সেবা হোমিও হল

সেবা হোমিও হল অরজিনাল জার্মানি হোমিও ঔষধ দ্বারা চিকিৎসা দেওয়া হয়। পাইলস, ফিষ্টুলা, পুরুষের গোপন সমস্যা সহো।

13/08/2026

পাইলস,অশ্ব, গেজ,
এনালফিসার, ফিষ্টুলা
চিকিৎসা হয়

অরজিনাল হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে চিকিৎসা দেওয়া হয়,  আল্লাহর রহমতে শতভাগ ফলাফল।
01/08/2026

অরজিনাল হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে চিকিৎসা দেওয়া হয়, আল্লাহর রহমতে শতভাগ ফলাফল।

🌸 পিরিয়ড অনিয়মিত? ঔষধ ছাড়া পিরিয়ড হয় না?পিরিয়ড অনিয়মিত হওয়া অনেক সময় PCOS, হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েড সমস্যা, অতিরিক...
29/07/2026

🌸 পিরিয়ড অনিয়মিত? ঔষধ ছাড়া পিরিয়ড হয় না?
পিরিয়ড অনিয়মিত হওয়া অনেক সময় PCOS, হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েড সমস্যা, অতিরিক্ত ওজন, মানসিক চাপ বা অন্য কোনো কারণে হতে পারে।
⚠️ বারবার পিরিয়ড দেরি হওয়া, কয়েক মাস বন্ধ থাকা, অতিরিক্ত রক্তপাত বা তীব্র ব্যথা হলে অবহেলা করবেন না।
✅ সঠিক পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শে কারণ নির্ণয় করে চিকিৎসা নিন।
✅ নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর খাবার ও হালকা ব্যায়াম উপকারী হতে পারে।
✅ নিজে থেকে হরমোনের ঔষধ খাওয়া ঠিক নয়।
📲 পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপ: 01635789958
🌿 সুস্থ থাকুন, সচেতন থাকুন।

26/07/2026

দাঁতের রোগের হোমিওপ্যাথিক ঔষধ সমুহ।

🛑 Kreosotum: ইহা দাঁতের পোকা ধরায় অন্যতম প্রধান ঔষধ। দাঁতের পোকা ধরা, দাঁতের ব্যাথা, দাঁতের গোড়ায় ক্ষত ইত্যাদি লক্ষণে kreosotum উৎকৃষ্ঠ অব্যর্থ ঔষধ।
Kreosotum q দাঁতের গোড়ায় ব্যবহার করলে দ্রুত দাঁতের ব্যাথা দুর হয়ে যায়।

🛑 Antim crud: দাঁতের গোড়ায় পোকা ধরে কিন্তু দাঁত কালো হয় না, রাতের বেলায় দাঁতের বেদনা বৃদ্ধি ইত্যাদি লক্ষণে antim crud শ্রেষ্ঠ ঔষধ।

🛑 Silicea : দাঁতের অপুষ্টির জন্য দাঁত সহজে ভেঙে গেলে, দাঁতের গোড়ায় ক্ষত ও পুঁজ দেখা গেলে সেথায় silicea চমৎকার কাজ করে থাকে।

🛑 Merc sol : দাঁতের মাড়ি শক্ত ও পুঁজ রক্ত বাহির হইলে, দাঁতে পোকা ধরা ও মুখে দুর্গন্ধ ইত্যাদি লক্ষণে mercsol অব্যার্থ ফলাফল প্রদান করে থাকে।

🛑 Staphysagria: দাঁতের গোড়া ফুলে যাওয়া, দাঁতের ব্যাথা, দাঁত পোকা ধরা ও দাঁত কালো হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণে staphysag সুন্দর কাজ করে থাকে।

🛑 Hecla lava: দাঁতের অপুষ্টি, দাঁতের অসহ্য ব্যথা বেদনা ও দাঁতের পোকা ধরায় hacla lava চমৎকার কাজ করে থাকে।

🛑 Carbo veg: দাঁত দিয়ে রক্ত পরলে দাঁতে ব্যাথা হলে একে স্মরণ করতে পারেন।

✅ এছাড়াও আরো অসংখ্য ঔষধ আছে লক্ষন সদৃশ্য যেইটা রোগীর সাথে মিলবে সেইটাই প্রয়োগ করবেন। লক্ষন না মিললে কখনও অনুমানের উপর ঔষধ প্রয়োগ করে রোগীর ক্ষতি করবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য

