Pain,Paralysis,Disability Sollution-Ashulia.

Call Directions

Pain,Paralysis,Disability Sollution-Ashulia. A specialised page where you can learn so many things about health.Through this page you can share your health problems to seek some solutions.

10/10/2026

****বেসিক কোর্স!**বেসিক কোর্স!**বেসিক কোর্স!***

প্রয়াস সাভারের উদ্যোগে পূর্বনির্ধারিত -এ বছরের তৃতীয় বারেরমত অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যা আক্রান্ত শিশুদের ব্যবস্থাপনা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।। সীমিত সিটে আগে আসলে আগে অনুমদিত হবেন এই ভিত্তিতে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন!

মূল তথ্যের হাইলাইট:
রেজিস্ট্রেশন ফি: ২০০০/- টাকা।
প্রশিক্ষণের তারিখ: ১-১২ নভেম্বর ২০২৬ (সকাল ৯টা হতে দুপুর ১টা)।
স্থান: প্রয়াস সাভার অডিটোরিয়াম।

আবেদনের শেষ তারিখঃ ২৫ অক্টোবর ২০২৬

প্রয়োজনীয় কাগজপত্র: এনআইডি/জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ ও পাসপোর্ট সাইজ ছবি।

যোগাযোগের নম্বর: ০১৭১২-৮০৬০৯০, ০১৭৬৯-০৫৫৬৮২, ০১৯৫৪-৫৭৭৯০০ অথবা ০১৭৬৯-০৯৫৪১০।

আজকে শুরু হচ্ছে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন।প্রথম রাউন্ড চলবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।এক বছর ও তদূর্ধ্ব...
22/08/2026

আজকে শুরু হচ্ছে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন।

প্রথম রাউন্ড চলবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

এক বছর ও তদূর্ধ্ব বয়সী সকল ব্যক্তিরা (গর্ভবতী মা ব্যতীত) এই মুখে খাওয়া কলেরা টিকা নিতে পারবেন।

দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানার মানুষকে এই টিকা দেওয়া হবে।

নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে টিকা নিন।

#কলেরা #টিকাক্যাম্পেইন

প্যারামেডিক কোর্সে ভর্তি চলছে — গণস্বাস্থ্য কেন্দ্র, সাভারস্বাস্থ্যসেবাকে পেশা হিসেবে গড়ে তুলতে আগ্রহী প্রার্থীদের কাছ ...
14/08/2026

প্যারামেডিক কোর্সে ভর্তি চলছে — গণস্বাস্থ্য কেন্দ্র, সাভার

স্বাস্থ্যসেবাকে পেশা হিসেবে গড়ে তুলতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাইলে এখনই আবেদন করুন গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক প্রশিক্ষণ কোর্সে।

প্রশিক্ষণকালীন মাসিক ভাতা: ৮,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ (বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার পাবে)
প্রশিক্ষণ শেষে: কর্মসংস্থান ও উচ্চতর শিক্ষার সুযোগ

ঠিকানা: গণস্বাস্থ্য কেন্দ্র, মির্জানগর, সাভার, ঢাকা
আবেদনের শেষ তারিখ ও ভর্তি পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মানুষের সেবায় নিজেকে গড়ে তুলতে আজই আবেদন করুন।

#গণস্বাস্থ্য_কেন্দ্র #প্যারামেডিক_কোর্স #ভর্তি_চলছে #স্বাস্থ্যসেবা #চাকরির_খবর #মেডিকেল_ট্রেনিং #সাভার #ঢাকা

 #মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি  #টুথপেস্ট ও কণার পরিমাণের (প্রতি ১০০ গ্রামে) তালিকা:১. মেডিপ্লাস ফ্লুরাইড জেল: ৩২০টি কণা২...
26/07/2026

#মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি #টুথপেস্ট ও কণার পরিমাণের (প্রতি ১০০ গ্রামে) তালিকা:

১. মেডিপ্লাস ফ্লুরাইড জেল: ৩২০টি কণা

২. ক্লোজ আপ রেড হট: ১৬০টি কণা

৩. ক্লোজআপ মেন্থল ফ্রেশ: ১৬০টি কণা

৪. কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা-স্ট্রবেরি: ১৪০টি কণা

৫. সিগন্যাল গ্রিন টি: ১২০টি কণা

৬. পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট: ১০০টি কণা

৭. হিমালয়া কমপ্লিট কেয়ার: ১০০টি কণা

৮. সেনসোডাইন ফ্রেশ মিন্ট: ৮০টি কণা

৯. পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট: ৬০টি কণা

১০. হোয়াইট প্লাস রেড: ৬০টি কণা

১১. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল: ৬০টি কণা

১২. মেরিল বেবি-স্ট্রবেরি: ৬০টি কণা

১৩. সিগন্যাল হোয়াইটেনিং: ৬০টি কণা

১৪. মেডিপ্লাস টিজিপি ফর্মুলা টুথপেস্ট: ৬০টি কণা

১৫. এএম.পিএম. হার্বাল টুথপেস্ট: ৪০টি কণা

১৬. মেডিপ্লাস ডিএস: ৪০টি কণা

১৭. পেপসোডেন্ট জার্মিচেক+: ৪০টি কণা

১৮. মেরিল বেবি-অরেঞ্জ: ৪০টি কণা

১৯. ম্যাজিক হার্বাল: ৪০টি কণা

২০. মেসবাক: ৪০টি কণা

২১. ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে: ৪০টি কণা

২২. ডেন্টিন জেল টুথপেস্ট: ২০টি কণা

২৩. পেপসোডেন্ট কিডস-অরেঞ্জ: ২০টি কণা

২৪. ক্লোজ আপ লেমন সি সল্ট: ২০টি কণা

২৫. ব্রাশ আপ হোয়াইটেনিং জেল: ২০টি কণা

২৬. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ: ২০টি কণা

04/07/2026
কুরবানির মাংস কাটতে গিয়ে দুর্ঘটনাবশত হাত/হাতের আঙ্গুল অথবা অন্য কোনো অঙ্গ/ অঙ্গবিশেষ বিচ্ছিন্ন হতে পারে। কাজেই অধিকতর সত...
28/05/2026

কুরবানির মাংস কাটতে গিয়ে দুর্ঘটনাবশত হাত/হাতের আঙ্গুল অথবা অন্য কোনো অঙ্গ/ অঙ্গবিশেষ বিচ্ছিন্ন হতে পারে। কাজেই অধিকতর সতর্কতার বিকল্প নেই।

বিচ্ছিন্ন অঙ্গটি আধুনিক মাইক্রো/ সুপারমাইক্রো সার্জিক্যাল টেকনিক ব্যবহার করে পুনস্থাপন করা সম্ভব যাকে আমরা 'রিপ্লান্টেশন' সার্জারী বলি। এর পুর্ব শর্ত হচ্ছে বিছিন্ন হওয়া অঙ্গটি চিকিৎসার পুর্বে যথাযথ সংরক্ষন করা।

বিচ্ছিন্ন হওয়া অঙ্গটি কিভাবে সংরক্ষন করবেন?

১। প্রথমে বিছিন্ন হওয়া অঙ্গটি পানিতে বা সম্ভব হলে স্যালাইন দিয়ে ভাল ভাবে পরিস্কার করতে হবে।

২। এরপর স্যালাইন দিয়ে ভেজানো একটি পরিস্কার গজ বা কাপড় বা তোয়ালে দিয়ে অঙ্গটি ভাল ভাবে মুড়িয়ে নিতে হবে।

৩। মোড়ানো অঙ্গটি এরপর একটি এয়ার টাইট ব্যাগে স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে পলিব্যাগ ব্যবহার করা যেতে পারে।

৪। এরপর আরেকটি ব্যাগে কিছু বরফ নিতে হবে এবং পলিব্যাগে রাখা অঙ্গটি সবশেষে বরফের ব্যাগের ভেতর রাখতে হবে এবং ভালভাবে এয়ারটাইট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনভাবেই অঙ্গটি সরাসরি বরফের সংস্পর্শে না আসে।

এভাবে সংরক্ষন করে দ্রুত মাইক্রো/সুপারমাইক্রো সার্জারী সেটআপ সমৃদ্ধ (মাইক্রোস্কোপ) হাস্পাতালে যোগাযোগ করতে হবে।
নিম্নের সরকারি হাসপাতালে এই সুবিধা পাবেন

১. জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট
২. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৩. সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
৪. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
৫. খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
৬. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
৭. রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
৮. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
৯.কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

এছাড়াও বিভিন্ন হাসপাতালে সার্জারী বিভাগে এক্সপার্ট থাকা সাপেক্ষে রিকন্সট্রাক্টিভ প্লাস্টিক সার্জারি হবে

ছবিতে বিচ্ছিন্ন আঙ্গুল সংরক্ষনের পদ্ধতি দেখানো হয়েছে।

ডা: এম এ বি ছিদ্দিক মজুমদার (জাবের)
ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ও
মেডিসিন স্পেশালিষ্ট
#কুরবান

‎📢 বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সৌদি আরবে বৃত্তিসহ অধ্যয়নের নিমিত্ত আবেদন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত।‎This is to inform al...
15/05/2026

‎📢 বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সৌদি আরবে বৃত্তিসহ অধ্যয়নের নিমিত্ত আবেদন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত।

‎This is to inform all concerned that the Government of the Kingdom of Saudi Arabia has announced 500 scholarships for Bangladeshi students for higher studies in various disciplines.
‎
‎Interested applicants may apply through the official “Study in Saudi” digital portal, which offers opportunities for self-financed, partially funded, and fully funded scholarships across a wide range of academic fields.
‎
‎This initiative provides an excellent opportunity for Bangladeshi students to pursue undergraduate, Master’s, and Doctoral (PhD) studies at recognized universities in the Kingdom of Saudi Arabia.
‎
‎Scholarship Opportunities Include:
‎
‎- Fully funded scholarships
‎- Partially funded scholarships
‎- Self-financed study options
‎- Multiple academic disciplines and professional fields
‎- Access to internationally recognized Saudi universities
‎
‎Application Details:
‎
‎- Applications must be submitted online through the official Study in Saudi portal
‎- Applicants must meet the academic qualifications and eligibility criteria set by the respective universities
‎- Detailed information regarding available programmes, admission requirements, and scholarship options can be found on the official portal
‎
‎Interested Bangladeshi candidates are requested to complete their applications within the stipulated deadline.
‎
‎©️ Higher Education Commission, Bangladesh
‎
‎Share this opportunity with your community who are interested in applying.

