বাগমারা ফিজিওথেরাপি

বাগমারা ফিজিওথেরাপি Physiotherapy is the key to a pain free-life; we'll help you take the first step.

মেরুদণ্ডের ভিতর অনেকটা এরকমই ঘটে।ডিস্ক যেভাবে নার্ভ বা রগে চাপ দেয়  সাধারনত, PLID বা ডিস্ক প্রোলাপ্স এ যেই রকম অবস্থা হয়...
28/04/2026

মেরুদণ্ডের ভিতর অনেকটা এরকমই ঘটে।
ডিস্ক যেভাবে নার্ভ বা রগে চাপ দেয় সাধারনত, PLID বা ডিস্ক প্রোলাপ্স এ যেই রকম অবস্থা হয়।

অনেক রোগীরই একটি ভুল ধারণা আছে —পিএলআইডি (ডিস্ক সমস্যা) হলে ঔষধ বেশি কাজ করে, ফিজিওথেরাপি তেমন কাজ করে না।আসলে বাস্তবতা ...
09/04/2026

অনেক রোগীরই একটি ভুল ধারণা আছে —পিএলআইডি (ডিস্ক সমস্যা) হলে ঔষধ বেশি কাজ করে, ফিজিওথেরাপি তেমন কাজ করে না।
আসলে বাস্তবতা কিন্তু উল্টো।

চলুন সহজভাবে বুঝি—

🔹 ঔষধ কি করে?

ঔষধ সাধারণত —
✔ ব্যথা কমায়
✔ প্রদাহ কমায়
✔ সাময়িক আরাম দেয়

কিন্তু ঔষধ —
❌ ডিস্কের সমস্যা ঠিক করে না
❌ নার্ভের চাপ কমায় না
❌ পেশীর দুর্বলতা ঠিক করে না
❌ ভবিষ্যতে আবার ব্যথা হওয়া ঠেকায় না

তাই অনেক সময় ঔষধ খেলে কিছুদিন ভালো লাগে, আবার ব্যথা ফিরে আসে।

🔹 ফিজিওথেরাপি কি করে?

ফিজিওথেরাপি সরাসরি সমস্যার মূল জায়গায় কাজ করে —

✔ ডিস্কের ওপর চাপ কমায়
✔ নার্ভের চাপ কমাতে সাহায্য করে
✔ দুর্বল পেশী শক্তিশালী করে
✔ ভুল বসা-উঠা-চলার অভ্যাস ঠিক করে
✔ ভবিষ্যতে ব্যথা পুনরায় হওয়া প্রতিরোধ করে

অর্থাৎ, ফিজিওথেরাপি শুধু ব্যথা কমায় না —সমস্যার মূল কারণের চিকিৎসা করে।

🔹 তাহলে ঔষধ কি দরকার নেই?

দরকার আছে —অনেক ক্ষেত্রে শুরুতে ঔষধ + ফিজিওথেরাপি একসাথে দিলে ভালো ফল পাওয়া যায়।

কিন্তু শুধু ঔষধ নিলে —
➡ সাময়িক আরাম
আর ফিজিওথেরাপি নিলে —
➡ দীর্ঘমেয়াদি সমাধান

🔹 সহজভাবে বললে

💊 ঔষধ = অস্থায়ী আরাম
🏃‍♂️ ফিজিওথেরাপি = সমস্যার মূল সমাধান

তাই পিএলআইডি হলে শুধু ব্যথা কমানো নয়,স্থায়ীভাবে সুস্থ হওয়ার জন্য ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার বা আপনার পরিচিত কারও যদি পিএলআইডি সমস্যা থাকে,সময়মতো সঠিক ফিজিওথেরাপি নিন — অস্ত্রোপচার ছাড়াই অনেক ক্ষেত্রে ভালো হওয়া সম্ভব।

হাঁটু ব্যথার ৫টি সাধারণ কারণ...হাঁটু ব্যথা আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত কমন একটি সমস্যা। এর পেছনে অনেক কারণ থাকতে পারে...
24/02/2026

হাঁটু ব্যথার ৫টি সাধারণ কারণ...