26/07/2026

ব্রণ শুধু ত্বকের সমস্যা নয়—খাবার, হরমোন, ঘুম, মানসিক চাপ ও হজমের অবস্থার সঙ্গেও সম্পর্ক থাকতে পারে।
সুষম খাবার, পর্যাপ্ত পানি, ভালো ঘুম ও নিয়মিত ত্বকের যত্নে নজর দিন। ব্রণ তীব্র বা দীর্ঘস্থায়ী হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

মাসিক অনিয়মিত?♈ মুখে ব্রণ বাড়ছে? ওজন কমাতে কষ্ট হচ্ছে? গর্ভধারণে সমস্যা হচ্ছে? 😭এগুলো যদি আপনার পরিচিত সমস্যা হয়, তাহ...
26/07/2026

মাসিক অনিয়মিত?♈ মুখে ব্রণ বাড়ছে? ওজন কমাতে কষ্ট হচ্ছে? গর্ভধারণে সমস্যা হচ্ছে? 😭

এগুলো যদি আপনার পরিচিত সমস্যা হয়, তাহলে এর পেছনে থাকতে পারে PCOS (Polycystic O***y Syndrome)। ☝️

বিশ্বজুড়ে প্রজননক্ষম বয়সী নারীদের মধ্যে প্রতি ১০ জনে প্রায় ১ জন PCOS-এ আক্রান্ত। 😭

অনেকে ভাবেন শুধু ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে।

কিন্তু বাস্তবতা হলো—

👉 খাদ্যাভ্যাস, ব্যায়াম, ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ—এই চারটি বিষয় PCOS নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ♀️

---

🩺 PCOS কী? 🔹

PCOS হলো একটি হরমোনজনিত সমস্যা, যেখানে অনেক সময়—

✔ মাসিক অনিয়মিত হয়।

✔ ডিম্বস্ফোটন (Ovulation) ঠিকমতো হয় না।

✔ শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়।

✔ পুরুষ হরমোন (Androgen) তুলনামূলক বেশি হতে পারে।

ফলে দেখা দিতে পারে—

🔸 ওজন বৃদ্ধি

🔸 মুখে ও শরীরে অতিরিক্ত লোম

🔸 ব্রণ

🔸 চুল পড়া

🔸 গর্ভধারণে সমস্যা

🔸 ক্লান্তি

🔸 মানসিক চাপ

---

🥗 PCOS রোগীদের জন্য উপকারী ১০টি দেশি খাবার🔹

🌱 ১. মেথি 🔸

মেথিতে রয়েছে দ্রবণীয় ফাইবার ও বিভিন্ন উদ্ভিদজাত উপাদান।

গবেষণায় দেখা গেছে, এটি কিছু মানুষের ক্ষেত্রে ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতে সহায়ক হতে পারে।

👉 রাতে ১ চা চামচ মেথি ভিজিয়ে সকালে খেতে পারেন।

🟡 ২. কাঁচা হলুদ 🟡

হলুদের কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান।

কিছু গবেষণায় দেখা গেছে এটি প্রদাহ কমাতে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স উন্নত করতে সহায়ক হতে পারে।

👉 রান্নায় ব্যবহার করুন।
---

🌾 ৩. তিসি বীজ (Flaxseed) 🔺

তিসিতে রয়েছে—

✔ ওমেগা-৩
✔ ফাইবার
✔ লিগনান

কিছু ছোট গবেষণায় PCOS রোগীদের হরমোনের ভারসাম্যে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।

👉 প্রতিদিন ১ টেবিল চামচ গুঁড়ো তিসি দই বা ওটসের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
---
🌿 ৪. দারুচিনি 🟫

দারুচিনি নিয়ে একাধিক গবেষণায় দেখা গেছে—

এটি কিছু মানুষের ক্ষেত্রে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

বিশেষ করে PCOS-এ ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে এটি সহায়ক হতে পারে।
তবে এটি ওষুধের বিকল্প নয়।

---

🫘 ৫. মসুর ডাল, মুগ ডাল ও ছোলা 🫘

ডাল হলো—
✔ উচ্চ প্রোটিন
✔ উচ্চ ফাইবার
✔ কম গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত

এগুলো দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং রক্তে শর্করা দ্রুত বাড়তে দেয় না।

🥬 ৬. পালং শাক ও সবুজ শাক 🥬

পালং শাকে রয়েছে—

✔ ম্যাগনেসিয়াম
✔ আয়রন
✔ ফোলেট
✔ অ্যান্টিঅক্সিডেন্ট

এসব পুষ্টি উপাদান সার্বিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
---
🥚 ৭. ডিম 🥚

