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ায়।

৪️⃣ প্রসবের পর মা ও শিশুর পরিচর্যায় সহায়তা করে।

৫️⃣ গ্রামীণ এলাকাতেও সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়।

৬️⃣ জটিলতা দেখা দিলে দ্রুত সঠিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়।

৭️⃣ নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৮⃣ মিডওয়াইফ মানে — নিরাপদ প্রসব, নিশ্চিন্ত মা, হাসিমুখ শিশু 🤱

💖 একজন মিডওয়াইফের ছোঁয়ায় শুরু হয় নতুন জীবনের প্রথম হাসি 👶

✨ মিডওয়াইফ মানে নিরাপদ মা, সুস্থ শিশু ও সুখী পরিবার ❤️
cp

06/11/2025

অথচ তারা রাস্তায়, যাদের SDG অর্জন করবার কথা, Universal Health Coverage করবার কথা, MMR -NMR কমাবার কথা।
হাস্যকর।
দেশের ব্যাংকে টাকা নাই, অর্থমন্ত্রণালয়ের বাজেট নাই, স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞানেও মিডওয়াইফ এর নাম নাই, ডিজি দের শেষ সময়ে কাজ করবার মুড নাই, পোস্ট ক্রিয়েশনের চিন্তা নাই।
নিজেরা বেতন খান, UNFPA এর টাকা খান।
মিডওয়াইফরা গোল্লায় যাক। তাতে কার কি যায় আসে।
গ্যাপ্স দেখাবেন, ফান্ড পাবেন, কয়েক লাখ টাকা প্রতি মাসে বেতন নিয়ে কাজ করতেই থাকবেন।

আমরা শুধু শুনবো, প্ল্যানিং করছি কিভাবে মিডওয়াইফ দের কাজে লাগানো যায়৷ এই এক লাইনে ৩ ঘন্টা প্রেজেন্টেশন দিবেন।
তারা রাস্তায় থাকুক।
Cp: M.M.J

চাকরির দাবিতে মিডওয়াইফদের মানববন্ধন✊আমি একজন নার্সিং স্টুডেন্ট এবং আমি তাদের এই দাবির সাথে সম্পূর্ণ একমত। তারা নার্সিং প...
06/11/2025

চাকরির দাবিতে মিডওয়াইফদের মানববন্ধন✊

আমি একজন নার্সিং স্টুডেন্ট এবং আমি তাদের এই দাবির সাথে সম্পূর্ণ একমত। তারা নার্সিং পেশায় বাকি কোর্সের মতোই পড়াশোনা করে একই কষ্ট করে একই নিয়মে রেজিস্টার্ড হয় অথচ তাদের নিয়োগের কোনো নাম গন্ধ নাই। উদাহরণ স্বরূপ দেখুন আমরা ২টা সরকারি নিয়োগ পাচ্ছি পিজি তে নিয়োগ পেয়েছি। অথচ তাদের কোনো নিয়োগ নেই। সেই ৪,৫ বছর আগে একবার মনে হয় নিয়োগ পেয়েছিল। সরকারি বাদ দিলাম প্রাইভেট হাসপাতাল যেমন ইবনে সিনায় সহ বাকি কোথাও তাদের জায়গা নেই। তারা যাবে কই? একটা অপশন দেখান। আমরা সরকারিতে না পেলেও বেসরকারিতে করি। কিন্তু মিডওয়াইফরা না সরকারিতে নিয়োগ পায় না বেসরকারিতে। কোর্সটা খোলার আগে তাদের জায়গা আগে তৈরি করা উচিত ছিল। তাদের সম্মান আগে নিশ্চিত করা উচিত ছিল। হাজার হাজার মানুষকে এই কোর্সে নিয়ে এসে মাঝ পথে ছেড়ে দেওয়ার মানে কি?
©©

পারটোগ্রাফ (Partograph) সম্পর্কিত কিছু  গুরুত্বপূর্ণ তথ্য  নিচে দেওয়া হলো, যেগুলো মিডওয়াইফ  পরীক্ষায় ও বাস্তব জীবনে অত্য...
27/07/2025

পারটোগ্রাফ (Partograph) সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো, যেগুলো মিডওয়াইফ পরীক্ষায় ও বাস্তব জীবনে অত্যন্ত সহায়ক:

পারটোগ্রাফ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর ☞

1. প্রশ্ন: পারটোগ্রাফ কী?
উত্তর: পারটোগ্রাফ হলো একটি গ্রাফিক্যাল রেকর্ড যেখানে প্রসব প্রক্রিয়ার বিভিন্ন ধাপ নথিভুক্ত করা হয়, যেমন: জরায়ুর মুখের প্রসারণ, গর্ভধারিণীর ও ভ্রূণের অবস্থা ইত্যাদি।

2. প্রশ্ন: পারটোগ্রাফ ব্যবহারের উদ্দেশ্য কী?
উত্তর: প্রসবের অগ্রগতি নিরীক্ষণ করা ও জটিলতা প্রতিরোধ করা।

3. প্রশ্ন: পারটোগ্রাফে কয়টি প্রধান অংশ থাকে?
উত্তর: চারটি—মাতার তথ্য, প্রসবের অগ্রগতি, ভ্রূণের অবস্থা, মাতার অবস্থা।

4. প্রশ্ন: পারটোগ্রাফ কে প্রথম চালু করেন?
উত্তর: ফ্রিডম্যান 1954 সালে এটি প্রথম প্রবর্তন করেন।

5. প্রশ্ন: WHO কোন বছরে পারটোগ্রাফের মানক রূপ প্রকাশ করে?
উত্তর: 1994 সালে।

6. প্রশ্ন: পারটোগ্রাফে ‘অ্যালার্ট লাইন’ কী বোঝায়?
উত্তর: প্রসবের স্বাভাবিক অগ্রগতির নির্দেশক রেখা।

7. প্রশ্ন: ‘অ্যাকশন লাইন’ কোথায় থাকে?
উত্তর: অ্যালার্ট লাইনের ৪ ঘণ্টা ডানে।

8. প্রশ্ন: জরায়ুর মুখের প্রসারণ কত সেমি হলে পারটোগ্রাফ শুরু করা হয়?
উত্তর: ৪ সেমি বা তার বেশি হলে।

9. প্রশ্ন: পারটোগ্রাফে ভ্রূণের হৃৎস্পন্দন কিভাবে রেকর্ড করা হয়?
উত্তর: প্রতি ৩০ মিনিটে একবার শুনে চিহ্ন দিয়ে গ্রাফে আঁকা হয়।

10. প্রশ্ন: প্রসবের কোন ধাপে পারটোগ্রাফ ব্যবহার করা হয়?
উত্তর: সক্রিয় ধাপে (Active phase)।

---

11. প্রশ্ন: জরায়ুর মুখের প্রসারণ কিভাবে রেকর্ড করা হয়?
উত্তর: প্রতি ঘন্টায় সেন্টিমিটারে একটি X চিহ্ন দিয়ে।

12. প্রশ্ন: জরায়ুর গড় চপচপে বৃত্ত (moulding) পারটোগ্রাফে কিভাবে চিহ্নিত হয়?
উত্তর: ০, +, ++, +++ দ্বারা।

13. প্রশ্ন: প্রসবের অগ্রগতি রেকর্ডে কোন ধাপগুলো থাকে?
উত্তর: জরায়ুর মুখের প্রসারণ, মস্তক নিচে নামা (descent), সময়।

14. প্রশ্ন: ভ্রূণের অবস্থান বোঝাতে কী ব্যবহার হয়?
উত্তর: পলস, অ্যামনিয়োটিক ফ্লুইড, মোল্ডিং।

15. প্রশ্ন: মায়ের পালস কত সময় অন্তর রেকর্ড করা হয়?
উত্তর: প্রতি ৩০ মিনিটে।

16. প্রশ্ন: ব্লাড প্রেশার কত সময় অন্তর রেকর্ড করতে হয়?
উত্তর: প্রতি ৪ ঘণ্টা অন্তর।

17. প্রশ্ন: মায়ের তাপমাত্রা কতক্ষণ পরপর রেকর্ড করতে হয়?
উত্তর: প্রতি ৪ ঘণ্টা অন্তর।