হাঁটু ব্যথা আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত কমন একটি সমস্যা। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, তবে সবচেয়ে সাধারণ ৫টি কারণ হলো:

আর্থ্রাইটিস (Arthritis): সবচেয়ে সাধারণ কারণ এটি, বিশেষ করে বৃদ্ধ বয়সে অস্থিসন্ধিতে জয়েন্টের ক্ষয় এর কারণে এবং জয়েন্ট এর মধ্যকার স্পেস কমে যাবার কারনে ব্যথা হয়।

ইনজুরি বা আঘাত: লিগামেন্ট, টেন্ডন বা কার্টিলেজ ছিঁড়ে গেলে তীব্র ব্যথা হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে কমন হলো ACL ইনজুরি। এই ইনজুরি তে ফিজিওথেরাপি খুব ভালো কাজ করে ফাংশন রিস্টোর করার জন্য এবং ব্যথা কমানোর জন্য।

ওজনাধিক্য: অতিরিক্ত ওজন হাঁটুর ওপর চাপ বাড়ায়, ফলে ব্যথা বেড়ে যায়।

অতিরিক্ত হাঁটা বা দৌড়ানো: পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে অতিরিক্ত হাঁটাচলা হাঁটুর ক্ষতি করতে পারে। পরিমিত বিশ্রাম না হলে আমাদের শরীর রিকভারি করতে পারেনা যার কারণে ব্যথা তীব্র হতে থাকে।

জেনেটিক বা জন্মগত সমস্যা: কিছু মানুষের পা এর গঠনে জন্মগত সমস্যা থাকে যেটা পরবর্তী তে ব্যথার কারন হতে পারে। Eg - জেনু ভালগাম, ক্লাবফুট, ফ্লাটফিট ইত্যাদি।

আপনার হাঁটু ব্যথা উপেক্ষা করবেন না। সময় মতো ফিজিওথেরাপি চিকিৎসা নিলে যেকোনো ব্যথা দ্রুত সমাধান করা সম্ভব।

সৌজন্যে: বাগমারা ফিজিওথেরাপি ও প্রতিবন্ধি সেবা কেন্দ্র
গোডাউন মোড় (তাহেরপুর রোড), ভবানীগন্জ পৌরসভা, বাগমারা, রাজশাহী।
মোবাইল # ০১৭১৯-৯১৩৬৩৬

👉 কাঁধের ব্যথা/ফ্রোজেন শোল্ডার বা এডহেসিভ ক্যাপসুলাইটিস হলে করনীয়।👉 কাঁধের তীব্র ব্যাথার এক নাম ফ্রোজেন শোল্ডার। রোগী হা...
24/02/2026

👉 কাঁধের ব্যথা/ফ্রোজেন শোল্ডার বা এডহেসিভ ক্যাপসুলাইটিস হলে করনীয়।

👉 কাঁধের তীব্র ব্যাথার এক নাম ফ্রোজেন শোল্ডার। রোগী হাতটিকে উপরে উঠাতে পারে না, মহিলারা চুল বাঁধতে পারে না, পুরুষরা ব্যাক ব্রাশ করতে পারে না, হাত ঘুড়িয়ে কোন কাজ করতে পারে না, টয়লেটে পানি ব্যবহার করতে কষ্ট হয়। কারন কাঁধের জোড়াটি ঠিকমত নড়ে না। জোড়াটি ফ্রোজেন বা জমাট বেধে যায়। জয়েন্টের ভিতরে যে লুব্রিকেন্ট বা অয়েল বা সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেটি কমে যায় বা শুকিয়ে যায় বা টাইট হয় । এটাকে কখনও কখনও এডহেসিভ ক্যাপসুলাইটিসও বলে।

👉কেন এমন হয়: নির্দিষ্ট কারন বলা মুশকিল, তবে জোড়ার ভিতরে যে রোটাটার কাফ থাকে তার প্রদাহ, বাইসিপিটাল টেনডনের প্রদাহ, জোড়ার ভিতরের সাইনোভিয়ামের প্রদাহ, আঘাত জনিত কারনে, দীর্ঘদিন কাধের জোড়া নড়াচড়া না করা, ডায়াবেটিস, জোড়ার আশেপাশের কোন অপারেশন হলে ইত্যাদি কারনে। শোল্ডার জয়েন্টের চারদিকে মাংসপেশী টাইট হয়ে যায়, কিছু কিছু মাংসপেশী শুকিয়ে যায়, মাংসপেশীর শক্তি কমে যায়। কনকনে তীব্র ব্যাথা হয়, ঘুমাতে কষ্ট হয়।