ডিম একটি সম্পূর্ণ প্রোটিন।

সকালে প্রোটিনসমৃদ্ধ নাস্তা খেলে অনেকের ক্ষুধা কম লাগে এবং সারাদিন রক্তে শর্করা তুলনামূলক স্থিতিশীল থাকতে পারে।
---
🫚 ৮. আদা 🟠

আদায় রয়েছে Gingerol ও Shogaol।

এগুলো প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে।

চিনি ছাড়া আদা চা একটি ভালো বিকল্প।

---

🥜 ৯. বাদাম ও কুমড়ার বীজ 🫘

আখরোট, চিনাবাদাম, কাঠবাদাম এবং কুমড়ার বীজে রয়েছে—

✔ স্বাস্থ্যকর ফ্যাট
✔ জিঙ্ক
✔ ম্যাগনেসিয়াম
✔ ফাইবার

যা হৃদ্‌স্বাস্থ্য ও বিপাকীয় স্বাস্থ্যের জন্য উপকারী।

---

🌾 ১০. লাল আটার রুটি ও ঢেঁকিছাঁটা চাল 🌾

সাদা ভাত বা ময়দার পরিবর্তে—

✔ লাল আটা
✔ ব্রাউন রাইস
✔ ঢেঁকিছাঁটা চাল

বেছে নিলে ফাইবার বেশি পাওয়া যায় এবং রক্তে শর্করা ধীরে বাড়ে।

---

🚫 যেসব খাবার কম খাওয়াই ভালো ⛔

❌ কোমল পানীয়
❌ অতিরিক্ত মিষ্টি
❌ কেক-পেস্ট্রি
❌ সাদা পাউরুটি
❌ অতিরিক্ত ভাজাপোড়া
❌ অতিরিক্ত ফাস্টফুড

---

🌸 শুধু খাবার নয়, এগুলোও সমান জরুরি

🏃 সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম করুন।

😴 প্রতিদিন ৭–৯ ঘণ্টা ঘুমান।
😌 মানসিক চাপ কমান।

⚖ স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন।

🚭 ধূমপান এড়িয়ে চলুন।

👩‍⚕️ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।

---

🚨 কখন অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন?

✔ মাসিক ৩ মাস বা তার বেশি বন্ধ থাকলে।
✔ গর্ভধারণে সমস্যা হলে।
✔ অতিরিক্ত ব্রণ বা লোম বেড়ে গেলে।
✔ দ্রুত ওজন বাড়লে।
✔ ডায়াবেটিসের ঝুঁকি থাকলে।

---

❤️ শেষ কথা

PCOS কোনো অভিশাপ নয়। 🙂

সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং ধৈর্য থাকলে অধিকাংশ নারীই স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং অনেকেই সফলভাবে গর্ভধারণও করেন। 💚

মনে রাখবেন—

কোনো একক খাবার PCOS সারিয়ে দেয় না।

কিন্তু প্রতিদিনের সঠিক খাবারের ছোট ছোট অভ্যাস আপনার দীর্ঘমেয়াদি সুস্থতার বড় ভিত্তি হতে পারে। 🌿

💬 আপনি বা আপনার পরিচিত কেউ কি PCOS-এর সঙ্গে লড়ছেন? কোন খাবার বা অভ্যাস আপনার সবচেয়ে বেশি উপকার করেছে? কমেন্টে জানাতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন—হয়তো এটি কোনো নারীর সুস্থ জীবনের পথে প্রথম পদক্ষেপ হতে পারে।

26/07/2026

⏱️ ১–২ মিনিটেই বীর্যপাত হয়ে যায়?
😟 সহবাসের সময় নিয়ন্ত্রণ করতে পারছেন না? 💔 দাম্পত্য জীবনে তৈরি হচ্ছে অস্বস্তি? 😔 আত্মবিশ্বাস কমে যাচ্ছে?
👉 চিন্তা করবেন না—দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে লজ্জা নয়, প্রয়োজন সঠিক পরামর্শ ও চিকিৎসা।
🌿 হোমিওপ্যাথিক জার্মানি মেডিসিন 💊 ব্যক্তিভেদে চিকিৎসা 🔒 সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে পরামর্শ
আপনার সমস্যার সঠিক কারণ বুঝে উপযুক্ত চিকিৎসা নেওয়া জরুরি।
📞 বিস্তারিত পরামর্শের জন্য কল করুন: 📱 01635789958
⏳ সমস্যাকে দীর্ঘদিন অবহেলা করবেন না। আজই পরামর্শ নিন।
#যৌনস্বাস্থ্য #পুরুষেরস্বাস্থ্য #দাম্পত্যজীবন #হোমিওপ্যাথিকচিকিৎসা #জার্মানিমেডিসিন