18. প্রশ্ন: ইউরিন পরীক্ষা কিসের জন্য করা হয়?
উত্তর: প্রোটিন, অ্যাসিটোন, ভলিউম।

19. প্রশ্ন: পারটোগ্রাফে contractions কিভাবে রেকর্ড করা হয়?
উত্তর: প্রতি ১০ মিনিটে কত বার এবং কতক্ষণ ধরে হয়, তা ব্লক করে দেখানো হয়।

20. প্রশ্ন: contractions কত প্রকার?
উত্তর: ৩ প্রকার—mild, moderate, strong।

---

21. প্রশ্ন: contractions চিহ্নের মাধ্যমে কিভাবে বোঝানো হয়?
উত্তর:

১টি ডট: ৪০ সেকেন্ড

22. প্রশ্ন: পারটোগ্রাফে এক ঘন্টার মধ্যে ৩টি contraction দেখা গেলে তা কেমন?
উত্তর: স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়।

23. প্রশ্ন: ‘Descent’ মানে কী?
উত্তর: ভ্রূণের মস্তকের নিচে নামা।

24. প্রশ্ন: Descent কিভাবে রেকর্ড করা হয়?
উত্তর: ৫টি অংশে ভাগ করা হয় (5/5 থেকে 0/5)।

25. প্রশ্ন: পারটোগ্রাফে কোন ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা প্রয়োজন?
উত্তর: যদি X চিহ্ন অ্যাকশন লাইন অতিক্রম করে।

26. প্রশ্ন: ‘Alert Line’ ও ‘Action Line’-এর মধ্যকার পার্থক্য কী?
উত্তর: Alert line স্বাভাবিক অগ্রগতির নির্দেশ করে, Action line চিকিৎসার প্রয়োজনীয়তা নির্দেশ করে।

27. প্রশ্ন: পারটোগ্রাফ কোন ধরণের ডেলিভারির জন্য সবচেয়ে কার্যকর?
উত্তর: প্রাথমিক সন্তান প্রসবকারী নারীর জন্য।

28. প্রশ্ন: পারটোগ্রাফ ব্যবহারে প্রধান সুবিধা কী?
উত্তর: প্রসবকালীন জটিলতা আগেভাগে চিহ্নিত করা যায়।

29. প্রশ্ন: পারটোগ্রাফ কোন রং ব্যবহার করে আঁকা হয় সাধারণত?
উত্তর: নীল বা কালো কালিতে।

30. প্রশ্ন: পারটোগ্রাফে তথ্য কে রেকর্ড করে?
উত্তর: ট্রেইনড নার্স, মিডওয়াইফ বা ডাক্তার।

---

31. প্রশ্ন: প্রসবের কোন ধাপ শেষ হলে পারটোগ্রাফ বন্ধ করা হয়?
উত্তর: প্রসব শেষ হলে।

32. প্রশ্ন: পারটোগ্রাফে ৪/৫ descent মানে কী?
উত্তর: মস্তকের ৪/৫ অংশ পেলভিসের ওপরে আছে।

33. প্রশ্ন: পারটোগ্রাফ ব্যবহার না করলে কী ঝুঁকি বাড়ে?
উত্তর: প্রসব বিলম্ব, মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি।

34. প্রশ্ন: পারটোগ্রাফে কত ঘন্টা ধরে অগ্রগতি না হলে তা বিপজ্জনক?
উত্তর: ৪ ঘণ্টার বেশি সময় অগ্রগতি না হলে।

35. প্রশ্ন: প্রসবের সময় কী কী জিনিস নজরে রাখা হয় পারটোগ্রাফে?
উত্তর: জরায়ুর প্রসারণ, ভ্রূণের হৃদস্পন্দন, মায়ের অবস্থা।

36. প্রশ্ন: অ্যামনিয়োটিক ফ্লুইড কিভাবে রেকর্ড করা হয়?
উত্তর: I (intact), C (clear), M (meconium stained), B (bloody) দিয়ে।

37. প্রশ্ন: একাধিক সন্তান প্রসবের ক্ষেত্রে পারটোগ্রাফ কীভাবে ব্যবহার হয়?
উত্তর: প্রতিটি শিশুর জন্য আলাদা করে বিবেচনা করা হয়।