https://www.facebook.com/share/p/18j987hRCQ/

15/05/2026

প্রতিবন্ধীদের সেবায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

⚠️ ব্যথাজনক গেঁটেবাত হওয়ার আগেই সতর্ক হন! শরীর থেকে ইউরিক অ্যাসিড স্ফটিক দ্রুত পরিষ্কার করবেন কীভাবে?অনেকেই জানেন না—গেঁ...
22/02/2026

⚠️ ব্যথাজনক গেঁটেবাত হওয়ার আগেই সতর্ক হন!

শরীর থেকে ইউরিক অ্যাসিড স্ফটিক দ্রুত পরিষ্কার করবেন কীভাবে?

অনেকেই জানেন না—গেঁটেবাত (Gout) হওয়ার আগে শরীরের জয়েন্টে ইউরিক অ্যাসিডের স্ফটিক জমতে শুরু করে, যা পরে হঠাৎ ভয়ংকর ব্যথা, ফুলে যাওয়া ও হাঁটতে কষ্টের কারণ হয়।

তবে ভালো খবর হলো—সময়মতো কিছু অভ্যাস পরিবর্তন করলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ✅

🧊 ইউরিক অ্যাসিড স্ফটিক দ্রুত কমাতে কার্যকর উপায়

💧 ১) পর্যাপ্ত পানি পান করুন

ইউরিক অ্যাসিড বের করে দিতে কিডনির প্রধান সাহায্য হলো পানি।
👉 প্রতিদিন অন্তত **২.৫–৩ লিটার পানি** পান করার চেষ্টা করুন।

🍋 ২) লেবু পানি / ভিটামিন C যুক্ত খাবার

লেবু, কমলা, আমলকি, পেয়ারা ইত্যাদি ভিটামিন C সমৃদ্ধ খাবার
👉 ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করতে পারে।

🥗 ৩) কমিয়ে দিন ‘পুরিন’ (Purine) বেশি থাকা খাবার

পুরিন বেশি থাকলে ইউরিক অ্যাসিড দ্রুত বাড়ে।
❌ এড়িয়ে চলুন—

* গরু/খাসির লাল মাংস
* কলিজা, ভুঁড়ি
* চিংড়ি, কাঁকড়া, শুঁটকি
* অতিরিক্ত ডাল/মটরশুঁটি (বেশি হলে)

🍺 ৪) অ্যালকোহল ও মিষ্টি পানীয় বন্ধ করুন

বিশেষ করে **বিয়ার ও সফট ড্রিংক** ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়।
এগুলো গেঁটেবাতের বড় ট্রিগার। ⚠️

🥛 ৫) দুধ ও কম ফ্যাট দুগ্ধজাত খাবার উপকারী

কম ফ্যাট দুধ, টক দই, ছানা
👉 ইউরিক অ্যাসিড কমাতে সহায়ক হতে পারে।

🧂 ৬) অতিরিক্ত লবণ ও ফাস্টফুড কমান

চিপস, ফাস্টফুড, প্রসেসড খাবার
👉 কিডনির উপর চাপ বাড়ায় এবং ইউরিক অ্যাসিড জমার ঝুঁকি বাড়ায়।

🚶‍♂️ ৭) নিয়মিত হাঁটুন ও ওজন নিয়ন্ত্রণ করুন

ওজন বেশি থাকলে ইউরিক অ্যাসিড বাড়ে এবং গেঁটেবাতের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।
👉 প্রতিদিন অন্তত **৩০ মিনিট হাঁটা** খুবই কার্যকর।

🚨 গেঁটেবাত শুরু হওয়ার আগের সতর্ক সংকেত

যদি এই লক্ষণগুলো থাকে, দ্রুত সতর্ক হন—
✅ পায়ের বৃদ্ধ আঙুলে ব্যথা
✅ রাতে হঠাৎ জয়েন্ট ফুলে যাওয়া
✅ লাল হয়ে গরম অনুভব হওয়া
✅ হাঁটু বা গোড়ালিতে অস্বস্তি

✅ মনে রাখবেন

ইউরিক অ্যাসিড বেশি থাকলে শুধু গেঁটেবাত নয়—
⚠️ কিডনি স্টোন ও কিডনি ড্যামেজের ঝুঁকিও বাড়ে।

📌 আপনার ইউরিক অ্যাসিড লেভেল কত?

আপনি কি কখনও ইউরিক অ্যাসিড টেস্ট করিয়েছেন?
কমেন্টে লিখুন 👇

Dr Nasim Musa

Address

Baipail

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 14:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Telephone

+8801778860330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pain,Paralysis,Disability Sollution-Ashulia. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share