⚠️ দ্রুত বীর্যপাত? দাম্পত্য জীবনে অস্বস্তি?⏱️ সহবাসের সময় নিয়ন্ত্রণ করতে পারছেন না? 😟 আত্মবিশ্বাস কমে যাচ্ছে? 💔 দাম্পত্য...
26/07/2026

⚠️ দ্রুত বীর্যপাত? দাম্পত্য জীবনে অস্বস্তি?
⏱️ সহবাসের সময় নিয়ন্ত্রণ করতে পারছেন না? 😟 আত্মবিশ্বাস কমে যাচ্ছে? 💔 দাম্পত্য জীবনে তৈরি হচ্ছে দূরত্ব?
সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা নিলে দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
🌿 হোমিওপ্যাথিক জার্মান মেডিসিন ✅ ব্যক্তিভেদে চিকিৎসা ✅ গোপনীয়তা বজায় রেখে পরামর্শ ✅ দীর্ঘদিনের সমস্যায় সঠিক গাইডলাইন
📞 বিস্তারিত পরামর্শের জন্য যোগাযোগ করুন: 📱 01635789958
আপনার সমস্যা গোপন রাখুন, কিন্তু চিকিৎসা নিতে দেরি করবেন না।
゚viralシ

 #শুক্রানু 🟢সিমেন / বীর্যের উপাদানসমূহ কি কি?⚫শুক্রাণু বা স্পার্মের গঠন বর্ণনা...🟡শুক্রাণুর তৈরীর এবং জমা হওয়ার স্থান কো...
23/03/2026

#শুক্রানু
🟢সিমেন / বীর্যের উপাদানসমূহ কি কি?
⚫শুক্রাণু বা স্পার্মের গঠন বর্ণনা...
🟡শুক্রাণুর তৈরীর এবং জমা হওয়ার স্থান কোনটি?
🔴শুক্রাণু তৈরীর জন্য কি কি ফ্যাক্টর দরকার?
🟣মানুষের বীর্যে শুক্রাণু না থাকার কারণ কি?
🟤মানুষের বীর্যে শুক্রাণুর পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম থাকার কারণ কি?
🔵 #পুরুষের_বন্ধ্যাত্বের কারণ কি কি?

⭕সিমেন বা বীর্য -
বীর্য শরীরের এক ধরনের ফ্লুইড যা হালকা হলদে-ধূসর বর্ণের, জেলির ন্যায়, চটচটে পদার্থ এবং বৈশিষ্ট্যপূর্ণ গন্ধযুক্ত... এটি একধরনের ক্ষারীয় তরল যার 𝗽𝗛 মান →7.4 (𝗽𝗛 Range : 7.2 - 7.8).... এই সিমেনের দুটি অংশ - একটি হলো সেমিনাল ফ্লুইড আরেকটি হলো স্পার্ম সেল বা শুক্রাণু.... সিমেনে স্পার্মিন (S***min) থাকে যার কারণে রোগ জীবাণু দ্বারা শুক্রাণু ধ্বংস হয় না...
আমরা সাধারণত খালি চোখে যে পদার্থ টা দেখি সেটা হলো বীর্য... অনেকে এটাকে শুক্রাণু বলেন... আসলে এটা শুক্রাণু না... বরং এই ফ্লুইডের মধ্যে শুক্রাণু থাকে... শুক্রাণু খালি চোখে দেখা যায় না... তাই মূহুর্তের মধ্যে গুলিয়ে ফেলবেন না এসব...!!🚫

প্রতি বীর্যপাতে ২-৫ মিলিলিটার বীর্য শরীর থেকে নির্গত হয়...!! প্রতি মিলিলিটারে ২০-১১০ মিলিয়ন / ২ কোটি থেকে ১১ কোটি শুক্রাণু থাকে...

অথবা, প্রতি মিলিলিটারে ৬০-১৫০ মিলিয়ন / ৬ কোটি থেকে ১৫ কোটি শুক্রাণু থাকে...