38. প্রশ্ন: পারটোগ্রাফ শুরু না করার কারণ কী হতে পারে?
উত্তর: জরায়ুর মুখ ৪ সেমি না হওয়া পর্যন্ত।

39. প্রশ্ন: পারটোগ্রাফের ‘maternal condition’ অংশে কী থাকে?
উত্তর: পালস, BP, টেম্পারেচার, ইউরিন।

40. প্রশ্ন: পিউরপারিয়াম বা প্রসবোত্তর অবস্থায় পারটোগ্রাফ ব্যবহৃত হয় কি?
উত্তর: না।

---

41. প্রশ্ন: পারটোগ্রাফের জন্য কোন স্কেল ব্যবহার করা হয়?
উত্তর: সেন্টিমিটার স্কেল (জরায়ুর প্রসারণের জন্য)।

42. প্রশ্ন: পারটোগ্রাফে ‘station’ কাকে বলে?
উত্তর: ভ্রূণের মাথা পেলের কোন অবস্থানে আছে তা।

43. প্রশ্ন: ‘Station 0’ কী বোঝায়?
উত্তর: ভ্রূণের মাথা ischial spine বরাবর।

44. প্রশ্ন: Station -1, -2 মানে কী?
উত্তর: মাথা এখনো নিচে নামেনি।

45. প্রশ্ন: Station +1, +2 মানে কী?
উত্তর: মাথা নেমে এসেছে এবং প্রসবের কাছাকাছি।

46. প্রশ্ন: পারটোগ্রাফে uterine contraction কতটা সময় ধরে থাকে তা কিভাবে বোঝা যায়?
উত্তর: ডার্ক স্কোয়ারের সংখ্যা দিয়ে।

47. প্রশ্ন: প্রসব শুরু হওয়ার আগে পারটোগ্রাফ শুরু করা যায় কি?
উত্তর: না, Active labor শুরু হলে করা হয়।

পড়া শেষে Done লিখুন।

মিডওয়াইফারি সকল আপডেট তথ্য পেতে পেজটি ফলো করুন।


18/05/2025

এসো নবীন দলে দলে
ডাবল ইন্টারের ছায়াতলে
Fact:Nursing student

ডা.স্নিগ্ধা তালুকদারের ওয়াল থেকে,"গত এডমিশনে একটি রোগী আসে শায়েস্তাগঞ্জ থেকে পেটে ব্যথা ,পেট ফোলা নিয়ে। History নিয়ে ...
18/05/2025

ডা.স্নিগ্ধা তালুকদারের ওয়াল থেকে,

"গত এডমিশনে একটি রোগী আসে শায়েস্তাগঞ্জ থেকে পেটে ব্যথা ,পেট ফোলা নিয়ে। History নিয়ে জানতে পারলাম,১৫ দিন আগে বাচ্চা নষ্ট হওয়ার জন্য তার D&c হয়েছে। উৎকট গ ন্ধে এডমিশন রুমে কেউ রোগীর কাছে যেতে পারছিল না, আমাদের জন্য রুমে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। পরীক্ষা করার পর দেখা গেল, জ রায়ুর মুখ দিয়ে গলগল করে পুঁ জ আসছে এবং বাচ্চার একটা ভা ঙ্গা হা ড্ডি পাওয়া গেল। আমরা ধারণা করে নিলাম, D&c করার সময় অবশ্যই জ রায়ু ছি দ্র করে ফেলা হয়েছে। এক্সরে করার পর রোগীর সারা পেটে ছড়ানো ছিটানো বাচ্চার গুঁ ড়া গুঁ ড়া হা ড্ডি পাওয়া গেল। Surgery ডিপার্টমেন্ট যখন সেটা অ পারেশন করলো, দেখা গেল ঘটনা আসলেই তাই। জ রায়ু ছি দ্র করে বাচ্চার সবগুলো হা ড় রোগীর peritoneal cavity তে (ছবিতে এগুলো বের করে আনা হয়েছে)।

রোগীর লোকদের এত সা হস কিভাবে হয় যে তারা এরকম D&c বাসায় করাতে পারে?"

Address

Tongi, Station Road
Ashuganj

Alerts

Be the first to know and let us send you an email when Midwife $umona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share