👉 চিকিৎসা: ফিজিওথেরাপি এ রোগের প্রধান চিকিৎসা। যেহেতু বয়স্ক ও ডায়াবেটিস রোগীর বেশী হয় এজন্য ব্যাথার ঔষধ বেশী না খাওয়াই ভাল সাধারনত ফিজিওথেরাপিতে ভাল ফলাফল পাওয়া যায়। তবে ব্যথার মাত্রা অনেক বেশি হলে বা ইমপ্রুভমেন্ট কম হলে ফিজিওথেরাপির পাশাপাশি জয়েন্ট এ ইনজেকশন দেয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ফ্রোজেন শোল্ডার ভাল হতে ১মাস থেকে ১বৎসর পর্যন্ত সময় লাগতে পারে। ডায়াবেটিস ও ইউরিক এসিডের মাত্রা নিয়ন্ত্রনে রাখতে হবে। হতাশ না হয়ে ফিজিওথেরাপিস্টের পরামর্শ মত চিকিৎসা নিতে হবে এবং শেখানো ব্যায়ামগুলো নিয়মিত করতে হবে।
👉 উপদেশঃ এ রোগে আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা যায় তোতই ভাল। কারণ যত দেরি হবে ফিজিওথেরাপি চিকিৎসার সময় ও তোত বাড়বে।

শুরু হলো সংযম ও সাধনার মাস! বছর ঘুরে রহমত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান! খোশ আমদেদ মাহে...
19/02/2026

শুরু হলো সংযম ও সাধনার মাস! বছর ঘুরে রহমত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান! খোশ আমদেদ মাহে রমজান!

আল্লাহ তা'আলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়! এই পবিত্র রোজার মাসে আপনার এবং আপনার পরিবারের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই!

আল্লাহ তা’আলা আমাদের সকলের রোজা, নামাজ, কালাম ও দোয়া কবুল করুন এবং আমাদেরকে তাঁর রহমত ও বরকতের ছায়ায় রাখুন। রমজানের এই পবিত্র মাসটি আমাদের জন্য শান্তি, ধৈর্য, তাকওয়া এবং রহমত ও বরকত নিয়ে আসুক, আল্লাহুম্মা আমিন... 🤲

রামাজান মাস বিকেল ২:৩০ থেকে ৫:৫০ পর্যন্ত ফিজিওথেরাপি সেবা চালু থাকবে।
অনুগ্রহপূর্বক ০১৭১৯-৯১৩৬৩৬ এই নাম্বারে যোগাযোগ করে আসবেন। ধন্যবাদ।

02/01/2026

❄️ ফ্রোজেন শোল্ডার? কাঁধ শক্ত হয়ে যাচ্ছে, হাত তুলতে কষ্ট? শীতকালে এই সমস্যাটি বেশি দেখা যায় এবং দৈনন্দিন কাজকে কঠিন করে তোলে।
💪 সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে ফ্রোজেন শোল্ডার থেকে স্থায়ী মুক্তি সম্ভব।

👉 আজই বিশেষজ্ঞের পরামর্শ নিন-
আঁত-তাবারা ফিজিওথেরাপি সেন্টার
গোডাউন মোড়, ভবানীগন্জ, বাগমারা, রাজশাহী। মোবাইল নং ০১৭১৯-৯১৩৬৩৬

01/01/2025

ভালোবাসা ও সহযোগিতায় পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা💐 Happy new year 2025...

11/12/2024

দীর্ঘ সময় ডেস্ক জব করার কারণে অনেকেই ঘাড় ও পিঠ ব্যথায় ভুগে থাকেন। এ ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে ফিজিওথেরাপি চিকিৎসা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে!

✅✅ঔষধ খাবেন যতদিন ভালো থাকবেন ততদিন। ঔষধ খাওয়া ছেড়ে দিলেই আগের অবস্থায় ফিরে আসবেন। ঘাড়, কোমর, হাঁটু ব্যাথা সহ যে কোন ...
11/12/2024

✅✅ঔষধ খাবেন যতদিন ভালো থাকবেন ততদিন। ঔষধ খাওয়া ছেড়ে দিলেই আগের অবস্থায় ফিরে আসবেন। ঘাড়, কোমর, হাঁটু ব্যাথা সহ যে কোন ব্যাথায় বর্তমানে এ অবস্থা বিরাজমান।

✅✅সুতরাং ব্যাথার শুরুতেই ঔষধের পাশাপাশি সঠিক জায়গা থেকে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক এর আন্ডারে থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিন, সুস্হ থাকুন, অর্থ অপচয় রোধ করুন।

✴️✴️আর নয়তো ঘুরতে ঘুরতে পকেটের টাকা শেষ হয়ে যাবে কিন্তুু সমাধান মিলবে না। কথা সত্যকিনা নিজের সাথে মিলিয়ে নিবেন।

Address

Deula Bus Stand, Bhawanigonj
Bagmara
6250

Opening Hours

Monday 15:30 - 20:30
Tuesday 15:30 - 20:30
Wednesday 15:30 - 20:30
Thursday 15:30 - 20:30
Friday 15:30 - 20:30
Sunday 03:30 - 20:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাগমারা ফিজিওথেরাপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share