🔰বীর্য পরীক্ষায় সাধারণত যা দেখা হয় -
1️⃣ বীর্যের আয়তন (Semen Volume) → ২-৫ মিলিলিটার....
2️⃣ শুক্রাণুর ঘনত্ব / ঘনমাত্রা (S***m Concentration) → ২০-১১০ মিলিয়ন / মিলিলিটার
3️⃣ সচল শুক্রাণুর শতকরা পরিমাণ (S***m Motility) → প্রতি ঘন্টায় ৬০-৬৫% শুক্রাণু সচল থাকতে হয়...
4️⃣ শুক্রাণুর বৈশিষ্ট্য (S***m Morphology) → ৫০% এর বেশি শুক্রাণুতে নরমাল মাথা, বডি, লেজ থাকতে হবে...
5️⃣ শুক্রাণুর কার্যক্ষমতা (S***m Viability) → ৭৫% বা তার বেশি কার্যক্রম থাকতে হবে...
6️⃣ বীর্যে ফ্রুক্টোজের পরিমাণ (Fructose Estimation) → ১.৬ - ৬.৫ মিলিগ্রাম / ডেসিলিটার...


★★★ বীর্যে শুক্রাণু না থাকাকে বলে #𝐀𝐳𝐨𝐨𝐬𝐩𝐞𝐫𝐦𝐢𝐚 এবং নরমাল লেভেল থেকে কম থাকাকে বলে #𝐎𝐥𝐢𝐠𝐨𝐬𝐩𝐞𝐫𝐦𝐢𝐚 ★★★
(ডাঃরেজাউল হাসান৷ 01635-789958)

⭕শুক্রাণুর গঠন -
শুক্রাণু হচ্ছে একটি কোষ মাত্র যা পুং-গ্যামিট নামে পরিচিত.... শুক্রাণু প্রধানত চারটি অংশে বিভক্ত (চিত্রে লক্ষ্য করুন) -
1️⃣ মাথা/মস্তক → শুক্রাণুর মাথায় ডিম্বাকৃতির নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের উপরে টুপির ন্যায় অ্যাক্রোসোম থাকে... শুক্রাণুর এই অ্যাক্রোসোম এর কাজ হলো এটির মধ্যে থাকা হায়াল্যুরোনাইডেজ (𝐇𝐲𝐚𝐥𝐮𝐫𝐨𝐧𝐢𝐝𝐚𝐬𝐞) এনজাইম নিষেকের সময় ডিম্বাণুর বাহিরের প্রাচীর বিদীর্ণ করে দিয়ে শুক্রাণুকে ভিতরে প্রবেশ করতে সাহায্য করে...
2️⃣ গ্রীবা / ঘাড় → শুক্রাণুর ঘাড়ে থাকে দুটি সেন্ট্রিওল...
3️⃣ দেহ / মধ্যখন্ড → মধ্যখন্ডে অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকে যা শুক্রাণুর শক্তির যোগান দেয়...
4️⃣ লেজ / ফ্ল্যাজেলাম → এটি শুক্রাণুর দীর্ঘতম অংশ... এটি শুক্রাণুকে সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছাতে সাহায্য করে...

⭕শুক্রাণু তৈরী এবং জমা হওয়ার স্থান -
শুক্রাণু তৈরী হয় অন্ডকোষের স্পার্মাটোজেনিক কোষ থেকে এবং জমা হয় অন্ডকোষের এপিডিডাইমিস নামক অংশে...

⭕শুক্রাণু তৈরীর জন্য প্রয়োজনীয় ফ্যাক্টরসমূহ -
💠 টেস্টোস্টেরণ হরমোন
💠 নির্দিষ্ট তাপমাত্রা (৩২-৩৩° সেলসিয়াস)
💠 পরিমিত পুষ্টি সরবরাহ যা রক্তের মাধ্যমে অন্ডকোষে পৌঁছায়...
★এই তিনটি ফ্যাক্টরের যেকোনো একটির ঘাটতি দেখা দিলে শুক্রাণু উৎপাদন কম হয়★

⭕বীর্যে শুক্রাণু না থাকার (𝗔𝘇𝗼𝗼𝘀𝗽𝗲𝗿𝗺𝗶𝗮) কারণ -
🔰হরমোন নিঃসরণ করে গেলে (Hypogonadism)
🔰ড্রাগ, অ্যালকোহল গ্রহণের কারণে
🔰ডায়াবেটিস
🔰ক্যান্সারের রোগী রেডিওথেরাপি / কেমোথেরাপি নিলে
🔰লিভার ফেইলিউর
🔰কিডনী ফেইলিউর
🔰সিকল সেল অ্যানিমিয়া (Sickle Cell Anaemia)
🔰খাদ্য থেকে আয়রন শোষণ বেড়ে গেলে (Hemochromatosis)
🔰ভেরিকোসিল, হাইড্রোসিল হলে
🔰অন্ডকোষের প্রদাহ (Orchitis) হলে
🔰১° / ২° অন্ডকোষের ফেইলিউর হলে
🔰দুর্ঘটনাজনিত কারণে অন্ডকোষে ব্যথা হলে
🔰অন্ডকোষের সার্জারী করানো হলে
🔰এপিডিডাইমিসের প্রদাহ (Epididymitis) হলে
🔰প্রোস্টেট গ্রন্থির প্রদাহ (Prostatitis) হলে
🔰ভাস ডিফারেন্স অনুপস্থিত থাকলে বা ভ্যাসেকটমি (Vasectomy) করে কেটে ফেলে দিলে
🔰ইজাকুলেটরি ডাক্ট / ভাস ডিফারেন্সে বীর্য বাধাপ্রাপ্ত হওয়া ইত্যাদি...

⭕বীর্যে শুক্রাণুর পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম (𝗢𝗹𝗶𝗴𝗼𝘀𝗽𝗲𝗿𝗺𝗶𝗮) থাকার কারণ -
🔰টাইড ফিটিং আন্ডারগার্মেন্টস ব্যবহার করলে
🔰হরমোন নিঃসরণ কমে গেলে
🔰ড্রাগ, অ্যালকোহল গ্রহণ করলে
🔰কঠোরভাবে (বেশিক্ষণ চাপ দিয়ে) বাইসাইকেল চালালে
🔰অন্ডকোষের তাপমাত্রা বেড়ে গেলে
🔰ডায়াবেটিস
🔰ক্যান্সারের রোগী রেডিওথেরাপি / কেমোথেরাপি নিলে
🔰লিভার ফেইলিউর
🔰কিডনী ফেইলিউর
🔰অন্ডকোষের টিউমার হলে
🔰ভেরিকোসিল, হাইড্রোসিল হলে
🔰অন্ডকোষের প্রদাহ (Orchitis) হলে
🔰দুর্ঘটনাজনিত কারণে অন্ডকোষে ব্যথা হলে
🔰অন্ডকোষের সার্জারী করানো হলে
🔰প্রোস্টেট গ্রন্থির প্রদাহ (Prostatitis) হলে
🔰ভাস ডিফারেন্স অনুপস্থিত থাকলে বা ভ্যাসেকটমি (Vasectomy) করে কেটে ফেলে দিলে
🔰ইজাকুলেটরি ডাক্ট / ভাস ডিফারেন্সে বীর্য বাধাপ্রাপ্ত হওয়া ইত্যাদি...

#অ্যাজোস্পার্মিয়া ゚viralシ

⭕পুরুষ মানুষের বন্ধ্যাত্বের কারণ -
🔹অন্ডকোষের ডেভেলপমেন্ট না হওয়া
🔸অন্ডকোষ অনুপস্থিত থাকা
🔹অন্ডকোষের প্রদাহ (Orchitis) হলে
🔸অন্ডকোষের তাপমাত্রা বেড়ে গেলে, রেডিয়েশন হলে বা আঘাত পেলে
🔹ভেরিকোসিল হলে
🔸নিকোটিন, এন্টি-হিস্টামিন, সালফোন্যামাইড, অ্যালকোহল গ্রহণ করলে
🔹রক্তে প্রোল্যাকটিন হরমোনের পরিমাণ বেড়ে গেলে
🔸ডায়াবেটিস মেলাইটাস হলে
🔹ধূমপান করলে
🔸বীর্য স্ত্রী জননাঙ্গে প্রবেশ করাতে না পারলে
🔹বীর্যে শুক্রাণু না থাকলে বা অনেকক্ষেত্রে পরিমাণে কম থাকলে... (হোমিওপ্যাথিক চিকিৎসায় শুক্রানুর উন্নত চিকিৎসা হয়,জার্মানি মেডিসিনের মাধ্যমে) চেম্বার ঢাকা বাড্ডা লিংকরোড সংলগ্নে
#পুরুষদের

Address

আর্দশনগর, বাড্ডা লিংক রোড সংলগ্নে
Badda

Telephone

+8801635789958

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেবা হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সেবা হোমিও হল:

Shortcuts

Share